Bangladesh and Global Studies chapter 6: Role of Children in Family and School
পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা
- Bangladesh and Global Studies
- Textbook pages 53-61
- 1 source
- 9,995 characters of context
Textbook (verbatim transcription): Role of Children in Family and School
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents10ShowHide
Printed page 53
অধ্যায় : ৬
পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা
১ পরিবারের সদস্যদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য
Figure: ছবি-১
বর্ণনা: একটি ঘরের মেঝেতে একটি শিশু ও একজন মহিলা বসে আছেন; তাঁদের সামনে একটি শিশু শুয়ে আছে। মহিলাটি শোয়া শিশুটির দিকে ঝুঁকে আছেন; শিশুটির পাশে একটি লাল বস্তু দেখা যাচ্ছে।
Figure: ছবি-২
বর্ণনা: একটি ঘরের ভেতরে একজন পুরুষ হাতে একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন এবং একটি ছোট মেয়ে তাঁর কাছ থেকে কিছু নিচ্ছে। একজন মহিলা চুলার সামনে বসে রান্না করছেন এবং একটি ছোট ছেলে তাঁর পাশে বসে আছে।
ক) উপরের ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি–
(১) ১ নং ছবিতে কে, কী করছে? (২) কেন করছে? (৩) ২ নং ছবিতে কে, কী করছে? (৪) কেন করছে?
সাধারণত মা, বাবা ও ভাইবোন নিয়ে পরিবার গঠিত হয়। এছাড়াও যৌথ পরিবারে চাচা, চাচি, ফুপু এবং চাচাতো ভাইবোন থাকে। অনেক পরিবারে দাদা, দাদি কিংবা অন্য কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিও রয়েছেন। পরিবারে ভাইবোনদের মধ্যে কেউ আমাদের চেয়ে ছোটো, আবার কেউ বড়ো। পরিবারের বড়ো সদস্যগণ আমাদেরকে লালনপালন করেন, আদর স্নেহ করেন এবং যত্ন নেন। আবার পরিবারের ছোটো সদস্যরা আমাদেরকে ভালোবাসে, সম্মান করে।
পরিবারের ছোটো এবং বড়ো সকলের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পরিবারের বড়ো সদস্যগণের আদেশ ও নির্দেশ আমরা মেনে চলব। তাঁদেরকে সম্মান ও শ্রদ্ধা করব। পরিবারের কাজে তাঁদেরকে সাহায্য করব। পরিবারের ছোটোদেরকে আমরা ভালোবাসব ও স্নেহ করব। তাদেরকে খেতে সাহায্য করব। খেলতে নিয়ে যাব। পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে আমরা তাদের সেবা করব।
Printed page 54
খ) পূর্বের পৃষ্ঠার পাঠ্যাংশটুকু পড়ে পরিবারের ছোটোদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য নিচের ছকে লিখি–
ছোটোদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য
১. ২. ৩.
গ) পূর্বের পৃষ্ঠার পাঠ্যাংশটুকু পড়ে পরিবারের বড়োদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য নিচের ছকে লিখি–
বড়োদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য
১. ২. ৩.
ঘ) পরিবারের সদস্যদের প্রতি আমি কেন দায়িত্ব পালন করতে চাই, তা লিখি–
১. ২. ৩.
Printed page 55
২ প্রবীণদের প্রতি দায়িত্ব ও কর্তব্য
Figure
বর্ণনা: একটি বিছানায় একজন বৃদ্ধা মহিলা শুয়ে আছেন। বাম পাশে একজন মহিলা হাতে একটি ওষুধের পাতা নিয়ে বৃদ্ধার দিকে ঝুঁকে আছেন। ডান পাশে একটি ছেলে বিছানায় হাঁটু গেড়ে বসে বৃদ্ধার দিকে একটি গ্লাস এগিয়ে দিচ্ছে।
ক) উপরের ছবিটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি–
(১) ছবিতে বৃদ্ধা মহিলা কী করছেন? (২) মেয়েশিশুটি কী করছে? (৩) ছেলেশিশুটি কী করছে? (৪) বৃদ্ধা মহিলার সাথে ছেলে এবং মেয়েটির সম্পর্ক কী হতে পারে?
