Islamic Studies chapter 1: Creator and Creation
স্রষ্টা ও সৃষ্টি
- Islamic Studies
- Textbook pages 1-29
- 1 source
- 35,731 characters of context
Textbook (verbatim transcription): Creator and Creation
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents19ShowHide
- স্রষ্টা ও সৃষ্টি
- মহান আল্লাহর অস্তিত্ব
- ইমান-এর পরিচয়
- ইবাদতের পরিচয়
- পবিত্রতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব
- সালাতের গুরুত্ব
- সানা ও তাসবিহ
- দুটি সূরা
- কুরআন তিলাওয়াত
- হরকত
- আসমানি কিতাব
- পবিত্র কুরআন একটি পরিপূর্ণ জীবনবিধান
- অনুশীলনী - ১
- ১। সঠিক উত্তরে টিক চিহ্ন ( √ ) দাও:
- ২। শূন্যস্থান পূরণ
- ৩। বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ
- ৪। শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়
- ৫। সংক্ষিপ্ত প্রশ্ন
- ৬। বর্ণনামূলক প্রশ্ন
Printed page 1
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
প্রথম অধ্যায়
স্রষ্টা ও সৃষ্টি
মহান আল্লাহর অস্তিত্ব
আমাদের পৃথিবী দেখতে কত সুন্দর! এতে রয়েছে প্রকৃতি ও জীবজগৎ। রয়েছে নানা রকম গাছপালা, ফুলফল ও পশুপাখি। নিচের ছবিটি দেখো। কী সুন্দর দেখতে! তাই না? কে সৃষ্টি করলেন এসব?
Figure
বর্ণনা: একটি ছেলে পেছন থেকে দেখা যাচ্ছে, সে আকাশে উড়ন্ত একটি নীল পাখির দিকে তাকিয়ে আছে। পেছনে ঘাসের মাঠ, একটি ঘর এবং বড়ো গাছ রয়েছে।
আমরা যে পোশাক পরি, তা কারা তৈরি করেন? দর্জিরা। আমাদের চারপাশে যে বাড়িঘর রয়েছে তা কারা বানিয়েছে? মিস্ত্রিরা। কোনো কিছুই এমনি এমনি হয় না। তাহলে এই বিশাল পৃথিবী কীভাবে সৃষ্টি হলো? নিশ্চয়ই কেউ একজন সৃষ্টি করেছেন।
Figure: চিত্রঃ নির্দিষ্ট নিয়মে ঋতুর পরিবর্তন
লেবেল: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ঋতু পরিবর্তন বর্ণনা: একটি উপবৃত্তাকার বেষ্টনীতে ছয়টি ঋতুর ছবি রয়েছে; কেন্দ্রে "ঋতু পরিবর্তন" লেখা একটি বাক্স। তীরচিহ্ন অনুসারে গ্রীষ্ম → বর্ষা → শরৎ → হেমন্ত → শীত → বসন্ত → গ্রীষ্ম ক্রমে ঋতুর পরিবর্তন দেখানো হয়েছে।
একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে এ পৃথিবী চলে। রাতের পর দিন আসে। গ্রীষ্মের পর বর্ষা এবং শীতের পর বসন্ত আসে। কে এই নিয়মের স্রষ্টা?
আমাদের দেখা এ পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টিজগৎ। তাতে চন্দ্র, সূর্য, তারকা
Printed page 2
ইত্যাদি রয়েছে। ঐসবও একই নিয়মে চলে। একই নিয়মে চন্দ্র ও সূর্য ওঠে এবং অস্ত যায়। কার নির্দেশে এসব একই নিয়মে চলে?
