Primary Science chapter 6: Effect of Force on Objects
বস্তুর উপর বলের প্রভাব
- Primary Science
- Textbook pages 69-79
- 1 source
- 13,072 characters of context
Textbook (verbatim transcription): Effect of Force on Objects
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents11ShowHide
Printed page 69
অধ্যায় ৬
বস্তুর উপর বলের প্রভাব
প্রথম শ্রেণিতে আমরা টান ও ধাক্কা সম্পর্কে জেনেছি। টান ও ধাক্কাই হলো বল প্রয়োগের দুটি উপায়। বস্তুকে আমাদের কাছে আনতে অথবা আমাদের থেকে দূরে সরিয়ে দিতে বল প্রয়োগ করতে হয়।
Figure
লেবেল: ধাক্কা, টান বর্ণনা: একটি বস্তা-বোঝাই ঠেলাগাড়ি। বাম দিকে একজন ব্যক্তি ঠেলাগাড়িটিকে ধাক্কা দিচ্ছেন এবং ডান দিকে আরেকজন ব্যক্তি টানছেন। দুটি বলের দিক দেখানো হয়েছে।
১. গতি অবস্থার পরিবর্তনে বল
বল প্রয়োগ করে আমরা থেমে থাকা বস্তুকে গতিশীল করতে পারি, গতিশীল বস্তুকে থামিয়ে দিতে পরি, আবার গতিশীল বস্তুর গতির পরিবর্তনও ঘটাতে পারি।
বল কিভাবে গতি অবস্থার পরিবর্তন করে ?
কাজ: বস্তুর গতির উপর বলের প্রভাব পর্যবেক্ষণ
যা প্রয়োজন: একটি মার্বেল
যা করতে হবে
১। মার্বেলটিকে সমান মেঝেতে রাখি।
২। একটি আঙুল দিয়ে মার্বেলটিকে টোকা দিই।
৩। চলন্ত মার্বেলটির গতিপথে একটি হাত রেখে তার গতিপথে বাধা সৃষ্টি করি।
৪। নতুন গতিপথে হাত বা আঙুল রেখে মার্বেলটি থামিয়ে দিই।
Printed page 70
ফলাফল
টোকার মাধ্যমে বল প্রয়োগ করে থেমে থাকা মার্বেলটিকে গতিশীল করা যায়। গতিপথে বাধা সৃষ্টি করে এর গতির মান ও দিক পরিবর্তন করা যায়, আবার একে থামিয়েও ফেলা যায়।
২. আকৃতি পরিবর্তনে বল
বল আর কী কী করতে পারে?
কাজ: বস্তুর উপর বলের প্রভাব পর্যবেক্ষণ
বাড়ির কাজ/শ্রেণির কাজ
যা প্রয়োজন: কাদামাটি, রাবার ব্যান্ড, প্লাস্টিকের স্কেল ইত্যাদি।
যা করতে হবে
১. নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি।
| বস্তুর নাম | কী ধরনের বল তুমি প্রয়োগ করেছ? | বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে? |
|---|---|---|
| কাদামাটি | ||
| রাবার ব্যান্ড | ||
| প্লাস্টিকের স্কেল | ||
| কাগজ |
Figure
বর্ণনা: চারটি ছবি পাশাপাশি। প্রথমটিতে দুটি হাত দিয়ে মেঝের উপর রাখা কাদামাটির টুকরোয় চাপ দেওয়া হচ্ছে। দ্বিতীয়টিতে একটি হাত রাবার ব্যান্ড টেনে ধরেছে। তৃতীয়টিতে একটি সবুজ রাবার ব্যান্ড আঙুল দিয়ে টানা অবস্থায় আছে। চতুর্থটিতে একটি হাতে কাগজের বিমান ধরা আছে।
২. বস্তুগুলোর উপর বিভিন্ন ধরনের বল প্রয়োগ করি। এগুলোর আকৃতির কী ধরনের পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি।
৩. পর্যবেক্ষণগুলো ছকে লিখি।
৪. সহপাঠীদের সঙ্গে নিজের মতামত বিনিময় করি।
Printed page 71
Figure
লেবেল: বল প্রয়োগের ফলে পদার্থের কী ধরনের পরিবর্তন হয়? ; কাদামাটিতে বল প্রয়োগ করলে কী হয় তা ভেবে দেখেছ? বর্ণনা: একটি ছেলে ও একটি মেয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে। প্রতিজনের পাশে একটি কথার বুদবুদে প্রশ্ন লেখা আছে: ছেলেটির প্রশ্ন বল প্রয়োগের ফলে পদার্থের কী ধরনের পরিবর্তন হয়, মেয়েটির প্রশ্ন কাদামাটিতে বল প্রয়োগ করলে কী হয়।
ফলাফল
টান, ধাক্কা বা বাঁকানোর মাধ্যমে কাদামাটি, রাবার ব্যান্ড এবং প্লাস্টিকের স্কেলে বল প্রয়োগ করলে এসব বস্তুর আকৃতির পরিবর্তন হয়। অনুরূপ বল প্রয়োগের মাধ্যমে কাগজ ভাঁজ করা এবং চোখা করে আকৃতির পরিবর্তন করা যায়।
আলোচনা
১. বল বস্তুর আকৃতি পরিবর্তন করে— এমন কিছু উদাহরণ দৈনন্দিন জীবন থেকে খুঁজে বের করি।
২. সহপাঠীদের সঙ্গে নিজের মতামত বিনিময় করি।
বল প্রয়োগে বস্তুর আকৃতি পরিবর্তন সম্পর্কে আরও কিছু জানি...
