Skip to content

Bangladesh and Global Studies chapter 6: Traditional Cultural Festivals of Bangladesh

বাংলাদেশের চিরায়ত সাংস্কৃতিক উৎসব

  • Bangladesh and Global Studies
  • Textbook pages 42-48
  • 1 source
  • 7,730 characters of context

Textbook (verbatim transcription): Traditional Cultural Festivals of Bangladesh

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents6

Printed page 42

অধ্যায় ৬

বাংলাদেশের চিরায়ত সাংস্কৃতিক উৎসব

১ পহেলা বৈশাখ ও নবান্ন উৎসব

Figure

লেবেল: বৈশাখী মেলা বর্ণনা: বৈশাখী মেলার দৃশ্য। একজন নারী একটি শিশুকে কোলে নিয়ে এবং একজন পুরুষ পাশে দাঁড়িয়ে আছেন। পেছনে একটি বাঁশের নাগরদোলা, রংবেরঙের খেলনা ও গৃহস্থালি সামগ্রীর দোকান রয়েছে।

১. ছবিতে কে কী করছে?


২. এ কাজগুলো কোন উৎসবে করা হয়?


Figure

বর্ণনা: গ্রামের দৃশ্য। ধানক্ষেতে কয়েকজন মানুষ কাজ করছেন, একটি গরু ঘাস খাচ্ছে। রাস্তায় দুইজন শিশু দাঁড়িয়ে আছে, পাশে একটি খড়ের ছাউনির দোকানে একজন নারী বসে আছেন এবং একটি মাটির হাঁড়ি রাখা আছে।

১. ছবিতে কে কী করছে?


২. এ কাজগুলো কোন উৎসবে করা হয়?


ক) উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের ঘরে প্রশ্নগুলোর উত্তর লিখি।

Printed page 43

পহেলা বৈশাখ

বৈশাখ মাসের প্রথম দিন উদ্‌যাপিত হয় 'বাংলা নববর্ষ'। ঢাকার রমনা বটমূলসহ সারা দেশে 'বর্ষবরণ' অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষবরণ উপলক্ষ্যে শোভাযাত্রার আয়োজন করা হয়। এ দিনে অনেকে রংবেরঙের পোশাক পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাড়িতে বাড়িতে বাঙালির ঐতিহ্যবাহী খাবার তৈরি করা হয়। পহেলা বৈশাখে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে দেশীয় সংগীত, লোকসংগীত, লোকনৃত্য ইত্যাদি পরিবেশন করা হয়। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত হয় বৈশাখী মেলা। বৈশাখী মেলায় মাটি, কাঠ, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন ধরনের খেলনা ও গৃহস্থালি সামগ্রী পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্ন পাওয়া যায়। মেলায় নাগরদোলাসহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। ব্যবসায়ীরা হালখাতা অনুষ্ঠানের আয়োজন করেন। এ অনুষ্ঠানে ক্রেতারা বিদায়ী বছরের পাওনা পরিশোধ করেন। নতুন হিসাবের খাতা খোলেন। ব্যবসায়ীরা মিষ্টি দিয়ে আপ্যায়ন করে থাকেন।

নবান্ন উৎসব

আমাদের চিরায়ত উৎসবগুলোর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো 'নবান্ন' উৎসব। এই উৎসব সাধারণত অগ্রহায়ণ মাসে উদ্‌যাপিত হয়। এটি বাঙালির অতি প্রিয় উৎসব। নতুন ধান ঘরে তোলা উপলক্ষ্যে নবান্ন উৎসব উদ্‌যাপিত হয়ে থাকে। এ উৎসবে নতুন ধানের চাল দিয়ে সুস্বাদু পিঠা, পায়েস তৈরি ও বিতরণ করা হয়। নবান্ন উৎসব উপলক্ষ্যে কৃষকের ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যায়। বর্তমানে শহুরে জীবনেও আয়োজন করা হয় নবান্নের পিঠা উৎসব।

খ) উপরের অনুচ্ছেদ পড়ে পহেলা বৈশাখ ও নবান্ন উৎসব সম্পর্কে তিনটি করে বৈশিষ্ট্য নিচের ছকে লিখি।

পহেলা
বৈশাখ
 
 
 
নবান্ন
উৎসব
 
 
 

Printed page 44

গ) পহেলা বৈশাখ ও নবান্ন উৎসবের মধ্যে আমি অংশগ্রহণ করেছি, এমন একটি উৎসবের নাম লিখি। উক্ত উৎসবে আমি কী কী করেছি তার একটি তালিকা তৈরি করি।

উৎসবের নাম:
উৎসবে আমি যা যা করেছি:

ঘ) আমার বিদ্যালয়ে পহেলা বৈশাখ উৎসবটি উদ্‌যাপন করতে চাই, তার জন্য করণীয় কাজের একটি তালিকা তৈরি করি।

উৎসবের নাম:
করণীয় কাজের তালিকা:

Printed page 45

২ পৌষ ও বসন্ত উৎসব

Figure

লেবেল: কারুশিল্প, পত্র ঘর বর্ণনা: একটি মেলার সারি। দুইপাশে দোকান, সামনে ঘুড়ি উড়ছে। একজন নারী নীল শাড়ি পরে এবং একটি শিশু পাশে দাঁড়িয়ে আছে; একজন পুরুষ একটি শিশুকে কোলে নিয়ে এবং একজন নারী লাল শাড়ি পরে হাঁটছেন।

১. ছবিতে কে কী করছে?


২. এ কাজগুলো কোন উৎসবে করা হয়?


