Skip to content

Primary Science chapter 11: Information and Communication

তথ্য ও যোগাযোগ

  • Primary Science
  • Textbook pages 133-144
  • 1 source
  • 14,190 characters of context

Textbook (verbatim transcription): Information and Communication

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents18

Printed page 133

অধ্যায় ১১

তথ্য ও যোগাযোগ

তথ্য হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা-সম্পর্কিত জ্ঞান। প্রতিদিন আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি। যেমন: বিভিন্ন ঘটনার তথ্য, আবহাওয়ার তথ্য, বিভিন্ন বিষয়-সম্পর্কিত সংবাদ ইত্যাদি। আমরা কীভাবে জানতে পারি যে, পরীক্ষা কখন শুরু হবে? বিশ্বকাপ ক্রিকেটে কখন বাংলাদেশের খেলা হবে? গরমের ছুটিতে কোথায় বেড়াতে যেতে পারি?

১. তথ্য প্রযুক্তির বিভিন্ন ধরন

কোথা থেকে আমরা তথ্য পাই?

কাজ: তথ্যের ধরন এবং উৎস

যা করতে হবে

১. নিচে দেখানো ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি।

তথ্যের নামকোথা থেকে তথ্য পাই
পরীক্ষার সময়সূচিস্কুলের নোটিশ বোর্ড, শিক্ষক

২. বিভিন্ন ধরনের তথ্যের নাম এবং তা আমরা কোথা থেকে পাই, তা ছকে লিখি।

৩. কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি।

Figure

লেবেল: আবহাওয়ার খবর জানতে আমি টেলিভিশন দেখি। তুমি কী করো?; আমি আবহাওয়ার খবর জানতে পত্রিকা পড়ি। বর্ণনা: বাঁ দিকে একটি মেয়ে কথা বলছে, তার বক্তব্য একটি বক্তৃতা-বুদবুদে লেখা। ডান দিকে একটি ছেলে উত্তর দিচ্ছে, তার বক্তব্যও একটি বক্তৃতা-বুদবুদে লেখা।

Printed page 134

আলোচনা

চিন্তা করি এবং আলোচনা করি

১. বিভিন্ন ধরনের যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করে কীভাবে তথ্য বিনিময় করা যায়, তা সহপাঠীদের সঙ্গে আলোচনা করি।

২. যে কোনো তথ্য সঠিক কি না তা কীভাবে যাচাই করা যায়, তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি।

সারসংক্ষেপ

বিভিন্ন উৎস যেমন: টেলিভিশন, রেডিও, খবরের কাগজ, বাবা, মা, বন্ধু এবং বই থেকে আমরা নানা রকমের তথ্য পাই। রেডিও বা টেলিভিশনে আমরা আবহাওয়ার তথ্য পাই। পাঠ্যপুস্তক থেকে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। এছাড়া বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেও আমরা নানারকম তথ্য পেয়ে থাকি।

তথ্য জানার মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারি বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জানা খুব জরুরি। তথ্য জানার পাশাপাশি তা অন্যদেরকেও জানাতে হবে। যেমন: ঘূর্ণিঝড়ের আশংকার কথা জানতে পারলে, তা অন্যদের জানাতে হবে। না জানালে ঘূর্ণিঝড়ে অনেক বেশি মানুষ এবং সম্পদের ক্ষতি হতে পারে। তাই নিরাপদ ও সুন্দর জীবনযাপনের জন্য সঠিক তথ্য জানা এবং বিনিময় করা প্রয়োজন।

২. যোগাযোগ/তথ্য আদান-প্রদান

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি এবং মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি।

প্রযুক্তি ব্যবহার করে কীভাবে আমরা যোগাযোগ করতে পারি?

কাজ: যোগাযোগের প্রযুক্তি পর্যবেক্ষণ

যা করতে হবে

১. নিচে দেখানো ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি।

২. ‘যোগাযোগের উপায়’ এবং ‘ব্যবহৃত প্রযুক্তি’র নাম ছকে লিখি।

যোগাযোগের উপায়যোগাযোগ প্রযুক্তি

৩. কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি।

Printed page 135

আলোচনা

চিন্তা করি এবং আলোচনা করি

অনেক আগে মানুষ কীভাবে একে অন্যের সঙ্গে যোগাযোগ করত? বিষয়টি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি।

