Bangladesh and Global Studies chapter 5: Background of Bangladeshs Liberation War
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি
- Bangladesh and Global Studies
- Textbook pages 35-41
- 1 source
- 9,694 characters of context
Textbook (verbatim transcription): Background of Bangladeshs Liberation War
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents3ShowHide
Printed page 35
অধ্যায় ৫
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি
১ পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য
Figure
লেবেল: [অস্পষ্ট] বর্ণনা: একদল মানুষ মিছিল করছে। সামনে কয়েকজন ব্যানার ও প্ল্যাকার্ড উঁচু করে ধরে আছেন; একজন মহিলা হাত মুখের কাছে তুলে স্লোগান দিচ্ছেন।
১. এটি কিসের ছবি?
২. তাঁরা কেন এই কাজটি করছেন?
৩. এর ফলে কী হয়েছিল?
ক) ছবি দেখে পাশের ঘরে থাকা প্রশ্নগুলোর উত্তর লিখি।
ব্রিটিশরা ভারতবর্ষকে প্রায় দুইশ বছর শাসন-শোষণ করেছে। ১৯৪৭ সালে এই অঞ্চল ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন দেশে ভাগ হয়। দুটি পৃথক অংশ নিয়ে ছিল পাকিস্তান। এখন যেটি পাকিস্তান, সেটির নাম ছিল পশ্চিম পাকিস্তান এবং বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান।
পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা ছিল বাংলা। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে বাঙালিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ১৯৪৮ সালে মোহাম্মদ আলী জিন্নাহ বললেন, 'উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।' এই ঘোষণা বাঙালিরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। এর বিরুদ্ধে বাঙালিরা আন্দোলনে নামে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে মিছিল বের হয়। পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্দেশে পুলিশ সেই মিছিলে গুলি করে। সেখানে রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউরসহ অনেকে শহিদ হন। তারপরেও সেই আন্দোলনকে থামানো যায়নি। পাকিস্তানের শাসকগোষ্ঠী শেষ পর্যন্ত ১৯৫৬ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়।
ভাষা আন্দোলনের পরে পূর্ব পাকিস্তানে বিরোধী রাজনৈতিক দলগুলো এক হতে থাকে। ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচন উপলক্ষ্যে শেরে বাংলা এ. কে. ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে গঠিত হয় 'যুক্তফ্রন্ট'। নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ী হয় এবং সরকার গঠন করে। কিন্তু কয়েক মাসের মধ্যেই পাকিস্তানি শাসকগোষ্ঠী এই সরকার ভেঙে দেয়। ফলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে মতবিরোধ বাড়তেই থাকে।
Printed page 36
খ) পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদ পড়ে ঘটনার সাথে সম্পর্কিত চরিত্রগুলো খুঁজে বের করে নাম লিখি।
| ক্রমিক | ঘটনা | নাম |
|---|---|---|
| ১. | উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করেন | |
| ২. | ভাষা আন্দোলনে শহিদ হন | |
| ৩. | যুক্তফ্রন্ট গঠনে নেতৃত্ব দেন |
গ) পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু মনোযোগ দিয়ে পড়ি এবং নিচের সময়রেখা অনুযায়ী তথ্য লিখি।
Figure
লেবেল: ১৯৪৭, ১৯৪৮, ১৯৫২, ১৯৫৪, ১৯৫৬, ভারত ও পাকিস্তান স্বাধীন হয় বর্ণনা: একটি অনুভূমিক সময়রেখা; ১৯৪৭, ১৯৪৮, ১৯৫২, ১৯৫৪ ও ১৯৫৬ বছরগুলো তীর দিয়ে যুক্ত। ওপরের তিনটি বক্তব্য-বুদবুদ যথাক্রমে ১৯৪৭, ১৯৫২ ও ১৯৫৬ এর দিকে নির্দেশ করে; ১৯৪৭ এর বুদবুদে "ভারত ও পাকিস্তান স্বাধীন হয়" লেখা, বাকি দুটি ফাঁকা। নিচের দুটি ফাঁকা বুদবুদ যথাক্রমে ১৯৪৮ ও ১৯৫৪ এর দিকে নির্দেশ করে।
পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব ছিল প্রায় দুই হাজার কিলোমিটার। দুই অঞ্চলের মানুষের ভাষা, খাবার, পোশাক, সংস্কৃতি ও ঐতিহ্যে ছিল ভিন্নতা। সরকারি সুযোগ-সুবিধা, চাকরিসহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিরা বৈষম্যের শিকার ছিল। সেনাবাহিনীতে বাঙালিরা চাকরি পেত শতকরা ১০ জন। পূর্ব পাকিস্তানে শিক্ষা খাতে ব্যয় করত পশ্চিম পাকিস্তানের অর্ধেক। পূর্ব পাকিস্তানে উৎপাদিত পাট, চা, চামড়া বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করত। আর তা ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য।
Printed page 37
বড়ো বড়ো শিল্প-কলকারখানা স্থাপন করা হয়েছিল পশ্চিম পাকিস্তানে। তাছাড়া পূর্ব পাকিস্তানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য পশ্চিম পাকিস্তানের দ্বিগুণ ছিল। এভাবে দুই অঞ্চলের মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য বেড়েই চলছিল। নানামুখী এসব বৈষম্যের বিরুদ্ধে শেরে বাংলা এ. কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জনগণ সোচ্চার হন।
ঘ) অনুচ্ছেদ পড়ি ও নিচের পোস্টারটি দেখি এবং দুই অঞ্চলের মধ্যে বৈষম্যের ক্ষেত্রগুলো খুঁজে বের করে লিখি।
Figure: সোনার বাংলা শ্মশান কেন?