পদার্থের আকৃতি পরিবর্তনে বলের প্রয়োজন। ধাক্কা, চাপ বা টান দিয়ে আমরা কাদামাটিকে নতুন আকৃতি দিতে পারি। রাবার ব্যান্ডকে টেনে আমরা এর আকৃতি পরিবর্তন করি। প্লাস্টিকের স্কেলকে বাঁকালে এটা অনেকটা ধনুকের আকৃতি লাভ করে। বল সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায়, যেমন: প্লাস্টিকের স্কেল, রাবার ব্যান্ড। অনেক বস্তু বল সরিয়ে নেওয়ার পরও আসল আকৃতিতে ফিরে যায় না, যেমন: কাদামাটি। বাস্তব জীবনে বিভিন্ন বস্তুতে বলের সাহায্যে আকৃতি পরিবর্তন করা হয়। মাটির তৈজসপত্র; যেমন: প্লেট, গ্লাস এবং কাঠের আসবাবপত্র তৈরিতে বলের প্রয়োজন। কামারের দোকানে গরম লোহার পাতের উপর যথেষ্ট পরিমাণ বল প্রয়োগ করে ছুরি, কাঁচি, কোদাল তৈরি করা হয়। সেতুর মতো কাঠামো তৈরি করার জন্য স্টিলের লম্বা পাতকে বল প্রয়োগের মাধ্যমে বাঁকানো হয়। ধাতব তারের উপর বল প্রয়োগ করে সেটি বাঁকিয়ে নানা রকম গয়না তৈরি করা যায়। বল প্রয়োগ করে কাগজের টুকরো ভাঁজ করে বিমান, নৌকা, ফুলসহ বিভিন্ন আকৃতি তৈরি করা যায়।
Figure
বর্ণনা: একটি ছেলে হাতে একটি কাগজের বিমান উঁচু করে ধরে আছে। নিচে একজন মহিলা মেঝেতে বসে কাগজ ভাঁজ করছেন; তাঁর চারপাশে বিভিন্ন আকৃতির ভাঁজ করা কাগজ ছড়ানো আছে, যার মধ্যে একটি কাগজের বিমান ও একটি নৌকা রয়েছে।
Printed page 72
Figure: রাবার ব্যান্ড এবং কাদামাটির আকৃতি পরিবর্তনে বলের প্রভাব
বর্ণনা: চারটি ছবি পাশাপাশি। প্রথমটিতে আঙুলে ধরা একটি রাবার ব্যান্ড টেনে গোল করা হয়েছে। দ্বিতীয়টিতে একটি গোলাকার কালো কাদামাটির পিণ্ড। তৃতীয়টিতে দুটি হাত দিয়ে কাদামাটির পিণ্ডে চাপ দেওয়া হচ্ছে। চতুর্থটিতে চাপ দেওয়ার পর কাদামাটি চ্যাপ্টা হয়ে গেছে।
৩. আয়তন পরিবর্তনে বল
বলের মাধ্যমে বস্তুর আয়তন পরিবর্তন করা যায়। যদি বাতাসে বল প্রয়োগ করা হয়, তাহলে এর আয়তনের কী হবে?
