Skip to content

Bangladesh and Global Studies chapter 2: Religious Harmony

ধর্মীয় সম্প্রীতি

  • Bangladesh and Global Studies
  • Textbook pages 9-17
  • 1 source
  • 10,814 characters of context

Textbook (verbatim transcription): Religious Harmony

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents3

Printed page 9

অধ্যায় ২

ধর্মীয় সম্প্রীতি

১ ধর্ম ও ধর্মীয় সম্প্রীতি

Figure: ছবি-১

বর্ণনা: একটি মসজিদের ভেতরে কয়েকজন পুরুষ লাল কার্পেটের ওপর সারিবদ্ধভাবে হাঁটু গেড়ে বসে আছেন; একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি সামনের দিকে আছেন।

Figure: ছবি-২

বর্ণনা: একটি গোলাকার তোরণের নিচে বহুহস্তবিশিষ্ট একটি দেবীমূর্তি রয়েছে; সামনে কয়েকজন নারী ও শিশু দাঁড়িয়ে আছেন, একজন ধূপ বা প্রদীপ ধরে আছেন।

Figure: ছবি-৩

বর্ণনা: একটি মন্দিরে সোনালি রঙের বুদ্ধমূর্তি; সামনের বেদিতে ফুল ও প্রদীপ রাখা আছে, একজন গেরুয়া বস্ত্রধারী ব্যক্তি ও কয়েকজন শিশু ও নারী প্রার্থনা করছেন।

Figure: ছবি-৪

বর্ণনা: একটি গির্জায় ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি; সামনে ফুলের মালা সজ্জিত ক্রুশ, মোমবাতি ও ফুলের পাত্র রাখা আছে এবং কয়েকজন মানুষ প্রার্থনা করছেন।

ক) ছবিগুলো পর্যবেক্ষণ করে অভিজ্ঞতার আলোকে কোন ছবি কোন ধর্মের তা নিচের শূন্যস্থানগুলোতে লিখি।

Figure

লেবেল: ছবি-১, ছবি-২, ছবি-৩, ছবি-৪ বর্ণনা: চারটি চিন্তার বুদবুদ (speech bubble) আকৃতির ঘর, প্রতিটিতে দুই লাইনের ফাঁকা রেখা; প্রতিটির নিচে যথাক্রমে ছবি-১, ছবি-২, ছবি-৩ ও ছবি-৪ লেখা।

ছবি-১ ……………………………………………………………

ছবি-২ ……………………………………………………………

ছবি-৩ ……………………………………………………………

ছবি-৪ ……………………………………………………………

Printed page 10

শালনা বাজারে ইকবাল, গোবিন্দ, রোজারিও এবং শ্যামল বড়ুয়া ছোটোখাটো ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁরা চার বন্ধু মিলে সমাজে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে থাকেন। এবার পবিত্র রমজান মাসে অসহায় মানুষদের পাঁচ টাকায় ইফতারি দেওয়ার সিদ্ধান্ত নেন। ইকবাল বলেন, 'এ কাজের মাধ্যমে সমাজে অসহায়দের প্রতি মমত্ববোধ জেগে ওঠে। আমরা এই কাজের মাধ্যমে সম্প্রীতি ও সহনশীলতার বার্তা দিতে চাই।' গোবিন্দ বলেন, 'সব ধর্মেই তো মানুষের সেবার কথা বলা হয়েছে। সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের এই উদ্যোগে নিজেকে সম্পৃক্ত করতে পেরে ভালো লাগছে।' রোজারিও বলেন, 'যেকেনো ভালো কাজে শামিল হতে পারাটাই ভাগ্যের ব্যাপার। মানবসেবাই বড়ো সেবা।' শ্যামল বড়ুয়া বলেন, 'এসব কাজের মাধ্যমে সবার মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ধর্মীয় সম্প্রীতি খুবই প্রয়োজন।' এলাকার দিনমজুর রহমত আলী পাঁচ টাকায় ইফতারি পেয়ে অনেক খুশি। চার বন্ধুর এমন প্রশংসিত উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া জাগায়।

খ) উপরের গল্পটি পড়ে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে চারটি বাক্য লিখি।

১. ……………………………………………………………………………………………………

২. ……………………………………………………………………………………………………

৩. ……………………………………………………………………………………………………

৪. ……………………………………………………………………………………………………

গ) নিচের বাক্যগুলো পড়ি, একমত হলে পাশে টিক(√) চিহ্ন দিই এবং একমত না হলে আমার মতামত লিখি।

বিবৃতি√মতামত
১. ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে।
২. ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না।
৩. ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের মাধ্যমে সমাজের উন্নয়ন হয়।
৪. ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে সহযোগিতার মনোভাব তৈরি হয়।
৫. সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ধর্মীয় সম্প্রীতি গুরুত্বপূর্ণ নয়।

