Skip to content

Amar Bangla Boi chapter 7: Poem of Ekushey

একুশের কবিতা

  • Amar Bangla Boi
  • Textbook pages 34-37
  • 1 source
  • 3,503 characters of context

Textbook (verbatim transcription): Poem of Ekushey

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents11

Printed page 34

পাঠ ৭

একুশের কবিতা

আল মাহমুদ

ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুরবেলার অক্ট
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়?
বরকতের রক্ত।

হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে, এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে!

প্রভাতফেরির মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা।

চিনতে না কি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে?
রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে?

পাহাড়তলীর মরণচূড়ায়
ঝাঁপ দিল যে অগ্নি,
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো তারই ভগ্নী।

প্রভাতফেরি, প্রভাতফেরি
আমায় নেবে সঙ্গে,
বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে।

Printed page 35

অর্থ জেনে নিই

অক্ট — সময়।
অগ্নি — আগুন।
প্রভাতফেরি — সকালে খালি পায়ে গান গেয়ে শহিদ মিনারে যাওয়া।
বচন — কথা; ভাষা।
বিষাদগীতি — দুঃখের গান।
ভগ্নী — বোন।
রুদ্ধশ্বাসে — ফাঁসিতে; শ্বাস বন্ধ করে।
লোহিত — লাল রং; সূর্যের লাল রং।

কবিতায় যা বলা হয়েছে

মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল এদেশের মানুষ। ফেব্রুয়ারির ২১ তারিখে তাঁদের স্মরণে অনুষ্ঠিত হয় প্রভাতফেরি। এই কবিতায় কবি একুশে ফেব্রুয়ারিকে স্মরণ করেছেন। প্রভাতফেরিতে হাঁটতে হাঁটতে তাঁর মনে পড়ছে শহিদ বরকতের কথা। মনে হচ্ছে, আকাশ থেকে ঝরে পড়ছে বরকতের রক্ত। সেই রক্তে যেন লাল হয়েছে কৃষ্ণচূড়া ফুল। কবির মনে পড়ছে শহিদ তিতুমীরের কথা। ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে তিনি শহিদ হয়েছিলেন। প্রভাতফেরির মিছিলে শোকের গান গাইছে যেন সেই তিতুমীরের কন্যা। আবার এই মিছিলেই শরিক হয়েছেন শহিদ ক্ষুদিরাম। তিনিও যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। এখানে শহিদ বীরদের স্মরণ করা হয়েছে। কবিতায় নিজের দেশ ও ভাষার প্রতি ভালোবাসার কথাও বলা হয়েছে।

অনুশীলনী

১. বর্ণ সাজিয়ে শব্দ লিখি।

ছিলমি চনব রহাজা রুশ্বান্ধস
…………………… …………………… …………………… ……………………

চূকৃড়াষ্ঠ ভারিপ্রতফে রিব্রুয়াফে পুলাদুরবে
…………………… …………………… …………………… ……………………

Printed page 36

২. কবিতা থেকে মিল-শব্দ খুঁজে বের করি।

……………………………
……………………………
……………………………
……………………………
……………………………
……………………………

৩. পরের লাইন লিখি।

প্রভাতফেরির মিছিল যাবে

……………………………………………………

বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়?

……………………………………………………

পাহাড়তলীর মরণচূড়ায়

……………………………………………………

বাংলা আমার বচন, আমি

……………………………………………………

৪. শব্দ দিয়ে বাক্য তৈরি করি।

শব্দবাক্য
মুক্ত………………………………………………………
বন্যা………………………………………………………

Printed page 37

শব্দবাক্য
বৃষ্টি………………………………………………………
ঝাঁপ………………………………………………………
প্রভাতফেরি………………………………………………………

৫. প্রশ্নের উত্তর বলি ও লিখি।

ক. কে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে?
খ. কবি কোথায় জন্মগ্রহণ করেছেন?
গ. কীসের দাবিতে একুশে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল?
ঘ. ফেব্রুয়ারির একুশ তারিখ কী ঘটেছিল?
ঙ. তোমার অভিজ্ঞতা থেকে প্রভাতফেরির বর্ণনা দাও।

৬. বেমানান শব্দটি আলাদা করে পাশে লিখি।

বাবা/ মা/ বন্দি/ বোন ……………………………
মেঘ/ কন্যা/ বৃষ্টি/ বন্যা ……………………………
প্রভাত/ দুপুর/ রাত্রি/ বাতাস ……………………………
বায়না/ আবদার/ অনুরোধ/ ভাবনা ……………………………
প্রাণ/ আগুন/ উত্তাপ/ তাপ ……………………………

৭. কবিতাটি আবৃত্তি করি।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.