অনেক পরিবারে দাদা-দাদি, নানা-নানি কিংবা অন্য কোনো বয়স্ক ব্যক্তি রয়েছেন। তাঁরা আমাদের অনেক স্নেহ করেন এবং আমাদের কল্যাণ কামনা করেন। তাই আমরা তাঁদের নিকট কৃতজ্ঞ। তাঁদের কেউ কেউ বয়সের কারণে অনেক দুর্বল। তাঁরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না। অনেকে অন্যের সাহায্য ছাড়া নিজের কাজকর্মগুলোও করতে পারেন না। তাঁরা অনেক সময় একা হয়ে যান। তাই তাঁদেরকে ভালোবাসতে হবে, সঙ্গ দিতে হবে, গল্প করতে হবে এবং বেড়াতে নিয়ে যেতে হবে। প্রয়োজনীয় সব ধরনের সাহায্য-সহযোগিতা করতে হবে এবং তাঁদের উপদেশ মেনে চলতে হবে।
Printed page 56
খ) পূর্বের পৃষ্ঠার পাঠ্যাংশটুকু পড়ে আমার পরিবারের প্রবীণ সদস্যদের প্রয়োজনগুলো লিখি–
১. ২. ৩.
গ) আমি আমার পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি কী কী দায়িত্ব পালন করতে চাই, তা নিচের ছকে লিখি–
১. ২. ৩.
ঘ) পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি আমাদের কেন দায়িত্ব পালন করা উচিত তা নিচের ছকে লিখি–
১. ২. ৩.
Printed page 57
৩ পরিবারের সুরক্ষা
Figure
বর্ণনা: একটি শিশু মেঝেতে বসে সবজি কাটছে; কাটার সময় তার আঙুল থেকে রক্ত পড়ছে। পাশে একটি বড় ছুরি ও কয়েকটি সবজি রাখা আছে। অন্য একটি ছেলে চশমা পরে পাশে বসে তার দিকে তাকিয়ে আছে।
ক) উপরের ছবিটি পর্যবেক্ষণ করে কী দুর্ঘটনা ঘটেছে তা বলি। পরিবারে আর কী কী নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে তা নিচের ছকে লিখি–
| ক্রমিক নং | নিরাপত্তা ঝুঁকি |
|---|---|
পরিবার আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। তবে পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে। দুর্ঘটনায় পড়তে পারে। ঘরে আগুন লেগে যেতে পারে। বাড়িতে চুরি বা ডাকাতিও হতে পারে। কেউ মারাত্মকভাবে আহত হতে পারে।
এগুলো থেকে রক্ষার জন্য বিভিন্ন সেবাদানকারী সংস্থা রয়েছে, যেমন– হাসপাতাল, ফায়ার ব্রিগেড, পুলিশ বাহিনী ইত্যাদি। পরিবারের কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বাড়িতে আগুন লাগলে ফায়ার ব্রিগেড তা নেভাতে সাহায্য করে। পুলিশ চোর-ডাকাত ধরে ও আইন-শৃঙ্খলা রক্ষা করে ।
Printed page 58
আমাদের প্রতিবেশীরা সবচেয়ে কাছে থাকেন। তাই তাঁরা যেকোনো বিপদ-আপদে সবার আগে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। বিপদে তাঁদেরকে সবার আগে জানাতে হয়। কোনো দুর্ঘটনা ঘটলে সাহায্যের জন্য তা নির্দিষ্ট প্রতিষ্ঠানকে জানাতে হয়। এজন্য কোন প্রতিষ্ঠান কোন সেবা দেয় তা আমাদের জানা প্রয়োজন। তাদের সাহায্য গ্রহণের জন্য দ্রুত যোগাযোগ করার কিছু হেল্পলাইন/হটলাইন ফোন নাম্বর আছে। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং পুলিশি সেবা পেতে জাতীয় হেল্প ডেস্ক হিসেবে ‘৯৯৯’ নম্বর চালু করা হয়েছে। এ নাম্বরে যেকোনো দিন যেকোনো সময় বিনা খরচে ফোন করা যায়। ফোন করার সময় বাড়ির ঠিকানা এবং অন্যান্য তথ্য দিতে হয়। ফোন করা ছাড়াও নির্দিষ্ট প্রতিষ্ঠানের অফিসে সরাসরি গিয়ে যোগাযোগ করা যায়।
Figure
বর্ণনা: বাম পাশে একটি বাড়িতে আগুন লেগে ধোঁয়া উঠছে এবং কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে।
Figure
লেবেল: সদর হাসপাতাল বর্ণনা: একটি সাদা অ্যাম্বুলেন্স হাসপাতালের গেটের সামনে রয়েছে; কয়েকজন মানুষ একজন রোগীকে ধরে আছে।
Figure
বর্ণনা: দুজন পুলিশ একটি টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন এবং একজন ব্যক্তি টেবিলের অপর পাশে চেয়ারে বসে আছেন।
