Skip to content

Primary Mathematics chapter 6: Division

ভাগ

  • Primary Mathematics
  • Textbook pages 63-77
  • 1 source
  • 17,149 characters of context

Textbook (verbatim transcription): Division

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents2

Printed page 63

ভাগ

প্রত্যেকে কয়টি করে পাবে?

Figure

বর্ণনা: একটি বড় থালায় কয়েকটি বিস্কুট রাখা আছে। তার পাশে তিনজন শিশু, প্রত্যেকের সামনে একটি করে খালি থালা।

১ ১২টি বিস্কুট আছে। যদি ৩ জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবে প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে?

কীভাবে হিসাব করা যায় চিন্তা করি।

Figure

লেবেল: প্রত্যেকে ১টি করে; প্রত্যেকে ২টি করে; প্রত্যেকে ৩টি করে; প্রত্যেকে ৪টি করে বর্ণনা: তিনজন শিশুর সামনে থালায় বিস্কুট ভাগ করার ধাপ চারটি সারিতে দেখানো হয়েছে। প্রতিটি সারির বাঁ দিকে বিস্কুটের গুচ্ছ ও বিন্দুযুক্ত বৃত্ত, ডান দিকে তিনটি থালা; প্রতিটি সারির ডানে প্রত্যেকে কয়টি করে পাবে তা লেখা আছে।

তাহলে প্রত্যেকে ৪টি করে বিস্কুট পেল।

Figure

লেবেল: ১২ ÷ ৩ = ৪; বস্তু; শিশু; বিস্কুটের সংখ্যা বর্ণনা: একটি বাক্স, যেখানে ১২, ÷ চিহ্ন, ৩ ও = চিহ্ন এবং ৪ লেখা আছে। নিচে তিনটি লেবেল: বস্তু (১২ এর নিচে), শিশু (৩ এর নিচে) ও বিস্কুটের সংখ্যা (৪ এর নিচে)।

এই ধরনের হিসাবকে ভাগ বলা হয় এবং ÷ প্রতীককে ভাগ চিহ্ন বলে।

Printed page 64

২ চলো, থালায় কিছু কমলা নিয়ে তিনজনের মধ্যে ভাগ করি।

Figure

বর্ণনা: তিনজন শিশুর পাশে একটি থালায় ছয়টি কমলা রাখা আছে।

আমি ছয়টি কমলা নিয়ে তিন জনের মধ্যে এভাবে ভাগ করেছি।

Figure

বর্ণনা: তিনজন শিশু, প্রত্যেকের সামনে একটি করে থালা; প্রতিটি থালায় দুটি করে কমলা রাখা আছে।

(( )) ÷\div ৩৩ == (( ))

আমি তিনটি কমলা নিয়ে তিনজনের মধ্যে এভাবে ভাগ করেছি।

Figure

বর্ণনা: তিনজন শিশু, প্রত্যেকের সামনে একটি করে থালা; প্রতিটি থালায় একটি করে কমলা রাখা আছে।

(( )) ÷\div ৩৩ == (( ))

যদি থালায় কোনো কমলাই না থাকে, তবে প্রত্যেকে কয়টি করে পাবে?

৩ ১৮টি চকলেট আছে। যদি ৬ জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে দেওয়া হয়, তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে?

Figure

বর্ণনা: একপাশে লাল ও নীল মোড়কের অনেকগুলো চকলেট এবং অন্য পাশে ছয়টি খালি থালা (তিন সারি, প্রতি সারিতে দুটি) আঁকা আছে।

চলো, আমরা গাণিতিক বাক্য লিখি ও হিসাব করি।

Figure

লেবেল: মোট চকলেটের সংখ্যা; শিশুর সংখ্যা; চকলেট; ÷; = বর্ণনা: তিনটি খালি বাক্স ÷ ও = চিহ্ন দিয়ে সাজানো। প্রথম বাক্সের নিচে মোট চকলেটের সংখ্যা, দ্বিতীয়টির নিচে শিশুর সংখ্যা এবং তৃতীয়টির নিচে চকলেট লেখা আছে।

□\square টি চকলেট

চলো, আমাদের আশপাশের বিভিন্ন সংখ্যক বস্তু ব্যবহার করে একই রকম প্রশ্ন তৈরি করি এবং সমাধান করি।

Printed page 65

২০টি কলা আছে। যদি ৫ জন শিশুকে কলাগুলো সমানভাবে দেওয়া হয়, তবে প্রত্যেকে কয়টি করে কলা পাবে?

