Primary Mathematics chapter 13: Data Collection and Organization
উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ
- Primary Mathematics
- Textbook pages 149-155
- 1 source
- 8,616 characters of context
Textbook (verbatim transcription): Data Collection and Organization
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents3ShowHide
Printed page 149
সারণি তৈরি করা
স্কুল থেকে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে শিশুপার্কে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা বিভিন্ন রাইডে চড়েছিল। কতজন কোন রাইডে চড়েছিল?
Figure: শিশুপার্ক
বর্ণনা: একটি শিশুপার্কের দৃশ্য। বাঁ দিকে ছোট রেলগাড়ি, তার পেছনে কয়েকটি বগিতে শিশুরা বসে আছে। মাঝখানে ঝুলন্ত ঝুড়ির ঘূর্ণায়মান রাইড; সামনে নীল ও গোলাপি রঙের দুটি বিমানাকৃতির রাইড এবং একটি ছোট ঘূর্ণায়মান রাইড। ডান দিকে কমলা ছাদের একটি গোল রাইড।
আমরা কীভাবে সহজে হিসাব করতে পারি?
আমাদের তালিকা তৈরি করতে হবে। এক্ষেত্রে আমরা ট্যালি চিহ্ন ব্যবহার করতে পারি।
Printed page 150
Figure
বর্ণনা: দুটি ছোট বাক্সের ওপর পেনসিল রাখা; বাক্স দুটিতে ট্যালি চিহ্ন আঁকা আছে।
দ্বিতীয় শ্রেণিতে আমরা হিসাব করার জন্য ট্যালি চিহ্নের ব্যবহার শিখেছিলাম। ৫টি করে সংখ্যার দলের হিসাব রাখার জন্য ট্যালি চিহ্ন একটি দ্রুততম পদ্ধতি। প্রথম ৪টির প্রতিটির জন্য একটি করে খাড়া রেখা টানা হয়, কিন্তু পঞ্চমটির জন্য আগের ৪টি রেখার আড়াআড়ি দাগ টানা হয়। এরপর একটু ফাঁক দিয়ে আবারও ট্যালি চিহ্ন দেওয়া হয়।
১ চলো, ট্যালি চিহ্ন ব্যবহার করে ডান পাশের সারণিটি পূরণ করি এবং কতজন শিক্ষার্থী কোন রাইডে চড়েছিল, তা বের করি।
(১) কোন রাইডটিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল?
(২) কোন রাইডটিতে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী চড়েছিল?
(৩) কতজন শিক্ষার্থী নাগরদোলা ও আনন্দঘূর্ণিতে চড়েছিল?
| খেলার নাম | ট্যালি চিহ্ন | শিক্ষার্থীর সংখ্যা |
|---|---|---|
| ছোটো মণিদের রেলগাড়ি | $\cancel{ | |
| নাগরদোলা | ||
| উড়ন্ত বিমান | ||
| আনন্দঘূর্ণি | ||
| মোট | ╱ |
১ শিক্ষক শ্রেণিতে এলোমেলোভাবে কিছু রঙের নাম বারবার বলেছেন। মনোযোগ দিয়ে শুনে ট্যালি চিহ্ন ব্যবহার করে রঙের সংখ্যা লিপিবদ্ধ করি এবং পরবর্তীতে ট্যালি চিহ্নকে সংখ্যায় প্রকাশ করে ডান পাশের সারণিটি পূরণ করি।
(১) শিক্ষক কোন রংটি সবচেয়ে বেশি সংখ্যক বার বলেছেন?
(২) শিক্ষক লাল এবং হলুদ রং কতবার বলেছেন?
| রঙের নাম | ট্যালি চিহ্ন | সংখ্যা |
|---|---|---|
| লাল | ||
| নীল | ||
| হলুদ | ||
| সবুজ |
Printed page 151
চিত্রলেখ
একটি ফলের ঝুড়িতে ৫টি আপেল, ৪টি কলা, ৬টি পেয়ারা এবং ৭টি আনারস আছে। এগুলোকে কীভাবে সহজে সাজানো যায়?
