Skip to content

Primary Science chapter 8: Soil

মাটি

  • Primary Science
  • Textbook pages 95-110
  • 1 source
  • 17,740 characters of context

Textbook (verbatim transcription): Soil

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents8

Printed page 95

অধ্যায় ৮

মাটি

মাটি হলো পৃথিবীর উপরি ভাগের নরম আবরণ। মাটিতে বিভিন্ন উদ্ভিদ জন্মায়। মাটিতে মানুষ চাষাবাদ করে। মাটির উপর মানুষ ঘরবাড়ি তৈরি করে বসবাস করে। তাছাড়া অসংখ্য প্রাণীর আবাসস্থল হলো মাটি।

১. মাটির উপাদান

মাটি কী দিয়ে তৈরি? চলো, মাটিতে কী কী আছে তা খুঁজে বের করি।

প্রশ্নঃ মাটি কী দিয়ে তৈরি?

কাজঃ মাটির উপাদান পর্যবেক্ষণ

আমাদের যা প্রয়োজ

একটি পরিষ্কার প্লাস্টিক বোতল, মাটি, পানি

Figure

বর্ণনা: একটি গ্লাসে পানি, একটি মাটির স্তূপ এবং একটি প্লাস্টিকের বোতল পাশাপাশি রাখা আছে।

যা করতে হবে

১. শ্রেণিকক্ষের বাইরে গিয়ে কিছু মাটি সংগ্রহ করে আনি।

২. প্লাস্টিকের বোতলে সামান্য পরিমাণ মাটি রেখে বোতলের ভেতরে পানি ঢালি।

৩. প্লাস্টিক বোতলের মুখটি ভালোভাবে বন্ধ করি এবং প্লাস্টিকের বোতলটি ভালোভাবে ঝাঁকাই।

৪. মাটিতে কী কী থাকতে পারে তা অনুমান করি ও খাতায় লিখি।

৫. মিশ্রণটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করি এবং মিশ্রণে যা পেয়েছি তা খাতায় লিখি।

৬. ধারণাগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গো আলোচনা করি। মাটি কী কী দিয়ে তৈরি তা নিয়ে কথা বলি।

Figure

লেবেল: আমরা বোতলের উপরিভাগে, মাঝখানে এবং বোতলের নিচে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি! এগুলো কী?; পানির বোতলের উপরের অংশে কিছু জিনিস ভেসে আছে। নিচে বালি, পাথর দেখা যাচ্ছে। বর্ণনা: একটি প্লাস্টিকের বোতলে পানি, মাটি ও বিভিন্ন জিনিসের স্তর দেখানো হয়েছে। দুই পাশে দুইজন শিশু কথা বলছে, তাদের বক্তব্য বুদবুদে লেখা।

Printed page 96

আলোচনা

মাটি কী কী দিয়ে তৈরি?

বাড়ির কাজ/শ্রেণির কাজ

১. খাতায় ডানে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি।

২. উপরের পরীক্ষণ থেকে মাটিতে কী কী উপাদান পেয়েছি তা ছকে লিখি।

৩. মাটি কী দিয়ে তৈরি তা নিয়ে সহপাঠীদের সঙ্গো আলোচনা করি।

মাটির উপাদানগুলো

ফলাফল

নুড়িপাথর, বালু, কাদা, পানি, উদ্ভিদের বিভিন্ন পচা অংশ ইত্যাদি উপাদান দিয়ে মাটি তৈরি হয়েছে।

মাটির উপাদান সম্পর্কে আরো কিছু জানি...

মাটি হলো পৃথিবীর উপরের স্তর, যা পৃথিবীর পৃষ্ঠকে ঢেকে রেখেছে। বিভিন্ন বস্তু দিয়ে মাটি গঠিত। এসব উপাদানের ভিন্নতার কারণে মাটি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। পূর্বের পরীক্ষাটি থেকে মাটি কী কী বস্তু দিয়ে গঠিত, সে সম্পর্কে আমরা ধারণা পাই। যেমন- মাটি নুড়িপাথর, বালু, পলি, কাদা, পানি, হিউমাস ইত্যাদি দিয়ে তৈরি। উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে মাটিতে মিশে যায়। জীবের দেহ পচে মাটিতে জৈব পদার্থ তৈরি হয়, একে হিউমাস বলে। হিউমাস সাধারণত কালো বা গাঢ় রঙের হয়। হিউমাস গাছের বৃদ্ধিতে সাহায্য করে।

Figure

বর্ণনা: বাদামি রঙের মাটির একটি স্তূপ বাঁ পাশে এবং ডান পাশে নীল, ধূসর ও কালো রঙের বিভিন্ন মাটি ও উপাদানের স্তূপ সারিবদ্ধভাবে দেখানো হয়েছে।

Printed page 97

২. মাটির বৈশিষ্ট্য

মাটি সাধারণত তিন ধরনের। এঁটেল মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি। ধরন অনুযায়ী মাটির বৈশিষ্ট্যে ভিন্নতা আছে।

প্রশ্নঃ বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য কী?