গুণ ব্যবহার করে কীভাবে উত্তর পাওয়া যায় তা চিন্তা করি ও আলোচনা করি।

[১] যখন আমরা ৫ জন শিশুকে ১টি করে কলা দিই, তখন মোট কলার সংখ্যা হয়

Figure

বর্ণনা: পাঁচটি বাক্সে প্রতিটিতে একটি করে বিন্দু আঁকা আছে।

১×৫=৫১ \times ৫ = ৫

[২] যখন আমরা ২টি করে কলা দিই, তখন মোট কলার সংখ্যা হয়

Figure

বর্ণনা: পাঁচটি বাক্সে প্রতিটিতে দুটি করে বিন্দু আঁকা আছে।

২×৫=১০২ \times ৫ = ১০

[৩] যখন আমরা ৩টি করে কলা দিই, তখন মোট কলার সংখ্যা হয়

Figure

বর্ণনা: পাঁচটি বাক্সে প্রতিটিতে তিনটি করে বিন্দু আঁকা আছে।

□×□=□\square \times \square = \square

[৪] যখন আমরা ৪টি করে কলা দিই, তখন মোট কলার সংখ্যা হয়

Figure

বর্ণনা: পাঁচটি বাক্সে প্রতিটিতে চারটি করে বিন্দু আঁকা আছে।

□×□=□\square \times \square = \square

২০÷৫২০ \div ৫ এর উত্তর পেতে আমরা ৫৫ এর গুণের নামতা ব্যবহার করতে পারি।

Figure

লেবেল: ২০÷৫=২০ \div ৫ =; □×৫=২০\square \times ৫ = ২০ বর্ণনা: বাঁ দিকের নীল অংশে ২০÷৫=□২০ \div ৫ = \square এবং ডান দিকের গোলাপি অংশে □×৫=২০\square \times ৫ = ২০ লেখা আছে। দুটি বক্সের মধ্যে দুটি বাঁকা তীর দুই দিকে দেখানো হয়েছে।

প্রত্যেক শিশু ৪টি করে কলা পাবে।

১ যদি ৪৮টি কাগজ ৮ জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে?

২ বাবার কাছে ৬৩ টাকা আছে। তিনি এই টাকা তাঁর পরিবারের ৭ জনকে সমানভাবে দিতে চান। প্রত্যেকে কত টাকা করে পাবে?

৩ ১ হালি ডিমের দাম ৪৮ টাকা হলে ১টি ডিমের দাম কত? [১ হালি = ৪টি]

Printed page 66

কতজনকে দেওয়া যাবে?

Figure

বর্ণনা: একটি বড় থালায় কয়েকটি বিস্কুট রাখা আছে। তার পাশে পাঁচজন শিশু, প্রত্যেকের সামনে একটি করে খালি থালা।

১ ১২টি বিস্কুট আছে। যদি একজন শিশু ৩টি করে বিস্কুট পায়, তবে মোট কতজন শিশু বিস্কুট পেতে পারে?

কীভাবে হিসাব করা যায় তা চিন্তা করি।

Figure

বর্ণনা: চারটি সারিতে বিস্কুটের গুচ্ছ, বিন্দুযুক্ত বৃত্ত এবং থালায় রাখা বিস্কুট দেখানো হয়েছে। প্রতিটি সারির ডানে একটি করে খালি বক্স আছে; প্রথম সারিতে পাঁচজন শিশু, পরের সারিগুলোতে ক্রমান্বয়ে বেশি বিস্কুট থালায় রাখা।

Printed page 67

১২টি বিস্কুট থেকে প্রত্যেক শিশুকে ৩টি করে দিই। ১ জনকে ৩টি, ২ জনকে ২×৩=৬২ \times ৩ = ৬টি, ৩ জনকে ৩×৩=৯৩ \times ৩ = ৯টি, ৪ জনকে ৪×৩=১২৪ \times ৩ = ১২টি বিস্কুট ভাগ করে দেওয়া যায়। তাহলে প্রত্যেক শিশুকে ৩টি করে বিস্কুট দিলে ১২টি বিস্কুট ৪ জনকে দেওয়া যায়।

