Skip to content

Amar Bangla Boi chapter 17: Litchi Thief

লিচু-চোর

  • Amar Bangla Boi
  • Textbook pages 89-93
  • 1 source
  • 4,173 characters of context

Textbook (verbatim transcription): Litchi Thief

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents9

Printed page 89

পাঠ ১৭

লিচু-চোর

কাজী নজরুল ইসলাম

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস্ করলে তাড়া,
বলি থাম, একটু দাঁড়া!

পুকুরের ওই কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাঝড় কাস্তে নিয়ে

গাছে গ্যে যেই চড়েছি
ছোটো এক ডাল ধরেছি,
ও বাবা, মড়াৎ করে
পড়েছি সড়াৎ জোরে!

পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড়ো নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্ছার

দিলে খুব কিল ও ঘুসি
একদম জোরসে ঠুসি!
আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাগিয়ে কাপড়

Printed page 90

লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
আরে ধ্যাৎ শেয়াল কোথা?
ভোলাটা দাঁড়িয়ে হোথা!

দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জুড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

'বাবা গো মা গো' বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গ্যে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা

সে কি ভাই যায় রে ভুলো–
মালীর ওই পিটনি গুলো!
কী বলিস? ফের হপ্তা?
তৌবা-নাক খপতা।

Printed page 91

অর্থ জেনে নিই

আঁতকে ওঠা — ভয়ে চমকে ওঠা।

গ্যে — গিয়ে।

ডাল-কুকুর — শিকারি জাতের কুকুর।

ডিঙনু — পার হলাম।

তাল-পুকুর — চারদিকে তালগাছ ঘেরা পুকুর।

ধড় — শরীর; দেহ।

পাঁচিল — ইটের দেওয়াল।

ফের হপ্তা — পরের সপ্তাহ।

য়্যাঝড় — ইয়া বড়ো।

সাবাড় — খেয়ে শেষ করা।

হোথা — সেখানে।

অনুশীলনী

১. কবিতা থেকে মিল-শব্দ খুঁজে বের করি।

............................
............................
............................
............................
............................
............................
............................
............................

Printed page 92

............................
............................
............................

২. খালি জায়গায় বন্ধনীর প্রশ্নের উত্তর বসাই।

ক. বাড়ির চারদিকে ............................ দেয়াল ছিল। (কেমন দেয়াল?)

খ. সে একটা ............................ লাঠি নিয়ে তাড়া করল। (কেমন লাঠি?)

গ. দোয়েল ............................ সুরে গান গায়। (কেমন সুরে?)

ঘ. এমন ............................ লোক আর দেখিনি বাবা! (কেমন লোক?)

ঙ. ............................ বাটিতে তরকারি রাখো। (কেমন বাটি?)

চ. গাছের ............................ পাতায় আলো এসে পড়েছে। (কেমন পাতা?)

৩. আমি, তুমি, সে দিয়ে লিখি।

ক. আমি আঁতকে উঠলাম।

তুমি আঁতকে উঠলে।

সে আঁতকে উঠল।

খ. আমি বড়ো একটা কাস্তে নিয়ে গেলাম।

.........................................................................

.........................................................................

গ. আমি ছোটো একটা ডাল ধরেছি।

.........................................................................

.........................................................................

Printed page 93

ঘ. আমি সাঁতরে নদী পার হবো।

.......................................................................

.......................................................................

৪. প্রশ্নের উত্তর বলি ও লিখি।

ক. লিচুগাছটি কোথায়?

খ. লিচু পাড়তে গিয়ে মালীর ঘাড়ে পড়তে হলো কেন?

গ. লিচু-চোরকে কে তাড়া করেছিল?

ঘ. লিচু-চোর কুকুরের তাড়া খেয়ে কোথায় গেল?

ঙ. লিচু-চোর কী প্রতিজ্ঞা করল?

৫. খালি জায়গায় শব্দ বসাও।

টগবগচিঁ চিঁমড়াৎহৈ হৈদুম দুমসড়াৎ

ক. গাছের ডালটি ............................. করে ভেঙে গেল।

খ. সে উপর থেকে ............................. করে পুকুরে পিছলে পড়ল।

গ. ............................. করে পানি ফুটছে।

ঘ. ছাদের উপর ............................. করে আওয়াজ হচ্ছে।

ঙ. পাখির ছানা ............................. করে ডাকছে।

চ. তার কথা শুনে সবাই ............................. করে উঠল।

৬. 'লিচু-চোর' কবিতাটি আবৃত্তি করি।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.