Bangladesh and Global Studies chapter 10: Different Occupations
বিভিন্ন পেশা
- Bangladesh and Global Studies
- Textbook pages 90-99
- 1 source
- 10,309 characters of context
Textbook (verbatim transcription): Different Occupations
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents4ShowHide
Printed page 90
অধ্যায় : ১০
বিভিন্ন পেশা
১ যাঁরা উৎপাদন করেন
ক) নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি-
Figure
বর্ণনা: জলাশয়ের পানিতে দাঁড়ানো কয়েকজন মানুষ একটি গোল পাত্র বা জালের চারপাশে ঝুঁকে মাছের কাজ করছেন।
লোকগুলো কী করছেন?
তাঁদেরকে কী বলা হয়?
Figure
বর্ণনা: একজন বয়স্ক পুরুষ হাতে ধানের আঁটি ধরে আছেন, পাশে একজন মানুষ ধানের গোড়ায় ঝুঁকে কাজ করছেন; চারদিকে পাকা ধানের খেত।
লোকগুলো কী করছেন?
তাঁদেরকে কী বলা হয়?
Figure
বর্ণনা: একটি টিনের ছাউনির নিচে অনেক মুরগি; একজন নারী মুরগির মাঝে কাজ করছেন। পাশে একটি মাটির ঘর।
নারীটি কী করছেন?
তাঁকে কী বলা হয়?
Printed page 91
Figure
লেবেল: আমি মাঠে কাজ করি। আমি ধান, পাট, আখ, আলু, টমেটো ইত্যাদি উৎপাদন করি।; আমার উৎপাদিত ফসল মানুষ নানাভাবে ব্যবহার করে। বর্ণনা: একজন কৃষক মাঠে পাকা ধানের আঁটি হাতে দাঁড়িয়ে আছেন; পাশে আরেকজন ধানের গোড়ায় কাজ করছেন। দুটি মেঘাকৃতি বুদবুদে উপরের লেখাগুলো রয়েছে।
Figure
লেবেল: আমরা মাছ চাষ করি, মাছ ধরি ও বিক্রি করি।; আমার উৎপাদিত মাছ মানুষ খাদ্য হিসেবে ব্যবহার করে। বর্ণনা: কয়েকজন মানুষ জলাশয়ের পানিতে দাঁড়িয়ে মাছের কাজ করছেন। দুটি মেঘাকৃতি বুদবুদে উপরের লেখাগুলো রয়েছে।
Figure
লেবেল: আমি খামারে মুরগি উৎপাদন করি।; আমার উৎপাদিত মুরগি থেকে মানুষ ডিম ও মাংস পায়। বর্ণনা: একটি টিনের ছাউনির খামারে অনেক মুরগি; একজন নারী মুরগির মাঝে কাজ করছেন। দুটি মেঘাকৃতি বুদবুদে উপরের লেখাগুলো রয়েছে।
কৃষক, জেলে ও খামারি সকলেই নানা জিনিস উৎপাদন করেন। তাঁরা সবাই নিজ নিজ কাজের মাধ্যমে সবার প্রয়োজন মেটান এবং অর্থ উপার্জন করেন। এ কাজগুলোই তাঁদের পেশা। এ পেশার নাম কৃষিকাজ।
Printed page 92
খ) নিচের ছকে প্রদত্ত কাজগুলো কোন পেশাজীবীর সাথে যুক্ত তা লিখি-
| কাজের নাম | পেশাজীবীর নাম |
|---|---|
| পুকুরে ও নদীতে মাছ ধরা | জেলে |
| জমিতে সার দেওয়া | |
| ডিম উৎপাদন করা | |
| ধান, পাট, সবজি ইত্যাদি উৎপাদন করা | |
| পুকুরে মাছের খাবার দেওয়া | |
| খামারে মুরগি পালন করা |
গ) নিচের চার্টে দাগ টেনে বিভিন্ন পেশাজীবীর নাম, তাঁদের কাজ ও উৎপাদিত পণ্যের নাম মিল করি-
Figure
