Skip to content

Amar Bangla Boi chapter 10: Mainamati

ময়নামতি

  • Amar Bangla Boi
  • Textbook pages 48-55
  • 1 source
  • 6,641 characters of context

Textbook (verbatim transcription): Mainamati

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents9

Printed page 48

পাঠ ১০

ময়নামতি

১৮৭৫ সালের ঘটনা। কুমিল্লার পাহাড়গুলোর পাশে রাস্তা তৈরি হচ্ছে। শ্রমিকেরা মাটি কাটছেন সেখানে। হঠাৎ করে তাদের কোদালে পুরানো ইট উঠে এলো। এর আগেও মাটি খোঁড়ার সময়ে পুরানো কিছু জিনিস পাওয়া গিয়েছিল। এসব থেকে ধারণা করা হয়, এখানে একসময় সভ্যতা গড়ে উঠেছিল।

Figure

বর্ণনা: সবুজ টিলার ওপর লাল ইটের বহুস্তরবিশিষ্ট একটি স্থাপনা; সামনের সমতল জমিতে লাল ইটের দেয়ালে ঘেরা কয়েকটি আয়তাকার ও বর্গাকার ভিত্তি দেখানো হয়েছে।

Printed page 49

পুরানো সভ্যতার নিদর্শনগুলো সাধারণত মাটির নিচে চাপা পড়ে থাকে। খুব সাবধানে খনন করে সেগুলো বের করতে হয়। মাটি খুঁড়ে এমনই এক সভ্যতা পাওয়া গেছে কুমিল্লার ময়নামতিতে। কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় ময়নামতি অবস্থিত। এখানে ১৯৫৫ সালে পুরানো সভ্যতার নিদর্শন অনুসন্ধানের কাজ শুরু হয়। তখন এখানকার ইতিহাস মানুষের কাছে স্পষ্ট হতে থাকে। জানা যায়, এ এলাকায় অন্তত ৩০ জন রাজা শাসন করেছেন।

ময়নামতি এলাকায় কয়েকটি পুরানো বিহার পাওয়া গেছে। বিহারগুলো বৌদ্ধদের ধর্মচর্চা ও জ্ঞানচর্চার কেন্দ্র। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিহারের নাম শালবন বিহার। এটি প্রায় দেড় হাজার বছরের পুরানো। বিহারটির আকার বর্গের মতো। এর প্রতিটি প্রান্ত ৫৫০ ফুট লম্বা। এর মধ্যে ১১৫টি ঘর আছে। এসব ঘরে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। বিহারের ভিতর থেকে পুরানো অনেক নিদর্শন পাওয়া যায়।

ময়নামতির আরেকটি বিহারের নাম আনন্দ বিহার। এটি আয়তনে সবচেয়ে বড়ো। আনন্দ বিহারও প্রায় দেড় হাজার বছর আগের। এটিরও আকার বর্গের মতো। এর একেকটি প্রান্ত ৬৫০ ফুট লম্বা। ওই এলাকার মানুষের কাছে এটি আনন্দ রাজার বাড়ি নামে পরিচিত। বিহারের বাইরের দেয়ালে পোড়ামাটির নকশা দেখা যায়। পোড়ামাটির নকশার এ রকম কাজকে টেরাকোটা বলে।

কুমিল্লার ময়নামতি ও এর আশেপাশে রয়েছে অনেক পুরাকীর্তি। এখান থেকে পাওয়া গেছে গৌতম বুদ্ধের মূর্তি, মুদ্রা, অলংকার, সিলমোহর। এছাড়া তামার পাতে লেখা রাজার আদেশের সন্ধান মিলেছে। সন্ধান মিলেছে প্রায় পাঁচ হাজার বছর আগের হাতিয়ারের। এমনকি পাওয়া গেছে দৈনন্দিন ব্যবহারের অনেক গৃহস্থালি জিনিস। এসব নমুনা সমৃদ্ধ অতীতের পরিচয় বহন করে। ময়নামতি জাদুঘরে তার কিছু নিদর্শন রাখা হয়েছে। এগুলো থেকে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের অনেক ঘটনা জানা যায়।

এখানকার অনেক জায়গায় এখনও অনুসন্ধান করা হয়নি। অনুসন্ধান করলে হয়তো পুরানো সভ্যতার আরও অনেক নিদর্শন পাওয়া সম্ভব।

