Skip to content

Amar Bangla Boi chapter 4: Language Games

ভাষার খেলা

  • Amar Bangla Boi
  • Textbook pages 16-21
  • 1 source
  • 5,864 characters of context

Textbook (verbatim transcription): Language Games

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents11

Printed page 16

পাঠ ৪

ভাষার খেলা

১. বর্ণের দ্বিধা দূর করি।

কিছু কিছু বর্ণ ও যুক্তবর্ণে মিল আছে। এগুলো দেখতে কাছাকাছি হলেও আসলে এক নয়।

এত্রক্র
ওত্তক্ক
হুহ্নহ্ম
ম্নক্ষক্ষ্ম

উপরের বর্ণ ব্যবহার করে শব্দ লিখি। যেমন: একতারা, শত্রু, ক্রয়।

.............................. .............................. ..............................

.............................. .............................. ..............................

.............................. .............................. ..............................

.............................. .............................. ..............................

২. ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক বুঝি।

আমাদের প্রধান ইন্দ্রিয় পাঁচটি। নিচের শব্দগুলোর কোনটির সাথে কোন কোন ইন্দ্রিয়ের সম্পর্ক গোল দাগ দিয়ে দেখাই।

ফুল : (চোখ) কান (নাক) জিভ ত্বক

ফল : চোখ কান নাক জিভ ত্বক

Printed page 17

দই : চোখ কান নাক জিভ ত্বক

তালা : চোখ কান নাক জিভ ত্বক

শিশির : চোখ কান নাক জিভ ত্বক

আবর্জনা : চোখ কান নাক জিভ ত্বক

৩. দুই রকম শব্দ লিখি।

একটি বর্ণ দিয়ে দুটি করে শব্দ লিখি। একটি দেখা যায়, অন্যটি দেখা যায় না।

বর্ণদেখা যায়দেখা যায় না
অঅজগরঅনেক
আ
ক
ছ
ন
ব

৪. যত পারি শব্দ বানাই।

তিনটি করে ব্যঞ্জনবর্ণ দেওয়া আছে। এসব বর্ণ দিয়ে যত পারি শব্দ বানাই।

ম ল ক: কাক, কলম, কলা, কল, মা, মেলা, লোম, লাল, মৌলিক।

ল ত ব: .............................................................................

প ক ত: .............................................................................

ব র ট: .............................................................................

ক থ ল: .............................................................................

আ ম ড়: .............................................................................

Printed page 18

৫. শব্দ ভাঙি।

মন্দ =

মুগ্ধ =

বজ্র =

গর্বিত =

পতঞ্জা =

মিষ্টি =

৬. নাম-শব্দের সাথে কাজ-শব্দ যোগ করি।

নিচে একটি করে নাম-শব্দ দেওয়া আছে। এগুলোর পাশে একটি কাজ-শব্দ লিখি এবং বাক্য তৈরি করি।

নাম-শব্দকাজ-শব্দবাক্য তৈরি
জামাপরানতুন জামা পরে চলো ঈদগায় যাই।
ছবি...............................................................................
ঘুড়ি...............................................................................
বই...............................................................................
ঘর...............................................................................

Printed page 19

৭. বাক্য বানাই।

ছক থেকে শব্দ নিয়ে বাক্য বানাই।

আমিবল
ভাত
খেলি
আমরাখাই
তুমিখেলো
তোমরাখাও
সেখেলে
তারাখায়

ক. ..............................................................................................

খ. ..............................................................................................

গ. ..............................................................................................

ঘ. ..............................................................................................

ঙ. ..............................................................................................

চ. ..............................................................................................

৮. নাম-শব্দ বদল করি।

ছক থেকে শব্দ নিয়ে সবুজ রঙের নাম-শব্দগুলো বদল করি।

সেটিতারতাকেসেগুলোরতিনি

রাসেল আজ স্কুলে আসেনি। রাসেলের জ্বর হয়েছে।

..............................................................................................

Printed page 20

হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক নিয়ম মানা পছন্দ করেন।

..............................................................................................................

পাখিটি উড়ে গেল। পাখিটি কোথায় গেল বুঝতে পারছি না।

..............................................................................................................

মাহিন আমাকে একটা বই উপহার দিয়েছে। আমি মাহিনকে একটা কলম উপহার দিতে চাই।

..............................................................................................................

কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে। হরিণগুলোর কাছেই একটা খরগোশ দেখলাম।

..............................................................................................................

৯. মিল করি।

বামপাশের শব্দের সাথে ডানপাশের শব্দের মিল করি।

বামপাশডানপাশ
চিকচিককাশি
খকখকলিচু
টসটসেসাদা
কুচকুচেবালি
ধবধবেকালো

Printed page 21

১০. ছক পূরণ করি।

নিচের সূত্র দেখে ছকটি পূরণ করি।

১২■৩৪
৫■৬
■■■■■
৭৮■৯১০
১১■১২

পাশাপাশি: ১. একটি ফলের নাম, ৩. শরীরের উপরের একটি অংশ, ৫. কেশ, ৬. গলায় পরার জিনিস, ৭. একটি প্রাণীর নাম, ৯. মাদুর, ১১. ধনুক দিয়ে যা ছোড়া হয়, ১২. চাবি দিয়ে যা খোলা হয়।

উপর-নিচ: ১. এক রকম সবজি, ২. একটি রঙের নাম, ৩. মায়ের ভাই, ৪. ভাত খাওয়ার পাত্র, ৭. যা থেকে আলো পাওয়া যায়, ৮. যেখানে আমরা থাকি, ৯. গাছের ডালে যা থাকে, ১০. ছোটো পাহাড়।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.