Skip to content

Amar Bangla Boi chapter 5: Born in This Land

জন্মেছি এই দেশে

  • Amar Bangla Boi
  • Textbook pages 22-26
  • 1 source
  • 3,158 characters of context

Textbook (verbatim transcription): Born in This Land

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents12

Printed page 22

পাঠ ৫

জন্মেছি এই দেশে

সুফিয়া কামাল

অনেক কথার গুঞ্জন শুনি
অনেক গানের সুর
সবচেয়ে ভালো লাগে যে আমার
‘মাগো’ ডাক সুমধুর।

আমার দেশের মাঠের মাটিতে
কৃষাণ দুপুরবেলা
ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার
সুর লয়ে করে খেলা।

মুক্ত আকাশে মুক্ত মনের
সেই গান চলে ভেসে
জন্মেছি মাগো তোমার কোলেতে
মরি যেন এই দেশে।

এই বাংলার আকাশ-বাতাস
এই বাংলার ভাষা
এই বাংলার নদী, গিরি-বনে
বাঁচিয়া মরিতে আশা।

শত সন্তান সাধ করে এর
ধূলি মাখি সারা গায়
বড়ো গৌরবে মাথা উঁচু করি
মানুষ হইতে চায়।

Printed page 23

অর্থ জেনে নিই

কৃষাণ — চাষি।

ক্লান্তি নাশিতে — ক্লান্তি দূর করতে।

গিরি — পাহাড়।

গুঞ্জন — গুনগুন আওয়াজ।

গৌরব — সম্মান; গর্ব।

ধূলি — ধুলা।

মুক্ত আকাশ — খোলা আকাশ।

মুক্ত মন — উদার মন।

সাধ — ইচ্ছা।

সুমধুর — অতি মধুর।

কবিতায় যা বলা হয়েছে

এই কবিতায় দেশকে ভালোবাসার কথা বলা হয়েছে। দেশ কবির কাছে মায়ের মতো। এ দেশে কবি জন্মেছেন, এ দেশেই তিনি মরতে চান। দেশের মাটি ও ধুলা গায়ে মেখেই সবাই বড়ো হয়।

Printed page 24

অনুশীলনী

১. কবিতা থেকে মিল-শব্দ খুঁজি।

বেলা-খেলা

………………………………

………………………………

………………………………

………………………………

………………………………

২. বাক্য লিখি।

গুনগুন ………………………………………………………………………

চাষি ………………………………………………………………………

ক্লান্ত ………………………………………………………………………

সম্মান ………………………………………………………………………

নদী ………………………………………………………………………

পথ ………………………………………………………………………

Printed page 25

৩. শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি।

আকাশেকৃষকপাহাড়সম্মানপরিশ্রান্তস্বাধীন

ক. আমরা বড়োদের ………………………………… করব।

খ. শ্রমিক ……………………… হয়ে বিশ্রাম নিচ্ছে।

গ. ………………………… মাঠে নানা ধরনের ফসল ফলায়।

ঘ. ………………………… সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়।

ঙ. সিলেটেও ছোটো-বড়ো অনেক ………………………… আছে।

চ. আমরা ……………………… দেশের নাগরিক।

৪. প্রশ্নের উত্তর বলি ও লিখি।

ক. ক্লান্তি দূর করতে কৃষক কী করেন?

খ. কবি কেন এ দেশেই মরতে চান?

গ. মা ডাক কেন এত ভালো লাগে?

ঘ. এ দেশের শিশুরা কী হতে চায়?

ঙ. বাংলাদেশের প্রকৃতির কী কী ভালো লাগে?

Printed page 26

৫. আগের চরণ লিখি।

……………………………………………………………………………

কৃষাণ দুপুরবেলা

……………………………………………………………………………

সুর লয়ে করে খেলা।

……………………………………………………………………………

সেই গান চলে ভেসে

……………………………………………………………………………

মরি যেন এই দেশে।

৬. কবিতাটি আবৃত্তি করি।

৭. ব্যাখ্যা বলি ও লিখি।

শত সন্তান সাধ করে এর
ধূলি মাখি সারা গায়
বড়ো গৌরবে মাথা উঁচু করি
মানুষ হইতে চায়।

৮. নাম-শব্দ বাছাই করে ডানপাশের ঘরে লিখি।

শব্দনাম-শব্দ
আকাশ, চায়, মধুর, তিনি, বাতাস, সুন্দর, বন, পাহাড়, সে, দেশ, নদী, ভেসে, সন্তান, উঁচু, ধূলি, মানুষ, করি, গৌরব, সাধ, মাথা, তরল, গাছ।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.