Amar Bangla Boi chapter 13: Philanthropist Mohsin
দানবীর মুহসিন
- Amar Bangla Boi
- Textbook pages 68-72
- 1 source
- 5,078 characters of context
Textbook (verbatim transcription): Philanthropist Mohsin
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents3ShowHide
Printed page 68
পাঠ ১৩
দানবীর মুহসিন
গভীর রাত। চারদিক নীরব। হাজি মুহম্মদ মুহসিন ঘুমিয়ে আছেন। শেষ রাতে খুটখাট শব্দে তাঁর ঘুম ভেঙে গেল। তিনি উঠে আলো জালালেন। কিন্তু ঘরে তেমন কিছুই দেখতে পেলেন না। তাঁর মনে হলো ইঁদুর হতে পারে। হয়তো খাটের নিচে লুকিয়েছে। তিনি খাটের নিচে তাকালেন। দেখলেন একজন লোক। লোকটাকে বের হয়ে আসতে বললেন। ভয়ে লোকটি বের হতে চাইল
Printed page 69
না। হাজি মুহসিন বাড়ির পাহারাদারকে ডাকলেন। সে লোকটি বের করে আনল। পাহারাদার লোকটিকে থানায় দিতে চাইল।
লোকটি ভয়ে কাঁপছে। হাজি মুহসিন বললেন, ‘তুমি ঘরে ঢুকেছো কেন?’ লোকটি বলল, ‘অভাবের কারণে চুরি করতে এসেছি, হুজুর।’ তিনি লোকটির অভাবের কথা মন দিয়ে শুনলেন। তাঁর দয়া হলো। তিনি লোকটিকে টাকা-পয়সা দিয়ে বললেন, ‘আর চুরি করো না। এই টাকা দিয়ে কিছু কিনে নাও। গ্রামের বাজারে একটা দোকান দাও। ব্যবসা শুরু করো।’
আনন্দে লোকটির কান্না পেল। সে অনেক কৃতজ্ঞ হলো। পরদিন সে সবাইকে এই ঘটনা বলল। লোকেরা বলল, মুহসিন সত্যিকারের মহৎ। তিনি অনেক বড়ো হৃদয়ের অধিকারী। তিনি সবসময় সবাইকে দান করেন। এ জন্যই তিনি দানবীর মুহসিন।
হাজি মুহম্মদ মুহসিনের জন্ম ১৭৩২ সালে ভারতের হুগলিতে। পিতা হাজি ফয়জুল্লাহ, মাতা জয়নাব খানম। তাঁর পিতা ধনী ব্যক্তি ছিলেন। পিতার কাছ থেকে তিনি প্রচুর সম্পত্তি পান। বোন মন্নুজানের কাছ থেকেও সম্পত্তি লাভ করেন। তিনি এই সম্পদ মানুষের ও সমাজের কল্যাণে ব্যয় করেন। তিনি ছিলেন ধর্মপ্রাণ। খুব সাধারণ জীবনযাপন করতেন। দানশীলতার জন্য তিনি বিখ্যাত হন।
হাজি মুহম্মদ মুহসিন তাঁর বিশাল সম্পদ মুসলমানদের শিক্ষা ও সমাজ কল্যাণের জন্য দান করে যান। সেই অর্থে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করে। তাঁর অর্থ-সম্পদ দেখভালের জন্য ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়েছে।
১৮১২ সালে এ মহান দানবীরের মৃত্যু হয়।
অর্থ জেনে নিই
কৃতজ্ঞ — উপকারীর উপকার স্বীকার করে যে।
ট্রাস্ট — কমিটি বা সংগঠন।
দেখভাল — দেখাশোনা।
Printed page 70
অনুশীলনী
১. পাঠ থেকে যুক্তবর্ণ খুঁজি। ভেঙে লিখি এবং নতুন শব্দ তৈরি করি।
| শব্দ | যুক্তবর্ণ | ভাঙলে হয় | নতুন শব্দ |
|---|---|---|---|
| মুহম্মদ | ম্ম | ম+ম | আম্মা, সম্মান |
| ……………… | ……………… | ……………… | ……………………………… |

২. বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি।
| শব্দ | বিপরীত শব্দ | বাক্য |
|---|---|---|
| ব্যয় | ……………… | ………………………………………………… |
| ভয় | ……………… | ………………………………………………… |
| দয়ালু | ……………… | ………………………………………………… |
| কান্না | ……………… | ………………………………………………… |
| প্রচুর | ……………… | ………………………………………………… |
| ধনী | ……………… | ………………………………………………… |
Printed page 71
৩. প্রশ্নের উত্তর বলি ও লিখি।
ক. হাজি মুহম্মদ মুহসিন কেমন জীবনযাপন করতেন?
খ. হাজি মুহম্মদ মহসিনের ঘুম ভেঙে গিয়েছিল কেন?
গ. চুরি করতে আসা লোকটিকে হাজি মুহসিন কী পরামর্শ দিলেন?
ঘ. হাজি মুহম্মদ মুহসিনকে কেন দানবীর বলা হয়?
ঙ. ‘মুহসিন সত্যিকারের মহৎ।’—এ কথা দিয়ে কী বোঝানো হয়েছে?
৪. উদ্ধৃতিচিহ্ন বসিয়ে লিখি।
লোকটি ভয়ে কাঁপছে। মুহসিন বললেন, তুমি ঘরে ঢুকেছো কেন? লোকটি বলল, অভাবের কারণে চুরি করতে এসেছি, হুজুর। মুহসিন লোকটির অভাবের কথা মন দিয়ে শুনলেন। তাঁর দয়া হলো। তিনি তাকে টাকা-পয়সা দিলেন। বললেন, আর চুরি করো না। এই টাকা দিয়ে কিছু কিনে নাও। গ্রামের বাজারে একটা দোকান দাও। ব্যবসা শুরু করো।
৫. পাঠ থেকে কে, কারা, কী, কেন, কোথায়, কখন, কেমন, কীভাবে ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্নবাক্য তৈরি করি।
কে :
কারা :
কী :
কেন :
কোথায় :
কখন :
কেমন :
কীভাবে :
Printed page 72
৬. নিচের শব্দগুলো দিয়ে খালিঘর পূরণ করি।
| প্রচুর | মহৎ | খুব | অধিকারী | সম্পদ | কৃতজ্ঞ | ট্রাস্ট |
|---|
ক. হাজি মুহম্মদ মুহসিন একজন ……………………… মানুষ।
খ. তাঁর সংগ্রহে ……………………… বই আছে।
গ. তিনি সৎ চরিত্রের ……………………।
ঘ. আমি মাকে ……………………… ভালোবাসি।
ঙ. অসৎ পথে ……………………… অর্জন করা ঠিক নয়।
৭. গরিব-দুঃখীর জন্য আমি কী করতে পারি তা বলি ও লিখি।
……………………………………………………………………………………………………………………

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.