১২÷৩=৪১২ \div ৩ = ৪

Figure

লেবেল: ১২; ÷; ৩; =; ৪; মোট বিস্কুটের সংখ্যা (১২টি বিস্কুট); প্রত্যেক শিশুর বিস্কুটের সংখ্যা (৩টি); মোট শিশুর সংখ্যা (৪ জন); আগের ভাগের সাথে এই ভাগের কি কোনো পার্থক্য খুঁজে পেয়েছ? বর্ণনা: একটি ভাগের বাক্য তিনটি ঘরে সাজানো; প্রতিটি ঘরের নিচে তার অর্থ লেখা আছে। ডান পাশে একটি বক্সে প্রশ্ন দেওয়া আছে।

২ ১৮টি চকলেট আছে। যদি আমরা প্রত্যেক শিশুকে ৬টি করে চকলেট দিই, তবে মোট কতজন শিশু চকলেটগুলো পেতে পারে?

Figure

বর্ণনা: বাম পাশে নীল ও লাল রঙের অনেকগুলো চকলেট এলোমেলোভাবে সাজানো; ডান পাশে ছয়টি খালি থালা সারি করে রাখা।

গাণিতিক বাক্য লিখি ও হিসাব করি।

Figure

লেবেল: মোট চকলেটের সংখ্যা; প্রত্যেক শিশুর চকলেট সংখ্যা; শিশুর সংখ্যা; জন শিশু বর্ণনা: তিনটি খালি ঘর দিয়ে একটি ভাগের বাক্য □÷□=□\square \div \square = \square দেখানো হয়েছে; নিচে একটি খালি ঘরে "জন শিশু" লেখা। পাশে চকলেটের ছবি, যেখানে ৬টি করে চকলেটের একটি দলে গোল দাগ দেওয়া আছে।

৬টি করে চকলেটের ছবিতে গোল দাগ দিই।

Printed page 68

২০টি কলা আছে। যদি তুমি প্রত্যেক শিশুকে ৫টি করে কলা দাও, মোট কতজন শিশু কলাগুলো পেতে পারে?

গুণ ব্যবহার করে কীভাবে উত্তর পাওয়া যায় তা চিন্তা করি ও আলোচনা করি।

[১] ৫টি কলা ১ জন শিশুকে দিলে:

Figure

বর্ণনা: একটি সারিতে ৫টি কালো বিন্দু ও তারপর চারটি খালি ঘর।

৫×১=৫৫ \times ১ = ৫

[২] ৫টি কলা ২ জন শিশুকে দিলে:

Figure

বর্ণনা: একটি সারিতে দুটি ঘর, প্রতিটিতে ৫টি কালো বিন্দু; তারপর তিনটি খালি ঘর।

৫×২=১০৫ \times ২ = ১০

[৩] ৫টি কলা ৩ জন শিশুকে দিলে:

Figure

বর্ণনা: একটি সারিতে তিনটি ঘর, প্রতিটিতে ৫টি কালো বিন্দু; তারপর দুটি খালি ঘর।

□×□=□\square \times \square = \square

[৪] ৫টি কলা ৪ জন শিশুকে দিলে:

Figure

বর্ণনা: একটি সারিতে চারটি ঘর, প্রতিটিতে ৫টি কালো বিন্দু; তারপর একটি খালি ঘর।

□×□=□\square \times \square = \square

২০ ÷ ৫ এর উত্তর পেতে আমরা ৫ এর গুণের নামতা ব্যবহার করতে পারি।

Figure

লেবেল: ২০÷৫=□২০ \div ৫ = \square; □×৫=২০\square \times ৫ = ২০ বর্ণনা: বাম দিকে ২০÷৫=□২০ \div ৫ = \square এবং ডান দিকে □×৫=২০\square \times ৫ = ২০; দুটি বাক্সের খালি ঘর দুটি বাঁকা তীর দিয়ে যুক্ত।

৪ জন শিশু

১ আমরা কয়েকজন শিশুকে ৩২টি লিচু ভাগ করে দিলাম। প্রত্যেক শিশু ৮টি করে লিচু পেল। কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে?

