Bangladesh and Global Studies chapter 1: Natural and Social Environment
প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ
- Bangladesh and Global Studies
- Textbook pages 1-8
- 1 source
- 8,758 characters of context
Textbook (verbatim transcription): Natural and Social Environment
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Printed page 1
অধ্যায় ১
প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ
১ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা
Figure
লেবেল: (ছবিতে কোনো লেখা নেই) বর্ণনা: একটি গ্রামীণ দৃশ্য, যেখানে নদীতে একজন মানুষ নৌকায় জাল/ঝুড়ি নিয়ে আছেন, নদীতে হাঁস ভাসছে, নদীর পাড়ে গরু ও মানুষ, একটি খড়ের ঘর, মাঠে ফসল, একটি সবুজ খেত ও সবজি বাগান, একটি পতাকা উড়ানো পাকা ভবনে শিক্ষার্থীরা রয়েছে এবং একজন নারী কলসি নিয়ে নদীর ঘাটে আছেন।
ক) উপরের ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কিত প্রশ্নের উত্তর লিখি।
১. প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কী কী?
উত্তর ……………………………………………………………………
২. সামাজিক পরিবেশের উপাদানগুলো কী কী?
উত্তর ……………………………………………………………………
৩. সামাজিক পরিবেশ কীভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল?
উত্তর ……………………………………………………………………
Printed page 2
Figure
লেবেল: (ছবিতে কোনো লেখা নেই) বর্ণনা: একটি গ্রামের দৃশ্য; বিদ্যুতের খুঁটি ও তার, গাছপালা ও তালগাছ, পাশে দুটি ঘর যাদের ছাদে সৌরপ্যানেল বসানো আছে, একটি ছোট ঘর, এবং রাস্তায় কয়েকজন মানুষ।
পরিবেশ আমাদের জীবন-জীবিকা নির্বাহে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আমাদের পোশাক-আশাক, খাবার-দাবার, চাল-চলন অনেকটাই পরিবেশ-প্রকৃতির উপর নির্ভরশীল। যেমন: শীতে একটু রোদ পেলে আনন্দ পাই। গরমে রোদ থেকে দূরে থাকার চেষ্টা করি। প্রচণ্ড গরমে গাছের ছায়ায় শান্তি পাই। গাছপালা তাপমাত্রা কমিয়ে পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে তোলে। নির্মল বাতাস নেওয়ার জন্য আমরা শহর থেকে দূরের কোনো সবুজে ঘেরা প্রকৃতিতে বেড়াতে যাই। যে যানবাহনে ভ্রমণ করি তা আবার চলে তেল, বিদ্যুৎ বা গ্যাসে। প্রকৃতিই এসব জ্বালানি সরবরাহ করে। তবে জ্বালানির এই মজুদ অফুরন্ত নয়, একদিন শেষ হয়ে যাবে।
সূর্য সকল শক্তির উৎস। আমরা পরিবেশবান্ধব সৌরশক্তি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। সূর্যের আলো সবুজ উদ্ভিদের খাবার তৈরির অন্যতম উপাদান। আবার এই সবুজ উদ্ভিদই অনেক প্রাণীর খাবার।
উদ্ভিদ জন্মাতে মাটি দরকার। মাটি ছাঁকনির মতো কাজ করে বৃষ্টির পানিকে বিশুদ্ধ করে ভূগর্ভে জমায়। এই পানিই আমরা পান করি। কৃষক এই মাটিতেই ফসল ফলায়। তাঁরা মাটির যত্ন নেন। আবার কীটনাশক ব্যবহার করে মাটি দূষিত করে। আমরা অনেকেই ইট তৈরির জন্য মাটি বিক্রি করি। এতে মাটি নষ্ট হয়। যেখানে-সেখানে পলিথিন ও প্লাস্টিকের জিনিসপত্র ফেলে মাটি নষ্ট করি। এছাড়া উপকূলীয় অঞ্চলে বাঁধ দিয়ে চিংড়ি চাষ মাটির লবণাক্ততা বাড়ায়। ফলে ফসল উৎপাদন ও বিশুদ্ধ পানির উৎস কমে যাচ্ছে।
হাওড়-বাঁওড়, নদী-নালায় প্রচুর মাছ পাওয়া যায়। ফলে এসব এলাকায় মৎস্যভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে ওঠে। মানুষ মাছ ধরে নিজের চাহিদা মেটায় এবং অনেকে তা বিক্রি করে অর্থ উপার্জন করে। কেউ নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে। কিন্তু এসব জলাশয় আজ হুমকির মুখে। ময়লা-আবর্জনা ফেলার কারণে পানিদূষণ উদ্বেগজনকভাবে বাড়ছে। একইভাবে নগরায়ণ, প্রযুক্তির উন্নয়ন ইত্যাদির ফলে বেড়ে যায় বায়ুদূষণ। বায়ুদূষণে বাড়ছে রোগ-ব্যাধি, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, কমছে মানুষের স্বাভাবিক আয়ু।