আমি এভাবে সাজিয়েছি।
Figure
লেবেল: আপেল, কলা, পেয়ারা, আনারস
ফল ছবির সংখ্যা আপেল ৫ কলা ৪ পেয়ারা ৬ আনারস ৭ বর্ণনা: চারটি সারি; প্রতিটি সারির বাঁ দিকে ফলের নাম, ডান দিকে সেই ফলের ছবি পরপর সাজানো। সারিগুলো আপেল, কলা, পেয়ারা ও আনারসের।
আমি এভাবে সাজিয়েছি।
Figure
লেবেল: আপেল, কলা, পেয়ারা, আনারস
ফল বৃত্তের সংখ্যা আপেল ৫ কলা ৪ পেয়ারা ৬ আনারস ৭ বর্ণনা: চারটি সারি; প্রতিটি সারির বাঁ দিকে একটি ফলের ছোট ছবি এবং ডান দিকে সারিবদ্ধ নীল বৃত্ত। বৃত্তের সংখ্যা সেই ফলের সংখ্যা বোঝায়।
এগুলো চিত্রলেখ। চিত্রলেখ-এ উপাত্তকে চিত্র অথবা প্রতীক এর সাহায্যে প্রকাশ করা হয়।
Printed page 152
১ ডানের সারণিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। চলো, আমরা একে চিত্রলেখ-এর সাহায্যে প্রকাশ করি।
| প্রতিযোগিতার নাম | শিক্ষার্থীর সংখ্যা |
|---|---|
| দৌড় | ৫০ |
| মোরগ লড়াই | ২০ |
| যেমন খুশি তেমন সাজো | ১৫ |
| ছবি আঁকা | ৩৫ |
এখানে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি।
আমরা শিক্ষার্থীর সংখ্যাকে ১০-এর দলে সাজাতে পারি।
Figure
লেবেল: দৌড়, মোরগ লড়াই, যেমন খুশি তেমন সাজো, ছবি আঁকা, প্রতিটি ● = ১০ জন শিক্ষার্থী
প্রতিযোগিতা প্রতীক সংখ্যা দৌড় ৫ মোরগ লড়াই ২ যেমন খুশি তেমন সাজো ১ ও অর্ধ ছবি আঁকা ৩ ও অর্ধ বর্ণনা: প্রতিটি সারিতে সারিবদ্ধ নীল বৃত্ত; পূর্ণ বৃত্ত প্রতিটি ১০ জন শিক্ষার্থী বোঝায়, অর্ধ বৃত্ত ৫ জন বোঝায়। সারিগুলো দৌড়, মোরগ লড়াই, যেমন খুশি তেমন সাজো ও ছবি আঁকা।
এখানে ১০ জন করে শিক্ষার্থী একটি দল তৈরি করেছে এবং দলটিকে ‘∙’ প্রতীক এর সাহায্যে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ বড়ো আকারের উপাত্তকে দলের মাধ্যমে খুব সহজেই চিত্রলেখ-এ প্রকাশ করা যায়।
বাহ! চিত্রলেখ আমাদের খুব সহজেই বড়ো সংখ্যা প্রকাশ ও তুলনা করতে সাহায্য করে।
Printed page 153
আরও অন্য কোনোভাবে কি চিত্রলেখটিকে দেখানো যায়?
Figure
লেবেল: দৌড়, মোরগ লড়াই, যেমন খুশি তেমন সাজো, ছবি আঁকা
বিষয় মান দৌড় ৫ মোরগ লড়াই ২ যেমন খুশি তেমন সাজো ১.৫ ছবি আঁকা ৩.৫ বর্ণনা: বিন্দুর চিত্রলেখ; চারটি কলামে প্রতিটি প্রতিযোগিতার জন্য সারিতে বিন্দু সাজানো হয়েছে। একটি অর্ধ-বিন্দু অর্ধেক একক বোঝায়।
(১) ◖ কতজন শিক্ষার্থীর সমান?
(২) কোন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে?
(৩) কোন প্রতিযোগিতায় সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে?
১. ডানের সারণিটি একটি সবজির দোকানে বিভিন্ন সবজি বিক্রির মেমো। একে চিত্রলেখ-এর মাধ্যমে প্রকাশ করি।
| সবজি | সংখ্যা |
|---|---|
| বেগুন | ৩৫ |
| ফুলকপি | ২০ |
| লেবু | ৬০ |
| শসা | ৫০ |
| লাউ | ১৫ |
২. একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পছন্দের ফুলের চিত্রলেখ নিচে দেওয়া হলো। সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই।
Figure
লেবেল: গোলাপ, বেলি, জবা, কদম, প্রতিটি [ফুলের চিহ্ন] = ২০ জন শিক্ষার্থী
ফুল চিহ্ন সংখ্যা গোলাপ ৫ বেলি ৩ জবা ২ কদম ১.৫ বর্ণনা: ফুলের চিহ্ন দিয়ে সারিতে চিত্রলেখ; কদমের শেষ চিহ্নটি অর্ধেক।
(১) ------------------ ফুলটি সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে।
(২) ------------------ জন শিক্ষার্থী বেলি ফুল পছন্দ করে।
(৩) মোট শিক্ষার্থীর সংখ্যা ------------------ ।
Printed page 154
২. তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা চিড়িয়াখানা ভ্রমণে গিয়েছিল। তারা যাবার পথে যা যা যানবাহন দেখেছিল তার একটি চিত্রলেখ আঁকা শুরু করি।
Figure
লেবেল: গাড়ি, মোটরসাইকেল, রিকশা, দোতলা বাস, সাইকেল
যানবাহন চিহ্ন সংখ্যা গাড়ি ৪ মোটরসাইকেল ৭ রিকশা ৬ দোতলা বাস ২ সাইকেল ৪ বর্ণনা: ধূলিঘড়ি চিহ্ন দিয়ে সারিতে চিত্রলেখ; প্রতিটি যানবাহনের কলামের চিহ্নগুলোর নিচে যানবাহনের ছবি এবং ছবির নিচে তার নাম লেখা।
(১) শিক্ষার্থীরা ৮টি গাড়ি দেখেছিল। প্রতিটি ⧗ = [ ] যানবাহন?