Printed page 50

অর্থ জেনে নিই

অনুসন্ধান — খোঁজ।

অন্তত — কমপক্ষে।

খনন — খোঁড়া।

জাদুঘর — যেখানে সবার দেখার জন্য মূল্যবান প্রাচীন নিদর্শন রাখা হয়।

টেরাকোটা — নকশা করা পোড়ামাটির ফলক।

নিদর্শন — নমুনা; চিহ্ন; উপকরণ।

পুরাকীর্তি — প্রাচীন কালের নিদর্শন।

বিশ্ববিদ্যালয় — উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান।

বিহার — বৌদ্ধদের শিক্ষা ও ধর্মচর্চার কেন্দ্র।

ভিক্ষু — বৌদ্ধ সন্ন্যাসী।

মুদ্রা — ধাতুর তৈরি পয়সা।

সভ্যতা — উন্নত জীবনযাত্রা।

সিলমোহর — নাম বা অন্য কোনো নমুনার ছাপ।

Printed page 51

অনুশীলনী

১. ছক থেকে গুচ্ছশব্দ নিয়ে খালি ঘরে বসাই।

মাটির নিচেআনন্দ বিহারলালমাই পাহাড়দেড় হাজারপুরানো ইটরাজার আদেশ

ক. মাটি কাটার সময়ে শ্রমিকদের কোদালে উঠে এলো ..............................।

খ. .............................. এলাকায় কুমিল্লার ময়নামতি অবস্থিত।

গ. প্রাচীন সভ্যতা সাধারণত .............................. চাপা পড়ে থাকে।

ঘ. ময়নামতি এলাকার সবচেয়ে বড়ো বিহারের নাম ..............................।

ঙ. আরও পাওয়া গেছে তামার পাতে লেখা ..............................।

চ. শালবন বিহার .............................. বছরের পুরানো।

২. প্রশ্নের উত্তর বলি ও লিখি।

ক. বিহার কী?

খ. শালবন বিহারের বিবরণ দাও।

গ. ময়নামতি জাদুঘরে প্রাচীনকালের কী কী নিদর্শন রাখা আছে?

ঘ. আনন্দ রাজার বাড়ির পরিচয় দাও।

ঙ. টেরাকোটা কাকে বলে?

চ. ‘এসব নমুনা সমৃদ্ধ অতীতের পরিচয় বহন করে।’—কথাটি বুঝিয়ে লেখো।

Printed page 52

৩. শব্দ সাজিয়ে বাক্য লিখি।

ক. পুরানো অঞ্চলে বিহার কয়েকটি পাওয়া ময়নামতি গেছে।

……………………………………………………………………………………………

খ. ঘর শালবন ছিল ১১৫টি বিহারে।

……………………………………………………………………………………………

গ. দেয়ালে যায় নকশা বিহারের পোড়ামাটির দেখা বাইরের।

……………………………………………………………………………………………

ঘ. আকার মতো বর্গের বিহারটির।

……………………………………………………………………………………………

ঙ. খননের আসে জিনিস মাটি সময়ে পুরানো উঠে।

……………………………………………………………………………………………

চ. রাজার তামার আদেশ লেখা পাতে আছে।

……………………………………………………………………………………………

Printed page 53

৪. দাগ টেনে মিল করি এবং বাক্যগুলো পুনরায় লিখি।

ক. কুমিল্লায় প্রাচীন সভ্যতা অনুসন্ধানের কাজ শুরু হয় ৩০ জন রাজা

খ. ময়নামতি অঞ্চলে রাজত্ব করেন অন্তত ৬৫০ ফুট

গ. বর্গাকৃতি শালবন বিহারের প্রতি বাহুর দৈর্ঘ্য ৫৫০ ফুট

ঘ. শালবন বিহারে আছে আনন্দ রাজার বাড়ি

ঙ. আনন্দ বিহারের আর এক নাম ১১৫টি ঘর

চ. আনন্দ বিহারের এক একটি প্রান্ত ১৯৫৫ সালে

ক. ……………………………………………………………………………………………

খ. ……………………………………………………………………………………………

গ. ……………………………………………………………………………………………

ঘ. ……………………………………………………………………………………………

ঙ. ……………………………………………………………………………………………

চ. ……………………………………………………………………………………………

৫. ঘটনাটি এখনকার/ আগের/ পরের তা লিখি।

ক. এখানে এক রাজা বাস করতেন। আগের ঘটনা

খ. বাইরে বৃষ্টি পড়ছে। ……………………………

গ. শ্রমিকেরা সেদিন মাটি কাটছিল। ……………………………

ঘ. মাটি খনন করলে আরও প্রাচীন নিদর্শন পাওয়া যাবে। ……………………………

Printed page 54

ঙ. বহু আগে পাথরের হাতিয়ার ব্যবহৃত হতো। ……………………………

চ. এবারের ছুটিতে তিনি বইটি লেখা শেষ করবেন। ……………………………

ছ. শিক্ষার্থীরা দল বেঁধে বিদ্যালয়ে যাচ্ছে। ……………………………

৬. ছবি দেখে বিবরণ লিখি।

Figure

বর্ণনা: গ্রামের একটি দৃশ্য। ডান দিকে একটি বড় গাছের নিচে খড় বোঝাই একটি গরুর গাড়ি, যা দুটি বলদ টানছে; গাড়ির পাশে একটি ছেলে এবং বলদের পিঠে একজন লাল জামা পরা মানুষ রয়েছেন। বাঁ দিকে একজন পুরুষ তাঁর কাঁধে বসা একটি ছেলেকে নিয়ে, পাশে নীল শাড়ি পরা একজন মহিলা ও লাল জামা পরা একটি মেয়ে রয়েছে। মাঝখানে কয়েকটি ঘর, মাঠে খড়ের গাদা, একটি কাকতাড়ুয়া এবং আকাশে দুটি পাখি দেখা যাচ্ছে।

Printed page 55

ছবির বিবরণ: ……………………………………………………………………………………

……………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………………

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.