Islamic Studies chapter 4: Religious Harmony
ধর্মীয় সম্প্রীতি
- Islamic Studies
- Textbook pages 50-59
- 1 source
- 11,921 characters of context
Textbook (verbatim transcription): Religious Harmony
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents11ShowHide
- অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সুসম্পর্ক
- ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহনশীল আচরণ
- ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল আচরণ
- ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহযোগিতামূলক আচরণ
- অনুশীলনী - ৪
- ১। সঠিক উত্তরে টিক চিহ্ন ( √ ) দাও:
- ২। শূন্যস্থান পূরণ
- ৩। বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ
- ৪। শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়
- ৫। সংক্ষিপ্ত প্রশ্ন
- ৬। বর্ণনামূলক প্রশ্ন
Printed page 50
চতুর্থ অধ্যায়
ধর্মীয় সম্প্রীতি
অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সুসম্পর্ক
ধর্মীয় সম্প্রীতি হল সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা। কারো ক্ষতি না করা। একে অন্যকে সহযোগিতা করা। সমাজের শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন। ধর্মীয় সম্প্রীতি সকল ধর্মের লোকদের মাঝে সহমর্মিতা ও সহানুভূতি বাড়ায়।
আমরা মুসলমান। আমাদের ধর্ম ইসলাম। আমাদের আশপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্য ধর্মের মানুষও বাস করে। তারা আমাদের সহপাঠী, প্রতিবেশী, বন্ধু-বান্ধব ও শিক্ষক। ভিন্ন ধর্মের লোকদের সঙ্গে আমাদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে। এতে আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে।
বিভিন্ন কাজের মাধ্যমে আমরা অন্য ধর্মের লোকদের সঙ্গো সুসম্পর্ক গড়ে তুলতে পারি। যেমন— একে অন্যকে সহযোগিতা করা, একসঙ্গো মিলেমিশে থাকা, অন্য ধর্মের প্রতিবেশীর খোঁজ-খবর নেওয়া, বিপদ-আপদে তাদেরকে সাহায্য-সহযোগিতা করা ইত্যাদি।
মহানবি (স.) মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ‘মদিনা সনদ’ প্রণয়ন করেছিলেন। মদিনা সনদ হল মদিনায় শান্তি প্রতিষ্ঠার জন্য লিখিত একটি চুক্তি। এ সনদে বিভিন্ন ধর্মের মানুষ স্বাক্ষর করে। এরপর থেকে মদিনায় বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করত। তারা মিলেমিশে থাকত। একে অন্যকে সহযোগিতা করত।
Figure: চিত্র: মদিনা সনদের ক্যালিগ্রাফি
লেবেল: مِيثَاقُ الْمَدِينَةِ বর্ণনা: বাম দিকে পাহাড় ও পটভূমিতে একটি শহরের দৃশ্য আঁকা। ডান দিকে একটি পুরোনো কাগজের মতো পাণ্ডুলিপিতে আরবি হস্তাক্ষর (ক্যালিগ্রাফি) দেখানো হয়েছে; নিচে আরবি লেখাটি রয়েছে।
আমরা অন্য ধর্মের লোকদের সঙ্গে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করব। তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলব। তাদের ক্ষতি করব না। তাদেরকে সাহায্য ও সহযোগিতা করব। তাদের সঙ্গে মিলেমিশে বসবাস করব।
Printed page 51
ক) বিষয়বস্তু পড়ি। শুদ্ধ-অশুদ্ধ যাচাই করি। কাজটি একা করি।
| ক্রমিক নং | বিষয়বস্তু | শুদ্ধ/অশুদ্ধ |
|---|---|---|
| ১ | ধর্মীয় সম্প্রীতি হল সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা। | |
| ২ | আমাদের দেশে শুধু ইসলাম ধর্মের মানুষ বাস করে। | |
| ৩ | মহানবি (স.) মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করেছিলেন। | |
| ৪ | সমাজের শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন নেই। | |
| ৫ | মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠাকারী সনদের নাম মদিনা সনদ। |
খ) কী কী কাজ করলে অন্য ধর্মের লোকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে তা বর্ণনা করি। কাজটি দলগতভাবে করি।
Figure
লেবেল: যে সব কাজ করলে অন্য ধর্মের লোকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে বর্ণনা: একটি স্ক্রোলের (পুঁথির) মতো কাগজের মাঝখানে একটি আয়তাকার বাক্সে শিরোনাম লেখা। এর চারপাশে চারটি ফাঁকা গোলাপি বাক্স রয়েছে।
Printed page 52
ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহনশীল আচরণ
আমাদের চারপাশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের লোক বাস করেন। তাদের সঙ্গে সহনশীল আচরণ করতে হবে।