লেবেল: সোনার বাংলা শ্মশান কেন?; বৈষম্য বিষয়; বাংলাদেশ; পশ্চিমপাকিস্তান
বৈষম্য বিষয় বাংলাদেশ পশ্চিমপাকিস্তান [অস্পষ্ট] ১৪০০ কোটি টাকা ৬০০০ কোটি টাকা উন্নয়ন খাতে ব্যয় ১০০০ কোটি টাকা ৩০০০ কোটি টাকা বৈদেশিক সাহায্য শতকরা ২০ ভাগ শতকরা ৮০ ভাগ [অস্পষ্ট] শতকরা ২৫ ভাগ শতকরা ৭৫ ভাগ কেন্দ্রীয় সরকারের চাকরি শতকরা ১৫ জন শতকরা ৮৫ জন সামরিক বিভাগে চাকরি শতকরা ১০ জন শতকরা ২০ জন চাউল মণ প্রতি ৫০ টাকা ২৪ টাকা আটা মণ প্রতি ৩০ টাকা ১৫ টাকা পরিষ্কার তেল সের প্রতি ৫ টাকা ২'৫০ পয়সা স্বর্ণ প্রতি ভরি ১৭০ টাকা ১৩৫ টাকা বর্ণনা: পোস্টারে দুই অঞ্চলের বৈষম্যের তুলনামূলক সারণি; প্রতি সারিতে একটি বিষয় এবং বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তানের মান লেখা আছে। পোস্টারের পাশে একটি ফাঁকা হলুদ বাক্স আছে।
Printed page 38
২ ছয় দফা, ১৯৬৯ এর গণ-অভ্যুত্থান ও ১৯৭০ সালের নির্বাচন
Figure: ছয় দফা আন্দোলন, ১৯৬৬
লেবেল: [অস্পষ্ট] বর্ণনা: একদল মানুষ মিছিল করছে; একজন মহিলা হাত কপালের কাছে তুলে আছেন, তাঁর পাশে একজন প্ল্যাকার্ড ধরে আছেন যাতে "ছয় দফা" লেখা।
১. ছবিতে কাদের দেখা যাচ্ছে?
২. তাঁরা কী করছেন?
৩. তাঁরা কখন এ কাজটি করেছিলেন?
৪. তাঁরা কীসের জন্য কাজটি করেছিলেন?
Figure: গণ-অভ্যুত্থান, ১৯৬৯
বর্ণনা: একদল মানুষ রাস্তায় হেঁটে যাচ্ছে; সামনে এক শিশু দুই হাত তুলে দাঁড়িয়ে আছে।
১. ছবিতে কাদের দেখা যাচ্ছে?
২. তাঁরা কী করছেন?
৩. তাঁরা কখন এ কাজটি করেছিলেন?
৪. তাঁরা কীসের জন্য কাজটি করেছিলেন?