(২) তারা রিকশার চেয়ে [ ] টি মোটরসাইকেল বেশি দেখেছিল।
(৩) তারা ৬টি দোতলা বাস দেখেছিল। চিত্রলেখ-এ তারা ⧗ আরও [ ] বার আঁকবে।
(৪) মোটরসাইকেলের চেয়ে সাইকেল [ ] টি কম ছিল।
৩. কিছু শিক্ষার্থীর পছন্দের মাছের চিত্রলেখ নিচে দেওয়া আছে। নিচের প্রশ্নগুলোর উত্তর দিই।
Figure
লেবেল: ইলিশ, চিংড়ি, বোয়াল, রুই, প্রতিটি [মাছের চিহ্ন] = ৪ জন শিক্ষার্থী
মাছ চিহ্ন সংখ্যা ইলিশ ৪ চিংড়ি ৬ বোয়াল ২ রুই ৩ বর্ণনা: তারকা চিহ্ন দিয়ে সারিতে চিত্রলেখ।
(১) ৯ জন ছেলে শিক্ষার্থীর পছন্দের মাছ হলো ইলিশ। কতজন মেয়ে শিক্ষার্থী ইলিশ মাছ পছন্দ করে?
(২) ১২ জন মেয়ে শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে। কতজন ছেলে শিক্ষার্থী চিংড়ি মাছ পছন্দ করে?
(৩) ৪ জন ছেলে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে। ছেলে শিক্ষার্থীর চেয়ে কতজন বেশি মেয়ে শিক্ষার্থী রুই মাছ পছন্দ করে?
Printed page 155
নিজে করি
১. বাড়ির আশপাশের বিভিন্ন গাছের তালিকা তৈরি করে সারণি তৈরি করি এবং চিত্রলেখ-এর মাধ্যমে প্রকাশ করি।
২. নিচের চিত্র দুইটি তুলনা করি। দুইটি চিত্রকেই কি চিত্রলেখ বলতে পারি? সহপাঠীদের সঙ্গে আলোচনা করে মতামত দিই।
Figure
লেবেল: কমলার জুস, আমের জুস, আঞ্জুরের জুস, আপেলের জুস, প্রতিটি [তারকার চিহ্ন] = ৫ জন শিক্ষার্থী
জুস চিহ্ন সংখ্যা কমলার জুস ৫ আমের জুস ৬ আঞ্জুরের জুস ২ আপেলের জুস ৪ বর্ণনা: চারটি সারিতে তারকা চিহ্ন দিয়ে সাজানো চিত্রলেখ।
Figure
লেবেল: কমলার জুস, আমের জুস, আঙ্গুরের জুস, আপেলের জুস
জুস চিহ্ন সংখ্যা কমলার জুস ৫ আমের জুস ৬ আঙ্গুরের জুস ২ আপেলের জুস ৪ বর্ণনা: চারটি কলামে তারকা চিহ্ন দিয়ে সাজানো চিত্রলেখ; প্রতিটি কলামের নিচে জুসের নাম লেখা।
৩. একটি লাইব্রেরির বিভিন্ন ধরনের বইয়ের চিত্রলেখ নিচে দেওয়া আছে।
Figure
লেবেল: বাংলা, গণিত, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, প্রতিটি [বইয়ের চিহ্ন] = ১০টি বই
বিষয় চিহ্ন সংখ্যা বাংলা ৩ গণিত ৪ ইংরেজি ৪ সামাজিক বিজ্ঞান ২ বর্ণনা: সমান্তরালভুজ আকৃতির বইয়ের চিহ্ন দিয়ে সারিতে চিত্রলেখ।
বইয়ের সংখ্যার সারণি তৈরি করি এবং নিচের খালিঘর পূরণ করি।
(ক) সবচেয়ে বেশি সংখ্যক বই হলো ---------- ও ---------------- ।
(খ) ----------------------- বইয়ের সংখ্যা হলো ৩০টি।
(গ) মোট বইয়ের সংখ্যা হলো ----------------------- ।
- সমাপ্ত -
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.