Figure
লেবেল: (ছবিতে কোনো লেখা নেই) বর্ণনা: একটি জলাশয়ের তীরে স্তূপাকার ময়লা-আবর্জনা; একজন ব্যক্তি ঠেলাগাড়িতে করে আবর্জনা আনছেন এবং পেছনে আরেকজন মানুষ রয়েছেন।
আবার জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, পানি, বাসস্থান, জ্বালানি ইত্যাদির চাহিদা বাড়ছে। নদী দখলের ফলে পরিবর্তিত হচ্ছে নদীর গতিপথ, কৃষি জমির রূপ এবং ধ্বংস হচ্ছে বন। এতে বনের উপর নির্ভরশীল মানুষের ভোগান্তি বাড়ছে। বাড়ি বা আসবাবপত্র তৈরির উপকরণ দুস্প্রাপ্য হয়ে পড়ছে। অন্যদিকে পাহাড়ের মাটি ও গাছ কাটার ফলে ভূমিধস হচ্ছে। এতে মাটিচাপা পড়ছে ঘরবাড়ি, গৃহপালিত পশু
Printed page 3
Figure
লেবেল: (ছবিতে কোনো লেখা নেই) বর্ণনা: একটি ভূমিধসের দৃশ্য; পাহাড়ের ঢাল ভেঙে পড়েছে, ভাঙা টিনের চাল ও কাঠের টুকরা মাটির স্তূপে পড়ে আছে, এবং একজন ব্যক্তি লাল জামা পরে পাশে দাঁড়িয়ে আছেন।
এমনকি মানুষও। শুধু মানুষ নয়, পাহাড় ও বন ধ্বংসে চরম বিপদে আছে বন্য প্রাণী। আশ্রয় ও খাবারের অভাবে কোনো কোনো প্রাণী পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে। আবার কোনো কোনো প্রাণী বিলুপ্ত হওয়ার পথে। প্রাকৃতিক পরিবেশের এই ব্যাপক পরিবর্তনের জন্য মানুষই দায়ী। তাই পরিবেশ সংরক্ষণে আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন।
খ) উপরের অনুচ্ছেদটি পড়ে আমরা প্রকৃতির কোন কোন উপাদানের উপর নির্ভরশীল তার একটি তালিকা তৈরি করি।
| ১. মাটি | ৫. …………………………………………… |
| ২. …………………………………………… | ৬. …………………………………………… |
| ৩. …………………………………………… | ৭. …………………………………………… |
| ৪. …………………………………………… | ৮. …………………………………………… |
গ) উপরের তৈরিকৃত তালিকা পর্যালোচনা করে নিচের ছকটি পূরণ করি।
| তালিকায় উল্লিখিত উপাদান | আমরা যেভাবে উপকৃত হই | না থাকলে যে সমস্যা হতো |
|---|---|---|
| ১. মাটি | মাটিতে ফসল ফলাই, মাটি ছাঁকনির মতো কাজ করে পানি বিশুদ্ধ করে | খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট হতো |
| ২. | ||
| ৩. | ||
| ৪. | ||
| ৫. |
Printed page 4
ঘ) পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটি পড়ে প্রাকৃতিক পরিবেশ কীভাবে মানুষের কার্যক্রম দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তা নিচের মাইন্ডম্যাপে লিখি।
Figure
লেবেল: প্রাকৃতিক পরিবেশ; মাটি; পানি; বায়ু; বন; [অস্পষ্ট]; পাহাড়; কীটনাশক ব্যবহার বর্ণনা: মাঝখানের সবুজ বৃত্তে "প্রাকৃতিক পরিবেশ" লেখা। এর চারপাশে ছয়টি রঙিন অংশ আছে: বাইরের দিকে মাটি, পানি, বায়ু, বন, [অস্পষ্ট] ও পাহাড়। প্রতিটি অংশ থেকে তীর বের হয়ে বাইরের বৃত্তের ফাঁকা খোপের দিকে গেছে। বাইরের বৃত্তের ফাঁকা খোপগুলোর মধ্যে একটি খোপের উপর "কীটনাশক ব্যবহার" লেখা আছে, বাকি খোপগুলো ফাঁকা।
Printed page 5
২ পরিবেশ সংরক্ষণ
Figure: ছবি-১
বর্ণনা: একটি শহরের রাস্তায় হলুদ-সবুজ বাস ও ট্রাক ধোঁয়া ছাড়ছে; দুজন শিক্ষার্থী নাক-মুখ হাত দিয়ে ঢেকে ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে আছে এবং পেছনে কারখানার চিমনি দেখা যাচ্ছে।
Figure: ছবি-২
বর্ণনা: রাস্তায় একটি হর্ন-নিষেধ চিহ্ন আঁকা খুঁটি; একটি বাস জোরে হর্ন বাজাচ্ছে এবং দুজন শিক্ষার্থী কানে হাত দিয়ে আছে; পাশে একটি সবুজ গাড়ি রয়েছে।
