Skip to content

Bangladesh and Global Studies chapter 2: We Are All Human

আমরা সবাই মানুষ

  • Bangladesh and Global Studies
  • Textbook pages 12-20
  • 1 source
  • 8,959 characters of context

Textbook (verbatim transcription): We Are All Human

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents3

Printed page 12

অধ্যায় : ২

১ মিলেমিশে থাকা

Figure: সমাজে বিভিন্ন পেশা

বর্ণনা: ছয়টি ছবিতে বিভিন্ন পেশার মানুষকে দেখানো হয়েছে: ধান কাটছে একজন, রাস্তা ঝাড়ু দিচ্ছে একজন, জালে মাছ ধরছে একজন, একজন চিকিৎসক একজন রোগীকে দেখছেন, একটি শ্রেণিকক্ষে শিক্ষক একজন শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে আছেন এবং একটি রিকশায় কয়েকজন যাত্রী বসে আছেন।

Figure: ভিন্ন নৃ-গোষ্ঠী ও বাঙালি

বর্ণনা: একটি গ্রামের রাস্তায় লাল-নীল পোশাক পরা একজন নারী ও একজন পুরুষ মুখোমুখি দাঁড়িয়ে আছেন; পুরুষটির পিঠে ব্যাগ রয়েছে। পেছনে কুঁড়েঘর, গাছপালা ও পাহাড় দেখা যাচ্ছে।

Figure: বিশেষ চাহিদাসম্পন্ন শিশু

বর্ণনা: একটি হুইলচেয়ারে বসা শিশুকে দুজন সহপাঠী ঢালু পথ দিয়ে নিয়ে যাচ্ছে। পেছনে বারান্দা ও দরজা দেখা যাচ্ছে।

Printed page 13

Figure: বিভিন্ন ধর্মের জনগোষ্ঠী

বর্ণনা: চারটি ছবিতে বিভিন্ন ধর্মের অনুষ্ঠান দেখানো হয়েছে। উপরের বাম ছবিতে একটি প্রবেশপথের সামনে সাদা পোশাক পরা লোকজন ও শিশুরা রয়েছে। উপরের ডান ছবিতে একটি মূর্তির সামনে ভিড় করা মানুষ দেখা যাচ্ছে। নিচের বাম ছবিতে প্রদীপ বা আলোকিত আকাশপ্রদীপের মাঝে একটি সোনালি মূর্তি ও একটি স্তূপ এবং সন্ন্যাসীদের দেখা যাচ্ছে। নিচের ডান ছবিতে একটি ক্রিসমাস গাছের পাশে সান্তা ক্লজের পোশাক পরা একজন ব্যক্তি শিশুদের সাথে দাঁড়িয়ে আছেন, পেছনে একটি গির্জা।

ক) ছবিগুলো পর্যবেক্ষণ করে সমাজের সদস্যদের বিভিন্নতা নিচের ঘরে লিখি–

সমাজের বিভিন্ন জনগোষ্ঠী

বিভিন্ন পেশার মানুষবিভিন্ন নৃ-গোষ্ঠীর মানুষবিভিন্ন ধর্মের মানুষবিশেষ চাহিদাসম্পন্ন মানুষ

Printed page 14

সমাজে অনেক পরিবার মিলেমিশে বসবাস করে। এ পরিবারগুলো বিভিন্ন ধর্মের ও গোত্রের। আমাদের দেশে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল প্রভৃতি নৃ-গোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। তারা দেশের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। সমাজে আছে নানা বয়সের মানুষ। নারী-পুরুষ নানা পেশায় নিয়োজিত। আমরা যারা স্কুলে একসাথে পড়ি আমরাও সকলে একই রকম নই। আবার সকলে একই ধরনের খেলা পছন্দ করি না। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন, যারা চোখে দেখে না, কানেও শোনে না। কেউ কেউ আবার কথাও বলতে পারে না। কেউ হয়তো বুদ্ধিগতভাবে পিছিয়ে রয়েছেন। কেউ হয়তো শারীরিক সমস্যার কারণে চলাফেরা ও কাজকর্ম করতে পারে না। তাদের আমরা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ বলি। আমরা একে অন্যকে সহায়তা করব। বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণ করব। সকল পেশার প্রতি সম্মান দেখাব। বিশেষ চাহিদাসম্পন্ন সহপাঠী ও অন্যদের বিভিন্ন কাজে সহায়তা করব। শারীরিক গড়ন বা অক্ষমতা নিয়ে কারো প্রতি কটূক্তি করব না।

