Skip to content

Amar Bangla Boi chapter 15: Dear Freedom

প্রিয় স্বাধীনতা

  • Amar Bangla Boi
  • Textbook pages 79-82
  • 1 source
  • 4,038 characters of context

Textbook (verbatim transcription): Dear Freedom

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents10

Printed page 79

পাঠ ১৫

প্রিয় স্বাধীনতা

শামসুর রাহমান

মেঘনা নদী দেব পাড়ি
কলঅলা এক নায়ে।
আবার আমি যাব আমার
পাড়াতলি গাঁয়ে।

গাছ-ঘেরা ঐ পুকুরপাড়ে
বসব বিকেলবেলা।
দুচোখ ভরে দেখব কত
আলোছায়ার খেলা।

বাঁশবাগানে আধখানা চাঁদ
থাকবে ঝুলে একা।
ঝোপেঝাড়ে বাতির মতো
জোনাক যাবে দেখা।

ধানের গন্ধ আনবে ডেকে
আমার ছেলেবেলা–
বসবে আবার দুচোখ জুড়ে
প্রজাপতির মেলা।

হঠাৎ আমি চমকে উঠি
হলদে পাখির ডাকে;
ইচ্ছে করে ছুটে বেড়াই,
মেঘনা নদীর বাঁকে।

Printed page 80

শত যুগের ঘন আঁধার
গাঁয়ে আজো আছে।
সেই আঁধারে মানুষগুলো
লড়াই করে বাঁচে।

মনে আমার ঝলসে ওঠে
একাত্তরের কথা,
পাখির ডানায় লিখেছিলাম–
‘প্রিয় স্বাধীনতা’।

(সংক্ষেপিত)

অর্থ জেনে নিই

কলঅলা — ইঞ্জিন চালিত।

আঁধার — অন্ধকার।

নায়ে — নৌকায়।

অনুশীলনী

১. শব্দ দিয়ে বাক্য লিখি।

রঙেহলদেহঠাৎমেলাগন্ধ

ক. নদীটা ... ... ... ... ... বাঁক নিয়েছে।

খ. প্রজাপতির ডানা নানা ... ... ... ... রাঙানো।

গ. গোলাপ ফুলের ... ... ... ... খুব ভালো লাগে।

Printed page 81

ঘ. জামার ... ... ... ... দাগটা এখনও রয়ে গেছে।

ঙ. প্রতি বছর এই গ্রামে বড় ... ... ... ... বসে।

২. সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি।

ক. কবিতায় (পদ্মা/ মেঘনা/ সুরমা/ যমুনা) নদীর কথা বলা হয়েছে।

........................................................................................................

খ. ঝোপে ঝাড়ে (সাপ/ পাখি/ জোনাক/ কাশফুল) দেখা যাবে।

........................................................................................................

গ. হলুদ পাখির ডাকে আমি (নেচে/ লাফিয়ে/ হেসে/ চমকে) উঠি।

........................................................................................................

ঘ. ইচ্ছে করে মেঘনা নদীর বাঁকে (ছুটে বেড়াই/ ঘুরে বেড়াই/ বসে থাকি/ গান গাই)।

........................................................................................................

ঙ. আধখানা চাঁদ (বাঁশবাগানে/ আমবাগানে/ ফুলবাগানে/ কাশবনে) একা ঝুলে থাকবে।

........................................................................................................

৩. কবিতাটি হাতে তালি দিয়ে একসাথে বলি।

৪. প্রশ্নের উত্তর বলি ও লিখি।

ক. কবিতায় কোন নদী পাড়ি দেবার কথা বলা হয়েছে?

খ. ধানের গন্ধে কবির কী মনে পড়ে?

গ. কবি গ্রামে যেতে চান কেন?

ঘ. কবির মতো করে তোমার দেখা একটি গ্রামের বর্ণনা দাও।

ঙ. তুমি বড়ো হয়ে কী হতে চাও? কেন হতে চাও? লেখো।

Printed page 82

৫. বাক্য পূর্ণ করি।

ভালো লাগে গোলাপ ফুল,

মায়ের মাথার কালো চুল।

.............................................. বেলা,

.............................................. মেলা।

.............................................. আছে,

.............................................. কাছে।

.............................................. মাছ,

.............................................. গাছ।

৬. কোন বাক্য কোন ভাব প্রকাশ করে তা লিখি।

ইচ্ছা/ প্রশ্ন/ আদেশ/ অনুরোধ/ উপদেশ

আমি নদীর ওপারে যাবো। .....................................

আমাকে একটা কলম দিন। .....................................

স্বাস্থ্যের দিকে নজর রেখো। .....................................

আমি কি তোমার সাথে কথা বলতে পারি? .....................................

বই খুলে পড়তে বসো। .....................................

৭. ‘যদি’ যোগ করে বাক্য বড়ো করি।

ক. আমি আজ লিখতে পারতাম না, যদি আমার কাছে কলম না থাকত।

খ. নদী পার হতে পারতাম, যদি.................................................

গ. আমি ছবি আঁকতাম, যদি.................................................

ঘ. সে এখানে আসত, যদি .................................................

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.