Figure

লেবেল: দূরে থাকা আত্মীয়স্বজনের সঙ্গে তুমি কীভাবে যোগাযোগ করো?; মাঝে মাঝে আমি চাচার কাছ থেকে চিঠি পাই। বর্ণনা: বাঁ দিকে একটি মেয়ে কথা বলছে, তার বক্তব্য একটি বক্তৃতা-বুদবুদে লেখা। ডান দিকে একটি ছেলে উত্তর দিচ্ছে, তার বক্তব্যও একটি বক্তৃতা-বুদবুদে লেখা।

সারসংক্ষেপ

যোগাযোগ বলতে তথ্য আদান-প্রদান প্রক্রিয়াকে বোঝায়।

অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে যোগাযোগ করত। অনেক দূরে থাকা লোকজনের সঙ্গে নিজে গিয়ে অথবা চিঠি পাঠিয়ে যোগাযোগ করত। কবুতরের সাহায্যে বার্তা পাঠিয়ে, ধোঁয়ার সংকেত দিয়ে বা ঢোল বাজিয়েও যোগাযোগ করা হতো।

Figure

বর্ণনা: একটি সাদা কবুতর আকাশে উড়ছে; তার পায়ে একটি ছোট কাগজের বার্তা বাঁধা আছে।

Figure

বর্ণনা: একজন ঢোল বাজাচ্ছেন। তাঁর চারপাশে একদল মানুষ দাঁড়িয়ে আছেন, তাঁদের মধ্যে শিশু ও নারীও আছেন।

তথ্যের আদান-প্রদানের জন্য এখন আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি। আজকাল আমরা খুব সহজেই দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। দূরের কারো সঙ্গে কথা বলার জন্য আমরা টেলিফোন অথবা মোবাইল ফোন ব্যবহার করি। ইন্টারনেট ব্যবহার করে ই-মেইলে তথ্য আদান-প্রদান করি। চিঠি লিখেও মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়।

Printed page 136

Figure

বর্ণনা: বাঁ দিকে একটি ছেলে ও একটি মেয়ে টেলিফোনে কথা বলছে; মেয়েটি টেবিলে রাখা একটি হলুদ টেলিফোন সেটের রিসিভার কানে ধরে আছে।

Figure

বর্ণনা: একটি লাউডস্পিকার লাগানো রিকশায় একজন চালক রিকশা চালাচ্ছেন এবং পেছনে একজন আরোহী বসে আছেন।

Figure

বর্ণনা: একটি মেয়ে একটি লাল ডাকবাক্সে চিঠি ফেলছে।

চেষ্টা করে দেখি

এসো একটা ‘সহজ টেলিফোন’ বানাই

১. যা যা লাগবে : কাগজ অথবা প্লাস্টিকের তৈরি দুটি কাপ, একটি সুচ, সুতা/তার(৫ মিটার)।

Figure

বর্ণনা: দুটি কাপ একটি সুতা/তার দিয়ে যুক্ত; সুতা/তারটি দুই কাপের তলার মাঝখান দিয়ে ঢোকানো আছে।

২. কীভাবে বানাবে

  • কাপ দুটির তলায় মাঝখানে ফুটো করে সুতা/তার ঢোকাই। কাপের ভেতর দিকে সুতা/তারের মাথা ঢুকিয়ে আটকে দিই, যাতে সুতা/তার বের হয়ে না আসে।
  • দুজন দুই দিকে একটু দূরে কাপ হাতে এমনভাবে দাঁড়াই, যাতে সুতা/তার টানটান থাকে।
  • একজন কাপে কথা বলি, অন্যজন কাপে কান লাগিয়ে শুনি।

Figure

বর্ণনা: বাঁ দিকে একটি ছেলে কাপটি কানে ধরে শুনছে; ডান দিকে একটি মেয়ে কাপটি মুখের কাছে নিয়ে কথা বলছে। দুটি কাপ একটি সুতা/তার দিয়ে যুক্ত।

Printed page 137

৩. যন্ত্রের ভাষা- নির্দেশনা বা কোড কী?

আমরা তথ্য আদান-প্রদানের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জেনেছি। কম্পিউটার তেমনি একটি প্রযুক্তি। কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ যেমন: কথা বলা, গান শোনা, ছবি আঁকা, নাটক বা সিনেমা দেখা, হিসাবনিকাশ, অনলাইন ক্লাস ইত্যাদি করে থাকি।

আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এসব কাজ কম্পিউটার বা যন্ত্র কীভাবে করে?

মানুষ বা যন্ত্র কীভাবে কাজ করে?

