Skip to content

Bangladesh and Global Studies chapter 3: Gender Equality

ছেলে-মেয়ে সমতা

  • Bangladesh and Global Studies
  • Textbook pages 18-24
  • 1 source
  • 7,164 characters of context

Textbook (verbatim transcription): Gender Equality

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents4

Printed page 18

অধ্যায় ৩

ছেলে-মেয়ে সমতা

১ ছেলে-মেয়ে অসমতার ক্ষেত্র ও প্রভাব

Figure: ছবি-১

বর্ণনা: একটি ঘরের ভেতরে এক মহিলা ও এক কিশোরী কাজ করছে; একটি ছেলে বাইরে বল নিয়ে খেলছে।

Figure: ছবি-২

বর্ণনা: একই ঘরে মহিলা ও কিশোরী কাজ করছে; একটি ছেলে হাতে কিছু নিয়ে ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে।

ক) ছবি দুটি পর্যবেক্ষণ করে ভাই-বোনের কাজের মধ্যে কোনটিতে সমতা ও কোনটিতে অসমতা রয়েছে তা চিহ্নিত করে লিখি।

ছবি-১ ………………………………………………………………

ছবি-২ ………………………………………………………………

আমরা সবাই মানুষ। সমাজের বিভিন্ন কাজে আমরা সকলেই অংশগ্রহণ করি। পারিবারিক কাজে ছেলে ও মেয়ে উভয়েই সমান অংশগ্রহণ করে। পরিবারে খাদ্য গ্রহণের ক্ষেত্রে সদস্যদের মধ্যে কোনো বিভেদ করা হয় না। শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও একইভাবে ছেলে ও মেয়ে সমান গুরুত্ব পায়। পরিবারে কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করতে ছেলে ও মেয়ে উভয়ের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। এভাবে বিভিন্ন কাজে সমান অংশগ্রহণের সুযোগ-সুবিধাই ছেলে-মেয়ের সমতা। আর অংশগ্রহণের সমান সুযোগ না থাকলে তা হলো অসমতা।

খ) পরিবার ও সমাজে ছেলে-মেয়ের মধ্যে কী কী অসমতা দেখেছি তা নিজ অভিজ্ঞতার আলোকে লিখি।

Printed page 19

আরিশা: লেখাপড়ার ক্ষেত্রে ভাইয়ার চেয়ে মা আমার প্রতি কম আগ্রহ দেখান

দিপা: মা ভাইয়ার চেয়ে আমাকে খাবার পরিমাণে কম দেন

আশিক: বাড়ির পাশের মাঠে আমাকে খেলতে দিলেও বোনকে খেলতে দেন না

আকাশ: পরিবারে কোনো কাজে আপুর চেয়ে আমার মতামতকেই বাবা বেশি গুরুত্ব দেন

রমজান: আমার মা ও বাবা একই কাজ করলেও মা কম মজুরি পান

রহিমা: মাকে দাদু চাকরি করতে দেননি

গ) উপরের বিবৃতিগুলো পড়ে সমাজ ও পারিবারিক জীবনে ছেলে-মেয়ের অসমতার ক্ষেত্রগুলো খুঁজে বের করি ও মাইন্ডম্যাপ সম্পূর্ণ করি।

Figure

লেবেল: ছেলে-মেয়ে অসমতার ক্ষেত্র (কেন্দ্রে); খাদ্যসংক্রান্ত (উপরে) বর্ণনা: একটি মাইন্ডম্যাপ; কেন্দ্রে "ছেলে-মেয়ে অসমতার ক্ষেত্র" লেখা, তার চারপাশে পাঁচটি বৃত্ত। উপরের বৃত্তে "খাদ্যসংক্রান্ত" লেখা; বাকি চারটি বৃত্ত ফাঁকা।