কাজঃ বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য

আমাদের যা প্রয়োজনঃ বিভিন্ন ধরনের মাটি, সাদা কাগজ ইত্যাদি।

যা করতে হবে

Figure

বর্ণনা: তিনটি মাটির নমুনা দেখানো হয়েছে: উপরে কালো-ধূসর দোআঁশ মাটি, নিচে বাঁ দিকে ফাটলযুক্ত এঁটেল মাটি এবং ডান দিকে বাদামি বেলে মাটির স্তূপ।

১. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক আঁকি।

বৈশিষ্ট্যনমুনা-১নমুনা-২নমুনা -৩
মাটির রং
হাতে ধরলে অনুভূতি
মাটির কণাগুলোর আকার

২. তিন ধরনের মাটির নমুনা সাদা কাগজের উপর রাখি এবং নমুনা- ১, নমুনা-২, নমুনা-৩ হিসেবে চিহ্নিত করি।

৩. তিন রকমের মাটি পর্যবেক্ষণ করে বৈশিষ্ট্যগুলো ছকে লিখি।

৪. সহপাঠীদের সঙ্গো মতবিনিময় করি। বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি এবং এগুলোর মিল ও অমিল খুঁজে বের করি।

ফলাফল

মাটির রং, গঠন, কণার আকার ইত্যাদি বৈশিষ্ট্যের ভিত্তিতে মাটি বিভিন্ন ধরনের হয়।

বৈশিষ্ট্যনমুনা-১ (বেলে মাটি)নমুনা-২ (দোআঁশ মাটি)নমুনা-৩ (এঁটেল মাটি)
মাটির রংহালকা বাদামি থেকে হালকা ধূসরকালোলালচে
হাতে ধরলে অনুভূতিশুকনো এবং দানাময়নরম ও শুকনোভেজা অবস্থায় আঠালো
মাটির কণাগুলোর আকারবড়বিভিন্ন আকারেরছোট

Printed page 98

মাটির বৈশিষ্ট্য সম্পর্কে আরো কিছু জানি...

বেলে মাটি

বেলে মাটি সাধারণত হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়। বেলে মাটির কণাগুলো এঁটেল ও দোআঁশ মাটির কণার চেয়ে বড়ো। বেলে মাটি শুকনো এবং দানাময়।

Figure

বর্ণনা: বাদামি রঙের বেলে মাটির একটি স্তূপ।

দোআঁশ মাটি

দোআঁশ মাটি ছাই রঙের হয়। হাতে ধরলে নরম এবং শুকনো অনুভব হয়। দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের হয়।

Figure

বর্ণনা: ছাই-ধূসর রঙের দোআঁশ মাটির একটি স্তূপ।

এঁটেল মাটি

এঁটেল মাটি সাধারণত লালচে রঙের হয়। পানির সংস্পর্শে এঁটেল মাটি নরম হয়, আবার শুকালে খুবই শক্ত হয়। ভেজা মাটি হাতে ধরলে আঠালো মনে হয়; কিন্তু শুকনো মাটি মসৃণ। তিন রকমের মাটির মধ্যে এঁটেল মাটির কণা সবচেয়ে ছোট।

Figure

বর্ণনা: লালচে রঙের এঁটেল মাটির একটি টুকরো, যার উপরে অনেক ফাটল দেখা যাচ্ছে।

৩. মাটির পানিধারণ ক্ষমতা

ইতোমধ্যে আমরা বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। যেমন: মাটির রং, গঠন, কণার আকার এবং এতে থাকা অন্যান্য পদার্থ ইত্যাদি। এগুলোর মতো পানি ধারণের ক্ষমতাও মাটির একটি বৈশিষ্ট্য।

কোন ধরনের মাটির পানিধারণ ক্ষমতা বেশি বা কম?

কাজঃ মাটির পানিধারণ ক্ষমতা পর্যবেক্ষণ

আমাদের যা দরকার : এঁটেল মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি, পানি, প্লাস্টিকের বোতল, কাপড়ের টুকরা, কাঁচের গ্লাস, রাবার ব্যান্ড ইত্যাদি।

Figure

বর্ণনা: তিনটি নীল প্লাস্টিকের বোতল, একটি নীল কাপড়ের টুকরা, কয়েকটি রাবার ব্যান্ড এবং তিনটি মাটির নমুনা (দুইটি বাদামি ও একটি কালো) পাশাপাশি রাখা আছে।

Printed page 99

যা করতে হবে

বাড়ির কাজ/শ্রেণির কাজ

১. খাতায় নিচের মতো করে একটি ছক তৈরি করি।

বেলে মাটিদোআঁশ মাটিএঁটেল মাটি
মাটির মধ্য দিয়ে পানি কত দ্রুত চুইয়ে যায়?
পাত্রে জমা পানির পরিমাণ

২. শিক্ষকের সাহায্য নিয়ে প্লাস্টিকের তিনটি পানির বোতলের উপরের অংশ কেটে ফেলি এবং রাবার ব্যান্ড ও কাপড়ের টুকরো দিয়ে চিত্রের মতো করে তিনটি ফানেল তৈরি করি।