(খ) বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করি–

কআমাদের সমাজে আমরা ধনী-দরিদ্রকবন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে
খবাংলাদেশে বাঙালি এবং বিভিন্নখআমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে
গমিলেমিশে থাকতে হলেগএকসাথে বাস করি
ঘবিভিন্ন উৎসবে শিশুরাঘনৃ-গোষ্ঠী বাস করে

গ) বিষয়বস্তু পড়ি ও সম্প্রীতি রক্ষার উপায়সমূহের তালিকা তৈরি করি–

ক্রমিকসম্প্রীতি রক্ষার উপায়
১বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে

Printed page 15

ঘ) নিচের বাক্যগুলো পড়ি, কোন কাজগুলো করব ও কোনগুলো করব না তা শ্রেণিকরণ করি এবং সংশ্লিষ্ট নম্বরগুলো ছকে লিখি–

  • ১নং: ইহান একজন বয়স্ক লোককে রাস্তা পার হতে সহায়তা করছে।
  • ২নং: পরেশ সহপাঠীকে হুইল চেয়ারে নিয়ে যেতে সহায়তা করছে।
  • ৩নং: আরিশা তার শিক্ষককে সালাম দিচ্ছে।
  • ৪নং: একজন সহপাঠী পড়ে গেছে, রনি পাশ দিয়ে হেঁটে চলে গেল।
  • ৫নং: মেহেদী, রিদিশা, সুবল, কেয়া একসঙ্গে বন্ধু পুলক চাকমার জন্মদিন উদ্যাপন করছে।
  • ৬নং: রহিমকে সহপাঠীরা তাদের সাথে খেলতে নেয় না।
  • ৭নং: নাজিফা একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিচ্ছে।
  • ৮নং: কেউ কেউ অনেক সময় সহপাঠীদেরকে ব্যঙ্গ করে।

ছক

আমি যে কাজগুলো করবআমি যে কাজগুলো করব না
১নং৮নং

Printed page 16

২ ছেলে মেয়ে সবাই সমান

Figure: ছবি-১

বর্ণনা: একটি গ্রামের বাড়ির উঠানে বিভিন্ন কাজ দেখানো হয়েছে। বাম দিকে একজন মেয়ে মুরগিকে খাবার দিচ্ছে; পেছনে একটি ঘরের সামনে একজন ছেলে গাছের চারার পাশে দাঁড়িয়ে আছে। মাঝখানে একজন ছেলে একটি বড় থালায় কিছু খাবার নাড়ছে। ডানে একজন নারী গরুর দুধ দুইছেন।

Figure: ছবি-২

বর্ণনা: একটি টেবিলে বসে একজন ছেলে ছবি আঁকছে বা কিছু তৈরি করছে; টেবিলে বই, খাতা ও কয়েকটি জিনিস রাখা আছে।

Figure: ছবি-৩

বর্ণনা: একজন নারী ও একজন ছেলে রান্নাঘরে সিংকের সামনে সবজি কাটছেন ও ধুচ্ছেন।

Figure: ছবি-৪

বর্ণনা: একটি বিছানার ওপর একজন নারী একটি চাদর মেলে ধরে আছেন এবং একটি ছোট ছেলে চাদরের এক পাশে ধরে আছে।

Figure: ছবি-৫

বর্ণনা: একজন পুরুষ মাটিতে বসে গাছে পানি দিচ্ছেন এবং পাশে একটি মেয়ে হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে।

Printed page 17

ক) পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করি, কোন কাজ ছেলেরা ও কোন কাজ মেয়েরা করছে তা নিচের ছকে লিখি–

ছেলেমেয়ে
১.১.
২.২.
৩.৩.
৪.৪.

খ) ছবিগুলোর আলোকে কোন কাজ ছেলে ও মেয়ে উভয়ে করতে পারে তা নিচের ছকে লিখি–

উভয়েই করতে পারে
১.
২.
৩.
৪.

Printed page 18

গ) পরিবার-১ ও পরিবার-২ সম্পর্কে পড়ি, কোন পরিবারে কে, কী করছে তা বের করি। কোন পরিবার বেশি ভালো আছে এবং কেন তা লিখি–

পরিবার-১

সালাম মিয়া একজন কৃষক। মেহেদী ও তিশা তাঁর সন্তান। দুজনেই স্কুলে পড়ে। তিশা মাকে ঘর গোছানোর কাজে ও মেহেদী বাবার কাজে সহায়তা করে। আবার মেহেদী যখন মাকে সহযোগিতা করে তিশাও তখন বাবাকে সহযোগিতা করে। হাঁস-মুরগির যত্ন নেওয়া, গরু-ছাগল লালনপালন, রান্নায় মাকে সহায়তা সবকিছুই দুজনে মিলে করে। এতে মা-বাবার কষ্ট অনেক কম হয়। পরিবারের সকল কাজ সহজেই হয়ে যায়। দুই ভাই-বোন আনন্দের সাথে কাজগুলো করে। এতে ওদের পড়াশোনারও অসুবিধা হয় না।