Printed page 20

রুবিনা রুবেলের ছোটো বোন। রুবিনাকে ঘর পরিষ্কার, রান্না ও অন্যান্য কাজে মাকে সহায়তা করতে হয়। এজন্য আগ্রহ থাকা সত্ত্বেও রুবিনা পড়াশোনার সুযোগ কম পায়। ফলে সে পড়াশোনায় পিছিয়ে থাকে। বাবা রুবেলের পড়াশোনার জন্য যথেষ্ট টাকা ব্যয় করেন। মেয়ের পড়াশোনার ক্ষেত্রে তার অনীহা । মা ছেলেকে বেশি বেশি খাবার দেন। বাবা ও ভাইয়ের খাওয়ার পর যা থাকে তা মা-মেয়ে খায়। মা-মেয়ে পুষ্টিহীনতায় ভোগে। রুবেলকে বাড়িতে তেমন কোনো কাজ করতে হয় না। বিকেলে বন্ধুদের সাথে খেলতে যায়। একসময় মেয়ের বিয়ের প্রস্তাব আসে। তাঁরা অল্প বয়সে রুবিনাকে বিয়ে দিয়ে দেন। পরিবারের এরূপ আচরণের ফলে রুবিনার সব আশা অপূর্ণ রয়ে গেল। রুবেল বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাকে নিয়ে মা-বাবার অনেক গর্ব।

ঘ) উপরের ঘটনাটি পড়ি। সমাজ ও পারিবারিক জীবনে ছেলে-মেয়ে অসমতার প্রভাব সম্পর্কে নিচের ছকে লিখি।

ছেলে-মেয়ে অসমতার ক্ষেত্রছেলে-মেয়ে অসমতার প্রভাব
ক) খাদ্য- পুষ্টিহীনতা
-
খ) শিক্ষা-
-
গ) ঘরের কাজ-
-
ঘ) খেলাধুলা-
-

Printed page 21

২ ছেলে-মেয়ে সমতাভিত্তিক আচরণ

Figure

বর্ণনা: দুই অংশে বিভক্ত একটি ছবি। বাঁ দিকে কয়েকজন ছেলে মাঠে ফুটবল খেলছে, সামনে একটি গোলপোস্ট। ডান দিকে একই মাঠে কয়েকজন ছেলে ও মেয়ে একসঙ্গে বল নিয়ে খেলছে।

Figure

বর্ণনা: একটি হাসপাতালের কক্ষে দুজন চিকিৎসক রোগীদের দেখছেন; একজন পুরুষ চিকিৎসক একটি রোগীর পাশে এবং একজন নারী চিকিৎসক অন্য রোগীর পাশে আছেন।

Figure

বর্ণনা: একটি ঘরে এক পুরুষ ইস্ত্রি দিয়ে কাপড় ইস্ত্রি করছেন; পাশে বিছানায় একজন নারী বসে আছেন এবং একটি ছেলে দাঁড়িয়ে আছে।

ক) ছবিগুলো দেখি এবং ছেলে-মেয়ে কী ধরনের সমতাভিত্তিক আচরণ করছে তা পাশের খালি ঘরে লিখি।

Printed page 22

খ) আমার দেখা পরিবার ও সমাজে ছেলে-মেয়ে সমতাভিত্তিক আচরণ নিচের ছকে লিখি।

পরিবার১. বাড়িতে বাবা রান্নার কাজে মাকে সহায়তা করেন
২.
৩.
সমাজ১. কৃষিকাজে নারী ও পুরুষ একসাথে কাজ করেন
২.
৩.

ক্লাসে ছেলে-মেয়ে মিলে দলগত কাজ করি (১)

বিদ্যালয়ের মাঠে ছেলেরা খেলার সময় মেয়েদের খেলতে দেওয়া হয় না (২)

শিক্ষক ক্লাসে ছেলে ও মেয়েদের সমানভাবে প্রশ্নের উত্তর বলতে দেন (৩)

শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে ছেলে ও মেয়ে একসাথে কাজ করি (৪)

বিদ্যালয়ের বনভোজনের খাবার নির্বাচনে ছেলেদের মতকে বেশি গুরুত্ব দেওয়া হয় (৫)

বিদ্যালয়ে অনুষ্ঠান পালনে ছেলে ও মেয়ে সবাই মিলেমিশে দায়িত্ব পালন করি (৬)