ক) ছবি দেখে পাশের ঘরে থাকা প্রশ্নগুলোর উত্তর লিখি।
Printed page 39
পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি অন্যায়-অবিচার করতে থাকে। বাঙালিরা এসব অন্যায়-অবিচার মেনে নিতে পারেনি। তাই শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ছয় দফা দাবি তুলে ধরেন। এর মাধ্যমে পূর্ব-পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দাবি করা হয়। ছয় দফার অন্যান্য দাবির মধ্যে অন্যতম ছিল— এই অঞ্চলের জন্য একটি নিজস্ব মুদ্রা। এছাড়া খাজনা-ট্যাক্স ধার্য ও আদায়, রপ্তানি আয়ের বৈদেশিক মুদ্রা ও আধা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ থাকবে আঞ্চলিক সরকারের হাতে। কেন্দ্রীয় সরকারের হাতে শুধু পররাষ্ট্র ও প্রতিরক্ষার নিয়ন্ত্রণ থাকবে।
খ) অনুচ্ছেদটি পড়ে নিচের ছকে ছয় দফা সম্পর্কে তথ্য সংযোজন করি।
Figure
লেবেল: ১৯৬৬ সাল বর্ণনা: বাম দিকে আয়তাকার বক্সে "১৯৬৬ সাল" লেখা আছে; তীর দিয়ে এর পরের মাঝারি ডিম্বাকার বক্সে যুক্ত। সেখান থেকে তীর ডান দিকে বিভক্ত হয়ে ছয়টি ফাঁকা আয়তাকার বক্সে গেছে।
১৯৬৮ সালে শেখ মুজিবুর রহমানকে ১ নম্বর আসামি করে আরও ৩৪ জনের বিরুদ্ধে 'আগরতলা ষড়যন্ত্র' মামলা দেওয়া হয়। তাঁদেরকে কারাগারে বন্দি করা হয়। অসংখ্য ছাত্র ও সাধারণ মানুষ এই গ্রেফতারের প্রতিবাদ জানান। মামলা প্রত্যাহার এবং সকল কারাবন্দীর মুক্তির জন্য মওলানা ভাসানীর নেতৃত্বে ছাত্র-জনতা আন্দোলন শুরু করে। তা একসময় গণ-অভ্যুত্থানে রূপ নেয়, যা 'উনসত্তরের গণ-অভ্যুত্থান' নামে পরিচিত। এই গণ-অভ্যুত্থানে শহিদ হন আসাদ, ড. শামসুজ্জোহা, সার্জেন্ট জহরুল হক, শিশু মতিউরসহ অনেকে। পাকিস্তান সরকার শেষ পর্যন্ত সকল রাজবন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়। শুধু তা-ই নয়, প্রেসিডেন্ট আইয়ুব খান পাকিস্তানসেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খানকে ক্ষমতা দিয়ে বিদায় নেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান পূর্ব পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করে।
Printed page 40
Figure
লেবেল: শহিদ আসাদ; শহিদ ড. শামসুজ্জোহা; শহিদ সার্জেন্ট জহরুল হক; শহিদ মতিউর বর্ণনা: চারজন শহিদের পাসপোর্ট আকারের ছবি পাশাপাশি সাজানো; প্রতিটি ছবির নিচে শহিদের নাম লেখা।
গ) উনসত্তরের গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ থেকে আমি কী কী করতে অনুপ্রাণিত হবো তা লিখি।
| ১. শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করব |
|---|
জেনারেল ইয়াহিয়া ক্ষমতায় এসে ১৯৭০ সালে সাধারণ নির্বাচন আয়োজন করেন। নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ জয়লাভ করলেও ইয়াহিয়া খান সরকার গঠন করতে দেয়নি। ফলে পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে অসহযোগ আন্দোলন শুরু করে। ১৯৭০ সালের নির্বাচনে মানুষ ভোটাধিকার পায় এবং তাদের এই সমর্থন পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পথ সুগম করে।
ঘ) নিজেরা কতগুলো দলে ভাগ হয়ে প্রশ্ন বানাই এবং অন্য দলকে জিজ্ঞেস করি। (প্রশ্ন তৈরি করা শেষ হলে কেউ বই খোলা রাখতে পারবে না। যে দল সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পারবে, সে দল বিজয়ী হবে।)
Printed page 41
অনুশীলনী
ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও।
১. স্বাধীনতার পূর্বে বাংলাদেশের নাম কী ছিল?
- ক) পূর্ববঙ্গ
- খ) পশ্চিমবঙ্গ
- গ) পূর্ব পাকিস্তান
- ঘ) পশ্চিম পাকিস্তান
২. পূর্ব পাকিস্তানে শিক্ষা খাতে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের—
- ক) সমান
- খ) অর্ধেক
- গ) কম
- ঘ) বেশি
৩. পূর্ব পাকিস্তানের 'নিজস্ব মুদ্রা' দাবি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত?
- ক) ভাষা আন্দোলন
- খ) প্রাদেশিক নির্বাচন
- গ) উনসত্তরের গণঅভ্যুত্থান
- ঘ) ছয় দফা
খ. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।
১) পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা ছিল ------------ । ২) ছয় দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের পূর্ণ ------------ দাবি করা হয়। ৩) উনসত্তরের গণ-অভ্যুত্থান পূর্ব পাকিস্তানের জনগণকে ------------ করে। ৪) সরকারি সুযোগ-সুবিধাসহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিরা------------ শিকার ছিল।
গ. বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের সাল মিল করো।
| বাম পাশ | ডান পাশ |
|---|---|
| ভাষা আন্দোলন সংঘটিত হয় | ১৯৪৭ |
| ছয় দফা দাবি উত্থাপিত হয় | ১৯৫২ |
| প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় | ১৯৫৪ |
| বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয় | ১৯৫৬ |
| পূর্ব পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় | ১৯৬৬ |
| ১৯৬৯ | |
| ১৯৭০ |
ঘ. সংক্ষিপ্ত প্রশ্ন
১) ১৯৫২ সালের ভাষা আন্দোলনে কারা শহিদ হয়েছিল? ২) ১৯৫৪ সালে কাদের নেতৃত্বে 'যুক্তফ্রন্ট' গঠিত হয়েছিল?
ঙ. বর্ণনামূলক প্রশ্ন
১) ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? ২) পূর্ব পাকিস্তানের জনগণ কীভাবে বৈষম্যের শিকার হয়েছিল তা লেখো।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.