বিভিন্ন কাজের মাধ্যমে ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সহনশীল আচরণ করা যায়। যেমন- তাদেরকে নির্বিঘ্নে নিজেদের ধর্ম পালন করতে দেওয়া, তাদের উৎসব ও অনুষ্ঠান পালনে বাধা না দেওয়া, তাদের উপকার করা, তাদের সম্পদের সুরক্ষা দেওয়া, তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা, তাদের সহযোগিতা করা ইত্যাদি।
ভিন্ন ধর্মের মানুষের উপাস্যকে গালি দিতে বারণ করে মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন—
وَ لَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ
উচ্চারণ: ওয়া লা- তাছ্বুব্বুল্লাযিনা ইয়াদ্‘উনা মিন দুনিল্লাহি।
অর্থ: আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। (সূরা আল-আনআম, আয়াতঃ ১০৮)
মহানবি (স.) নিজে ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন। তাঁর সাহাবিগণকেও ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে ভালো ব্যবহারের জন্য নির্দেশ দিতেন। মহানবি (স.) বলেছেন— “যে একজন চুক্তিবদ্ধ অমুসলিমের ওপর নির্যাতন করে আমি আখিরাতের দিনে তার (জুলুমকারীর) বিরুদ্ধে বিচার চাইব।”
আমরা সকল ধর্মের মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করব। কাউকে তার ধর্ম পালনে বাধা দিব না। কোনো ধর্ম সম্পর্কে মন্দ কথা বলব না। কাউকে নির্যাতন করব না। সকলের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করব।
ক) বিষয়বস্তু পড়ি, ভাবি ও শূন্যস্থান পূরণ করি। কাজটি একা করি।
১. অন্য ধর্মের লোকদের সঙ্গে আমরা --------- আচরণ করব।
২. অন্য ধর্মের লোকদের স্বাধীনভাবে --------- পালন করতে দেওয়া হল সহনশীল আচরণ।
৩. পবিত্র কুরআনে ভিন্ন ধর্মের লোকদের উপাস্যকে ------- দিতে বারণ করা হয়েছে।
৪. মহানবি (স.) ভিন্ন ধর্মের লোকদের সঙ্গে ------- ব্যবহার করতেন।
৫. মহানবি (স.) চুক্তিবদ্ধ অমুসলিমের ওপর --------- করতে নিষেধ করেছেন।
Printed page 53
খ) ইসলামের আলোকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি কী কী সহনশীল আচরণ করব তা পরস্পর আলোচনা করে তালিকা করি। কাজটি দলগতভাবে করি।
১.
২.
৩.
৪.
গ) সূরা আল-আনআমের ১০৮ নং আয়াতের অর্থ ও শিক্ষা পোস্টারে লিখে প্রদর্শন করি। কাজটি একা করি।
আয়াতের অর্থ:
আয়াতের শিক্ষা:
ঘ) ছবি/ভিডিয়ো চিত্র দেখে অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল আচরণের অভিনয় করে দেখাই। কাজটি দুজনে মিলে করি।
ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল আচরণ
আমাদের চারপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের অনুসারীরা বসবাস করেন। সমাজে তারাও সম্মানীয় ব্যক্তি। তাদের সঙ্গে আমাদের শ্রদ্ধাশীল আচরণ করতে হবে।
মানুষ হিসেবে সব ধর্মের লোক সম্মানিত। মহান আল্লাহ সকল মানুষকে সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন। পবিত্র কুরআনে তিনি বলেন—
Printed page 54
لَقَدْ كَرَّمْنَا بَنِيْٓ اٰدَمَ
উচ্চারণ: লাক্বদ কার্রামনা বানী আদাম
অর্থ: আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। (সূরা বনি ইসরাইল, আয়াত: ৭০)
মহানবি (স.) ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। একবার তাঁর নিকট দিয়ে এক ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি তা দেখে দাঁড়িয়ে গেলেন। উপস্থিত সাহাবিগণ বললেন, এটি তো ইহুদির লাশ। মহানবি (স.) তাদেরকে প্রশ্ন করলেন, সে কি মানুষ না? এভাবে তিনি অন্য ধর্মের মানুষদের মানুষ হিসেবে সম্মান করেছেন।
একবার নামাজের সময় হলে একজন সাহাবি বললেন— হে আল্লাহর রাসুল! নামাজের সময় হয়েছে। কিন্তু মসজিদে একদল অমুসলিম রয়েছে। মহানবি (স.) বললেন— “অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না।”
আমরা সকল ধর্মের মানুষকে সর্বদা সম্মান করব। তাদেরকে অভিবাদন জানাব। তাদেরকে মর্যাদা দেব। তাদের মতামতকে গুরুত্ব দেব। তাদের প্রতি সহানুভূতি দেখাব। সমাজের বিভিন্ন কাজে তাদের সঙ্গে অংশগ্রহণ করব। তাদের ক্ষতি হয় এমন কাজ করব না।
ক) বিষয়বস্তু পড়ি ও ভাবি। এক কথায় উত্তর বলি। কাজটি জোড়ায় করি।
১. আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। -এটি কার বাণী? ২. অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না। -এ কথা কে বলেছেন? ৩. মৃত ইহুদির লাশকে সম্মান করে কে বলেছেন, সে কি মানুষ না? ৪. ইসলামের শিক্ষা অনুসারে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে কীরূপ আচরণ করব?
