ক) ছবি দেখি ও কী কী কাজে টাকা ব্যবহার করা হচ্ছে তার তালিকা তৈরি করি–
Figure
লেবেল: টাকার ব্যবহার
বর্ণনা: মাঝে একটি বৃত্তে "টাকার ব্যবহার" লেখা; বৃত্তের চারপাশে চারটি খালি ষড়ভুজ, প্রতিটি তীর দিয়ে বৃত্তের সঙ্গে যুক্ত।
কোনো বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম হলো টাকা। টাকা দিয়েই প্রতিদিনের জিনিসপত্র কেনাকাটা করি। পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য টাকার দরকার। টাকা দিয়ে উপহার কিনে প্রিয়জনকে দিই। আমরা বই, খাতা, কলম আরও নানা জিনিস কিনতে টাকা ব্যবহার করি। আমরা টাকা দিয়ে ভবিষ্যতের নানা প্রয়োজন মেটাই। প্রয়োজন ছাড়া টাকা খরচ করা উচিত নয়। প্রয়োজনের বেশি খরচ করলে টাকা অপচয় হয়। আমরা অপচয় করব না।
খ) পড়ি ও নিচের ছকে তথ্য লিখি–
আমি যে যে কাজে টাকা ব্যবহার করি
১.
২.
৩.
৪.
Printed page 102
২ আমার প্রয়োজনে আমার সঞ্চয়
Figure
লেবেল: কীসের ছবি, কী করছে, কেন করছে
বর্ণনা: তিনটি অংশে ভাগ করা ত্রিভুজাকার চক্র। ওপরের অংশে একটি লাল রঙের মাটির ব্যাংক (কীসের ছবি); বাম অংশে একটি মেয়ে নীল পাত্রের গায়ে কাজ করছে (কী করছে); ডান অংশে একটি মেয়ে মাটির ব্যাংকে টাকা রাখছে (কেন করছে)। প্রতিটি অংশের নিচে একটি করে তীর ও দুটি করে ফাঁকা লাইন আছে।
……………………………………………… ………………………………………
……………………………………………… ………………………………………
ক) ছবিগুলো পর্যবেক্ষণ করে তার নিচে তথ্য লিখি–
মানুষ বিভিন্ন উৎস থেকে টাকা পেয়ে থাকে। কাজ করে বেতন পায়। কোনো কিছু বিক্রি করলে তার দাম হিসেবে টাকা পায়। এ সবই তাদের আয়। এই আয় থেকে খরচ করার পর যে টাকা বাকি থাকে তা-ই সঞ্চয়।
ভবিষ্যতের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্যই আমরা সঞ্চয় করি। হঠাৎ টাকার দরকার হলে সঞ্চয় থেকে মেটাতে পারি। আমাদের নানা ইচ্ছা পূরণের জন্য টাকার প্রয়োজন। নিজের পছন্দের বই, খেলনা কিনতে টাকা প্রয়োজন। উপহার কিনতেও টাকা দরকার। সঞ্চয় হলো মানুষের বিপদের বন্ধু। তাই আমাদের সঞ্চয়ী হতে হবে। আমরা সাধারণত মাটির ব্যাংক, কাঠের বাক্স ও প্লাস্টিকের কৌটা ইত্যাদিতে সঞ্চয় করতে পারি।
Figure: মাটির ব্যাংকে জমানো টাকা
বর্ণনা: একটি মেয়ে একটি মাটির ব্যাংকে টাকা রাখছে; পাশে টেবিলে কিছু মুদ্রা, নোট ও ছোট লাল বস্তু ছড়ানো।
Printed page 103
খ) বিষয়বস্তু পড়ি ও আমি কেন সঞ্চয় করব তা নিচের ছকে লিখি–
যে যে কারণে আমি সঞ্চয় করব
১.
২.
৩.
৪.
গ) রাজু, অভি, আরিশা ও নুহার কথাগুলো পড়ি। আমি কীভাবে সঞ্চয়ী হব তা নিচের ছকে লিখি–
Figure
লেবেল: রাজু, অভি, আরিশা, নুহা
বর্ণনা: চারটি বক্তৃতার বুদবুদ, প্রতিটির পাশে একজনের নাম। রাজু: "ঈদে পাওয়া সেলামির টাকা থেকে কিছু টাকা জমা রাখি"; অভি: "মাঝে মাঝে টিফিনের টাকা থেকে কিছু টাকা জমাই"; আরিশা: "বড়োদের কাছ থেকে কয়েন পেলে তা ব্যাংকে জমাই"; নুহা: "জন্মদিনে পাওয়া উপহারের টাকা থেকে টাকা জমাই"।
আমি সঞ্চয়ী হওয়ার জন্য যা যা করব
১.
২.
৩.
৪.
Printed page 104
অনুশীলনী
ক. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।
১। কোনো বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম হলো ....................................... ।
২। ভবিষ্যতের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্যই আমরা................................ করি ।
৩। প্রয়োজনের বেশি খরচ করলে টাকা ............................ হয়।