Bangladesh and Global Studies chapter 4: Our Culture
আমাদের সংস্কৃতি
- Bangladesh and Global Studies
- Textbook pages 35-41
- 1 source
- 9,837 characters of context
Textbook (verbatim transcription): Our Culture
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents5ShowHide
Printed page 35
অধ্যায় : ৪
আমাদের সংস্কৃতি
১ আমাদের ভাষা, খাবার ও পোশাক
Figure
লেবেল: আমি চাকমা ভাষায় কথা বলি।; আমার ভাষা বাংলা। আমি বাংলায় কথা বলি। বর্ণনা: গ্রামের মেঠো পথে দুজন দাঁড়িয়ে কথা বলছেন। বাঁ দিকের নারীর ওপরে গোলাকার বক্তৃতা-বুদবুদে "আমি চাকমা ভাষায় কথা বলি।" লেখা; ডান দিকে ব্যাগ-পিঠে ছেলেটির ওপরে আয়তাকার বক্তৃতা-বুদবুদে "আমার ভাষা বাংলা। আমি বাংলায় কথা বলি।" লেখা।
Figure
বর্ণনা: ওপরের ছবিতে বিভিন্ন ধরনের রুটি, পিঠা ও অন্যান্য খাবার থালায় সাজানো। নিচের ছবিতে ভাত, মাছ, মাংস, সবজি ও ডালের তরকারি একসঙ্গে দেখানো হয়েছে।
কোন ভাষার কথা বলা হয়েছে :
……………………………………………………
খাবারের নামগুলো লিখি :
……………………………………………………
Figure
বর্ণনা: সারি সারিতে সাতটি ছবিতে ব্যক্তিদের পোশাক দেখানো হয়েছে; বাঁ থেকে প্রথমে একজন পুরুষ ও একজন নারী একসঙ্গে, তারপর একজন পুরুষ, একজন বালিকা, একজন নারী, একজন নারী, একজন পুরুষ ও একজন নারী পূর্ণ পোশাকে।
পুরুষের পোশাকের নাম : ……………………………………………………………………………
নারীদের পোশাকের নাম : ……………………………………………………………………………
আমাদের নিজস্ব ভাষা রয়েছে। জীবন ধারণের জন্য আমরা খাবার খেয়ে থাকি এবং সামাজিক জীব হিসেবে পোশাক পরিধান করে থাকি। মানুষের ব্যবহৃত ভাষা, খাবার, পোশাক, প্রথা, আচার, বিশ্বাস, নিয়ম-কানুন সব মিলে সংস্কৃতি তৈরি হয়। সংস্কৃতির আরও উপাদান রয়েছে যেমন নৃত্য, সংগীত, উৎসব ও ধর্মীয় আচার-অনুষ্ঠান ইত্যাদি।
Printed page 36
আমাদের মাতৃভাষা বাংলা। আমরা এ ভাষাতেই পড়ি, লিখি এবং কথা বলে মনের ভাব প্রকাশ করি। এদেশের মানুষ বাংলা ভাষায় কথা বললেও এ ভাষার রয়েছে বিভিন্ন আঞ্চলিক রূপ। এছাড়াও বাংলা ভাষার পাশাপাশি এদেশে বসবাসকারী অন্যান্য নৃ-গোষ্ঠীরও নিজস্ব ভাষা রয়েছে। সারা বিশ্বে মাতৃভাষায় কথা বলা জনসংখ্যার মধ্যে বাংলা ভাষা পঞ্চম। ভাষা আমাদের সংস্কৃতির অন্যতম উপাদান।
বাংলাদেশের সংস্কৃতির আরও একটি উল্লেখযোগ্য উপাদান হলো খাদ্য। দৈনন্দিন জীবনে আমরা ভাত, মাছ, মাংস, ভর্তা, সবজি, ডাল ইত্যাদি খাবার খেয়ে থাকি। এছাড়া বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে পোলাও, কোর্মা, বিরিয়ানি, রোস্ট এবং বিভিন্ন ধরনের মাংস ও মাছের পদ পরিবেশন করা হয়। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার, যেমন- ফিরনি, সেমাই, দই, মিষ্টি ও নানা রকমের পিঠা। আমাদের দেশের উল্লেখযোগ্য পিঠাগুলো হচ্ছে চিতই পিঠা, ভাপা পিঠা, দুধ চিতই, পুলি পিঠা, পাটিসাপটা, পাকন পিঠা, পানতোয়া, মালপোয়া, কুলশি, কাটা পিঠা, কলা পিঠা, নারকেল পিঠা, নারকেলের ভাজা পুলি, তেলের পিঠা, সেমাই পিঠা প্রভৃতি। বাংলাদেশের অন্যান্য নৃ-গোষ্ঠীর কিছু ঐতিহ্যগত খাবারও রয়েছে, যেমন- নাপ্পি, লাসৌ, থারো, শিংজু ইত্যাদি।