Printed page 11

সমাজে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। কেউ আমাদের প্রতিবেশী, কেউবা সহপাঠী ও বন্ধুবান্ধব। বিভিন্ন কাজের মাধ্যমে সকলের সাথে ধর্মীয় সম্প্রীতি গড়ে ওঠে। ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার জন্য রিদিশা, তিশা, রূপা, আরিশা, আকাশ, কুসুম, রেহান, ইহান ও এনথোনি নিম্নলিখিত কাজগুলো করে থাকে।

Figure

লেবেল: আমরা একে অন্যকে সহযোগিতা করি (রিদিশা ও তিশা); সামাজিক অনুষ্ঠানে অন্যদের আমন্ত্রণ জানাই (রূপা); আমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি (আরিশা); আমি বিপদে-আপদে সাহায্য করি (আকাশ); আমি কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদুপ করি না (কুসুম); আমি সমাজে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি (রেহান); আমি সকলের সাথে মিলেমিশে থাকি (ইহান); আমি সব সময় প্রতিবেশীর খোঁজখবর নিই (এনথোনি) বর্ণনা: আটটি বক্তব্যের বুদবুদ, প্রতিটির নিচে একটি নাম লেখা ছোট বুদবুদ; প্রতিটি বক্তব্য সংশ্লিষ্ট নামের সঙ্গে যুক্ত।

ঘ) উপরের বিবৃতিগুলো পড়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি কী করব তার তালিকা তৈরি করি।

Figure

লেবেল: ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি যা করব; সকল ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করব বর্ণনা: বাম দিকে উল্লম্বভাবে লেখা একটি শিরোনাম-ফলক, যার থেকে চারটি তীরচিহ্নযুক্ত ঘর ডানে বিস্তৃত; প্রথম ঘরে লেখা আছে, বাকি তিনটি ঘর ফাঁকা।

Printed page 12

২ বিভিন্ন ধর্মীয় উৎসব ও সম্প্রীতিমূলক আচরণ

Figure: ছবি-১

বর্ণনা: একটি মসজিদের সামনে অনেক মানুষ একে অপরকে আলিঙ্গন করছেন; একজন টুপি পরা বালক অন্য এক শিশুকে জড়িয়ে ধরে আছে।

Figure: ছবি-২

বর্ণনা: একদল নারী ও শিশু একজন নারীর কাছ থেকে কপালে ও মুখে রঙ নিচ্ছেন; পেছনে বড় একটি মণ্ডপে দেবীমূর্তি দেখা যাচ্ছে।

Figure: ছবি-৩

বর্ণনা: একটি বড় সোনালি বুদ্ধমূর্তির সামনে ফুল ও মোমবাতি সাজানো; একদল মানুষ সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন।

Figure: ছবি-৪

বর্ণনা: একটি সাজানো ঘরে ক্রিসমাস ট্রি, ঝুলন্ত আলো ও উপহার রাখা; লাল পোশাক ও সাদা দাড়িওয়ালা একজন ব্যক্তি এবং কয়েকজন মানুষ টেবিলে বসে আছেন।

ক) উপরের ছবিগুলো দেখি এবং ধর্মীয় উৎসবের নাম লিখি।

Figure

লেবেল: ধর্মীয় উৎসব; ছবি-১; ছবি-২; ছবি-৩; ছবি-৪ বর্ণনা: কেন্দ্রে একটি বড় ষড়ভুজ, যার চারপাশে চারটি ফাঁকা ষড়ভুজ ঘর; প্রতিটি ফাঁকা ঘরের নিচে যথাক্রমে ছবি-১, ছবি-২, ছবি-৩ ও ছবি-৪ লেখা এবং প্রতিটি ঘর কেন্দ্রের ষড়ভুজের সঙ্গে রেখা দিয়ে যুক্ত।

Printed page 13

১) হেলাল ও বেলাল দুই বন্ধু। আজ তাদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের দিন খুশির দিন। তারা ঈদগাহে ঈদের নামাজ আদায় করে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে। খাওয়া-দাওয়া করে তারা দল বেঁধে আনন্দে ঘুরে বেড়ায়। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও তারা আনন্দে মেতে ওঠে।

২) অরণ্য আর বন্যা দুই ভাই-বোন। তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তারা মা-বাবার সাথে মন্দিরে পূজা করে। সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে। এসময় প্রসাদ হিসেবে বিভিন্ন রকমের মিষ্টি, ফল ও নাড়ু খায়। প্রতিবেশী ছেলে-মেয়েদের সাথে নানা ধরনের খেলা ও আনন্দ করে। এ ছাড়াও লক্ষ্মীপূজা, সরস্বতী পূজাতে তারা নানা আয়োজনে মেতে ওঠে।