গাণিতিক বাক্য ৩২÷৮=□৩২ \div ৮ = \square

২ একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য ৪৫টি খাতা আছে। যদি প্রত্যেক শিক্ষার্থীকে ৫টি করে খাতা দেওয়া হয়, তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে?

Printed page 69

ভাগের হিসাব

ভাগ করি ১৬÷২১৬ \div ২

আমরা গুণের মাধ্যমে ভাগের হিসাব করতে পারি।

২×□=১৬২ \times \square = ১৬

২×৮=১৬২ \times ৮ = ১৬

১৬÷২=৮১৬ \div ২ = ৮

আমরা ২ এর গুণের নামতা ব্যবহার করে ভাগের হিসাব করতে পারি।

২×১=২২ \times ১ = ২, ২×২=৪২ \times ২ = ৪, ২×৩=৬২ \times ৩ = ৬, ........., ২×৭=১৪২ \times ৭ = ১৪, ২×৮=১৬২ \times ৮ = ১৬, তাই উত্তর হলো ৮৮।

ভাগের ক্ষেত্রে যেমন ১৬÷২১৬ \div ২ এই ভাগটিতে, ১৬১৬ কে বলা হয় ভাজ্য এবং ২২ কে বলা হয় ভাজক।

Figure

লেবেল: ভাজ্য; ভাজক; ভাগফল বর্ণনা: বাম দিকে ১৬÷২=□১৬ \div ২ = \square লেখা, তার নিচে ভাজ্য, ভাজক ও ভাগফল-এর লেবেল ট্যাগ; ডান দিকে ২×□=১৬২ \times \square = ১৬ লেখা, দুটির মাঝে দ্বিমুখী তীর।

১ ভাগ করি

(১) ৩÷১৩ \div ১ (২) ৬÷১৬ \div ১ (৩) ১২÷২১২ \div ২ (৪) ২÷২২ \div ২

(৫) ১৮÷২১৮ \div ২ (৬) ২০÷২২০ \div ২ (৭) ৯÷৩৯ \div ৩ (৮) ১২÷৩১২ \div ৩

(৯) ৬÷৩৬ \div ৩ (১০) ৩÷৩৩ \div ৩ (১১) ২১÷৩২১ \div ৩ (১২) ২৭÷৩২৭ \div ৩

২ ভাগ করি

(১) ১৬÷৪১৬ \div ৪ (২) ২০÷৪২০ \div ৪ (৩) ৪০÷৪৪০ \div ৪ (৪) ৩২÷৪৩২ \div ৪

(৫) ১৫÷৫১৫ \div ৫ (৬) ৩০÷৫৩০ \div ৫ (৭) ৪৫÷৫৪৫ \div ৫ (৮) ১০÷৫১০ \div ৫

(৯) ১৮÷৬১৮ \div ৬ (১০) ৬÷৬৬ \div ৬ (১১) ৪২÷৬৪২ \div ৬ (১২) ৫৪÷৬৫৪ \div ৬

৩ ভাগ করি

(১) ৪২÷৭৪২ \div ৭ (২) ৭০÷৭৭০ \div ৭ (৩) ২৮÷৭২৮ \div ৭ (৪) ১৪÷৭১৪ \div ৭

(৫) ৭২÷৮৭২ \div ৮ (৬) ৩২÷৮৩২ \div ৮ (৭) ১৬÷৮১৬ \div ৮ (৮) ৮০÷৮৮০ \div ৮

(৯) ২৭÷৯২৭ \div ৯ (১০) ৯÷৯৯ \div ৯ (১১) ৮১÷৯৮১ \div ৯ (১২) ৫৪÷৯৫৪ \div ৯

Printed page 70

গাণিতিক বাক্য ১৫÷৩১৫ \div ৩ এর জন্য গাণিতিক সমস্যা তৈরি করি।

আমরা দুই ধরনের ভাগ শিখেছি।

  • প্রত্যেকে কয়টি করে পাবে?
  • কতজনকে দেওয়া যাবে?

(ক) প্রত্যেকে কয়টি করে পাবে?

১৫টি বিস্কুট আছে। আমরা এই বিস্কুটগুলো ৩ জন শিশুর মধ্যে ভাগ করব। প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে?

Figure

বর্ণনা: উপরে ১৫টি নীল বৃত্ত তিন সারিতে (প্রতি সারিতে ৫টি) সাজানো; নিচে তিনটি খালি ঘরে যাওয়ার জন্য তিনটি কমলা তীর।

(খ) কতজনকে দেওয়া যাবে?