ফুলের বাগান তৈরিতে ছেলে ও মেয়ে একসাথে কাজ করি (৭)

শিক্ষক সব সময় মেয়েদের ছেলেদের পিছনে বসতে বলেন (৮)

ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কেই সমান সুযোগ দেওয়া হয় (৯)

গ) উপরের বিবৃতিগুলো পড়ে ছেলে-মেয়ে সমতাভিত্তিক ও অসমতাভিত্তিক আচরণগুলো চিহ্নিত করে ছকে নম্বর লিখে শ্রেণিকরণ করি।

সমতাভিত্তিক আচরণের নম্বরঅসমতাভিত্তিক আচরণের নম্বর

Printed page 23

আকমল সাহেব ও মরিয়ম বেগমের দুই সন্তান। সৌরভ ও সাবিহা। মা-বাবার মতামত ও আদর্শে নিরাপদে তারা বেড়ে উঠছে। মা-বাবা তাঁদের পুত্র-কন্যার বিষয়ে সমান সচেতন। সন্তানদের খাবারের ব্যাপারে মা কাউকে কোনো পার্থক্য করেন না। সৌরভকে আজ মাছের বড়ো টুকরো দিলে অন্যদিন সাবিহাকে দেন। লেখাপড়ার বিষয়ে দুজনের প্রতি সমান সহায়তা ও উৎসাহ প্রদান করেন। বিশেষ দিনে খাবার কী কী হবে তা ওদের মা-বাবা আলোচনা করে ঠিক করেন। কোথাও বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে উপহার কিনতে পরিবারের সকলের মতামত নেন। বাবা বাজার থেকে সৌরভ ও সাবিহার জন্য ওদের পছন্দমতো পোশাক ক্রয় করেন। সৌরভ তার ছোটো বোনকে সাথে নিয়ে বাড়ির নানা কাজ করে। আবার একসাথে খেলাধুলা করে। কোনো কোনো দিন বোনকে নিয়ে ঘুরতে যায়। আকমল সাহেব পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর স্ত্রীর সাথে পরামর্শ করেন।

ঘ) উপরের ঘটনাটি পড়ি এবং এর আলোকে আমি আমার পরিবারে সকলের প্রতি সমতাপূর্ণ যে আচরণ করব তা চিন্তা করে নিচের ছক পূরণ করি।

ক্রমিকছেলে-মেয়ে সমতাভিত্তিক যে আচরণ করব
১.বাড়িতে রান্নার কাজে মাকে সাহায্য করব
২.
৩.
৪.
৫.

Printed page 24

অনুশীলনী

ক. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।

১) বিভিন্ন কাজে সমান অংশগ্রহণের সুযোগ-সুবিধাই ছেলে-মেয়ের ---------- ।

২) কৃষিতে নারী ও পুরুষ উভয়েরই কাজ করার সমান ---------- রয়েছে।

৩) আমরা বাড়িতে মাকে ঘরের কাজে ---------- করব।

খ. সত্য হলে তার পাশে 'স' ও মিথ্যা হলে তার পাশে 'মি' লেখো।

১) পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেয়েদের মতামত নেওয়ার প্রয়োজন নেই।

২) একই কাজে নারী পুরুষকে সমান মজুরি দিলে সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠিত হয়।

৩) ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কেই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

৪) কোনো কাজে ছেলে-মেয়ে একই সাথে অংশগ্রহণ করলে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা বৃদ্ধি পায়।

গ. সংক্ষিপ্ত প্রশ্ন

১) ছেলে-মেয়ের অসমতার তিনটি ক্ষেত্রের নাম লেখো।

২) পরিবার ও সমাজে কীভাবে ছেলে-মেয়ের অসমতা গড়ে ওঠে?

ঘ. বর্ণনামূলক প্রশ্ন

১) ছেলে-মেয়ের অসমতার প্রভাবগুলো লেখো।

২) পরিবারে ছেলে ও মেয়ে সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠায় তোমার করণীয় বর্ণনা করো।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.