Skip to content

Bangladesh and Global Studies chapter 8: Social Responsibilities and Civic Rights

সামাজিক দায়িত্ব ও নাগরিক অধিকার

  • Bangladesh and Global Studies
  • Textbook pages 59-70
  • 1 source
  • 12,637 characters of context

Textbook (verbatim transcription): Social Responsibilities and Civic Rights

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents4

Printed page 59

অধ্যায় ৮

সামাজিক দায়িত্ব ও নাগরিক অধিকার

১ সমাজের ধারণা

Figure

বর্ণনা: একটি গ্রামের দৃশ্য। বাম দিকে বিদ্যালয়ের লাল ভবন ও সবুজ মাঠে দুজন শিশু খেলছে; মাঝে সড়কে একটি রিকশা, পথে নানা মানুষ ও গবাদি পশু; পেছনে কুঁড়েঘর, পুকুর-জলাশয়, পাহাড় ও গাছপালা; ডানে বাজারে সবজি বিক্রেতা; আকাশে কয়েকটি পাখি উড়ছে।

ক) উপরের ছবিটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি।

১. মানুষ তার প্রয়োজনে কী কী তৈরি করেছে? ……………………………………………… ……………………………………………………………………………………………

২. এ উপাদানগুলো মানুষের কী কী কাজে লাগে? ……………………………………………… ……………………………………………………………………………………………

৩. কোন কোন উপাদান সকল মানুষ ব্যবহার করতে পারে? ……………………………………… ……………………………………………………………………………………………

৪. এগুলো কীভাবে মানুষকে মিলেমিশে বসবাস করতে সহায়তা করে? ……………………… ……………………………………………………………………………………………

Printed page 60

বেঁচে থাকার জন্য মানুষ একে অপরের উপর নির্ভরশীল। নিজেদের প্রয়োজনে মানুষ একত্রে বসবাস শুরু করে। গড়ে তোলে বিদ্যালয়, হাসপাতাল, হাট-বাজার ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। এগুলোর মাধ্যমে তারা নিজেদের কল্যাণ সাধন করে। যেকোনো উৎসব-অনুষ্ঠান পালনে একে অপরকে সহযোগিতা করে। বিপদে-আপদে এগিয়ে আসে। নিজেদের প্রয়োজনে ও ভালোভাবে বেঁচে থাকার জন্য মানুষকে কিছু সামাজিক নিয়মনীতি মেনে চলতে হয়। এতে মানুষে মানুষে পারস্পরিক বন্ধন তৈরি হয়। এভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে সমাজ।

খ) উপরের তথ্যের আলোকে সমাজ সম্পর্কে আমাদের ধারণা নিচের চিত্রে লিখি।

Figure

লেবেল: সমাজ, মিলেমিশে বাস করা বর্ণনা: মাঝখানে একটি সবুজ বৃত্তে "সমাজ" লেখা। সেখান থেকে পাঁচটি দিকে তীরচিহ্ন বের হয়ে পাঁচটি হলুদ বৃত্তে যুক্ত; এর মধ্যে উপরের ডান দিকের বৃত্তে "মিলেমিশে বাস করা" লেখা, বাকি চারটি বৃত্ত ফাঁকা।

Printed page 61

আমরা সমাজ থেকে অনেক সুবিধা ভোগ করি। তেমনি সমাজের কল্যাণের জন্য আমাদের প্রত্যেকেরই কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সমাজের নিয়মকানুন ও রীতিনীতি সকলের মেনে চলা উচিত। বড়োদের সম্মান এবং ছোটোদের স্নেহ করতে হবে। অপরের সুবিধা ও অসুবিধার কথা ভাবা উচিত। অসহায় এবং গরিব মানুষের কল্যাণে এগিয়ে আসা আমাদের দায়িত্ব। কেউ বিপদে পড়লে তার সাহায্যের জন্য অন্যদের এগিয়ে আসতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে সমাজের ক্ষতি হয়। নিজের এবং অন্যের নিরাপত্তার ব্যাপারে সব সময় সতর্ক থাকতে হবে। বিভিন্ন ব্যক্তির মধ্যে বিবাদ মিটিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করা উচিত। ধনী-গরিব নির্বিশেষে সমাজের সকল মানুষের সাথে মিলেমিশে বাস করা উত্তম। সমাজের সকল পেশার মানুষকে শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখা আমাদের কর্তব্য।

গ) উপরের অনুচ্ছেদ পড়ে সমাজের প্রতি করণীয় চিহ্নিত করে ছকটি পূরণ করি।

ক্রমিকসমাজের প্রতি করণীয়
১.
২.
৩.
৪.
৫.