বল কীভাবে বায়ুর আয়তন পরিবর্তন করে?
কাজ : বলের প্রভাবে আয়তন পরিবর্তন দেখা
যা প্রয়োজন: একটি সিরিঞ্জ
যা করতে হবে
১. এক হাতে একটি সিরিঞ্জ নিই এবং অন্য হাত দিয়ে এর মুখ বন্ধ করি।
২. মুখ বন্ধ অবস্থায় সিরিঞ্জের পিস্টনে বল প্রয়োগের মাধ্যমে বাতাসকে সংকুচিত করি।
৩. সিরিঞ্জের ভেতর বাতাসের আয়তন পরিবর্তন পর্যবেক্ষণ করি।
৪. বল প্রয়োগ বন্ধ করি এবং পরিবর্তন লক্ষ্য করি।
৫. কীভাবে সিরিঞ্জের বাতাসের আয়তন পরিবর্তন করতে পারি, তা নিয়ে আলোচনা করি।
Figure
বর্ণনা: তিনটি ছবি পাশাপাশি। প্রতিটিতে এক হাতে একটি সিরিঞ্জ ধরা এবং অন্য হাতের আঙুল দিয়ে এর পিস্টনে চাপ দেওয়া হচ্ছে। ছবিগুলোতে পিস্টনের অবস্থান ধাপে ধাপে ভেতরের দিকে যাচ্ছে, অর্থাৎ সিরিঞ্জের ভেতরের বাতাস ধাপে ধাপে সংকুচিত হচ্ছে।
Printed page 73
Figure
লেবেল: কীভাবে সিরিঞ্জের বাতাসের আয়তন পরিবর্তন করতে পারি?; পিস্টনে বল প্রয়োগের মাধ্যমে। বর্ণনা: দুটি শিশু মুখোমুখি দাঁড়িয়ে আছে। প্রতিজনের পাশে একটি কথার বুদবুদে প্রশ্ন ও উত্তর লেখা আছে।
ফলাফল
চাপ প্রয়োগের মাধ্যমে সিরিঞ্জে বাতাস সংকুচিত হয়। ফলে বাতাসের আয়তন কমে যায়। আবার চাপমুক্ত করলে বাতাসের আয়তন বেড়ে যায়।
আয়তন পরিবর্তনে বলের ভূমিকা সম্পর্কে আরো কিছু জানি ...
ধরা যাক, তোমার কাছে একটি বায়ু ভরা ছোটো বেলুন আছে। বেলুনটিকে শক্তভাবে চেপে ধরলে লক্ষ্য করবে যে, এটির আয়তন কমে গেছে। এর কারণ হলো, তোমার প্রয়োগ করা বল ভেতরের বাতাসকে কাছাকাছি ঠেলে দিচ্ছে। এর ফলে বেলুনটি সংকুচিত হয়ে আরো কম জায়গা নিচ্ছে। অন্যদিকে, বেলুনটিকে ছেড়ে দিলে ভেতরের বায়ু ছড়িয়ে পড়বে এবং বেলুনটি আবার বড় হয়ে তার আসল আয়তন ফিরে পাবে। এভাবে বল পদার্থের আয়তন পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাস্তব জীবনে বিভিন্ন বস্তুতে বলের সাহায্যে আয়তন পরিবর্তন করা হয়। প্লাস্টিকের সসের বোতল থেকে সস বের করতে আমরা বল প্রয়োগ করে এর আয়তন পরিবর্তন করি। পাম্পের পিস্টনে চাপ দিয়ে বল প্রয়োগ করে বাতাসের আয়তন কমানো হয়। পরবর্তী সময়ে বায়ু সাইকেল বা রিকশার চাকার টায়ারে প্রবেশ করে। বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি তৈরির সময়ও গ্যাসের উপর বল প্রয়োগ করে আয়তন কমানো হয়।
Figure
বর্ণনা: চারটি ছবি পাশাপাশি: একটি লাল বেলুন; একটি হাতে চেপে ধরা লাল বেলুন; একটি সসের বোতল যার মুখ থেকে হাতের চাপে সস বের হচ্ছে; একজন ব্যক্তি সাইকেলের পাম্পে পা রেখে চাপ দিচ্ছেন এবং পাশে একটি সাইকেলের চাকা রয়েছে।
৪. দৈনন্দিন জীবনে বল
আমরা বিভিন্ন জিনিসকে সরানোর জন্য, নাড়ানোর জন্য, থামানোর জন্য এবং বস্তুর আকৃতি, আকার এবং আয়তন পরিবর্তনের জন্য বল প্রয়োগ করি। দৈনন্দিন জীবনে আরো বিভিন্ন কাজে বল ব্যবহৃত হয়।
Printed page 74
দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে কীভাবে আমরা বল প্রয়োগ করি?
