Skip to content

Amar Bangla Boi chapter 2: What Boasting

কেমন বড়াই

  • Amar Bangla Boi
  • Textbook pages 7-10
  • 1 source
  • 2,948 characters of context

Textbook (verbatim transcription): What Boasting

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents2

Printed page 7

পাঠ ২

কেমন বড়াই

হাবীবুর রহমান

Figure

বর্ণনা: একজন গোঁফওয়ালা পেশিবহুল লোক সবুজ বৃত্তের সামনে দুই বাহু ফুলিয়ে দাঁড়িয়ে আছেন।

লোকটা শুধু করত বড়াই—
‘দেখে নিতাম লাগলে লড়াই!’

উইঢিবিতে মারত ঘুসি
চোখ পাকিয়ে জোরসে ঠুসি।

Figure

বর্ণনা: লোকটি একটি উইঢিবিতে ঘুসি মারছেন; ঢিবির চারপাশে সবুজ ঝোপ, আঘাতের রেখা দেখানো হয়েছে।

Figure

বর্ণনা: লোকটি বুকের ওপর দুই বাহু ভাঁজ করে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন; পেছনে হলুদ বৃত্ত।

বাহু ঠুকে ফুলিয়ে ছাতি
বলত, ‘আসুক বাঘ কি হাতি!

Printed page 8

আমি কি আর কারেও ডরাই?
ভাঙতে পারি লোহার কড়াই।’

Figure

বর্ণনা: লোকটি একটি ভাঙা কড়াইয়ের পাশে বাহু ফুলিয়ে দাঁড়িয়ে আছেন; কড়াইটি দুই ভাগে বিভক্ত হয়ে মাটিতে পড়ে আছে।

Figure

বর্ণনা: একজন লোক বন্ধ দরজার পাশে দাঁড়িয়ে হাতে একটি খিল ধরে আছেন।

শুনে সবে কাঁপত ডরে,
খিল লাগিয়ে থাকত ঘরে।

Figure

বর্ণনা: একজন লোক বিছানায় বসে জেগে দরজার দিকে তাকিয়ে আছেন।

একদিন এক ভোরের বেলায়
বেবাক লোকের ঘুম ভেঙে যায়,

Figure

বর্ণনা: একটি লোক ঝুঁকে কৌতূহলে তাকিয়ে আছেন; পাশে একজন মোটা লোক, এক মহিলা ও একটি শিশু বাইরে দাঁড়িয়ে তাকিয়ে আছে।

ঘর ছেড়ে সব বাইরে এসে
বাড়িয়ে গলা দেখল শেষে;

Printed page 9

ঢিবির পাশে বাঁধের গোড়ায়,
লোকটা কেবল গড়িয়ে বেড়ায়।

Figure

বর্ণনা: লোকটি একটি উইঢিবির পাশে গড়াগড়ি দিচ্ছেন; তাঁর মুখ ও গায়ে ছোট কালো কণা দেখানো হয়েছে।

Figure

বর্ণনা: একজন পুরুষ ও দুটি ছেলে দাঁড়িয়ে আছেন; পুরুষটি ও লাল শার্ট পরা ছেলেটি হাত দিয়ে নাক ঢেকে রেখেছেন।

‘ব্যাপার কী ভাই, ব্যাপার কী ভাই’—
ফিসফিসিয়ে বলল সবাই।

লোকটা তখন চেঁচিয়ে জানায়—
‘উই ধরেছে নাকের ডগায়!’

Figure

বর্ণনা: একজন বয়স্ক পুরুষ ও একজন পুরুষ নাক ঢেকে দাঁড়িয়ে আছেন; সামনে বসে থাকা লোকটির নাকের ডগায় লাল রং এবং তাঁর চারপাশে কয়েকটি উড়ন্ত উই দেখানো হয়েছে; পেছনে একটি উইঢিবি।

Printed page 10

অনুশীলনী

১. ছড়াটি সবাই একসাথে আবৃত্তি করি।

লোকটা শুধু করত বড়াই—
‘দেখে নিতাম লাগলে লড়াই!’

উইঢিবিতে মারত ঘুসি
চোখ পাকিয়ে জোরসে ঠুসি।

বাহু ঠুকে ফুলিয়ে ছাতি
বলত, ‘আসুক বাঘ কি হাতি!

আমি কি আর কারেও ডরাই?
ভাঙতে পারি লোহার কড়াই।’

শুনে সবে কাঁপত ডরে,
খিল লাগিয়ে থাকত ঘরে।

একদিন এক ভোরের বেলায়
বেবাক লোকের ঘুম ভেঙে যায়,

ঘর ছেড়ে সব বাইরে এসে
বাড়িয়ে গলা দেখল শেষে;

ঢিবির পাশে বাঁধের গোড়ায়,
লোকটা কেবল গড়িয়ে বেড়ায়।

‘ব্যাপার কী ভাই, ব্যাপার কী ভাই’—
ফিসফিসিয়ে বলল সবাই।

লোকটা তখন চেঁচিয়ে জানায়—
‘উই ধরেছে নাকের ডগায়!’

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.