Skip to content

Bangladesh and Global Studies chapter 8: Moral and Human Qualities

নৈতিক ও মানবিক গুণ

  • Bangladesh and Global Studies
  • Textbook pages 72-77
  • 1 source
  • 5,530 characters of context

Textbook (verbatim transcription): Moral and Human Qualities

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents5

Printed page 72

অধ্যায় : ৮

নৈতিক ও মানবিক গুণ

১ ন্যায় ও অন্যায় কাজ

Figure

লেবেল: আমি কি এখানে তোমাদের সাথে বসতে পারি?; না, এখানে বসা যাবে না। তুমি অন্য বেঞ্চে বসো।; আমি কি তোমাদের সাথে বসতে পারি?; হ্যাঁ, অবশ্যই। তুমি এখানে বসো। বর্ণনা: দুটি পাশাপাশি ছবিতে একটি শ্রেণিকক্ষ দেখানো হয়েছে। বাম পাশের ছবিতে একজন শিক্ষিকা বা বড়ো একজন নারী দাঁড়িয়ে আছেন এবং একটি মেয়ে বেঞ্চে বসে আছে; একজন মেয়ে অন্য বেঞ্চের মেয়েদের কাছে বসতে চাইছে এবং তাকে বলা হচ্ছে অন্য বেঞ্চে বসতে। ডান পাশের ছবিতে একই দৃশ্যে মেয়েটিকে বসতে দেওয়া হচ্ছে।

ক) উপরের ছবি দুটি দেখি ও কথাগুলো পড়ি। কোনটি ন্যায় কাজ এবং কেন তা বলি-

Printed page 73

Figure

লেবেল: শ্রেণিকক্ষে একটি কলম পেয়ে শিক্ষককে দিয়েছিলাম। শিক্ষক যার কলম তাকে বুঝিয়ে দিয়েছেন।; স্কুলের মাঠে খেলার সময় আমি একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম।; আমি গতকাল শ্রেণিকক্ষে বসে পিছন থেকে বন্ধুর পোশাকে কালির দাগ দিয়েছি।; একজন গরিব অসুস্থ লোককে আমরা টিফিনের টাকা দিয়ে সাহায্য করেছি।; শ্রেণিকক্ষে যেখানে সেখানে ময়লা ফেলি।; আরিশার কলমের কালি নেই। ওকে আমি একটা কলম ধার দিয়েছি।; রাজু; রিদিশা; আরিশা; সাজু; ইহান; নাজিফা বর্ণনা: ছয়টি মেঘের আকৃতির নামফলকের পাশে ছয়টি কথার বুদবুদ। প্রতিটি বুদবুদ একটি নামের দিকে বা পাশের নামের দিকে যুক্ত; রাজু, রিদিশা, আরিশা, সাজু, ইহান ও নাজিফার কথা আলাদাভাবে দেখানো হয়েছে।

খ) রাজু, রিদিশা, আরিশা, সাজু, ইহান ও নাজিফার কথাগুলো পড়ি এবং ন্যায় ও অন্যায় কাজগুলো চিহ্নিত করি-

১. একজন গরিব অসুস্থ লোককে আমরা টিফিনের টাকা দিয়ে সাহায্য করেছি।

২. শ্রেণিকক্ষে ঝুড়ি থাকলেও তাতে ময়লা না ফেলে মেঝেতে ফেলি।

৩. আমি গতকাল শ্রেণিকক্ষে বসে পিছন থেকে বন্ধুর পোশাকে কালির দাগ দিয়েছি।

৪. শ্রেণিকক্ষে একটি কলম পেয়ে শিক্ষককে দিয়েছিলাম। শিক্ষক যার কলম তাকে বুঝিয়ে দিয়েছেন।

গ) উপরের অন্যায় কাজের কথাগুলোকে ন্যায় কাজের কথায় পরিবর্তন করি-

Printed page 74

ভালো ও মানুষের জন্য কল্যাণকর, সেগুলোই ন্যায় কাজ।

সত্য কথা বলা, সৎপথে চলা, সৎ ও আদর্শ বন্ধু বেছে নেওয়া, সত্যবাদীর পক্ষে কথা বলা, মিথ্যাবাদীর পক্ষ না নেওয়া ইত্যাদি হলো ন্যায় কাজ।

মিথ্যা বলা, অন্যায়কে প্রশ্রয় দেওয়া, অসৎপথে চলা, অন্যায়ের প্রতিবাদ না করা, বড়োদের অবাধ্য হওয়া, অন্যকে অকারণে বিরক্ত করা ইত্যাদি অন্যায় কাজ।

যে কাজগুলো মানুষের জন্য ভালো নয় ও মানুষের কল্যাণ করে না, সেগুলোই অন্যায় কাজ।

ঘ) আমার দেখা ৩টি ন্যায় কাজ ও ৩টি অন্যায় কাজ নিচের ছকে লিখি-

ন্যায় কাজঅন্যায় কাজ
১.১.
২.২.
৩.৩.

