Amar Bangla Boi chapter 20: Looking Around
চারদিকে দেখি
- Amar Bangla Boi
- Textbook pages 104-108
- 1 source
- 4,191 characters of context
Textbook (verbatim transcription): Looking Around
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents4ShowHide
Printed page 104
পাঠ ২০
চারদিকে দেখি
গ্রীষ্মের ছুটিতে আয়েশা গ্রামের বাড়িতে যাচ্ছে। আয়েশার পাশে বসে আছেন তার মা। পাশের আরেক সিটে বসেছেন বাবা। বাসের অন্যান্য সিটে আরও অনেক যাত্রী।
হঠাৎ রাস্তার পাশে একটা জিনিসে চোখ পড়ল আয়েশার। একটা নিচু ফলকে লেখা: জামালপুর ৩৮ কি. মি.। এটা আবার কী? মাকে জিজ্ঞেস করার আগেই গাড়ি অনেক দূরে চলে গেল।
একটু পরে আরেক জায়গায় আয়েশা দেখতে পেল: জামালপুর ৩৭ কি.মি.। সে এবার মাকে জিজ্ঞেস করল, ‘মা তুমি কি বলতে পারো, জামালপুর ৩৭ কি.মি. মানে কী?’
মা শুরুতে কথাটা বুঝতে পারেননি। পরে বুঝতে পেরে বললেন, ‘এর নাম মাইলফলক। এটা দিয়ে বোঝানো হচ্ছে, জামালপুর পৌঁছাতে ৩৭ কিলোমিটার বাকি।’
আয়েশা বাইরে তাকিয়ে প্রকৃতি দেখতে থাকে। খানিক পরে দেখা গেল আরেকটা মাইলফলক। সেখানে লেখা আছে: জামালপুর ৩৬ কি.মি.।
‘বাহ্, দারুণ তো!’ আয়েশা বলে। ‘তার মানে জামালপুর আরও ৩৬ কিলোমিটার দূরে।’
এবার বাবা বলে উঠলেন, ‘আচ্ছা, আমরা এখন কোথায় আছি বলতে পারো?’
আয়েশা বলল, ‘না তো!’
বাবা বললেন, ‘চারদিকে তাকিয়ে দেখো। তারপর দেখি বলতে পারো কি না!’
বাস চলছে। আয়েশা চারপাশে তাকিয়ে শুধু দোকান আর দোকান দেখছে। কিন্তু জায়গার নাম জানা যায় কীভাবে?
আয়েশা দেখল, মা মিটিমিটি হাসছেন।
তারপর গাড়ি এক জায়গায় থামতেই আয়েশা নাম পেয়ে গেল। দোকানের সাইনবোর্ডের ভিতরেই তো জায়গার নাম দেওয়া আছে!
আয়েশা আঙুল দিয়ে সাইনবোর্ডের দিকে দেখাল। বলল, ‘বাবা, ওই যে! নিচের লাইনেই জায়গার নাম।’
Printed page 105
সংকেত বুঝি
| যখন বামে যাওয়া যাবে না | Figure: বামে মোড় নিষেধ |
| যখন ডানে যাওয়া যাবে না | Figure: ডানে মোড় নিষেধ |
| যখন পুরোপুরি ঘুরে আসা যাবে না | Figure: ইউটার্ন নিষেধ |
| যখন সামনের গাড়ি অতিক্রম করা যাবে না | Figure: ওভারটেকিং নিষেধ |
| সর্বোচ্চ কত জোরে চালানো যাবে সেটি যখন দেখানো থাকে | Figure: সর্বোচ্চ গতিসীমা |
| কোথাও গাড়ির গতি কমানোর দরকার হলে | Figure: গতিরোধক |
Printed page 106
| যখন আশপাশে স্কুল-কলেজ বা হাসপাতাল থাকে | Figure: হর্ন বাজানো নিষেধ |
| যে রাস্তায় রিকশা চালানো যাবে না | Figure: রিকশা চলাচল নিষেধ |
| যেখান দিয়ে রাস্তা পার হওয়া যাবে না | Figure: রাস্তা পারাপার নিষেধ |
| রাস্তার পাশে স্কুল আছে বোঝাতে | Figure: সামনে স্কুল |
| রাস্তার পাশে হাসপাতাল আছে বোঝাতে | Figure: সামনে হাসপাতাল |
Printed page 107
সংকেত বুঝে খেলি
ছক্কায় ১ উঠলে খেলা শুরু করি।
| শেষ | ৯৯ | Figure | ৯৭ | ৯৬ | ৯৫ | ৯৪ | ৯৩ | ৯২ | ৯১ |
| ৮১ | ৮২ | ৮৩ | ৮৪ | ৮৫ | ৮৬ | ৮৭ | Figure | ৮৯ | ৯০ |
| ৮০ | ৭৯ | ৭৮ | ৭৭ | Figure | ৭৫ | ৭৪ | ৭৩ | ৭২ | ৭১ |
| ৬১ | ৬২ | ৬৩ | Figure | ৬৫ | ৬৬ | ৬৭ | ৬৮ | ৬৯ | ৭০ |
| ৬০ | ৫৯ | ৫৮ | ৫৭ | ৫৬ | Figure | ৫৪ | ৫৩ | ৫২ | ৫১ |
| ৪১ | ৪২ | ৪৩ | ৪৪ | ৪৫ | ৪৬ | ৪৭ | Figure | ৪৯ | ৫০ |
| ৪০ | ৩৯ | Figure | ৩৭ | ৩৬ | ৩৫ | ৩৪ | ৩৩ | ৩২ | ৩১ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | Figure | ২৭ | ২৮ | ২৯ | Figure |
| ২০ | ১৯ | ১৮ | ১৭ | ১৬ | ১৫ | ১৪ | Figure | ১২ | ১১ |
| শুরু | ২ | ৩ | ৪ | Figure | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
Printed page 108
নির্দেশনা
৫ সামনে স্কুল। ধীরে চলার জন্য এক চাল অপেক্ষা করো।
১৩ এখানে ময়লা ফেলুন। জায়গামতো ময়লা ফেলার জন্য চার ঘর এগিয়ে যাও।
২৬ হর্ন বাজাবেন না। হর্ন না বাজানোর জন্য আরেক চাল বোনাস পাবে।
৩০ সাইকেল চলার রাস্তা। সাইকেল নিয়ে ছয় ঘর এগিয়ে যাও।
৩৮ এই টয়লেট মহিলাদের। এই ঘরে কোনো ছেলে ঢুকলে দশ ঘর পিছিয়ে যাও।
৪৮ রিকশা চলা নিষেধ। রিকশা নিয়ে ঢোকার জন্য ১৬ নং ঘরে চলে যাও।
৫৫ এই টয়লেট পুরুষদের। এই ঘরে কোনো মেয়ে ঢুকলে দশ ঘর পিছিয়ে যাও।
৬৪ সামনে হাসপাতাল। তিন চাল অপেক্ষা করো।
৭৬ সামনে চলুন। সোজা ৭৬ থেকে ৯৬ নং ঘরে চলে যাও।
৮৮ গতিরোধক। দুই ঘর পিছিয়ে যাও।
৯৮ এখান দিয়ে রাস্তা পার হওয়া নিষেধ। রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার কারণে ৬৪ নং ঘরে— হাসপাতালে যাও।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.