Bangladesh and Global Studies chapter 7: Child Rights and Safety
শিশু অধিকার ও নিরাপত্তা
- Bangladesh and Global Studies
- Textbook pages 62-71
- 1 source
- 10,365 characters of context
Textbook (verbatim transcription): Child Rights and Safety
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents9ShowHide
Printed page 62
অধ্যায় : ৭
শিশু অধিকার ও নিরাপত্তা
১ শিশু অধিকার
Figure
লেবেল: ইহান ও নুসাফা যে সকল সুযোগ-সুবিধা পায় তা বলছে; আমরা দুজনেই বিদ্যালয়ে ভর্তি হয়েছি; আমরা সময়মতো খেলাধুলা করি, বিশ্রাম নিই; অসুস্থ হলে আমরা চিকিৎসা পাই; আমরা দুজনেই সবার কাছ থেকে স্নেহ ও আদর পাই; বাবা-মা আমাদের নাম ইহান ও নুসাফা রেখেছেন; পরিবারে আমরা সমান সুযোগ-সুবিধা পাই বর্ণনা: মাঝখানে একটি সাদা বক্সে "ইহান ও নুসাফা যে সকল সুযোগ-সুবিধা পায় তা বলছে" লেখা; চারপাশে ছয়টি রঙিন বক্তৃতা-বুদবুদে ছয়টি বাক্য লেখা।
শিশু হিসেবে এ সকল সুযোগ-সুবিধা তাদের পাওয়ার কথা। এগুলোই তাদের অধিকার।
Printed page 63
ক) ইহান ও নুসাফার সুযোগ-সুবিধার কথাগুলো পড়ি এবং তাদের অধিকারগুলোর তালিকা করি–
ইহান ও নুসাফার অধিকার
| ১ | |
| ২ | |
| ৩ | |
| ৪ | |
| ৫ | |
| ৬ |
পৃথিবীর সকল দেশের শিশুদের কতগুলো অধিকার আছে। শিশুদের প্রধান অধিকারগুলো হলো :
◊ নাম পাওয়ার অধিকার
◊ জন্ম নিবন্ধনের অধিকার
◊ শিক্ষার অধিকার
◊ স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার
◊ পুষ্টি ও চিকিৎসার অধিকার
◊ মেয়ে ও ছেলে শিশুর সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার
◊ খেলাধুলা, বিনোদন ও বিশ্রামের অধিকার
◊ নিরাপত্তা লাভের অধিকার
◊ কথা বলার অধিকার
শিশুদের সুন্দর ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য এ অধিকারগুলো পূরণ হওয়া খুবই প্রয়োজন।
Printed page 64
খ) শিশু হিসেবে বাড়িতে আমি কোন কোন অধিকার ভোগ করি তা লিখি–
Figure
লেবেল: বাড়িতে আমার অধিকার; নাম পাওয়ার অধিকার বর্ণনা: কেন্দ্রে নীল রেখায় ঘেরা "বাড়িতে আমার অধিকার" লেখা একটি বক্স। চারপাশে ছয়টি বক্স; উপরের মাঝের বক্সে "নাম পাওয়ার অধিকার" লেখা, বাকি পাঁচটি বক্স ফাঁকা।
গ) শিশু হিসেবে বিদ্যালয়ে আমি কোন কোন অধিকার ভোগ করি তা লিখি–
Figure
লেবেল: বিদ্যালয়ে আমার অধিকার; শিক্ষার অধিকার বর্ণনা: কেন্দ্রে ধূসর রঙের "বিদ্যালয়ে আমার অধিকার" লেখা একটি বক্স। চারপাশে ছয়টি বক্স; উপরের মাঝের বক্সে "শিক্ষার অধিকার" লেখা, বাকি পাঁচটি বক্স ফাঁকা।
Printed page 65
২ শিশু অধিকার অর্জনে ব্যক্তি ও সংস্থা
Figure
লেবেল: ১, ২, ৩, ৪ (ছবির ক্রমিক নম্বর); [অস্পষ্ট] (১ নং ছবিতে একটি সাইনবোর্ড); কমিউনিটি ক্লিনিক (৪ নং ছবির সাইনবোর্ড) বর্ণনা: ১ নং ছবিতে একটি বিদ্যালয়ের প্রবেশপথে দুজন বড় মানুষ ও কয়েকজন শিশু হাঁটছে। ২ নং ছবিতে একজন পুরুষ শিশুকে কাঁধে তুলে ধরে আছেন এবং একজন নারী পাশে আছেন। ৩ নং ছবিতে বিদ্যালয়ভবনের সামনে শিশুরা দোলনা ও স্লাইডে খেলছে। ৪ নং ছবিতে "কমিউনিটি ক্লিনিক" লেখা ভবনের সামনে একজন নারী শিশুকে কোলে নিয়ে আছেন।
ক) ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি–
১ নং ছবি
কোথায় গিয়েছেন? ………………………
কে শিশুকে নিয়ে গিয়েছেন? ………………………
কেন নিয়ে গিয়েছেন? ………………………
২ নং ছবি
কাদের দেখা যাচ্ছে? ………………………
তারা কী করছে? ……………………… ………………………
৩ নং ছবি
শিশুরা কী করছে? ………………………