৩. এবার তৈরি করা ফানেলে সমপরিমাণে তিন ধরনের মাটি নিই।

৪. নিচের ছবির মতো তিনটি গ্লাসে ফানেলগুলো রাখি।

৫. এবার একই পরিমাণ পানি তিনটি ফানেলে ধীরে ধীরে ঢালি।

৬. কোন মাটির মধ্য দিয়ে পানি কত দ্রুত চুইয়ে গ্লাসে জমা হয়, পর্যবেক্ষণ করে তা ছকে লিখি।

Figure

লেবেল: এঁটেল মাটি; বেলে মাটি; দোআঁশ মাটি বর্ণনা: বাঁ দিকে একটি প্লাস্টিকের বোতলের উপরের অংশ কাটা এবং আরেকটি বোতল পানিতে ভরা দেখানো হয়েছে। ডান দিকে তিনটি ফানেল একটি করে গ্লাসের উপর বসানো আছে, প্রতিটি ফানেলে একটি করে মাটির স্তর এবং উপর থেকে নীল পানি ঢালা হচ্ছে। ফানেলগুলোর নিচে জমা পানি দেখানো হয়েছে।

Printed page 100

আলোচনা

মাটির বৈশিষ্ট্যগুলো কী কী ?

পর্যবেক্ষণের উপর ভিত্তি করে নিম্নলিখিত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি ১. কোন ধরনের মাটির মধ্য দিয়ে পানি তাড়াতাড়ি চুইয়ে যেতে পারে? ২. কোন ধরনের মাটির মধ্য দিয়ে পানি সবচেয়ে ধীরগতিতে চুইয়ে যায়? ৩. কোন ধরনের মাটি সবচেয়ে বেশি পানি ধারণ করতে পারে?

ফলাফল

পরীক্ষণের মাধ্যমে জানলাম যে, বিভিন্ন মাটির পানি ধারণ ক্ষমতা বিভিন্ন। যেমন: বেলে মাটির পানিধারণ ক্ষমতা খুবই কম। তাই বেলে মাটির মধ্য দিয়ে পানি খুব দ্রুত চলে যেতে পারে। দোআঁশ মাটির মধ্য দিয়েও পানি যেতে পারে, তবে বেলে মাটির চেয়ে অপেক্ষাকৃত ধীরে ধীরে। দোআঁশ মাটির পানিধারণ ক্ষমতা এঁটেল মাটির চেয়ে কম; কিন্তু বেলে মাটির চেয়ে বেশি। এঁটেল মাটির মধ্য দিয়ে খুবই কম পানি যেতে পারে। এঁটেল মাটি সবচেয়ে বেশি পানি ধারণ করতে পারে।

বেলে মাটিদোআঁশ মাটিএঁটেল মাটি
কোন ধরনের মাটির মধ্য দিয়ে পানি কত দ্রুত যায়?তাড়াতাড়িধীরে ধীরেখুবই ধীরে
পাত্রে জমা পানির পরিমাণবেশিকিছুটা কমখুবই কম

মাটির বৈশিষ্ট্য সম্পর্কে আরো কিছু জানি...

মাটিকণার আকারের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন ধরনের মাটির মধ্য দিয়ে পানি চলাচলের গতি ভিন্ন হতে পারে।

এঁটেল মাটি এঁটেল মাটির কণা সবচেয়ে ছোটো। তাই এই মাটি দিয়ে সহজে পানি যেতে পারে না। এ মাটির পানিধারণ ক্ষমতা সবচেয়ে বেশি।

Figure

বর্ণনা: অনেক ছোট নীল বিন্দু ও বড় বাদামি বৃত্তাকার কণার মিশ্রণ দেখানো হয়েছে; এঁটেল মাটির ক্ষেত্রে ছোট নীল কণাগুলো বড় কণার ফাঁকে বেশি সংখ্যায় আছে।

বেলে মাটি এ মাটির কণাগুলো আকৃতিতে বড় বলে মাটিতে যথেষ্ট ফাঁক থাকে। তাই পানি খুব দ্রুত চলে যেতে পারে। বেলে মাটির কণাগুলো এঁটেল ও দোআঁশ মাটির কণার চেয়ে বড়।

Figure

বর্ণনা: হলুদ-বাদামি বড় বৃত্তাকার কণা সারিবদ্ধভাবে রাখা, তাদের মধ্যে অনেক ফাঁক এবং কয়েকটি ছোট নীল বিন্দু।

দোআঁশ মাটি দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের। দোআঁশ মাটি ছোট এবং বড় উভয় আকারের কণার মিশ্রণ। এ মাটির পানিধারণ ক্ষমতা আছে। কিন্তু পানি জমে থাকে না এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে।

Figure

বর্ণনা: গাঢ় বাদামি রঙের ছোট ও বড় বৃত্তাকার কণার মিশ্রণ, তাদের ফাঁকে ছোট নীল বিন্দু।

Printed page 101

Loading the rest of the chapter…

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.