পরিবার-২

হাসান আলী কৃষিকাজ করেন। তাঁর দুটি সন্তান। রনি ও সানজারা। দুজনেই স্কুলে পড়ে। সানজারা মাকে নানা কাজে সাহায্য করলেও রনি করে না। রনি যখন বাড়িতে থাকে তখন শুধু খেলাধুলা করে। রনি বাবার কাজেও সাহায্য করে না। সানজারা একা মা ও বাবাকে সবসময় সাহায্য করতে পারে না। মা-বাবা দুজনকেই অনেক পরিশ্রম করতে হয়। পরিবারের কাজও সহজে হয় না। রনির চেয়ে সানজারাকে বেশি কাজ করতে হয়। তাতে সানজারার লেখাপড়ার অসুবিধা হয়।

পরিবার-১

পরিবার-২

কে কী করছে?

১. ……………………………………………………… ১. ……………………………………………………… ২. ……………………………………………………… ২. ……………………………………………………… ৩. ……………………………………………………… ৩. ……………………………………………………… ৪. ……………………………………………………… ৪. ………………………………………………………

কোন পরিবার বেশি ভালো আছে এবং কেন?

…………………………………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………

Printed page 19

মা-বাবা ও ভাই-বোন নিয়ে সাধারণত একটি পরিবার গঠিত হয়। কখনো পরিবারে দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য আত্মীয় থাকেন। পরিবারে সকলের সমান অধিকার রয়েছে। ছেলে ও মেয়ে সকলেই বাসায় ও বাইরে কাজ করতে পারে। বাসার কাজও ছেলে-মেয়ে সকলে মিলে করলে সহজ হয়। সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়।

ঘ) নিচের কথাগুলো পড়ি, যে কথাগুলো সঠিক তার পাশে টিকচিহ্ন (√) ও যে কথাগুলো সঠিক নয় তার পাশে ক্রসচিহ্ন (×) দিই এবং এগুলোর মধ্যে আমি কোনগুলো করব, তা নিচে লিখি–

Figure

লেবেল: আমি নিজের বিছানা নিজে গোছাই। / আমরা বাবা ও মায়ের কাজে সাহায্য করি। / আমি বল খেলতে চাইলে অন্যরা বলে ওটা ছেলেদের খেলা। / আমি ও আমার ভাই দুজনে মিলে ঘর গোছাই ও রান্নার কাজে সাহায্য করি। বর্ণনা: চারটি ভাবনার বুদবুদের সাথে চারজন শিশু আছে। উপরের বাম দিকের শিশুটি একা, উপরের ডান দিকে দুজন শিশু পাশাপাশি, নিচের বাম দিকে একটি মেয়ে শিশু এবং নিচের ডান দিকে একটি ছেলে ও একটি মেয়ে শিশু পাশাপাশি আছে।

আমি যা করব :

১. …………………………………………………………………………………………………………………… ২. …………………………………………………………………………………………………………………… ৩. …………………………………………………………………………………………………………………… ৪. ……………………………………………………………………………………………………………………

Printed page 20

অনুশীলনী

ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও।

১। বিশেষ চাহিদাসম্পন্ন সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করব?

  • ক) অবহেলা করব
  • খ) কটুক্তি করব
  • গ) সহায়তা করব
  • ঘ) এড়িয়ে চলব

২। আমার কোনো সহপাঠী বেঞ্চ থেকে নিচে পড়ে গেলে আমি কী করব?

  • ক) হেসে দেবা
  • খ) তাকাব না
  • গ) ধরে তুলব
  • ঘ) দোষারোপ করব

খ. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।

১। বিভিন্ন নৃ গোষ্ঠীর মানুষের বসবাস দেশের বৈচিত্র্যকে আরও ............................. করেছে ।

২। আমরা একে অন্যকে......................................... করব।

৩। সকল পেশার প্রতি ................................. দেখাব।

৪। পরিবারে ছেলে ও মেয়ে সকলের................................. অধিকার রয়েছে ।

৫। সকলে........................................... কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়।

গ. সংক্ষিপ্ত প্রশ্ন

১। বাসার কাজ কীভাবে করলে সহজ হয়?

২। ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত?

ঘ. বর্ণনামূলক প্রশ্ন

১। কীভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে?

২। বিশেষ চাহিদাসম্পন্ন সহপাঠীর সাথে তুমি কীরূপ আচরণ করবে?

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.