কোথায় খেলছে? ………………………
কে খেলার ব্যবস্থা করেছে? ……………………… ………………………
৪ নং ছবি
শিশুকে কী খাওয়ানো হচ্ছে? ……………………… ………………………
কারা টিকা খাওয়াচ্ছেন? ………………………
কোন স্থানে খাওয়ানো হচ্ছে? ………………………
Printed page 66
খ) নিচের অংশটুকু পড়ি। শিশু ইহান ও নুসাফার অধিকার পাওয়ার জন্য বাবা-মা ও অন্যান্য প্রতিষ্ঠানের ভূমিকা ছকে লিখি–
সোহরাব হোসেন ও সুবর্ণা আক্তারের এক ছেলে ও এক মেয়ে। তাঁরা জন্মের পরে ছেলের নাম ইহান ও মেয়ের নাম নুসাফা রাখেন। মা-বাবা ইহান ও নুসাফাকে শিশুকালে বাড়ির পাশের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে টিকা দেন। পাঁচ বছর বয়সে ইহান ও নুসাফাকে বাবা-মা ভর্তির জন্য স্কুলে নিয়ে যান। স্কুলের শিক্ষক তাদেরকে ভর্তি করান। স্কুলে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে পারে। বাবা-মা দুজনকে খুব আদর করেন। বাড়িতে তারা পড়ার সময় পড়ে, খেলার সময় খেলে ও ঘুমানোর সময় ঘুমায়। বাবা-মা তাদের পুষ্টিকর খাবার দেন। একদিন ইহান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বাবা-মা তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে তাকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। সে সুস্থ হয়। একদিন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে অপরিচিত এক লোক তাদেরকে চকলেট দিতে চায়। তারা নিতে চায় না। কিন্তু লোকটি আরও লোভ দেখায়। একটু দূরে থাকা একজন পুলিশ সদস্য বিষয়টি খেয়াল করেন। তিনি দ্রুত সেখানে আসেন। অপরিচিত লোকটি দৌড়ে পালিয়ে যায়।
ছক
| ক্রমিক | অধিকার | ব্যক্তি/সংস্থা | ব্যক্তি/সংস্থার ভূমিকা |
|---|---|---|---|
| ১. | শিক্ষা | অভিভাবক | ভর্তির জন্য স্কুলে নিয়ে যান |
| শিক্ষাপ্রতিষ্ঠান/স্কুল | স্কুলে ভর্তি করান, পড়াশোনা করান, খেলাধুলার সুযোগ দেন | ||
Printed page 67
শিশু হিসেবে আমাদের যে অধিকারগুলো আছে তা পাওয়ার জন্য মা-বাবা, পরিবারের অন্যান্য সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠান ভূমিকা পালন করেন :
মা-বাবা ও পরিবারের সদস্যদের ভূমিকা
◊ ছেলে ও মেয়ের নাম রাখা ◊ বিদ্যালয়ে ভর্তি করানো ◊ পুষ্টি, পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করা ◊ খেলাধুলা ও বিশ্রামের সুযোগ দেওয়া ◊ স্নেহ-ভালোবাসা দিয়ে লালনপালন করা ◊ মতপ্রকাশের সুযোগ দেওয়া ◊ নিরাপত্তা দিয়ে নিজের কাছে রাখা ◊ ছেলে ও মেয়েকে সমান সুযোগ-সুবিধা দেওয়া
বিভিন্ন সংস্থার ভূমিকা
| শিক্ষা প্রতিষ্ঠান | হাসপাতাল | পুলিশ বাহিনী |
|---|---|---|
| ◊ শিশুর নিরাপত্তা দেয়া ◊ স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা ◊ ছেলে ও মেয়ের সমান সুযোগ-সুবিধা দেওয়া ◊ শিশু ভর্তির ব্যবস্থা করে শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ | ◊ চিকিৎসা সেবা প্রদান | ◊ বাড়ি ও বিদ্যালয়ের বাইরে শিশুর নিরাপত্তা বিধান করা |
Printed page 68
৩ এসো নিরাপদে পথ চলি
Figure
বর্ণনা: একটি শহরের সড়কে একটি উড়ালসেতু (ফুটওভার ব্রিজ) দেখানো হয়েছে, যার দুই পাশে সিঁড়ি রয়েছে। কয়েকজন মানুষ উড়ালসেতুর নিচের সড়ক দিয়ে পার হচ্ছে; দুজন লোক দৌড়ে রাস্তা পার হচ্ছে, তাদের সামনে একটি সবুজ গাড়ি ও পেছনে একটি হলুদ বাস ও একটি গাড়ি রয়েছে। ডান দিকে একজন লোক উড়ালসেতুর সিঁড়ি দিয়ে উঠছে।
ক) ছবিটি পর্যবেক্ষণ করি ও নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি–
লোকজন কী করছে?
