Skip to content

Amar Bangla Boi chapter 23: Becoming a Library Member

পাঠাগারের সদস্য হই

  • Amar Bangla Boi
  • Textbook pages 120-123
  • 1 source
  • 2,822 characters of context

Textbook (verbatim transcription): Becoming a Library Member

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents4

Printed page 120

পাঠ ২৩

পাঠাগারের সদস্য হই

Figure

লেবেল: স্কুল পাঠাগার
বর্ণনা: একটি বিদ্যালয়ের বারান্দায় দেয়ালে লাগানো নোটিশ বোর্ড। বোর্ডে কয়েকটি কাগজ আটকানো আছে। বোর্ডের সামনে দুজন ক্রাচধারী ও দুজন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে; একজন শিক্ষার্থী বোর্ডের দিকে হাত বাড়িয়ে আছে।

ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জনাব মো. জামসেদ আলি এই বিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি বিদ্যালয়ের পাঠাগার পরিচালনার দায়িত্ব পালন করেন। আজ নোটিশ বোর্ডে তিনি একটি বিজ্ঞপ্তি টাঙিয়ে দিয়েছেন। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের পাঠাগারের সদস্য হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এখন বিদ্যালয়ে টিফিন বিরতি। রাশেদ, তিথি, মরিয়ম এবং আরও কয়েকজন নোটিশ বোর্ডের সামনে দাঁড়াল। তারা সেখানে একটি নোটিশ দেখতে পেল।

Printed page 121

বিজ্ঞপ্তি

তারিখ: ১৮ই অক্টোবর ২০২৫

প্রিয় শিক্ষার্থী

আমাদের বিদ্যালয়ের পাঠাগার সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। তবে তোমরা বই বাড়িতে নিয়েও পড়তে পারো। এজন্য একটা ফরম পূরণ করতে হবে। পাঠাগারের সমন্বয়কের কাছ থেকে ফরমটি সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হলো।

মো. জামসেদ আলি
সহকারী শিক্ষক
ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
ফুলপুর।

ছুটির পরে শিক্ষার্থীরা জামসেদ স্যারের কাছে গেল। তারা বলল, 'আমরা পাঠাগারের সদস্য হতে চাই।' জামসেদ স্যার তাদের একটি করে ফরম দিলেন।

Printed page 122

ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠাগার

সদস্য ফরম
শিক্ষার্থীর নাম:
পিতার নাম:
মাতার নাম:
শ্রেণি:
রোল নম্বর:
জন্ম-তারিখ:
ঠিকানা:
অভিভাবকের মোবাইল নম্বর:

স্বাক্ষর ও তারিখ

পরদিন তারা জামসেদ স্যারের কাছে পূরণ করা ফরম নিয়ে এলো। তিনি ফরম দেখে বললেন, 'বাঃ! সুন্দর হয়েছে। এখন থেকে পাঠাগারের সদস্য হিসেবে বই নিয়ে পড়তে পারবে। তোমরা অন্যদেরও পাঠাগারের সদস্য হতে বলতে পারো।'

Printed page 123

অনুশীলনী

১. বিজ্ঞপ্তি লিখি।

সহপাঠীদের লেখা নিয়ে একটি দেয়াল পত্রিকা বের করতে চাই। লেখা পাঠানোর আহ্বান জানিয়ে একটি বিজ্ঞপ্তি লিখি।

২. ফরম তৈরি করি।

বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার জন্য সহপাঠীরা মিলে 'পরিচ্ছন্নতা সংঘ' বানিয়েছি। অন্য শ্রেণির শিক্ষার্থীদের সংঘের সদস্য করার জন্য একটি নমুনা ফরম তৈরি করি।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.