খ) উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে পরিবারের সুরক্ষার জন্য যেসব প্রতিষ্ঠান থেকে সেবা পেতে পারি তা নিচের ছকে লিখি–
| ক্রমিক | সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম | কী ধরনের সেবা প্রদান করে |
|---|---|---|
| ১ | ||
| ২ | ||
| ৩ |
গ) সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা পাওয়ার জন্য কী করা যায় তা নিচের ছকে লিখি–
| ক্রমিক | যোগাযোগের উপায় | কী তথ্য জানাব |
|---|---|---|
| ১ | ||
| ২ |
ঘ) বাড়িতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীর সাহায্য পাওয়ার জন্য করণীয় কাজ অভিনয় করে দেখাই ।
Printed page 59
৪ পরিচ্ছন্নতা রক্ষায় আমি
Figure
বর্ণনা: একটি গ্রামের রাস্তার পাশে কয়েকজন মানুষ ঝোপঝাড় বা আগাছা পরিষ্কার করছেন। বাম দিকে একটি ছেলে দাঁড়িয়ে আছে; একজন পুরুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন। পেছনে কয়েকটি ছোট কুঁড়েঘর ও গাছপালা দেখা যাচ্ছে।
Figure
বর্ণনা: একটি বিদ্যালয়ের মাঠে কয়েকজন শিক্ষার্থী ঝুঁকে পড়ে ময়লা বা কাগজের টুকরা পরিষ্কার করছে। মাঠের মাঝখান দিয়ে একটি পথ গেছে; পেছনে দোতলা বিদ্যালয়ভবন ও গাছপালা রয়েছে।
ক) উপরের ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি–
(১) এগুলো কীসের ছবি? (২) এখানে কাদের দেখা যাচ্ছে? (৩) তারা কী করছে? (৪) এর ফলে কী হতে পারে?
পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ সবার পছন্দ। পরিচ্ছন্ন পরিবেশ দেখতে সুন্দর, তাতে মশা-মাছি জন্মে না, ধুলোবালি জমে না, রোগজীবাণু জন্মে না, দুর্গন্ধ ছড়ায় না। এজন্য পরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যকর।
আমাদের নিজ বাড়ির আশপাশে অবস্থিত বাড়িঘর, পাড়া-প্রতিবেশী, গাছপালা, রাস্তাঘাট, খেলার মাঠ ইত্যাদি নিয়ে গঠিত হয় আমাদের নিকট পরিবেশ। দিনের একটা বড়ো সময় আমরা বিদ্যালয়ে অবস্থান করি। তাই নিকট পরিবেশ এবং বিদ্যালয়ের পরিচ্ছন্নতা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ।
আমরা রাস্তাঘাট, খেলার মাঠ ইত্যাদি স্থানে ঠোঙা, কাগজ, চিপসের প্যাকেট, চকোলেটের প্যাকেট ইত্যাদি না ফেলে ডাস্টবিন বা ময়লার ঝুড়িতে ফেলব। ডাস্টবিন না থাকলে বড়োদের সহায়তায় ডাস্টবিন স্থাপনের ব্যবস্থা করব। বিদ্যালয়ের করিডোর, আঙিনা, মাঠ ইত্যাদি স্থানে কাগজের টুকরা, পলিথিন বা এ জাতীয় কিছু পড়ে থাকতে দেখলে তা কুড়িয়ে ময়লার ঝুড়িতে ফেলব। বিদ্যালয়ের ওয়াশরুম ব্যবহারের পর পানি ঢেলে আমরা তা পরিচ্ছন্ন রাখব।
Printed page 60
নিকট পরিবেশে এবং বিদ্যালয়ের যেখানে-সেখানে আমরা কফ-থুথু ফেলব না। পরিবেশ পরিচ্ছন্ন করা ও পরিচ্ছন্ন রাখা সমান গুরুত্বপূর্ণ।
খ) পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য আমার করণীয় নিচের ছকে লিখি–
| ক্রমিক | করণীয় | কীভাবে করা হবে? |
|---|---|---|
| ১ | আগাছা পরিষ্কার করা | ছুটির দিনে বড়োদের সহায়তায় বন্ধুবান্ধব মিলে আগাছা কেটে/উপড়ে ফেলে এক জায়গায় জড়ো করা |
| ২ | ||
| ৩ | ||
| ৪ |
গ) আমার বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার জন্য করণীয় নিচের ছকে লিখি–
| ক্রমিক | করণীয় | কীভাবে করা হবে? |
|---|---|---|
| ১ | আগাছা পরিষ্কার করা | শিক্ষকের সহায়তায় বন্ধুবান্ধব মিলে আগাছা কেটে/উপড়ে ফেলে এক জায়গায় জড়ো করা |
| ২ | ||
| ৩ | ||
| ৪ |
ঘ) শিক্ষকের সহায়তায় একটি নির্দিষ্ট দিনে বিদ্যালয়ে পরিচ্ছন্নতার ব্যবহারিক কাজ করি।
Printed page 61
Loading the rest of the chapter…
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.