৩) শ্যামল ও সুবোধ সহপাঠী। বুদ্ধপূর্ণিমা তাদের প্রধান ধর্মীয় উৎসব। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষ্যে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বুদ্ধপূর্ণিমা। তারা প্যাগোডায় বুদ্ধের বন্দনা করে। এই দিনে প্রদীপ জ্বালিয়ে ও ফুলের মালা দিয়ে প্যাগোডা সাজিয়ে তোলে। বৌদ্ধ বিহারের মেলায় তারা আনন্দে ঘুরে বেড়ায়। এছাড়া মধুপূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধদের অন্যান্য ধর্মীয় উৎসব।

৪) সিনথিয়া আর এন্থোনি দুজন প্রতিবেশী। তারা প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। ২৫ ডিসেম্বর বড়োদিন তাদের প্রধান ধর্মীয় উৎসব। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট এই দিন জন্মগ্রহণ করেন। বড়োদিন উপলক্ষ্যে ফুল, নানা রঙের বেলুন, রঙিন কাগজ আর জরি দিয়ে গির্জা সাজাতে তারা সহায়তা করে। বড়োদিনের অনুষ্ঠানে একে অপরকে বিভিন্ন উপহার দেয়, কার্ড বিতরণ করে। বড়োদিনে 'ক্রিসমাস ট্রি' আলোকসজ্জায় সাজানো হয়।

খ) উপরের বিবরণগুলো পড়ে বিভিন্ন ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো নিচের তালিকায় লিখি।

অনুচ্ছেদ নম্বরধর্মীয় উৎসবের বিশেষ দিক
১.- ঈদুল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব
-
-
অনুচ্ছেদ নম্বরধর্মীয় উৎসবের বিশেষ দিক
২.- দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব
-
-

Printed page 14

অনুচ্ছেদ নম্বরধর্মীয় উৎসবের বিশেষ দিক
৩.- বুদ্ধপূর্ণিমা বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব
-
-
অনুচ্ছেদ নম্বরধর্মীয় উৎসবের বিশেষ দিক
৪.- বড়োদিন বা ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব
-
-

Figure

লেবেল: এখন আজান হবে; তাই ঢাক-ঢোল বাজানো বন্ধ রাখি (কার্তিক); এই রাস্তা দিয়ে রথযাত্রা হবে; চলো রাস্তা ফাঁকা করি (আলম); বড়ো দিনের অনুষ্ঠানে গিয়ে সান্তাক্লজের কাছ থেকে সুন্দর উপহার পেয়ে খুব খুশি হয়েছি (দীপা); আশ্বিনী পূর্ণিমায় সুমেধের বাড়িতে ফানুস ওড়ানো দেখে অনেক আনন্দ পেয়েছি (মারিয়া) বর্ণনা: চারটি বক্তব্যের বুদবুদ, প্রতিটির নিচে একটি নাম লেখা; বুদবুদগুলো যথাক্রমে কার্তিক, আলম, দীপা ও মারিয়ার বক্তব্য।

Printed page 15

গ) পূর্বের পৃষ্ঠার কার্তিক, আলম, দীপা ও মারিয়ার কথার আলোকে বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধর্মীয় সম্প্রীতির উপর একটি অনুচ্ছেদ লিখি।

একই পাড়ায় বসবাস করেন জমির মিয়া ও কমল দে। প্রতিবেশী হিসেবে মিলেমিশে থাকার সুনাম রয়েছে তাঁদের। দুটি পরিবারের লোকজনের ধর্মীয় বিশ্বাসের ভিন্নতা রয়েছে। কিন্তু পরিবার দুটির মধ্যে সুদৃঢ় সামাজিক বন্ধন গড়ে উঠেছে। তাঁরা একে অপরকে খুবই সম্মান করেন। একে অন্যের ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করেন। কারও ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে কখনো কোনো বিতর্ক করেন না। একে অপরের সুখে আনন্দ অনুভব করেন আর দুঃখে সহমর্মী হন। কেউ বিপদে পড়লে সহযোগিতার জন্য এগিয়ে আসেন। একে অপরের ধর্মীয় কাজে সহনশীল হন। নিরাপদ ও শান্তিতে যার যার ধর্মাচার পালন করে থাকেন। তাঁরা মিলেমিশে বসবাস করেন। এ যেন অনুকরণীয় এক বন্ধু প্রতিবেশী।

ঘ) উপরের অনুচ্ছেদটি পড়ি এবং নিজ জীবনে এই গুণাবলি কীভাবে প্রয়োগ করতে চাই তা নিচের ছকে লিখি।

ক্রমিকপ্রতিবেশীর সাথে ধর্মীয় সম্প্রীতি যেভাবে রক্ষা করব
১.প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকব
২.
৩.
৪.

Printed page 16

Loading the rest of the chapter…

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.