কাজ: নির্দেশনা মেনে রাস্তা পারাপার

যা করতে হবে

নিচে রাস্তা পারাপারের জন্য কিছু ছবি এলোমেলো করে দেওয়া আছে।

১. নিরাপদে রাস্তা পারাপারের জন্য নির্দেশনা অনুসারে ছবিগুলো তীর চিহ্ন দিয়ে ধারাবাহিকভাবে সাজাই।

Figure

বর্ণনা: চারটি ছবি। প্রথম ছবিতে জেব্রা ক্রসিংয়ে রাস্তার পাশে কয়েকজন মানুষ রাস্তা পার হচ্ছেন, সামনে গাড়ি ও রিকশা। দ্বিতীয় ছবিতে একজন পুরুষ, একজন নারী ও দুটি শিশু রাস্তার পাশে দাঁড়িয়ে ডান-বাম দেখছেন। তৃতীয় ছবিতে সিগন্যালে লাল বাতি জ্বলছে এবং গাড়ি থেমে আছে। চতুর্থ ছবিতে পরিবারটি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছে।

২. কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি।

Printed page 138

Figure

লেবেল: নির্দেশনা না মানলে দুর্ঘটনা ঘটতে পারে।; রাস্তা পারাপারের সময় এই নির্দেশনাগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করতে হয়। বর্ণনা: দুজন শিশু পাশাপাশি দাঁড়িয়ে আছে। প্রত্যেকের মুখের কাছে একটি করে বক্তৃতা-বুদবুদ আঁকা আছে, যা সংশ্লিষ্ট শিশুর বক্তব্য ধারণ করছে।

রাস্তা পারাপারের নির্দেশনা

Figure: ক্রমানুসারে রাস্তা পারাপারের নির্দেশনা

লেবেল: ক্রমানুসারে রাস্তা পারাপারের নির্দেশনা; জেব্রা ক্রসিংয়ের সামনে দাঁড়ানো; প্রথম ডানে দেখা, তারপর বামে দেখা, আবার ডানে দেখা; সিগন্যালে লাল বাতি জ্বলা, অথবা গাড়ি চলাচল বন্ধ কি না, নিশ্চিত হওয়া; রাস্তা পার হওয়া বর্ণনা: চারটি ছবি তীর চিহ্ন দিয়ে ক্রমানুসারে যুক্ত। প্রথম ছবিতে একটি পরিবার জেব্রা ক্রসিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় ছবিতে তারা ডানে, বামে ও আবার ডানে দেখছে। তৃতীয় ছবিতে সিগন্যালে লাল বাতি জ্বলছে এবং গাড়ি থেমে আছে। চতুর্থ ছবিতে পরিবারটি রাস্তা পার হচ্ছে।

রাস্তা পারাপারের জন্য এখানে চারটি নির্দেশনা ক্রমানুসারে সাজানো রয়েছে। নিরাপদে রাস্তা পার হতে হলে আমাদের এই নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।

Printed page 139

আলোচনা

চিন্তা করি এবং আলোচনা করি—

১. কাজ করার ক্ষেত্রে নির্দেশনা অনুসরণ করার সুবিধাগুলো কী কী?

২. নির্দেশনা অনুসরণ না করলে কী কী অসুবিধা হতে পারে?

৩. বিষয়গুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি।

যন্ত্র বা কম্পিউটার যেভাবে কাজ করে

কম্পিউটার একটি চৌকস বা বুদ্ধিমান যন্ত্র। এই যন্ত্র অনেক বড় ও জটিল কাজ দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারে। যে কোনো কাজ করার সময় যন্ত্র বা কম্পিউটার কিছু ধারাবাহিক নির্দেশনা অনুসরণ করে। মানুষ এবং কম্পিউটারের কাজ করার পদ্ধতি বা কৌশল কি একই রকম?

কাজ: মানুষ ও কম্পিউটারের কাজের পার্থক্য খোঁজা

যা করতে হবে

১. নিচে দেখানো চিত্রের মতো করে খাতায় একটি চিত্র আঁকি।

২. মানুষ ও কম্পিউটারের কাজ করার মিল এবং অমিল খুঁজে বের করি এবং চিত্রে লিখি।

Figure

লেবেল: মানুষ; মিল/অমিল; কম্পিউটার বর্ণনা: দুটি একে অপরের সঙ্গে আংশিক মিশে থাকা বৃত্ত। বাঁ দিকের বৃত্তে "মানুষ", ডান দিকের বৃত্তে "কম্পিউটার" লেখা; মাঝখানের মিলনস্থানে "মিল/অমিল" লেখা।

৩. কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি।

মানুষ এবং যন্ত্রের নির্দেশনা সম্পর্কে আরো কিছু জানি . . .

