Skip to content

Amar Bangla Boi chapter 21: Do Not Fear

ভয় পেয়ো না

  • Amar Bangla Boi
  • Textbook pages 109-112
  • 1 source
  • 3,019 characters of context

Textbook (verbatim transcription): Do Not Fear

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents8

Printed page 109

পাঠ ২১

ভয় পেয়ো না

সুকুমার রায়

ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না—
সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না।
মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই,
তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই!
মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না—
জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুঁতোই না?

এসো এসো গর্তে এসো, বাস করে যাও চারটি দিন,
আদর করে শিকেয় তুলে রাখব তোমায় রাত্রিদিন।
হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না?
মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না।
অভয় দিচ্ছি, শুনছ না যে? ধরব নাকি ঠ্যাং দুটা?
বসলে তোমার মুণ্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা!
আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার নয় ছেলে—
সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে।

Printed page 110

অর্থ জেনে নিই

ব্যারাম — রোগ।

শিকে — শিকা; দড়ি দিয়ে বানানো হাঁড়ি ঝুলিয়ে রাখার সরঞ্জাম।

সাধ্যি — সাধ্য; সামর্থ্য।

অনুশীলনী

১. আমি, তুমি, সে দিয়ে লিখি।

ক. আমি মারব না।

………………………………………………………………………

………………………………………………………………………………

খ. আমি প্রতিদিন সেখানে যাই।

………………………………………………………………………

………………………………………………………………………

গ. আমি আম খেতে ভালোবাসি।

………………………………………………………………………

………………………………………………………………………

ঘ. আমি কাউকে না পেয়ে একা একাই বেড়াই।

………………………………………………………………………

………………………………………………………………………

Printed page 111

২. ডান দিক থেকে কথা এনে বামপাশে লিখি।

তোমায় আমিগুঁতোই না।
কুস্তি করেপারব না।
হাড়ে আমাররাগটি নেই।
চিবিয়ে খাবথাকবে না?
কাউকে আমিসাধ্যি নেই।
তাই কি হেথায়মারব না।

৩. পাঠ থেকে একই অর্থের শব্দ খুঁজি।

স্ত্রী —
সাথে —
সাহস —
মুণ্ডু —
পা —
অসুখ —

৪. প্রশ্নের উত্তর লিখি।

ক. প্রাণীটি দেখতে কেমন?

খ. প্রাণীটি কাদের নিয়ে কোথায় থাকে?

গ. লোকটা যেন ভয় না পায় তার জন্য প্রাণীটি কী কী ভালো কথা বলেছে?

ঘ. লোকটার ভয় পাওয়ার কী কী কারণ আছে, তা লেখো।

Printed page 112

৫. কবিতার শব্দকে গদ্য ভাষায় লিখি।

কবিতার শব্দগদ্য ভাষায় যা হবে
গুঁতোগুঁতা
সাধ্যি
শিকে
রাত্রিদিন
হেথায়

৬. বিপরীত শব্দ লিখি এবং সেগুলো দিয়ে অনুচ্ছেদের খালি জায়গা পূরণ করি।

প্রদত্ত শব্দবিপরীত শব্দ
বাইরে
কান্না
সাহস
খোলা
শেষ
উপরে

বিকেলে ঝড় ………………………… হলো। আমি ভীষণ ………………………… পেয়ে গেলাম।
মা ডাক দিয়ে বললেন, ‘তাড়াতাড়ি ঘরের ………………………… চলে এসো।’ আমি ঘরে ঢুকতেই মা দরজা-জানালা ………………………… করে দিলেন। ছোটো ভাইটা দেখি ভয়ে টেবিলের ………………………… লুকিয়েছে। দেখে আমার ………………………… পেল।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.