বাংলাদেশের মানুষ নানা রকমের পোশাক পরে। পুরুষদের পোশাকগুলোর মধ্যে লুঙ্গি, গেঞ্জি, ফতুয়া, পাজামা, পাঞ্জাবি ও ধুতি অন্যতম। এছাড়া উল্লেখযোগ্য পোশাকগুলো হলো শার্ট, প্যান্ট, স্যুট, সোয়েটার, জ্যাকেট ইত্যাদি। নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে শাড়ি। তাছাড়া অনেকে সালোয়ার, কামিজ, ফ্রক, স্কার্ট, বোরকা, হিজাব ইত্যাদি পোশাক পরেন। শিশুদের মধ্যে ছেলেরা সাধারণত গেঞ্জি, হাফপ্যান্ট, শার্ট, পায়জামা, পাঞ্জাবি, জ্যাকেট ইত্যাদি পোশাক পরে; আর মেয়েরা ফ্রক, সালোয়ার, কামিজ, স্কার্ট, কার্ডিগান ইত্যাদি পোশাক পরে। বাংলাদেশের অন্যান্য নৃ-গোষ্ঠীর জনগণ কিছু ঐতিহ্যগত পোশাকও পরিধান করেন, যেমন- পিনন, হাদি, থামি, আঙ্গি, দকবান্দা, দকসারি ইত্যাদি। বাংলাদেশের সকল জনগোষ্ঠীর ভাষা, খাবার ও পোশাকের বৈচিত্র্য এদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।
ক) অনুচ্ছেদে উল্লিখিত সংস্কৃতির উপাদানগুলো খুঁজে নিচের বক্সে তা লিখি–
Figure
লেবেল: সাংস্কৃতিক ঐতিহ্যের উপাদান; ১. ভাষা; ২.; ৩. বর্ণনা: মাঝখানে "সাংস্কৃতিক ঐতিহ্যের উপাদান" লেখা কেন্দ্রীয় বক্স। এর ওপরে বক্স "২." এবং তার ওপরে তিনটি ফাঁকা বক্স; বাঁ দিকে "১. ভাষা" বক্স এবং তার বাঁ দিকে ও ওপরে আরও ফাঁকা বক্স; ডান দিকে "৩." বক্স এবং তার ডান দিকে ও ওপরে আরও ফাঁকা বক্স। তীর দিয়ে কেন্দ্রীয় বক্সের সঙ্গে সব বক্স যুক্ত করা হয়েছে।
Printed page 37
খ) পরিবারে আমরা কী কী ধরনের পোশাক পরি ও খাবার খাই তার তালিকা করি–
Figure
লেবেল: পোশাক; খাবার বর্ণনা: বাঁ দিকে পোশাকের ছবি এবং তার নিচে "পোশাক" লেখা নীল ট্যাব; ডান দিকে খাবারের প্লেটের ছবি এবং তার নিচে "খাবার" লেখা নীল ট্যাব।
পোশাক
১. ……………………………………………………
২. ……………………………………………………
৩. ……………………………………………………
৪. ……………………………………………………
৫. ……………………………………………………
খাবার
১. ……………………………………………………
২. ……………………………………………………
৩. ……………………………………………………
৪. ……………………………………………………
৫. ……………………………………………………
গ) শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাই–
| বাংলা | ভাষা | নাপ্পি | পোশাক সম্পর্কিত |
|---|
১. যোগাযোগে ব্যবহৃত সাংস্কৃতিক উপাদান ---------------------------------- ।
২. বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম ----------------------------------------- ।
৩. বাংলাদেশের বিভিন্ন নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার ------------------- ।
৪. শাড়ি ও পাঞ্জাবি ------------------------------------ সাংস্কৃতিক উপাদান ।
ঘ) আমি বিবাহ, জন্মদিন, ধর্মীয় ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। সেগুলোতে লোকজন কী কী পোশাক পরে এসেছিল এবং কী কী খাবার পরিবেশন করা হয়েছিল, তার একটি তালিকা তৈরি করি–
| লোকজনের পরিধেয় পোশাকের নাম | পরিবেশিত খাবারের নাম |
|---|---|
Printed page 38
২ আমাদের সংগীত, নৃত্য ও উৎসব অনুষ্ঠান
Figure
বর্ণনা: একজন পুরুষ কমলা-হলুদ পোশাক পরে মাথার ওপরে একটি বাদ্যযন্ত্র উঁচু করে ধরে আছেন এবং অন্য হাতে একটি ছোট বাদ্যযন্ত্র ধরে আছেন। ছবিটি হলুদ পটভূমিতে আঁকা।
Figure
বর্ণনা: একজন নারী লাল ও সাদা পোশাক পরে এক পায়ে ভর দিয়ে দুই হাত প্রসারিত করে নৃত্যের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।
কী করছে?
……………………………………………………
কী করছে?
……………………………………………………
Figure
লেবেল: শুভ নববর্ষ বর্ণনা: একটি বড় মুখাবয়বযুক্ত প্রতিমা ও সজ্জিত গাড়ির শোভাযাত্রা; প্রতিমার নিচে সামনে ব্যানারে "শুভ নববর্ষ" লেখা এবং অনেক মানুষ শোভাযাত্রায় অংশ নিচ্ছেন।
Figure
বর্ণনা: একটি খোলা গ্রামীণ জায়গায় অনেক মানুষ; কয়েকজন কেনাকাটা করছেন, একজন নারী ও একজন শিশু পাশাপাশি বসে আছেন এবং একটি গরু দেখা যাচ্ছে।
কী অনুষ্ঠানের ছবি?