আমরা ১৫টি বিস্কুট কিছু শিশুর মধ্যে বিতরণ করব, যেন প্রত্যেক শিশু ৩টি করে বিস্কুট পায়। কতজন শিশু বিস্কুটগুলো পাবে?

Figure

বর্ণনা: উপরে ১৫টি নীল বৃত্ত তিন সারিতে (প্রতি সারিতে ৫টি) সাজানো; নিচে পাঁচটি ঘর, তাদের প্রথমটিতে ৩টি নীল বৃত্ত আছে, বাকি চারটি খালি; প্রতিটি ঘরের ওপর একটি করে কমলা তীর।

তোমার তৈরি গাণিতিক সমস্যা নিচের খালিঘরে লেখো

Printed page 71

৮০টি রঙিন কাগজ আছে। যদি এই কাগজগুলো ৪ জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবে প্রত্যেককে কয়টি করে কাগজ পাবে?

Figure

লেবেল: ১০ বর্ণনা: আটটি নীল-সাদা বান্ডিল পাশাপাশি সাজানো, প্রতিটির মাঝে লেখা ১০।

গাণিতিক বাক্য ৮০÷৪=□৮০ \div ৪ = \square

কীভাবে ৮০÷৪৮০ \div ৪ হিসাব করতে হয় তা চিন্তা করি।

Figure

লেবেল: ১০ বর্ণনা: আটটি লাল রেখায় ঘেরা বাক্স দুই সারিতে চারটি করে সাজানো, প্রতিটিতে লেখা ১০; বাক্সগুলো চারটি দলে ভাগ করা, প্রতি দলে দুটি করে বাক্স।

এখানে ১০টি করে কাগজ নিয়ে তৈরি ৮টি বান্ডেল আছে। প্রত্যেক শিশু ১০টি কাগজের কয়টি বান্ডেল পাবে তা বের করার জন্য আমরা ৮÷৪৮ \div ৪ হিসাব করতে পারি।

Figure

লেবেল: ৮÷৪=২৮ \div ৪ = ২; ৮০÷৪=□৮০ \div ৪ = \square বর্ণনা: একটি বক্সে দুটি গাণিতিক বাক্য লেখা আছে: ৮÷৪=২৮ \div ৪ = ২ এবং ৮০÷৪=□৮০ \div ৪ = \square।

□\square টি করে কাগজ পাবে।

১ ৯০টি কমলা আছে। যদি কমলাগুলো ৩ জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে?

২ ভাগ করি

(১) ৬০÷২৬০ \div ২ (২) ৫০÷৫৫০ \div ৫ (৩) ৬০÷৩৬০ \div ৩ (৪) ৮০÷২৮০ \div ২

৩ সঠিক উত্তরটিতে টিক (✓) চিহ্ন দিই

(১) ১২ থেকে ৩ বিয়োগ করা যায়

  • ৪ বার
  • ২ বার
  • ৩ বার

(২) ২৭ কে ৯ দিয়ে ভাগ করলে ভাগফল

  • ৩
  • ৪
  • ৫

(৩) ১০ বার ১০ যোগ করলে পাওয়া যায়

  • ৯০
  • ১০০
  • ১১০

Printed page 72

৮৪টি রঙিন কাগজ আছে। যদি এই কাগজগুলো ৪ জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবে প্রত্যেককে কয়টি করে কাগজ পাবে?

Figure

লেবেল: ১০ বর্ণনা: আটটি নীল-সাদা বান্ডিল পাশাপাশি সাজানো, প্রতিটির মাঝে লেখা ১০; নিচে চারটি খালি নীল বর্গক্ষেত্র।

গাণিতিক বাক্য ৮৪÷৪=□৮৪ \div ৪ = \square

কীভাবে ৮৪÷৪৮৪ \div ৪ হিসাব করতে হয় তা চিন্তা করি।

Figure

লেবেল: ১০; ১ বর্ণনা: চারটি দলে ভাগ করা একটি ছক; ওপরের অংশে প্রতিটি দলে দুটি করে ১০ লেখা ঘর, নিচের অংশে প্রতি দলে একটি করে ১ লেখা ঘর; প্রতিটি দল একটি লাল রেখার বৃত্তে ঘেরা।

