Skip to content

Amar Bangla Boi chapter 6: Doyel Bird

দোয়েল পাখি

  • Amar Bangla Boi
  • Textbook pages 27-33
  • 1 source
  • 5,868 characters of context

Textbook (verbatim transcription): Doyel Bird

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents11

Printed page 27

পাঠ ৬

দোয়েল পাখি

বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। দেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়। এরা মানব-বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে। বিশেষ করে যেসব জায়গায় ফসলের খেত এবং নদী বা জলাশয় আছে।

Printed page 28

অন্য সব পাখির মতো দোয়েল পাখিও সুন্দর। এর গায়ের রং কালো বা ধূসর এবং পেটের দিকটা সাদা। দোয়েল ছোটো আকারের পাখি। মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য প্রায় ৬ থেকে ৭ ইঞ্চি। ওজন ৩০ থেকে ৮০ গ্রাম। চোখের রং কালো। লেজ বেশ লম্বা। বেশিরভাগ সময় লেজ উঁচু হয়ে থাকে।

দোয়েল পাখি গাছের কোটরে ও ঝোপঝাড়ে বাসা বানায়। বেশিরভাগ সময় এদের জোড়ায় থাকতে দেখা যায়। এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে স্ত্রী দোয়েল ডিম পাড়ে। সাধারণত তিন থেকে পাঁচটি ডিম পাড়ে। ডিমের রং হালকা নীলচে সবুজ। তার উপর বাদামি ছোপ থাকে। পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়। স্ত্রী দোয়েল ডিমে তা দেয়। প্রায় দুই সপ্তাহ পরে ডিম ফুটে ছানা বের হয়।

দোয়েল পাখি ১২ থেকে ১৫ বছর পর্যন্ত বাঁচে। এরা সাধারণত পোকামাকড় ও কীটপতঙ্গ খায়। এরা গাছের ডালে ডালে লাফিয়ে বেড়ায়। তখন লেজের ডগা নাচায়। প্রয়োজন না হলে এরা একটানা বেশি দূর ওড়ে না। দোয়েল খুব ভোরে কিংবা বিকালবেলায় মিষ্টি সুরে গান গায়। এদের মিষ্টি মোলায়েম সুর মানুষকে মুগ্ধ করে।

আমাদের আশপাশের অনেক দেশে দোয়েল পাখি আছে। নানা কারণে দিনদিন এই পাখি কমে যাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া দোয়েলের ভাস্কর্য রয়েছে। এটি দোয়েল চত্বর নামে পরিচিত।

অর্থ জেনে নিই

কোটর — গাছের গায়ের গর্ত।

ধূসর — ছাই রং।

মানব-বসতি — মানুষ যেখানে বসবাস করে।

ভাস্কর্য — পাথর, ধাতু, কাঠ ইত্যাদি খোদাই করে বানানো শিল্পকর্ম।

Printed page 29

অনুশীলনী

১. পাঠ থেকে প্রশ্ন বানাই।

কী? দোয়েল পাখি কী খায়?

কোথায়? ..............................................................................

কখন? ..............................................................................

কীভাবে? ..............................................................................

কেমন? ..............................................................................

কেন? ..............................................................................

কোন? ..............................................................................

কত? ..............................................................................

২. বন্ধনী থেকে শব্দ নিয়ে খালি জায়গায় লিখি।

ক. পেনসিল .......... কলম দিয়ে লেখো। (এবং/ বা)

খ. এই গাছে দোয়েল .......... কোকিল যেকোনো একটি পাখির বাসা আছে। (এবং/ অথবা)

গ. আজ মালতি .......... সাবিনা কেউই বিদ্যালয়ে আসেনি। (কিংবা/ ও)

ঘ. গাছের ডালে .......... মাটিতে দোয়েল লাফিয়ে বেড়ায়। (অথবা/ ও)

ঙ. চা .......... শরবত কোনটি খাবে? (এবং/ কিংবা)

Printed page 30

৩. শব্দ সাজিয়ে বাক্য লিখি।

ক. নাম জাতীয় বাংলাদেশের পাখির দোয়েল।

..............................................................................................

খ. দেয় পুরুষ পাহারা বাসা দোয়েল।

..............................................................................................

গ. দোয়েল হয় পাখি ছোটো আকারের।

..............................................................................................

ঘ. উপকার আমাদের পাখি অনেক করে।

..............................................................................................

ঙ. বাসা বেশিরভাগ গাছে বানায় পাখি।

..............................................................................................

চ. গান শুনে জুড়ায় কান পাখির।

..............................................................................................

Printed page 31

৪. বিপরীত শব্দ লিখি।

প্রদত্ত শব্দবিপরীত শব্দ
পছন্দ
সুন্দর
প্রিয়
খুশি
হালকা
রাত
দূর

৫. কোন শব্দটি অন্যগুলোর থেকে আলাদা তা লিখি।

দোয়েল/ গাছ/ বক/ শালিক গাছ

লেজ/ পাখা/ মাথা/ পাতা ………………

ফল/ ডানা/ মূল/ ফুল ………………

সাদা/ ধূসর/ পাখি/ কালো ………………

নদী/ জলাশয়/ পাহাড়/ পুকুর ………………

এপ্রিল/ জুলাই/ মে/ ছানা ………………

পাখি/ প্রজাপতি/ মাকড়সা/ তেলাপোকা ………………

Printed page 32

৬. প্রশ্নের উত্তর বলি ও লিখি।

ক. দোয়েল পাখি কোথায় দেখা যায়?

খ. দোয়েল পাখি কেন ফসলের খেতে আসে?

গ. দোয়েল পাখি কখন বাসা বানায়?

ঘ. দোয়েল পাখি কীভাবে মানুষকে মুগ্ধ করে?

ঙ. পাখি কেন দিনে দিনে কমে যাচ্ছে?

চ. পাখির জন্য আমরা কী করতে পারি?

৭. ছক থেকে শব্দ খুঁজে বের করি।

ভডাবঠলতা
মদোয়েলকাল
তসগাছবিস
পাবাবনাপবু
খিরন্যছাতাজ
শালিকরেকান

……………………… ……………………… ……………………… ………………………

……………………… ……………………… ……………………… ………………………

……………………… ……………………… ……………………… ………………………

……………………… ……………………… ……………………… ………………………

Printed page 33

৮. একটি পাখি নিয়ে রচনা লিখি।

পাখিটির নাম কী?

পাখিটি কোথায় দেখেছ?

পাখিটি দেখতে কেমন?

এরা কেমন করে ডাকে?

এরা কোথায় থাকে?

কী ধরনের খাবার খায়?

………………………………………………………………………………………………………………

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.