Figure: চিত্রঃ পৃথিবী, চন্দ্র ও সূর্যের একই নিয়মে চলার দৃশ্য
লেবেল: পৃথিবী, সূর্য, পৃথিবী, চাঁদ বর্ণনা: উপরের চিত্রে সূর্যকে কেন্দ্রে রেখে পৃথিবী একটি উপবৃত্তাকার পথে তীরচিহ্ন অনুসারে ঘুরছে। নিচের চিত্রে পৃথিবীকে কেন্দ্রে রেখে চাঁদ একটি উপবৃত্তাকার পথে তীরচিহ্ন অনুসারে ঘুরছে।
আমাদের পৃথিবী ও অন্যান্য জগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ। তিনি মহাবিশ্ব সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থাও করেছেন। তার নির্দেশে সৃষ্টিজগৎ চলে। এ সম্পর্কে তিনি পবিত্র কুরআনে বলেন—
وَ الشَّمْسُ تَجْرِيْ لِمُسْتَقَرٍّ لَّهَا ۜ ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ
উচ্চারণ: ওয়াশ্ শাম্সু তাজ্রী লিমুস্তাকারিল্ লাহা যা-লিকা তাকদীরুল্ 'আযীযিল্ 'আলীম।
অর্থ: আর সূর্য ভ্রমণ করে তার গন্তব্যের দিকে। এটি পরাক্রমশালী, সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। (সূরা ইয়াসিন, আয়াতঃ ৩৮)
আমরা সৃষ্টিজগতের এসব শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। তার ওপর আমাদের ইমান ও বিশ্বাস সুদৃঢ় করতে পারি। মহান আল্লাহকে ভালোবেসে আমরা তার ইবাদত অনুশীলন করব।
Printed page 3
ক) বিষয়বস্তু পড়ি ও ভাবি। নিচের ডান ও বাম পাশের তথ্যগুলো দাগ টেনে মিল করি। কাজটি একা করি।
| পৃথিবীর বাইরেও রয়েছে | কক্ষপথে চলে |
| আকাশ, বাতাস, মাটি ও পানির সৃষ্টিকর্তা | এর পরিচালনার ব্যবস্থাও করেছেন |
| চন্দ্র, সূর্য, তারকা তাদের নির্দিষ্ট | মহান আল্লাহর নির্দেশে |
| মহান আল্লাহ মহাজগৎকে সৃষ্টি করে | বিশাল সৃষ্টিজগৎ |
| পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয় | মহান আল্লাহ |
| সৃষ্টিজগতের শৃঙ্খলা দেখে | আমরা মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি |
খ) শূন্যস্থানে সঠিক শব্দ বসাই। কাজটি দুজনে মিলে করি।
১. আকাশ-বাতাস, চন্দ্র-সূর্য, গাছ-পালা ইত্যাদি সৃষ্টি করেছেন --------- ।
২. আকাশ, চন্দ্র, তারকা, সূর্য ইত্যাদি নির্দিষ্ট -------- চলে ।
৩. সৃষ্টিজগতের শৃঙ্খলা পর্যবেক্ষণ করে আমরা আল্লাহর --------- সম্পর্কে জানতে পারি ।
৪. মহান আল্লাহর ওপর আমাদের ইমান ও বিশ্বাস --------- করতে পারি ।
৫. মহান আল্লাহকে ভালোবেসে তার ---------- অনুশীলন করতে পারি ।
গ) নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় প্রকৃতির এমন পাঁচটি বস্তুর তালিকা করি। কাজটি দলগতভাবে করি।
১.
২.
৩.
৪.
৫.