আমি একক ও দশক স্থান আলাদাভাবে হিসাব করেছি।

Figure

লেবেল: ৮৪÷৪৮৪ \div ৪; ৮০৮০; ৪৪; ৮০÷৪=২০৮০ \div ৪ = ২০; ৪÷৪=১৪ \div ৪ = ১; ২০২০; ১১ বর্ণনা: ৮৪÷৪৮৪ \div ৪ কে দুই ভাগে ভাগ করে ৮০৮০ ও ৪৪ দেখানো হয়েছে; নিচে ৮০÷৪=২০৮০ \div ৪ = ২০ এবং ৪÷৪=১৪ \div ৪ = ১ লেখা; ডানে ২০২০ ও ১১ যোগ করার জন্য একটি যোগের বিন্যাস এবং নিচে একটি খালি ঘর।

তোমার ধারণাটি বন্ধুদের বলো।

১ ভাগ করি

(১) ৩৬÷৩৩৬ \div ৩ (২) ৮৬÷২৮৬ \div ২ (৩) ৬৯÷৩৬৯ \div ৩ (৪) ৭৭÷৭৭৭ \div ৭

Printed page 73

রেজার কাছে ১৪টি কমলালেবু আছে এবং সেগুলো সে তার ৪ বন্ধুকে সমান ভাবে বিতরণ করতে চায়। প্রত্যেকে কয়টি করে পাবে?

গাণিতিক বাক্য লিখি □\square

চিন্তা করি উত্তর কীভাবে পাওয়া যায়।

আমি ব্লক ব্যবহার করে উত্তর খুঁজি।

আমি গুণের নামতা ব্যবহার করি।

Figure

বর্ণনা: চারটি সাদা বৃত্তের প্রতিটিতে দুটি করে ও একটি নিচে — মোট তিনটি করে নীল বর্গক্ষেত্র রাখা আছে; বৃত্তের বাইরে ডান দিকে আরও দুটি নীল বর্গক্ষেত্র।

যখন ২টি করে কমলালেবু বিতরণ করা হয়, ৪×২=৮৪ \times ২ = ৮, ৬টি থাকে যখন ৩টি করে কমলালেবু বিতরণ করা হয়, ৪×৩=১২৪ \times ৩ = ১২, ২টি থাকে যখন ৪টি করে কমলালেবু বিতরণ করা হয়, ৪×৪=১৬৪ \times ৪ = ১৬, ২টি কম হয়

যদি আমি ১৪টি কমলালেবু আমার ৪ জন বন্ধুর মধ্যে বিতরণ করি। তবে আমি তাদের প্রত্যেককে ৩টি করে কমলালেবু দিতে পারি এবং ২টি কমলালেবু অবশিষ্ট থাকবে।

গাণিতিক বাক্য ১৪÷৪=৩১৪ \div ৪ = ৩, অবশিষ্ট ২২

প্রত্যেক বন্ধু ৩টি করে কমলালেবু পাবে এবং ২টি কমলালেবু অবশিষ্ট থাকে।

Figure

লেবেল: ১৪÷৪=৩১৪ \div ৪ = ৩, অবশিষ্ট ২২; ভাজ্য; ভাজক; ভাগফল; ভাগশেষ বর্ণনা: বাম দিকে ১৪÷৪=৩১৪ \div ৪ = ৩, অবশিষ্ট ২২ লেখা, নিচে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ-এর লেবেল ট্যাগ; ডান দিকে ১৪টি লাল বিন্দু চারটি দলে সাজানো, প্রতি দলে তিনটি করে, এবং শেষে দুটি বিন্দু আলাদা।

Printed page 74

১ তোমার কাছে ১৯টি চকলেট আছে। যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে ৩টি করে চকলেট দাও, তবে কতজন বন্ধুকে চকলেট দেওয়া যাবে?