কীভাবে রাস্তা পার হচ্ছে?
এভাবে পার হলে অসুবিধা কী?
Printed page 69
বাংলাদেশে প্রতিবছর অনেক সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় অনেক মানুষ আহত ও নিহত হন। এদের মধ্যে অনেক শিশুও রয়েছে। দুর্ঘটনায় আহত অনেক শিশুকে পঙ্গু হয়ে সারাজীবন কষ্ট ভোগ করতে হয়। শিশু ও অভিভাবকের সড়ক চলাচলের নিয়ম সম্পর্কে ধারণার অভাব এবং গাড়িচালকের অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ।
সড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। যানবাহনের পাশাপাশি মানুষও চলাচল করে। এজন্য অনেক সময় দুর্ঘটনা ঘটে।
ছোটোরা সড়কে বা রাস্তায় বের হলে পিতা-মাতা বা অভিভাবকের হাত ধরে থাকতে হবে। কখনোই একা রাস্তায় বের হওয়া যাবে না। যেখানে জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ আছে, সেখান দিয়ে রাস্তা পার হতে হবে। আর যেখানে জেব্রা ক্রসিং নেই, সে সকল রাস্তায় ডানে ও বামে তাকিয়ে সাবধানে রাস্তা পার হতে হবে।
Figure
লেবেল: আমি এখানে দাঁড়িয়ে আছি। সবুজ চিহ্নিত স্থানে যেতে চাই......... বর্ণনা: একটি চৌমাথার আকাশ থেকে দেখা দৃশ্য। চারটি সড়কে জেব্রা ক্রসিং রয়েছে এবং একটি উড়ালসেতু ওপরের দিকে দেখানো হয়েছে। একটি লাল বৃত্ত (লাল বাতি) এবং একটি সবুজ বৃত্ত (সবুজ বাতি) চিহ্নিত আছে। একটি বাক্যের বুদবুদ থেকে একটি লাল বিন্দুর দিকে রেখা টানা আছে।
খ) উপরের রাস্তার চিত্রে আমি নিয়ম মেনে কোন দুইভাবে সবুজ চিহ্নিত স্থানে যাব, তা কলম দিয়ে দাগ টেনে দেখাই–
Printed page 70
Figure: ছবি-১
বর্ণনা: একটি শহরের সড়ক; সড়কে জেব্রা ক্রসিং দেখানো হয়েছে এবং ক্রসিংয়ের ওপর দিয়ে পথচারীরা রাস্তা পার হচ্ছে। সড়কের দুই পাশে ফুটপাত রয়েছে, সড়কে কয়েকটি গাড়ি চলছে।
Figure: ছবি-২
বর্ণনা: একটি উড়ালসেতু বা ফুট ওভারব্রিজের নিচে সড়ক; কয়েকজন ব্যক্তি উড়ালসেতু ব্যবহার না করে সড়কের ওপর দিয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছে, সামনে একটি সবুজ গাড়ি রয়েছে। উড়ালসেতুর সিঁড়ি দিয়ে কয়েকজন মানুষ উঠছে ও নামছে।
গ) উপরের ছবি দুটিতে পথচারী রাস্তায় চলাচল করছে। আমি কোন ছবির মতো করে রাস্তায় চলাচল করব? ১নং না ২নং ছবি? কেন করব?
.........................................................................................................
.........................................................................................................
.........................................................................................................
Figure: ছবি-১
বর্ণনা: একটি উড়ালসেতু সড়কের ওপর দিয়ে বিস্তৃত; উড়ালসেতুর ওপর কয়েকজন মানুষ হাঁটছে এবং সিঁড়ি দিয়ে নামছে। সড়কের বাম পাশে একটি বাস এবং সড়কের ওপর কয়েকটি গাড়ি রয়েছে; নিচে ফুটপাতে দুইজন মানুষ হাঁটছে।
Figure: ছবি-২
বর্ণনা: একটি উড়ালসেতুর নিচে ব্যস্ত সড়ক; উড়ালসেতুর সিঁড়ির নিচে একদল মানুষ রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছে বা রাস্তা পার হচ্ছে। সামনে একটি হলুদ গাড়ি ও একটি বাস রয়েছে।
ঘ) উপরের চিত্র দুটিতে পথচারী রাস্তায় চলাচল করছে। আমি কোন নিয়ম অনুসরণ করে রাস্তায় চলাচল করব? ১নং না ২নং ছবি? কেন করব?
.........................................................................................................
.........................................................................................................
.........................................................................................................
Printed page 71
Loading the rest of the chapter…
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.