Printed page 75

২ ভালো কাজের গুরুত্ব

Figure

লেবেল: আমি আজ স্কুলের মাঠে কিছু টাকা কুড়িয়ে পেয়ে প্রধান শিক্ষক স্যারের কাছে জমা দিয়েছি।; আমার বন্ধু আজ স্কুলে টিফিন নিয়ে আসেনি। আমি আমার টিফিন তার সাথে ভাগ করে খেয়েছি।; আমি গতকাল ক্লাসে আমার পাশে বসা বন্ধুকে না বলে তার বইয়ে দাগ দিয়েছি।; মা নিষেধ করেছিল; তবুও আজ আমি খোলা আচার কিনে খেয়েছি।; সাজু; নায়রা; রাজু; নুহা; সাজু ও নায়রা দুজনে কথা বলছে; রাজু ও নুহা দুজনে কথা বলছে বর্ণনা: চারটি কথার বুদবুদ, প্রতিটির নিচে একটি নাম; সাজু ও নায়রার কথা একসাথে এবং রাজু ও নুহার কথা একসাথে আলাদা সবুজ লেবেলে দেখানো হয়েছে।

ক) উপরের কথোপকথন পড়ি ও নিচের প্রশ্নগুলোর উত্তর দিই-

(১) কোন বন্ধুরা ভালো কাজ করেছে?

(২) এগুলো কেন ভালো কাজ?

(৩) কোন বন্ধুরা খারাপ কাজ করেছে?

(৪) এগুলো কেন খারাপ কাজ?

ন্যায় কাজ বা ভালো কাজের গুরুত্ব অনেক বেশি। যিনি ন্যায় কাজ করেন, ন্যায় পথে চলেন, সমাজের সবাই তাকে প্রশংসা করে। ন্যায় কাজ অন্যায়কে ঘৃণা করতে শেখায়। ন্যায় কাজের দ্বারা সমাজের অনেক উপকার হয়। সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। তাই আমাদের ন্যায় কাজ করা উচিত, ন্যায় পথে চলা উচিত।

আমরা একটু চেষ্টা করলেই অনেক ভালো কাজ করতে পারি। যেমন–সত্য কথা বলা, সৎপথে চলা, সৎ বন্ধু নির্বাচন করা, সত্যবাদীর পক্ষে কথা বলা, মিথ্যাবাদী ও অন্যায়কারীর পক্ষ না নেওয়া ইত্যাদি। আমরা সবাই ন্যায় কাজের অনুশীলন করলে সমাজ থেকে অন্যায় দূর হবে, সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। সমাজের মানুষ শান্তিতে থাকবে।

Printed page 76

খ) নিচের ছকে ন্যায় কাজের গুরুত্ব লিখি-

ক্রমিকন্যায় কাজের গুরুত্ব
১
২
৩
৪

গ) আমি প্রতিদিন অনুশীলন করব এমন পাঁচটি ভালো কাজ লিখি-

১.

২.

৩.

৪.

৫.

ঘ) সাজু ও নায়রার বক্তব্য অনুযায়ী ভূমিকাভিনয় করি।

Printed page 77

অনুশীলনী

ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও।

১। কোন কাজটিকে আমরা ন্যায় কাজ বলব?

ক) অন্যকে বিরক্ত করা

খ) কাউকে সহযোগিতা করা

গ) বড়দের কথা না শোনা

ঘ) মিথ্যা কথা বলা

২। কোন কাজ করা থেকে বিরত থাকব?

ক) বড়োদের কথা শোনা

খ) অন্যায়ের প্রতিবাদ করা

গ) অন্যায় মেনে নেওয়া

ঘ) সৎপথে চলা

খ. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।

অন্যায়, শান্তি, অনুশীলন, প্রশংসা

১। ন্যায় কাজের মাধ্যমে সমাজে ............................ প্রতিষ্ঠিত হয়।

২। ভালো কাজ করলে সমাজ থেকে ........................... দূর হবে।

৩। দৈনন্দিন জীবনে ভালো কাজের ...................... করা প্রয়োজন।

৪। যিনি ন্যায় কাজ করেন তিনি .............................. পান।

গ. সংক্ষিপ্ত প্রশ্ন

১. ন্যায় কাজ বলতে কী বোঝায়?

২. দুইটি ন্যায় কাজের উদাহরণ লেখ।

৩. অন্যায় কাজ বলতে কী বোঝায়?

৪. দুইটি অন্যায় কাজের উদাহরণ লেখ।

৫. তুমি প্রতিদিন করো এমন তিনটি ন্যায় কাজের তালিকা তৈরি করো।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.