Figure

লেবেল: ১৯÷৩=৫১৯ \div ৩ = ৫, অবশিষ্ট ৪৪ বর্ণনা: পাঁচটি বাক্সে প্রতিটিতে লাল, নীল, লাল রঙের তিনটি করে চকলেট; নিচে দুটি সারিতে আরও চারটি চকলেট (দুটি লাল ও দুটি নীল) আলাদাভাবে রাখা আছে।

Figure

লেবেল: ১৯÷৩=৬১৯ \div ৩ = ৬, অবশিষ্ট ১১ বর্ণনা: ছয়টি বাক্সে প্রতিটিতে লাল, নীল, লাল রঙের তিনটি করে চকলেট; নিচে একটি লাল চকলেট আলাদাভাবে রাখা আছে।

রাফি, তোমার কাছে যতটি চকলেট অবশিষ্ট আছে তা আবার বিতরণ করা যেতে পারে।

ভাগের অবশিষ্ট ভাজক থেকে ছোটো হবে

অবশিষ্ট << ভাজক

অথবা

ভাগশেষ << ভাজক

২ ভাগ করি

(১) ৯÷২৯ \div ২ (২) ১৪÷৩১৪ \div ৩ (৩) ২৬÷৫২৬ \div ৫ (৪) ৭৫÷৯৭৫ \div ৯

(৫) ৬৭÷১০৬৭ \div ১০ (৬) ৫২÷৭৫২ \div ৭ (৭) ৭১÷৮৭১ \div ৮ (৮) ৪১÷৬৪১ \div ৬

৩ ৩০ সেমি লম্বা একটি ফিতা আছে। ফিতাটিকে ৪ সেমি করে কয়েকটি টুকরায় কেটে নেওয়া হলো। আমরা ৪ সেমি দৈর্ঘ্যের কয়টি টুকরা পাব? ফিতার কতটুকু অবশিষ্ট থাকবে?

Printed page 75

৪. নিচের খালিঘরগুলো পূরণ করি। একটি করে দেখানো হলো।

Figure

লেবেল: 10=4×2+210 = \boxed{4} \times \boxed{2} + \boxed{2} বর্ণনা: নীল বৃত্ত দিয়ে সাজানো একটি বিন্যাস: তিনটি সারিতে প্রথম দুটিতে চারটি করে এবং শেষ সারিতে দুটি বৃত্ত; নিচে খালিঘরে সমীকরণ 10=4×2+210 = 4 \times 2 + 2 লেখা।

Figure

লেবেল: 16=□×□+□16 = \square \times \square + \square বর্ণনা: নীল ত্রিভুজ দিয়ে সাজানো একটি বিন্যাস: তিনটি সারিতে প্রথম দুটিতে ছয়টি করে এবং শেষ সারিতে চারটি ত্রিভুজ; নিচে খালিঘরে সমীকরণ 16=6×□+□16 = 6 \times \square + \square লেখা।

Figure

লেবেল: □=□×□+□\square = \square \times \square + \square বর্ণনা: বেগুনি তারা দিয়ে সাজানো একটি বিন্যাস: চারটি সারিতে প্রথম তিনটিতে আটটি করে এবং শেষ সারিতে সাতটি তারা; নিচে খালিঘরে সমীকরণ □=□×□+□\square = \square \times \square + \square লেখা।

Figure

লেবেল: □=□×□+□\square = \square \times \square + \square বর্ণনা: কমলা হৃৎপিণ্ড দিয়ে সাজানো একটি বিন্যাস: পাঁচটি সারিতে প্রথম চারটিতে সাতটি করে এবং শেষ সারিতে পাঁচটি হৃৎপিণ্ড; নিচে খালিঘরে সমীকরণ □=□×□+□\square = \square \times \square + \square লেখা।

Figure

লেবেল: □=□×□+□\square = \square \times \square + \square বর্ণনা: কমলা হীরা দিয়ে সাজানো একটি বিন্যাস: প্রথম চারটি সারিতে প্রতিটিতে ছয়টি করে, শেষ সারিতে পাঁচটি হীরা; নিচে খালিঘরে সমীকরণ □=□×□+□\square = \square \times \square + \square লেখা।

Figure

লেবেল: □=□×□+□\square = \square \times \square + \square বর্ণনা: নীল ষড়ভুজ দিয়ে সাজানো একটি বিন্যাস: পাঁচটি সারিতে প্রথম চারটিতে সাতটি করে এবং শেষ সারিতে তিনটি ষড়ভুজ; নিচে খালিঘরে সমীকরণ □=□×□+□\square = \square \times \square + \square লেখা।

Printed page 76

Loading the rest of the chapter…

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.