Figure

লেবেল: বসন্ত এসে গেছে বর্ণনা: বসন্ত উৎসবের মণ্ডপ। সামনে ফুলের টব ও ফুলের স্তূপ রয়েছে; কয়েকজন নারী ও শিশু ফুল হাতে দাঁড়িয়ে আছেন এবং একজন পুরুষ বসে আছেন।

১. ছবিতে কে কী করছে?


২. এ কাজগুলো কোন উৎসবে করা হয়?


ক) উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের ঘরে প্রশ্নগুলোর উত্তর লিখি।

পৌষ মেলা

বাংলাদেশের বহুল উদ্‌যাপিত উৎসবগুলোর মধ্যে পৌষ মেলা অন্যতম। 'পৌষসংক্রান্তি' উপলক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থানে পৌষ মেলা ভিন্ন ভিন্ন নামে পরিচিত। পুরান ঢাকায় পৌষ মেলায় ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই উৎসব 'সাকরাইন' নামে পরিচিত।

Printed page 46

সোনারগাঁর লোকশিল্প জাদুঘর প্রাঙ্গণে ‘কারুশিল্প মেলা’, নড়াইলে ‘সুলতান মেলা, আবার কোথাও ‘আড়ং’, ‘পৌষ মেলা’ ইত্যাদি নামে আয়োজন করা হয়। এসব মেলায় মাটির পুতুল, বিভিন্ন কারুপণ্য, পিঠা, তৈজসপত্র, গৃহস্থালি সামগ্রী ইত্যাদি পাওয়া যায়।

বসন্ত উৎসব

ঋতু বদলের পালায় শীতের পরে হাজির হয় ঋতুরাজ বসন্ত। প্রকৃতি নবজীবনের ছোঁয়ায় অপরূপ সাজে সজ্জিত হয়। গাছে গাছে গজায় নতুন সবুজ পাতা আর ফোটে রংবেরঙের ফুল। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, গোলাপ, কাঠগোলাপ, বেলি, আরও কত দৃষ্টিনন্দন ফুল। প্রকৃতির এ পরিবর্তন আমাদের মনে দোলা দেয়। আমরা মেতে উঠি বসন্ত উৎসবে। বসন্ত উৎসব উপলক্ষ্যে মেয়েরা সাজগোজ করে, বাসন্তী রঙের শাড়ি পরে। আর খোঁপায় গোঁজে নানা রঙের ফুল। পাশাপাশি ছেলেরাও পরে রঙিন পাঞ্জাবি বা ফতুয়া। বসন্ত উৎসব উপলক্ষ্যে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খ) উপরের অনুচ্ছেদ পড়ে পৌষ মেলা ও বসন্ত উৎসব সম্পর্কে তিনটি করে বৈশিষ্ট্য নিচের ছকে লিখি।

পৌষ মেলা
বসন্ত উৎসব

গ) পৌষ মেলা ও বসন্ত উৎসবে এর মধ্যে আমি অংশগ্রহণ করেছি, এমন একটি উৎসবের নাম লিখি। উক্ত উৎসবে আমি কী কী করেছি তার একটি তালিকা তৈরি করি।

উৎসবের নাম:

উৎসবে আমি যা যা করেছি:

Printed page 47

ঘ) আগামীতে আমি কীভাবে পৌষমেলা ও বসন্ত উৎসব উদ্যাপন করতে চাই, তা লিখি।

উৎসবের নাম:

কীভাবে উদ্যাপন করব:

Printed page 48

অনুশীলনী

ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও।

১. বৈশাখ মাসের প্রথম দিন কোনটি উদ্যাপিত হয়?

ক) নবান্ন উৎসব খ) বসন্ত উৎসব গ) পৌষ মেলা ঘ) বাংলা নববর্ষ

২. নবান্ন উৎসব কোন মাসে উদ্যাপিত হয়?

ক) বৈশাখ খ) অগ্রহায়ণ গ) পৌষ ঘ) ফাল্গুন

৩. কখন পৌষ মেলা উদ্যাপিত হয়?

ক) বর্ষাকালে খ) বসন্তকালে গ) হেমন্তকালে ঘ) শীতকালে

খ. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।

১) হালখাতার দিন ---------- দিয়ে আপ্যায়ন করা হয়। ২) পুরান ঢাকার ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা ---------- নামে পরিচিত।

গ) সত্য হলে তার পাশে ‘স’ ও মিথ্যা হলে তার পাশে ‘মি’ লেখো।

১) নববর্ষ উপলক্ষ্যে পৌষমেলা আয়োজিত হয় । ২) নতুন ধান ঘরে তোলা উপলক্ষ্যে নবান্ন উৎসব উদ্যাপিত হয়। ৩) হেমন্তের পরে হাজির হয় ঋতুরাজ বসন্ত।

ঘ. বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দগুচ্ছের মিল করো।

বাম পাশডান পাশ
পহেলা বৈশাখসাকরাইন
নবান্ন উৎসবনৌকাবাইচ
বসন্ত উৎসবহালখাতা
পৌষ মেলারং খেলা
কৃষকের আনন্দ
বাসন্তী রঙের পোশাক

ঙ. সংক্ষিপ্ত প্রশ্ন

১. বৈশাখী মেলায় পাওয়া যায় এমন তিনটি জিনিসের নাম লেখো। ২. হালখাতা বলতে কী বোঝায়? ৩. বসন্ত উৎসবে আমরা কোন ধরনের পোশাক পরি?

চ. বর্ণনামূলক প্রশ্ন

১. নববর্ষের দিন তোমরা বিদ্যালয়ে কী কী করো তা লেখো। ২. তোমার পছন্দের যেকোনো একটি চিরায়ত উৎসবের বৈশিষ্ট্য বর্ণনা করো।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.