লেবেল: কৃষক, জেলে, খামারি; তুলা চাষ, মুরগি পালন, ধান চাষ, গরু পালন, নদীতে মাছ ধরা; ভাত, মাছ, পোশাক, ডিম, দুধ বর্ণনা: তিন কলামের মিল করার চার্ট। বাম কলামে কৃষক, জেলে, খামারি; মাঝের কলামে তুলা চাষ, মুরগি পালন, ধান চাষ, গরু পালন, নদীতে মাছ ধরা; ডান কলামে ভাত, মাছ, পোশাক, ডিম, দুধ। বাম কলামের "জেলে" থেকে একটি রেখা মাঝের কলামের "নদীতে মাছ ধরা"-তে এবং মাঝের কলামের "নদীতে মাছ ধরা" থেকে একটি রেখা ডান কলামের "মাছ"-এ যাচ্ছে।
Printed page 93
২ যাঁরা তৈরি করেন
Figure: ছবি– ১
বর্ণনা: একজন পুরুষ চাকায় মাটির পাত্র তৈরি করছেন; পাশে একজন নারী বসে আছেন।
Figure: ছবি– ২
বর্ণনা: একজন ব্যক্তি সেলাই মেশিনের হাতল ঘুরিয়ে কাজ করছেন; পাশে একটি ঘরের ভেতরে কাপড় ঝুলছে এবং একজন ব্যক্তি কাপড় ধুচ্ছেন।
Figure: ছবি– ৩
বর্ণনা: একজন নারী সেলাই মেশিনে লাল কাপড় সেলাই করছেন; পাশে কাঁচি রাখা আছে।
Figure: ছবি– ৪
বর্ণনা: একজন ব্যক্তি মেঝেতে বসে কাঠের তক্তা করাত দিয়ে কাটছেন; পাশে কাঠের স্তূপ ও কাঠের টুকরো পড়ে আছে।
ক) উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি-
| প্রশ্ন | ১ নং ছবি | ২ নং ছবি | ৩ নং ছবি | ৪ নং ছবি |
|---|---|---|---|---|
| ছবির লোকগুলো কী করছেন? | ||||
| তাঁদের কী বলা হয়? |
Printed page 94
Figure
বর্ণনা: একজন কাঠমিস্ত্রি কাঠের তক্তা নিয়ে কাজ করছেন; পাশে কাঠের গোটা গুঁড়ি ও তক্তা রাখা।
আমি কাঠ দিয়ে আলমারি, চেয়ার, টেবিল, খাট, ঘর ইত্যাদি তৈরি করি।
আমার তৈরি জিনিস মানুষকে সুবিধা দেয়। জীবনকে সুন্দর করে। মানুষকে নিরাপত্তাও দেয়।
Figure
বর্ণনা: একজন কুমার ও তাঁর পাশে একজন মহিলা মাটির পাত্র নিয়ে কাজ করছেন; পাশে মাটির পাত্র ও কলস রাখা।
আমি মাটি দিয়ে কলস, হাঁড়ি, পাতিল, সানকি, ফুলের টব, ফুলদানি, খেলনা ইত্যাদি তৈরি করি।
আমার তৈরি পণ্য মানুষ প্রতিদিন ব্যবহার করে। গ্রামের মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে। সৌন্দর্য বৃদ্ধির জন্যও মানুষ আমার তৈরি জিনিস ব্যবহার করে।
Figure
বর্ণনা: একজন তাঁতি তাঁতের সামনে বসে কাপড় বুনছেন; পাশে তাঁতের যন্ত্র ও সুতার কুণ্ডলী।
আমি বিভিন্ন রং দিয়ে সুতা রং করি। সেই সুতা দিয়ে তাঁতে কাপড় বুনি। নানা রকমের শাড়ি, লুঙ্গি, গামছা তৈরি করি।
মানুষের খুব প্রয়োজনীয় একটি জিনিস হলো কাপড়। বহুকাল ধরে মানুষ এটি ব্যবহার করে আসছে। আমি মানুষের এ চাহিদা পূরণ করি।
Figure
বর্ণনা: একজন দর্জি সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন।
আমি কাপড় দিয়ে শার্ট, প্যান্ট, সালোয়ার-কামিজ, ফ্রক-স্কার্ট ইত্যাদি তৈরি করি। ছেলে-মেয়ে, ছোটো-বড়ো সকলের জন্যই পোশাক বানাই।
