Primary Science chapter 5: Energy
শক্তি
- Primary Science
- Textbook pages 59-68
- 1 source
- 9,409 characters of context
Textbook (verbatim transcription): Energy
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents15ShowHide
Printed page 59
অধ্যায় ৫
শক্তি
আমাদের চারপাশে গাড়ি চলে, বাতি জ্বলে, টেলিভিশন চলে, রান্না করা হয়। এ কাজগুলো করতে শক্তি ব্যবহৃত হয়। শক্তি কী?
১. শক্তির বিভিন্ন ধরন
শক্তির বিভিন্ন ধরন বা রূপ আছে। চারপাশ থেকে আমরা শক্তির বিভিন্ন রূপ খুঁজে বের করতে পারি।
আমাদের চারপাশে কী কী ধরনের শক্তি রয়েছে?
কাজ: শক্তির বিভিন্ন রূপ চিহ্নিত করা
যা করতে হবে
১. নিচের প্রশ্নগুলো নিয়ে ভাবি-
- যদি আলো না থাকেদ তাহলে কী হবে?
- যদি বিদ্যুৎ না থাকে তাহলে কী হবে?
- যদি তাপ পাওয়া না যায় তাহলে কী সমস্যা হবে?
- যদি আমরা শব্দ শুনতে না পাই তাহলে কী হবে?
২. আলো, বিদ্যুৎ, তাপ এবং শব্দ আমাদের কী কাজে লাগে, তা নিয়ে আমরা চিন্তা করি এবং সহপাঠীদের সঙ্গো আলোচনা করি।
Figure
লেবেল: তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না . . . ; আমি এখানে ! বর্ণনা: একটি গাঢ় রঙের প্যানেলে দুটি বক্তৃতা-বুদবুদ। প্রথমটিতে লেখা একজনের প্রশ্ন ও বক্তব্য, দ্বিতীয়টিতে লেখা উত্তর।
Figure
লেবেল: আমি টেলিভিশন চালাতে পারছি না কেন? বর্ণনা: একটি মেয়ে টেবিলে বসে হাত দিয়ে চিবুক ধরে আছে; তার পাশে বন্ধ টেলিভিশন এবং দেয়ালে একটি সুইচ বোর্ড।
Figure
লেবেল: আমার ঠান্ডা লাগছে। বর্ণনা: একজন শিশু গরম জামা ও টুপি পরে দু-হাত বুকের কাছে জড়ো করে কাঁপছে।
Figure
লেবেল: তুমি কী বলছ? আমি তোমার কথা শুনতে পাচ্ছি না! বর্ণনা: চশমা পরা একজন ছেলে কানে হাত দিয়ে কান পেতে আছে।
Printed page 60
সারসংক্ষেপ
শক্তি হলো এমন কিছু, কোনো কাজ করতে যা অবশ্যই প্রয়োজন হয়। আলো, তাপ, বিদ্যুৎ, এবং শব্দ হলো বিভিন্ন ধরনের শক্তি।
শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে আরো কিছু জানি ...