Figure: ছবি-৩
বর্ণনা: মাটির উপর ছড়িয়ে আছে প্লাস্টিকের ব্যাগ, খালি বোতল, টিনের কৌটা ও অন্যান্য আবর্জনা।
Figure: ছবি-৪
বর্ণনা: একটি কারখানার চিমনি থেকে ধোঁয়া উঠছে; কারখানার নিচ থেকে কালো-সবুজ রঙের দূষিত তরল নদী বা জলাশয়ে গিয়ে পড়ছে, যেখানে আবর্জনাও ভাসছে।
ক) উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করি।
| ছবি | কী দূষিত হচ্ছে | কীভাবে দূষিত হচ্ছে |
|---|---|---|
| ছবি-১ | ||
| ছবি-২ | ||
| ছবি-৩ | ||
| ছবি-৪ |
Printed page 6
খ) আমার দেখা আশেপাশের পরিবেশের কী কী উপাদান দূষিত হচ্ছে ও কেন হচ্ছে নিচের ছকে লিখি।
| যেসব উপাদান দূষিত হচ্ছে | কেন দূষিত হচ্ছে |
|---|---|
গ) নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পরিবেশ সংরক্ষণে আমি কী করব তা পাশের খালি জায়গায় লিখি।
| ছবি | আমার করণীয় |
|---|
Figure
বর্ণনা: একটি স্তূপাকার আবর্জনা; স্তূপের নিচে কালো পানি, তার মধ্যে প্লাস্টিকের ব্যাগ ও বোতল ভাসছে।
Figure
বর্ণনা: কয়েকজন ব্যক্তি একটি বড় গাছ কেটে কাঠের টুকরা সংগ্রহ করছেন; পাশে আরও একটি গাছ রয়েছে।
Printed page 7
Figure
লেবেল: ঝরনা পার্ক বর্ণনা: একটি পার্কে কয়েকজন মানুষ ঘাসের উপর খাবার নিয়ে বসে আছে; চারপাশে গাছ, পাকা রাস্তা ও আবর্জনা ছড়িয়ে আছে এবং একটি ডাস্টবিন রয়েছে।
Figure
বর্ণনা: নদীর তীরে গাছের নিচে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন; একজন বন্দুক তাক করে আকাশে উড়ন্ত পাখির দিকে লক্ষ্য রেখেছেন এবং অপরজন হাতে কিছু ধরে আছেন।
ঘ) বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণে সারা বছরের জন্য একটি পরিকল্পনা তৈরি করি।
| সংরক্ষণের ক্ষেত্র | কখন করব | যারা কাজটি করব | সহায়তা কে করবে |
|---|---|---|---|
| বিদ্যালয়ের আঙিনা | প্রতি সপ্তাহে | ||
| আমাদের শ্রেণিকক্ষ | |||
| বৃক্ষরোপণ | |||
| বাগান করা |
Printed page 8
অনুশীলনী
ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও।
১. নিচের কোনটি পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে?
ক) যানবাহন
খ) হাটবাজার
গ) গাছপালা
ঘ) ঘরবাড়ি
২. বায়ুদূষণের কারণ কোনটি?
ক) বনায়ন
খ) নগরায়ণ
গ) ফসল উৎপাদন
ঘ) নদী খনন
খ. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।
১) প্রাকৃতিক জ্বালানির মজুদ ---------- নয়।
২) পাহাড় ও গাছ কাটার ফলে ---------- হয়।
৩) মাটি ছাঁকনির মতো কাজ করে বৃষ্টির পানিকে ---------- করে।
গ. সত্য হলে তার পাশে 'স' ও মিথ্যা হলে তার পাশে 'মি' লেখো।
১) উপকূলীয় অঞ্চলে বাঁধ দিয়ে চিংড়ি চাষ করলে মাটির লবণাক্ততা কমে যায়।
২) প্লাস্টিকের বোতল জলাশয়ে ফেললে পানিদূষণ হয়।
৩) সৌরশক্তি ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর।
৪) প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ আমাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে।
ঘ. সংক্ষিপ্ত প্রশ্ন
১) আমাদের জীবনে সূর্য কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
২) মাটিদূষণের তিনটি কারণ লেখো।
৩) বন ধ্বংসের তিনটি কারণ লেখো।
৪) আমাদের অর্থনীতিতে পানিসম্পদের তিনটি গুরুত্ব লেখো।
ঙ. বর্ণনামূলক প্রশ্ন
১) প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কীভাবে একে অপরের উপর নির্ভরশীল?
২) প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে তোমরা কী কী ভূমিকা পালন করবে তা লেখো।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.