আমার তৈরি নানা ধরনের পোশাক মানুষ ব্যবহার করে। পোশাক ছাড়াও কাপড়ের তৈরি নানা জিনিস মানুষ ব্যবহার করে।
কাঠমিস্ত্রি, তাঁতি, কুমোর ও দর্জি নানা জিনিস তৈরি করেন। তাঁরা তৈরি জিনিস বিক্রি করে অর্থ উপার্জন করেন। এ কাজগুলোই তাঁদের পেশা।
Printed page 95
খ) নিচের ছকে প্রদত্ত কাজগুলো কোন পেশাজীবীর সাথে যুক্ত তা লিখি—
| কাজের নাম | পেশাজীবীর নাম |
|---|---|
| কাপড় সেলাই করা | দর্জি |
| মাটি দিয়ে খেলনা তৈরি করা | |
| কাঠ দিয়ে চেয়ার, টেবিল ইত্যাদি তৈরি করা | |
| সুতা দিয়ে শাড়ি, লুঙ্গি, গামছা ইত্যাদি তৈরি করা | |
| মাটি দিয়ে ফুলদানি তৈরি করা | |
| কাঠ খোদাই করে নকশা করা |
গ) নিচের চার্টে দাগ টেনে বিভিন্ন পেশাজীবীর নাম, তাঁদের কাজ ও তৈরি পণ্যের নাম মিল করি—
Figure
লেবেল: তাঁতি, কুমার, কামার, দর্জি, কাঠমিস্ত্রি; শার্ট, প্যান্ট, ফ্রক ইত্যাদি তৈরি; দা, বটি, ছুরি ইত্যাদি তৈরি; চেয়ার, টেবিল, খাট ইত্যাদি তৈরি; শাড়ি, লুঙ্গি, গামছা ইত্যাদি তৈরি; হাঁড়ি, পাতিল, টব তৈরি; আসবাবপত্র; পোশাক; কাপড়; গৃহস্থালির সামগ্রী বর্ণনা: বাম পাশে পাঁচজন পেশাজীবীর নাম গোল বোতামের মতো বাক্সে লেখা; মাঝখানে পাঁচটি কাজের বাক্স এবং ডান পাশে চারটি পণ্যের নাম। কাঠমিস্ত্রি থেকে একটি তীর "চেয়ার, টেবিল, খাট ইত্যাদি তৈরি" বাক্সের দিকে গেছে; "চেয়ার, টেবিল, খাট ইত্যাদি তৈরি" বাক্স থেকে একটি তীর "আসবাবপত্র" বাক্সের দিকে গেছে। বাকি বিন্দুগুলো অসংযুক্ত।
Printed page 96
৩ যাঁরা সেবা দেন
Figure: ১নং ছবি
বর্ণনা: একজন শিক্ষিকা শ্রেণিকক্ষে দাঁড়িয়ে আছেন; টেবিলে বসে শিক্ষার্থীরা খাতায় লিখছে; পেছনে ব্ল্যাকবোর্ড।
Figure: ২নং ছবি
বর্ণনা: একজন নার্স একজন রোগীর হাতে স্যালাইন/ইনজেকশন দিচ্ছেন; পাশে একজন ডাক্তার দাঁড়িয়ে আছেন, তাঁর গলায় স্টেথোস্কোপ; ওপরে স্যালাইনের স্ট্যান্ড।
Figure: ৩নং ছবি
বর্ণনা: একটি দোকানে একজন দোকানদার দাঁড়িয়ে আছেন; সামনে এক ক্রেতা ও এক মহিলা ক্রেতা, তাঁরা পণ্য কিনছেন; দোকানে চাল, ডাল ও অন্যান্য দ্রব্য সাজানো।
Figure: ৪নং ছবি
বর্ণনা: একটি সাদা গাড়ি রাস্তায় চলছে; তার পাশে একটি রিকশায় তিনজন যাত্রী বসে আছেন এবং একজন রিকশাচালক রিকশা চালাচ্ছেন।
ক) উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি—
| প্রশ্ন | ১ নং ছবি | ২ নং ছবি | ৩ নং ছবি | ৪ নং ছবি |
|---|---|---|---|---|
| ছবির লোকগুলো কী করছেন? | ||||
| তাঁদের কী বলা হয়? |
Printed page 97
Figure
বর্ণনা: একটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা বসে আছে; একজন শিক্ষক ব্ল্যাকবোর্ডের পাশে দাঁড়িয়ে আছেন।