আলোক শক্তি
Figure
বর্ণনা: আকাশে একটি উজ্জ্বল সূর্য; নিচে সবুজ মাঠ, একটি সরু পথ এবং ডান পাশে একটি গাছ।
আলো এক ধরনের শক্তি, যার সাহায্যে আমরা দেখি। আলো ছাড়া আমরা কোনো কিছুই দেখতে পাই না। সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলোক শক্তি পাই।
Figure
বর্ণনা: দেয়ালে লাগানো একটি বৈদ্যুতিক সকেট, তাতে একটি কালো প্লাগ ঢোকানো।
বিদ্যুৎ শক্তি
বিদ্যুৎ হলো এমন এক ধরনের শক্তি, যার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাই। আমরা বিদ্যুৎ পাই মূলত বাড়ির বৈদ্যুতিক সংযোগ অথবা ব্যাটারি থেকে।
তাপ শক্তি
তাপ হলো এক ধরনের শক্তি, যা কোনো বস্তুকে গরম রাখে। কোনো কিছু পোড়ালে আমরা তাপ পাই। এমনকি দুটি বস্তু যেমন: আমাদের দুই হাতের তালু ঘষলেও আমরা তাপ শক্তি পাই। সূর্য তাপের অন্যতম উৎস।
Figure
বর্ণনা: কয়েকটি কাঠের টুকরো জ্বলছে; আগুনের শিখা ওপরের দিকে উঠছে।
শব্দ শক্তি
শব্দ এক ধরনের শক্তি। শব্দের সাহায্যে আমরা শুনতে পাই। কোনো বস্তুকে আঘাত করে শব্দ তৈরি করা যায়।
Figure
বর্ণনা: একটি লাল রঙের ড্রাম, তার ওপরের অংশে দুটি কাঠির আঘাত করা হচ্ছে।
Printed page 61
২. শক্তির ব্যবহার
আমরা জেনেছি, শক্তির বিভিন্ন রূপ রয়েছে। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করার জন্য শক্তির প্রয়োজন।
আমরা কীভাবে শক্তি ব্যবহার করে থাকি?
কাজ: শক্তির ব্যবহার খোঁজা
বাড়ির কাজ/শ্রেণির কাজ :
যা করতে হবে :
নিচে দেখানো ছকের মতো একটি ছক আঁকি।
| শক্তির রূপ | শক্তি ব্যবহারের স্থান | শক্তির ব্যবহার |
|---|---|---|
১. নিচের ছবিগুলো লক্ষ করি। কোন কাজে কোন শক্তি ব্যবহৃত হচ্ছে তা খুঁজে বের করি এবং ছকে লিখি।
২. শক্তির ব্যবহার নিয়ে সহপাঠীদের সঙ্গো আলোচনা করি।
Figure
বর্ণনা: একটি বসার ঘর; দেয়ালে টেলিভিশন, ছাদে সিলিং ফ্যান এবং ওপরে একটি আলো, পাশে নীল পর্দা ও সোফা।
Figure
বর্ণনা: একটি শোবার ঘর; ছাদে সিলিং ফ্যান ও দেয়ালে বাতি, ঘরে খাট, টেলিভিশন ও একটি জানালা-দরজা।
Figure
বর্ণনা: একটি রান্নাঘর; বাম পাশে ফ্রিজ, ওপরে এক্সস্ট ফ্যান ও আলো, সামনে গ্যাসের চুলা ও সিংক।
Figure
লেবেল: দৈনন্দিন জীবনে মানুষ কীভাবে শক্তি ব্যবহার করে? তোমাদের কি আর কোনো ধারণা আছে? বর্ণনা: একটি মেয়ে সবুজ জামা পরে কথা বলছে, তার মুখের কাছে একটি বক্তৃতা-বুদবুদ।
Printed page 62
সারসংক্ষেপ
আমরা বিভিন্নভাবে শক্তি ব্যবহার করে থাকি। শক্তি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শক্তির ব্যবহার সম্পর্কে আরো কিছু জানি ...