……………………………………………………
কী অনুষ্ঠানের ছবি?
……………………………………………………
সংগীত
সংগীত হলো সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশে নানা ধরনের সংগীত রয়েছে। এগুলো হলো– বাউল, জারি, সারি, ভাটিয়ালি, পল্লীগীতি, ভাওয়াইয়া, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, আধুনিক গান ইত্যাদি। ফকির লালন শাহের লালনগীতি এবং হাসন রাজার গানও খুব জনপ্রিয়। এদেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গান আমাদের হৃদয় ছুঁয়ে যায়। এছাড়াও বিভিন্ন নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষার সংগীতও খুব জনপ্রিয়।
Printed page 39
নৃত্য
আমাদের সংস্কৃতির বিশেষ উপাদান হচ্ছে নৃত্য বা নাচ। আমাদের দেশে নানা ধরনের নৃত্য আছে। যেমন– লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, নৃ-গোষ্ঠীর নৃত্য ইত্যাদি।
লোকনৃত্য হচ্ছে কোনো একটি অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর জীবনঘনিষ্ঠ নৃত্য। যেমন– ধামাইল, জারি গানের সঙ্গে নাচ, সারি গানের সঙ্গে নাচ, সাপুড়ে নাচ।
সৃজনশীল নৃত্য হচ্ছে নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, আধুনিক গান ও দেশাত্মবোধক গানকে ভিত্তি করে পরিবেশিত নৃত্য।
ভিন্ন নৃ-গোষ্ঠীর জুম নৃত্য, থালা নৃত্য, বাঁশ নৃত্য, ছাতা নৃত্য খুবই চমৎকার। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র ও গানের সাথে তারা কখনো একত্রে, আবার কখনো এককভাবে নাচে।
উৎসব
বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বাংলা নবর্ষ। বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। অন্যান্য নৃ-গোষ্ঠী 'বিজু' 'সাংগ্রাই' ইত্যাদি নামে পহেলা বৈশাখ পালন করে। এছাড়া রয়েছে নবান্ন উৎসব। কৃষকের ঘরে নতুন ফসল তোলা উপলক্ষ্যে এ উৎসব পালিত হয়। ঘরে ঘরে পিঠা, পায়েস ইত্যাদি রান্না করা হয়। বাংলাদেশের মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা, স্বরস্বতী পূজা। গৌতম বুদ্ধের জন্মদিনকে উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধপূর্ণিমা পালন করে থাকে। খ্রিষ্টানরা ২৫শে ডিসেম্বর যিশু খ্রীস্টের জন্মদিন বড়দিন হিসেবে পালন করে থাকে। এসব ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকলের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পায়।
ক) অনুচ্ছেদ পড়ে যেসব সংগীত, নৃত্য ও উৎসবের নাম জেনেছি তার তালিকা করি-
Figure
লেবেল: সংগীত; নৃত্য; উৎসব বর্ণনা: তিনটি ছবি পাশাপাশি; বাঁ দিকে হাতে বাদ্যযন্ত্র উঁচু করে ধরা একজন পুরুষ, মাঝখানে নৃত্যের ভঙ্গিতে দাঁড়ানো একজন ব্যক্তি, ডান দিকে অনেক মানুষের একটি উৎসবের দৃশ্য; প্রতিটি ছবির নিচে একটি করে নীল বক্সে নাম লেখা।
Printed page 40
খ) শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাই—
| বাংলা নববর্ষ | বুদ্ধপূর্ণিমা | লালনগীতি | লোকনৃত্য |
|---|---|---|---|
১. ফকির লালন শাহের গানকে ---------------------------------------- বলে। ২. একটি জনগোষ্ঠীর জীবনঘনিষ্ঠ নৃত্য হচ্ছে --------------------------- । ৩. বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব হচ্ছে ---------------------------------------- । ৪. গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষ্যে পালন করা হয় ---------------------------------------- ।
গ) বাম পাশের শব্দ/বাক্যাংশের সাথে মিল রেখে ডান পাশের উপযুক্ত শব্দ/বাক্যাংশ দাগ টেনে মিল করি—
| বাম পাশ | ডান পাশ |
|---|---|
| সাপুড়ে নাচ | নবান্ন উৎসব |
| ভাটিয়ালি | লোকনৃত্য |
| নতুন ফসল তোলা উৎসব | সংগীত |
| বড়দিন | উৎসব |
ঘ) মনে করি, আমি পহেলা বৈশাখ বা অন্য কোনো একটি উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। অনুষ্ঠানে আমি কী কী দেখেছি বা কী কী কাজ করেছি তার একটি তালিকা তৈরি করি।
০১ ০২ ০৩ ০৪
Printed page 41
Loading the rest of the chapter…
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.