আমি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকি। আমি পড়ালেখার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলির মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশেও সাহায্য করি।
আমি অসুস্থ রোগীদের রোগ নির্ণয় করি। প্রয়োজনীয় ঔষধ সেবন ও পথ্য গ্রহণের পরামর্শ দিই।
Figure
বর্ণনা: একজন ডাক্তার সাদা অ্যাপ্রন ও হিজাব পরে দাঁড়িয়ে আছেন; তাঁর হাতে একটি ফাইল/কাগজ।
আমি রোগীদের দেখাশোনা করি, সময়মতো ঔষধ, পথ্য ইত্যাদি খাওয়াই। আমি ডাক্তারদের কাজে সহযোগিতা করি।
Figure
বর্ণনা: একজন নার্স গোলাপি টুপি ও সাদা অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছেন।
আমি আমার দোকানে চাল, ডাল, তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করি।
Figure
বর্ণনা: একটি দোকানে একজন দোকানদার দাঁড়িয়ে আছেন; সামনে দুজন ক্রেতা, তাঁরা পণ্য কিনছেন; দোকানে নানা পণ্য সাজানো।
আমি রিকশা চালাই। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মানুষকে সাহায্য করি। আমি মালামালও পরিবহণ করি।
Figure
বর্ণনা: একটি রিকশায় কয়েকজন যাত্রী বসে আছেন, রিকশাচালক রিকশা চালাচ্ছেন; পাশে একটি সাদা গাড়ি।
শিক্ষক, ডাক্তার, নার্স, চালক ও দোকানদার মানুষকে সেবা দেন। তাঁরা মানুষকে সেবাদানের মাধ্যমে অর্থ উপার্জন করেন। এটাই তাঁদের পেশা।
Printed page 98
খ) নিচের ছকের কাজগুলো কোন পেশাজীবীর সাথে যুক্ত তা লিখি-
| কাজের নাম | পেশাজীবীর নাম |
|---|---|
| শ্রেণিকক্ষে পাঠ দান | শিক্ষক |
| মুদি দোকানে পণ্য বিক্রয় করা | |
| যাত্রী পরিবহণ করা | |
| চিকিৎসা করা | |
| যাতায়াতে সহায়তা করা | |
| চিকিৎসকের কাজে সহায়তা করা |
গ) নিচের চার্টে দাগ টেনে বিভিন্ন পেশাজীবীর নাম, কাজ ও সেবার নাম মিল করি-
Figure
লেবেল: শিক্ষক, আইনজীবী, দমকল কর্মী, চালক, ডাক্তার; চিকিৎসা দেন, আইনি পরামর্শ, আগুন নিভানো, সহপাঠক্রমিক কাজ, যাতায়াতে সহায়তা; ন্যায়বিচার, যোগাযোগ, স্বাস্থ্যসেবা, সুপ্ত প্রতিভা বিকাশ, অগ্নি নিরাপত্তা বর্ণনা: বাম পাশে পাঁচটি পেশাজীবীর নাম, মাঝে পাঁচটি কাজ এবং ডান পাশে পাঁচটি সেবার নাম; প্রতিটির পাশে একটি করে বিন্দু। দমকল কর্মী থেকে আগুন নিভানো পর্যন্ত একটি তির চিহ্ন এবং আগুন নিভানো থেকে অগ্নি নিরাপত্তা পর্যন্ত আরেকটি তির চিহ্ন আঁকা আছে।
ঘ) দলে বিভিন্ন পেশাজীবীর ভূমিকায় অভিনয় করি ও অভিনয় দেখে পেশাজীবী চিহ্নিত করি-
Printed page 99
Loading the rest of the chapter…
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.