কাজঃ বস্তুর উপর বলের প্রভাব পর্যবেক্ষণ
যা করতে হবে
১. নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি।
| বলের ধরন |
|---|
২. নিচের ছবিগুলো দেখি এবং কোন ধরনের বল প্রয়োগ করা হয়েছে, তা শনাক্ত করি।
৩. প্রয়োগ করা বলের ধরন ছকে লিখি।
৪. সহপাঠীদের সঙ্গে দৈনন্দিন জীবনে কী কী বল প্রয়োগ করা হয়, তা নিয়ে আলোচনা করি।
Figure
বর্ণনা: চারটি ছবি পাশাপাশি: একটি হাত সুতা টানছে; একটি হাত একটি সবুজ রাবার ব্যান্ড টানছে; দুইজন ব্যক্তি একটি কাঠের ঠেলাগাড়ি ঠেলছেন ও টানছেন; একটি হাত একটি কমলা রঙের বস্তু চেপে ধরে তার থেকে রস বের করছে।
Figure
লেবেল: দৈনন্দিন জীবনে কী কী বল আমরা প্রয়োগ করি, তুমি কি সেটা জানো?; যখন ফুটবল বা ক্রিকেট খেলবে, তখন তুমি কী ধরনের বল প্রয়োগ করবে ? বর্ণনা: একটি ছেলে ও একটি মেয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে। প্রতিজনের পাশে একটি কথার বুদবুদে প্রশ্ন লেখা আছে।
ফলাফল
আমরা ঠেলাগাড়িতে ধাক্কা দিই, খেলনা গাড়িকে টানি, রাবার ব্যান্ডকে টেনে বড় করি। কমলা অথবা লেবুর রস বের করতে এগুলোকে সংকুচিত করি এবং রাবার স্কেলকে বাঁকাই।
দৈনন্দিন জীবনে বল প্রয়োগের উপায় সম্পর্কে আরও কিছু জানি...
আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন উপায়ে বল প্রয়োগ করে থাকি। এসব বল দুই প্রকার, যেমন: স্পর্শ বল এবং অস্পর্শ বল। স্পর্শ বল হলো সেই বল, যা প্রয়োগের জন্য দুটি বস্তুর সরাসরি সংস্পর্শ প্রয়োজন। যেমন: ফুটবল খেলার সময়
Printed page 75
বলে লাথি দেওয়া, ক্রিকেট খেলার সময় বল ছুড়ে মারা, কাগজের উপর কলম দিয়ে লেখা। টান, ধাক্কা এবং ঘর্ষণ বল হলো স্পর্শ বল। দুটি বস্তুর একটিকে অন্যটির সঙ্গে ঘষা দিলে ঘর্ষণ বলের উৎপত্তি হয়।
অস্পর্শ বল প্রয়োগ করার জন্য দুটি বস্তুর সরাসরি সংস্পর্শ প্রয়োজন হয় না। অস্পর্শ বলের উদাহরণ হলো চৌম্বকীয় বল এবং মহাকর্ষ বল। চৌম্বকীয় এমন একটি বল, যার মাধ্যমে চুম্বক লোহা বা লোহাজাতীয় পদার্থকে কাছে টানে। মহাকর্ষ বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে।
Figure: স্পর্শ বল
বর্ণনা: তিনটি ছবি পাশাপাশি: একজন খেলোয়াড়ের পা দিয়ে একটি ফুটবলে লাথি মারা হচ্ছে; একজন ব্যক্তি ক্রিকেট বল ছুড়ে মারছেন; একটি হাত কলম দিয়ে কাগজে লিখছে।
Figure: অস্পর্শ বল
বর্ণনা: বাম দিকে একটি গাছের ডালে ঝুলে থাকা ফল, যার কিছু ফল নিচে মাটিতে পড়ে আছে; ডান দিকে একটি U-আকৃতির চুম্বক, যার দুই প্রান্তে কয়েকটি ক্লিপ আটকে আছে।
Printed page 76
Loading the rest of the chapter…
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.