মানুষ এবং কম্পিউটার উভয়ই নির্দেশনা অনুসরণ করে কাজ করে। তবে তাদের কাজ করার পদ্ধতি এক নয়। কম্পিউটার নিজে থেকে কোনো কাজ করতে পারে না। কাজ করার জন্য কম্পিউটারকে কিছু ধারাবাহিক নির্দেশনা প্রদান করতে হয়। কেবল নির্দেশনা পেলেই কম্পিউটার কাজ করতে পারে। কোনো নির্দিষ্ট কাজ করার জন্য যন্ত্র বা কম্পিউটার যে নির্দেশনা বা নির্দেশনাগুলো অনুসরণ করে, তা-ই কোড বা কমান্ড। কোড ব্যবহার করে কম্পিউটার বা যেকোনো যন্ত্র কীভাবে কাজ করে, তা আমরা পরবর্তী শ্রেণিতে আরো বিস্তারিতভাবে জানতে পারব।

বিভিন্ন কাজ করার সময় আমরাও বেশ কিছু নির্দেশনা বা কোড অনুসরণ করি। যেমন: শ্রেণিকক্ষে এবং শ্রেণিকক্ষের বাইরে আমরা নির্দেশনা মেনে খেলাধুলা করি। কখনো কখনো এই নির্দেশনাগুলো আগে থেকে তৈরি করা থাকে অথবা আমরা নিজেরাই প্রয়োজনমতো তৈরি করে নিই।

Printed page 140

কাজ: নির্দেশনা মেনে বল সংগ্রহ করা

যা করতে হবে

১. নিচে দেখানো ছবির মতো করে দুটি সারিতে মুখোমুখি দাঁড়াই। যে শিক্ষার্থী যে সংখ্যার সামনে দাঁড়াবে, সেই সংখ্যাই তার নম্বর। নম্বরটি মনে রাখি।

Figure

লেবেল: লোয়াদিয়া [অস্পষ্ট] প্রাথমিক বিদ্যালয়; ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ (দুই সারিতে); মাঝখানে একটি ফুটবল বর্ণনা: একটি বিদ্যালয়ের মাঠে দুটি সারিতে শিক্ষার্থীরা মুখোমুখি দাঁড়িয়ে আছে। প্রতিটি সারির সামনে মাটিতে ১ থেকে ১১ পর্যন্ত নম্বর লেখা। দুই সারির মাঝখানে একটি ফুটবল রাখা আছে।

২. শিক্ষক অথবা দলের বাইরে থাকা একজন শিক্ষার্থী দুটি সংখ্যার যোগ, বিয়োগ, গুণ বা ভাগের যেকোনো একটি অথবা দুটি প্রক্রিয়া ব্যবহার করে নির্দেশনা দেবে। যেমন: ১২ ভাগ ৪ অথবা ৩ গুন ৩ যোগ ২।

৩. মনোযোগ দিয়ে নির্দেশনাটি শুনি ও হিসাব করি।

৪. হিসাব করে দুই দলের যে দুজনের নম্বর মিলবে, তারা দ্রুত বলটি সংগ্রহ করি এবং নিজের জায়গায় ফিরে আসার চেষ্টা করি।

৫. বল সংগ্রহের সময় প্রতিপক্ষ দলের একই নম্বরধারী খেলোয়াড় যেন সংগ্রহকারীর শরীর স্পর্শ করতে না পারে, সেদিকে লক্ষ রাখি।

৬. প্রত্যেক সদস্যকে কমপক্ষে একবার বল সংগ্রহের সুযোগ দিই।

৭. নম্বর হিসাব করে খেলার বিজয়ী দল নির্ধারণ করি।

Printed page 141

বিশেষ নির্দেশনা: প্রতিপক্ষ দলের খেলোয়াড় যদি বল সংগ্রহকারীর শরীর স্পর্শ করতে পারে, তাহলে বল সংগ্রহকারী দল কোনো নম্বর পাবে না। অন্যথায় পূর্ণ নম্বর (১) পাবে।

আলোচনা

চিন্তা করি এবং আলোচনা করি—

১. এই খেলায় বিজয়ী হওয়ার জন্য কী কী বিষয় বিবেচনা করতে হয়েছে?

২. এই খেলা থেকে আমরা কী শিখলাম?

৩. বিষয়গুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি।

Loading the rest of the chapter…

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.