Printed page 4
ইমান-এর পরিচয়
ইমান আরবি শব্দ। এর অর্থ হল বিশ্বাস স্থাপন করা। মহান আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবি-রাসুল, আখিরাত এবং ভাগ্যের ভালো-মন্দের প্রতি বিশ্বাস স্থাপন হল ইমান। ইমানের মূল বিষয়গুলো হল—
Figure: চিত্রঃ ইমানের মূল বিষয়সমূহ
লেবেল: ইমানের মূল বিষয়সমূহ; আল্লাহর উপর বিশ্বাস; ফেরেশতাগণের প্রতি বিশ্বাস; আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস; নবি-রাসুলগণের প্রতি বিশ্বাস; আখিরাতের প্রতি বিশ্বাস; ভাগ্যের ভালো-মন্দ আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বিশ্বাস; মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস বর্ণনা: কেন্দ্রে একটি মেঘাকৃতি বাক্সে "ইমানের মূল বিষয়সমূহ" লেখা। চারপাশে সাতটি সবুজ বাক্সে ইমানের বিষয়গুলো একটি বৃত্তাকার বিন্যাসে সাজানো, এবং তীরচিহ্ন দিয়ে বাক্সগুলো ক্রমানুসারে যুক্ত।
যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে তাকে মু'মিন বা বিশ্বাসী বলা হয়। ইমানদার ব্যক্তি নম্র ও বিনয়ী হয়। তিনি খারাপ কাজ থেকে বিরত থাকে। মহান আল্লাহর শুকরিয়া আদায় করে। তার নির্দেশ মেনে তার ইবাদত করে।
ইমানে মুজমাল
কালিমা পাঠ করে আমরা আমাদের ইমান সুদৃঢ় করি। ইমানে মুজমাল এরূপ একটি কালিমা। ইমানে মুজমাল হল ইমানের সার-সংক্ষেপ। উচ্চারণ ও অর্থসহ ইমানে মুজমাল নিচে দেওয়া হল—
اٰمَنْتُ بِاللّٰهِ كَمَا هُوَ بِاَسْمَآئِهِ وَصِفَاتِهِ وَقَبِلْتُ جَمِيْعَ اَحْكَامِهٖ وَ اَرْكَانِهِ
উচ্চারণ: আমান্তু বিল্লাহি কামা হুয়া বি আস্মায়িহী ওয়া ছিফাতিহী ওয়া ক্বাবিল্তু জামিয়া আহ্কামিহী ওয়া আর্কানিহী।
অর্থ: আমি মহান আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করলাম যেভাবে তিনি আছেন তার নামসমূহে ও গুণাবলিতে। আমি তার সব আদেশ ও নিষেধসমূহ (আহ্কাম ও আর্কান) মেনে নিলাম।
Printed page 5
ক) বিষয়বস্তু পড়ি। নিচে দেওয়া ইমানের মূল বিষয়গুলোকে ধারাবাহিকভাবে সাজাই। কাজটি একাকী করি।
(১) ভাগ্যের ভালো-মন্দ মহান আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এ বিষয়ের প্রতি বিশ্বাস (২) আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস (৩) আখিরাতের প্রতি বিশ্বাস (৪) ফেরেশতাগণের প্রতি বিশ্বাস (৫) মহান আল্লাহর প্রতি বিশ্বাস (৬) নবি-রাসুলগণের প্রতি বিশ্বাস (৭) মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস।
১.
২.
৩.
৪.
৫.
খ) ইমানদার ব্যক্তির ৫টি ভালো কাজের তালিকা তৈরি করি। কাজটি দুজনে মিলে করি।
১.
২.
৩.
৪.
৫.