আলোক শক্তি
ঘর আলোকিত করার জন্য আমরা সাধারণত আলোক শক্তি ব্যবহার করি। রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক বাতি ব্যবহার করা হয়। এছাড়া নিরাপদে সমুদ্রগামী জাহাজ ও বিমান চলাচলের জন্য আলোক সংকেত ব্যবহার করা হয়।
Figure
বর্ণনা: একটি মেয়ে জানালার পাশে টেবিলে বসে বই পড়ছে; জানালা দিয়ে আলো ঢুকছে।
Figure
বর্ণনা: একটি ট্রাফিক বাতি; ওপর থেকে নিচে লাল, হলুদ ও সবুজ আলো।
Figure: আলোক শক্তির ব্যবহার
বর্ণনা: সমুদ্রতীরে একটি লাল-সাদা ডোরাকাটা আলোকস্তম্ভ, যার মাথা থেকে আলোর রশ্মি সমুদ্রের দিকে যাচ্ছে।
বিদ্যুৎ শক্তি
দৈনন্দিন জীবনে বিভিন্ন যন্ত্রপাতি চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন। যেমন: বৈদ্যুতিক বাতি, পাখা, টেলিভিশন, কম্পিউটার, ফ্রিজ, খেলনা গাড়ি ইত্যাদি চালানোর জন্য বিদ্যুৎ ব্যবহার করা হয়।
Figure: বিদ্যুৎ শক্তির ব্যবহার
বর্ণনা: একটি বৈদ্যুতিক বাতি, একটি টেলিভিশন, একটি সিলিং ফ্যান ও একটি কম্পিউটার; পাশাপাশি সাজানো।
Printed page 63
তাপ শক্তি
তাপের সাহায্যে কোনো বস্তুকে আমরা গরম করতে পারি। খাবার রান্না করা, কাপড় শুকানো, ধান শুকানো ইত্যাদি কাজে আমরা তাপশক্তি ব্যবহার করি। এছাড়া শীতকালে শরীর উষ্ণ রাখতে আমরা তাপশক্তি ব্যবহার করি।
Figure: তাপ শক্তির ব্যবহার
বর্ণনা: একজন নারী সবুজ শাড়ি পরে গ্যাসের চুলায় একটি পাত্রে রান্না করছেন; পাত্রের ঢাকনা আছে এবং নিচে আগুন জ্বলছে।
৩. শক্তির অপচয় রোধ
আমাদের জন্য শক্তি অত্যন্ত মূল্যবান। কিন্তু আমরা নানাভাবে শক্তি অপচয় করে থাকি। শক্তির অপচয় কীভাবে হয়, তা জানতে পারলে আমরা সহজেই শক্তির অপচয় রোধ করতে পারব।
আমরা কীভাবে শক্তির অপচয় রোধ করতে পারি?
কাজ: বিভিন্ন ক্ষেত্রে শক্তির অপচয় খুঁজে বের করা
বাড়ির কাজ/শ্রেণির কাজ
যা করতে হবে
নিচের দেখানো ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি।
| যেভাবে শক্তির অপচয় হয় |
|---|
১. পরের ছবিটি লক্ষ্য করি। ছবি দেখে কোন কোন ক্ষেত্রে শক্তির অপচয় হচ্ছে তা খুঁজে বের করি এবং ছকে লিখি।
২. শক্তির অপচয়ের ক্ষেত্র সম্পর্কে সহপাঠীদের সঙ্গো আলোচনা করি।
Printed page 64
Figure
লেবেল: দৈনন্দিন জীবনে আর কীভাবে আমরা শক্তির অপচয় করে থাকি? বর্ণনা: দুই তলা একটি বাড়ির কাটা অংশ দেখানো হয়েছে; উপরের তলায় পাখা ও আলো সহ একটি শোবার ঘর এবং একটি পড়ার ঘর, নিচের তলায় পাখা, টিউব লাইট, বাতি, টেলিভিশন ও সোফা সহ একটি ঘর। ডানদিকে একটি মেয়ে কথা বলছে, তার কথা একটি বুদবুদে লেখা।
সারসংক্ষেপ
দৈনন্দিন জীবনে আমরা নানাভাবে শক্তির অপচয় করে থাকি। শক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ।
শক্তি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। তাই আমাদের শক্তির অপচয় রোধ করতে হবে।
আলোচনা
দৈনন্দিন জীবনে কীভাবে শক্তির অপচয় হয়, তা আমরা জানতে পারলাম। শক্তির অপচয় কীভাবে রোধ করা যায়, তা নিয়ে সহপাঠীদের সঙ্গো আলোচনা করি।
Printed page 65
শক্তির অপচয় রোধ সম্পর্কে আরো কিছু জানি ...
