Skip to content

Amar Bangla Boi chapter 9: Rain Rhyme

বৃষ্টির ছড়া

  • Amar Bangla Boi
  • Textbook pages 44-47
  • 1 source
  • 3,424 characters of context

Textbook (verbatim transcription): Rain Rhyme

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents3

Printed page 44

পাঠ ৯

বৃষ্টির ছড়া

ফররুখ আহমদ

বিষ্টি এলো কাশ বনে
জাগল সাড়া ঘাস বনে,
বকের সারি কোথা রে
লুকিয়ে গেল বাঁশ বনে।

নদীতে নাই খেয়া যে,
ডাকল দূরে দেয়া যে,
কোন সে বনের আড়ালে
ফুটল আবার কেয়া যে।

গাঁয়ের নামটি হাটখোলা,
বিষ্টি-বাদল দেয় দোলা,
রাখাল ছেলে মেঘ দেখে
যায় দাঁড়িয়ে পথ-ভোলা।

মেঘের আঁধার মন টানে,
যায় সে ছুটে কোন খানে,
আউশ ধানের মাঠ ছেড়ে
আমন ধানের দেশ পানে।

Printed page 45

অর্থ জেনে নিই

আঁধার — অন্ধকার।

কেয়া — ফুলের নাম।

খেয়া — নদী পারাপারের নৌকা।

গাঁ — গ্রাম।

জাগল সাড়া — আলোড়ন তৈরি হলো।

দেয়া — মেঘ।

বিষ্টি-বাদল — মেঘ-বৃষ্টি।

মন টানে — মুগ্ধ করে।

অনুশীলনী

১. বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি।

আ...........ল রাখা............
কা...........ব........... ...............ধার
বা..............ল ................উশ

২. নতুন বাক্য তৈরি করি।

কাশ বন : ...........................................................................
আড়াল : ...........................................................................
গাঁ : ...........................................................................
ফোটা : ...........................................................................
অন্ধকার : ...........................................................................

Printed page 46

৩. প্রশ্নের উত্তর বলি ও লিখি।

ক. বকের সারি কেন বাঁশ বনে লুকিয়েছে?

খ. নদীতে খেয়া নেই কেন?

গ. কী কী পড়ে বোঝা যায় ছড়াটি বর্ষা ঋতু নিয়ে লেখা?

ঘ. রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায় কেন?

ঙ. বৃষ্টির সময়ে কী কী করতে ভালো লাগে?

৪. গদ্যে লিখি।

ক. বিষ্টি এলো কাশ বনে।

কাশ বনে বৃষ্টি এলো।

খ. নদীতে নাই খেয়া যে

...........................................

গ. লুকিয়ে গেল বাঁশ বনে।

...........................................

ঘ. যায় সে ছুটে কোন খানে

...........................................

ঙ. ডাকল দূরে দেয়া যে

...........................................

চ. ফুটল আবার কেয়া যে।

...........................................

Printed page 47

৫. প্রথম লাইনের সাথে মিলিয়ে পরের লাইন লিখি।

ওই যে দেখো গাড়ি

চলছে তাড়াতাড়ি।

এক যে ছিল রাজা

...........................................

গাছে সবুজ পাতা

...........................................

আমার মাথায় চুল

...........................................

ওই দেখা যায় নদী

...........................................

এসো আমার সাথে

...........................................

৬. শব্দ সাজিয়ে বাক্য তৈরি করি।

হয় বর্ষাকালেই বৃষ্টি বেশি সাধারণত।

...................................................................

পানি করা বেশি গরমে দরকার পান বেশি।

...................................................................

পড়াশোনা বিদ্যালয়ে করি একই আমরা।

...................................................................

হলো তোমার সাথে অনেকদিন দেখা পরে।

...................................................................

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.