গ) ইমানে মুজমাল পড়ি ও বলি। সঠিক শব্দ দিয়ে নিচের শূন্যস্থান পূরণ করি।
আমান্তু --------- কামা হুয়া বি আস্মায়িহী ওয়া --------- ওয়াক্বাবিল্তু জামিয়া --------- ওয়া --------- । অর্থঃ আমি মহান আল্লাহর ওপর ----- করলাম যেভাবে তিনি -------- তার নামসমূহে ও ------- । আমি তার সব আদেশ ও ------- মেনে নিলাম।
Printed page 6
ইবাদতের পরিচয়
প্রতিদিন আমাদের চারপাশের মসজিদ থেকে আজানের সুমধুর ধ্বনি ভেসে আসে। আমরা সবাই আজান শুনে মসজিদে নামাজ পড়তে যাই। রমজান মাস এলে সারা মাস রোজা রাখি। এসবই আমরা করি মহান আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে। মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। তার ওপর বিশ্বাস স্থাপন করে ইবাদত করা আমাদের কর্তব্য।
আমরা নামাজ পড়ি, রোজা রাখি, বড়োদের শ্রদ্ধা করি ও ছোটোদের স্নেহ করি। অসহায় গরিবদের সাহায্য-সহযোগিতাসহ আরও অনেক ভালো কাজ করি। এসবই আমরা করি মহান আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে।
ইবাদত শব্দের অর্থ আনুগত্য। আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর প্রতি অনুগত থেকে তার আদেশ ও নিষেধ মেনে চলাই হল ইবাদত। আল্লাহর সন্তুষ্টি অর্জন ইবাদতের মূল লক্ষ্য। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা আল্লাহর নির্দেশিত যেকোনো কাজই ইবাদত। এমনকি লেখা-পড়া, খাওয়া-দাওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, চলাফেরা করা ও ঘুমানো এসবও ইবাদত।
আমরা যদি আল্লাহ ও তার রাসুলের নির্দেশিত পথে চলি তাহলে তিনি সন্তুষ্ট হয়ে আমাদের দুনিয়া ও আখিরাতে পুরস্কৃত করবেন।
ইসলামের পাঁচটি মৌলিক বিষয়
ইসলামের পাঁচটি মৌলিক বিষয় হল ইমান, সালাত, সাওম, হজ ও জাকাত।
Figure: ইমানদার ব্যক্তির মৌলিক কাজ
লেবেল: ইসলামের মৌলিক বিষয়, ইমান, সালাত, সাওম, হজ্জ, জাকাত বর্ণনা: কেন্দ্রে একটি বৃত্তে "ইসলামের মৌলিক বিষয়" লেখা। এর চারপাশে পাঁচটি বৃত্তে ইমান, সালাত, সাওম, হজ্জ ও জাকাত লেখা, প্রতিটি কেন্দ্রের বৃত্তের সঙ্গে একটি রেখা দিয়ে যুক্ত।
ইসলামের প্রধান পাঁচটি মৌলিক বিষয়ের মধ্যে ইমান অন্যতম। ইমান আনার পর মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। সালাত অর্থ দু'আ করা। সাত বছর থেকে প্রত্যেক মুসলমানের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা আবশ্যক।
রোজাকে আরবিতে সাওম বলে। সাওম অর্থ বিরত থাকা। সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল
Printed page 7
প্রকার খাওয়া-দাওয়া ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাকে সাওম বলে। প্রত্যেক মুসলমানের ওপর পুরো রমজান মাস সাওম বা রোজা পালন করা ফরজ।
হজ অর্থ ইচ্ছা করা বা সংকল্প করা। পবিত্র মক্কায় হজ পালনের জন্য গমন করতে হয়। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলমান নারী-পুরুষের ওপর হজ ফরজ।
জাকাত শব্দের অর্থ পবিত্র করা। জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ দান করলে সম্পদ পবিত্র করা হয়। জাকাত ধনীদের নিকট থেকে প্রাপ্য গরিবের হক।
ক) বিষয়বস্তু পড়ি। ইসলামের ৫টি মৌলিক বিষয়ের নাম ধারাবাহিকভাবে লিখে নিচের খালি ঘরগুলো পূরণ করি। কাজটি একাকী করি।
Figure
বর্ণনা: পাঁচটি ফুলের ছবি; প্রতিটি ফুলের ওপরে একটি করে খালি ডিম্বাকার ঘর রয়েছে।
খ) ইসলামের ৫টি মৌলিক বিষয়ের নাম অর্থসহ বলি এবং ডান পাশ থেকে অর্থ খুঁজে বের করি। কাজটি দুজনে মিলে করি।
| ইমান | দু'আ করা |
| সালাত | পবিত্র করা |
| সাওম | ইচ্ছা বা সংকল্প করা |
| হজ | বিরত থাকা |
| জাকাত | বিশ্বাস |
গ) পাঁচটি মৌলিক বিষয়ের বাইরের পাঁচটি ইবাদতের নাম লিখি। কাজটি দলগতভাবে করি।
১.
২.
৩.
৪.
৫.
Printed page 8
Loading the rest of the chapter…
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.