সাধারণত আলো, বিদ্যুৎ, তাপ বা অন্য যেকোনো ধরনের শক্তি তৈরি করতে তেল, গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। পৃথিবীতে এগুলোর পরিমাণ সীমিত। এগুলো শেষ হয়ে গেলে শক্তির ঘাটতি দেখা দিতে পারে। তাতে বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে। তাই আমাদের শক্তির অপচয় রোধ করা উচিত। বিভিন্ন উপায়ে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি। যেমন: কাজের শেষে বাসাবাড়ি, বিদ্যালয় বা অফিস কক্ষে বাতি, পাখা ইত্যাদি বন্ধ রাখা; টিভি দেখা শেষ হলে সঙ্গো সঙ্গো বন্ধ করা; রান্না শেষ হলেই চুলা বন্ধ করা; বারবার ফ্রিজ খোলা থেকে বিরত থাকা এবং কাজ শেষে ফ্রিজের দরজা বন্ধ করা; দিনের আলোর সর্বোত্তম ব্যবহার করা ইত্যাদি।
Printed page 66
চলো, পারি কি না দেখি
১. নিচের ঘটনাগুলোতে কোন শক্তি দরকার তা ছকে লিখি।
| ঘটনা | কোন ধরনের শক্তি দরকার |
|---|---|
| আলোকিত ঘর | |
| দেয়ালঘড়ি চলা | |
| চুলায় রান্না করা | |
| ক্লাসে শিক্ষকের কথা বলা |
২. দৈনন্দিন জীবনে বিভিন্ন শক্তির অপচয় কীভাবে রোধ করব তা ছকে লিখি। এর ফলে কোন শক্তির সঠিক ব্যবহার হবে তা-ও উল্লেখ করি।
| শক্তির অপচয় | শক্তির ধরন | অপচয় রোধের উপায় |
|---|---|---|
| ১. টিভি চলছে কিন্তু কেউ দেখছে না। | ||
| ২. রান্না শেষ কিন্তু চুলা জ্বলছে। | ||
| ৩. পর্যাপ্ত দিনের আলো থাকা সত্ত্বেও বৈদ্যুতিক বাতি জ্বলছে। | ||
| ৪ বিনা কারণে গাড়ির হর্ন বাজানো হচ্ছে । |
Printed page 67
অনুশীলনী
১। শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি।
(শব্দ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি )
ক) সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি — পাই ।
খ) বৈদ্যুতিক পাখা চালানোর জন্য — প্রয়োজন।
গ) ঠান্ডা ও গরম হওয়ার সাথে — সম্পর্কিত।
২। বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি।
| বাম | ডান |
|---|---|
| বৈদ্যুতিক বাতি | আলোক শক্তি |
| শরীর গরম | বিদ্যুৎ শক্তি |
| বই পড়া | শব্দ শক্তি |
| আঘাত করা | তাপ শক্তি |
৩. সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দিই।
১) কোনটি শক্তির অপচয় রোধ করার উপায়?
ক) দিনের আলো ব্যবহার করা
খ) ফ্রিজ খোলা রাখা
গ) গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা
ঘ) টেলিভিশন সবসময় চালিয়ে রাখা
২) তাপ শক্তির উৎস কোনটি নয়?
ক) সূর্য
খ) বৈদ্যুতিক বাতি
গ) রান্নার চুলা
ঘ) টেলিভিশনের রিমোট
৪। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
ক) শক্তির ধরনগুলোর নাম লিখি?
খ) আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি?
Printed page 68
৫। বর্ণনামূলক প্রশ্ন
ক) আমরা কী কী কাজে তাপ শক্তি ব্যবহার করি তা লিখি।
Figure
বর্ণনা: একটি বসবাসের কক্ষের ছবি। ছাদে সিলিং ফ্যান ও একটি টিউবলাইট, দেয়ালে দুটি দেয়ালবাতি এবং একটি ঘড়ি রয়েছে। একপাশে একটি বিছানা, পাশে একটি টেলিভিশন, স্পিকার, টেবিল ল্যাম্প ও একটি গাছের টব, এবং একটি দরজা আঁকা রয়েছে।
খ) উপরের ছবিটি একটি বসবাসের কক্ষের ছবি। এই কক্ষে বসবাসের সময়ে কী কী কাজ করলে শক্তির অপচয় কমবে?
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.