খ) বিষয়বস্তু পড়ি এবং নিজের মত করে সারসংক্ষেপ লিখি। কাজটি একাকী করি।
সারসংক্ষেপ লিখি
Printed page 55
গ) অন্য ধর্মের মানুষদের প্রতি মহানবি (স.)-এর আচরণ সম্পর্কে আলোচনা করি এবং সে অনুযায়ী কী কী কাজ করব বর্ণনা করি। কাজটি দলগতভাবে করি।
| ১. | |
| ২. | |
| ৩. | |
| ৪. | |
| ৫. |
ঘ) অন্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ অভিনয় করে দেখাই। কাজটি দুজনে মিলে করি।
ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহযোগিতামূলক আচরণ
আমাদের চারপাশে রয়েছে বিভিন্ন ধর্মের মানুষ। তারা আমাদের প্রতিবেশী। প্রতিবেশী যে ধর্মেরই হোক তার সহযোগিতা করা আমাদের কর্তব্য।
অভাবী, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত বা বিপদগ্রস্ত মানুষ যে ধর্মেরই হোক তাকে সহযোগিতা করতে হয়। মহানবি (স.) অমুসলিম রোগীদের দেখতে যেতেন ও সেবা করতেন।
হজরত উমর (রা.) এক ইহুদি বৃদ্ধকে ভিক্ষা করতে দেখে সাহায্য করেন। হজরত আবদুল্লাহ্ (রা.)-এর ঘরে খাবার রান্না হলে তিনি তাঁর ইহুদি প্রতিবেশীর ঘরে খাবার পাঠাতেন।
আমরা আমাদের প্রতিবেশী অন্য ধর্মের লোকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলব। তারা অসুস্থ হলে খোঁজ-খবর নেব। বিপদে সাহায্য করব। অভাবগ্রস্ত হলে দান করব। ভালো খাবার রান্না হলে তাদের খেতে দেব। তাদের উৎসবে উপহার পাঠাব। আমাদের সামাজিক অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানাব। তাদের পড়ালেখা ও অন্যান্য কাজে সহযোগিতা করব।
ক) বিষয়বস্তু পড়ি ও ভাবি। এক কথায় উত্তর বলি। কাজটি একা করি।
১) হজরত আবদুল্লাহ্ (রা.)-এর ঘরে খাবার রান্না হলে কী করতেন? ২) অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে আমরা কীরূপ আচরণ করব? ৩) অন্য ধর্মাবলম্বী প্রতিবেশী অসুস্থ হলে আমরা কী করব?
Printed page 56
খ) বিষয়বস্তু পড়ি, ভাবি এবং বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশ মিলাই। কাজটি একাকী করি।
| বাম পাশ | ডান পাশ | |
|---|---|---|
| ১ | মহানবি (স.) অমুসলিম রোগীদের | ভালো সম্পর্ক গড়ে তুলব। |
| ২ | হজরত উমর (রা.) এক ইহুদি বৃদ্ধকে ভিক্ষা করতে দেখে | তার সহযোগিতা করা আমাদের কর্তব্য। |
| ৩ | হজরত আবদুল্লাহ্ (রা.)-এর ঘরে খাবার রান্না হলে | দেখতে যেতেন ও সেবা করতেন। |
| ৪ | প্রতিবেশী যে ধর্মেরই হোক | তাঁর ইহুদি প্রতিবেশীকে খাবার পাঠাতেন। |
| ৫ | আমরা আমাদের প্রতিবেশী অন্য ধর্মের লোকদের সঙ্গে | সাহায্য করেন। |
গ) ইসলামের শিক্ষার আলোকে অন্য ধর্মের সহপাঠী, প্রতিবেশী বা পরিচিত মানুষের প্রতি কী দায়িত্ব পালন করব তার তালিকা করি। কাজটি দুজনে মিলে করি।
| ১. | |
| ২. | |
| ৩. | |
| ৪. | |
| ৫. |
Printed page 57
ঘ) ইসলামের শিক্ষা অনুসারে অন্য ধর্মের দরিদ্র মানুষদের আর্থিক সহযোগিতার জন্য প্রকল্প পরিচালনা করি। এজন্য নিচের ছকে পরিকল্পনা করি। কাজটি দলগতভাবে করি।
Figure
লেবেল: যেসব কাজ করতে চাই, যেভাবে কাজটি করতে চাই, কে কোন দায়িত্ব পালন করবে বর্ণনা: দুটি ফাঁকা পরিকল্পনা ছক। উপরের ছকে বাম পাশে তিনটি ফাঁকা ঘর আছে, ডান পাশে একটি বড় ফাঁকা ঘর; নিচের ছকে পাঁচটি ফাঁকা সারি আছে।
Printed page 58
Loading the rest of the chapter…
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.