ঘ) আমার প্রতিবেশী সহপাঠী রিফাতদের বসতঘর আগুনে পুড়ে গেছে। তাদের আমি কীভাবে সহযোগিতা করব তা লিখি।

Printed page 62

২ আমাদের নাগরিক অধিকার

Figure

লেবেল: জুঁই ও তার পরিবারকে নাগরিক হিসেবে রাষ্ট্র এই সুযোগ-সুবিধাগুলো দিয়েছে; বেঁচে থাকার; নির্বাচনে অংশগ্রহণ করার; শিক্ষালাভ করার; ন্যায্য মজুরি পাওয়ার; সম্পত্তি অর্জন ও ভোগ করার; আয়-রোজগার করার; নিজের মত প্রকাশ করার; ধর্ম পালন করার; চিকিৎসা সেবা পাওয়ার; আইনের আশ্রয়লাভ করার বর্ণনা: একটি বৃত্তাকার চিত্রে মাঝখানের হলুদ বৃত্তে একটি বাক্য লেখা। তার চারপাশে দশটি রঙিন অংশ সাজানো, প্রতিটিতে একটি করে অধিকার লেখা; অংশগুলো ঘড়ির কাঁটার দিকে "বেঁচে থাকার" থেকে শুরু করে "আইনের আশ্রয়লাভ করার" পর্যন্ত সাজানো।

আমরা বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে আমরা নির্দিষ্ট সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখি। এই নির্দিষ্ট সুযোগ-সুবিধাগুলোই নাগরিক অধিকার।

Printed page 63

ক) উপরের তথ্যগুলো পড়ে নাগরিক হিসেবে জুঁই ও তার পরিবারের সদস্যদের নাগরিক অধিকারের তালিকা তৈরি করি।

Figure

লেবেল: বেঁচে থাকার অধিকার বর্ণনা: দুটি পাশাপাশি ফলকযুক্ত কাঠের বোর্ড। বাম ফলকে "বেঁচে থাকার অধিকার" লেখা এবং নিচে তিনটি ফাঁকা লাইন; ডান ফলকে চারটি ফাঁকা লাইন।

নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে আমরা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার পাই।

Figure

লেবেল: সামাজিক অধিকার; নাগরিকগণ সমাজে সুখী ও শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য যেসব অধিকার ভোগ করে থাকেন; সকলেরই জীবন রক্ষার অধিকার আছে। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও নিরাপত্তা; প্রত্যেক নাগরিকের শিক্ষালাভ একটি অন্যতম অধিকার। দেশের ও নিজের উন্নয়নের জন্য প্রত্যেকের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন; এদেশে বসবাসকারী সকলেরই নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব পালনের অধিকার আছে; প্রত্যেক নাগরিকের দেশের ভিতরে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে; মাতৃভাষায় কথা বলা, নিজ সংস্কৃতি চর্চা ও উৎসব পালন করা নাগরিকের অধিকার বর্ণনা: কেন্দ্রে একটি বৃত্তে "সামাজিক অধিকার" লেখা; তা ঘিরে পাঁচটি কথা-বুদবুদ (উপরে কমলা, ডানে নীল, নিচে ডানে গাঢ় ধূসর, নিচে বামে হালকা ধূসর, বামে লাল), প্রতিটি একটি করে সামাজিক অধিকার বর্ণনা করছে এবং প্রতিটি কেন্দ্রের বৃত্তের সাথে রেখা দিয়ে যুক্ত।

Printed page 64

Figure

লেবেল: রাজনৈতিক অধিকার; নাগরিকের রাষ্ট্র পরিচালনা ও শাসনকাজে অংশগ্রহণের যে সকল অধিকার রয়েছে; আঠারো বছর বয়স থেকে সকল নাগরিকের ভোট দেওয়ার অধিকার আছে। পঁচিশ বছর বয়সে নির্বাচনে প্রার্থী হতে পারে; প্রত্যেক নাগরিক দেশের ভিতরে (বাড়িতে, বিদ্যালয়ে ও সমাজে) নিজের মতামত প্রকাশের অধিকার রাখেন; আইনের চোখে সবাই সমান। তাই প্রত্যেক নাগরিকের আইনের সমান আশ্রয় লাভ করার অধিকার আছে; আইন মেনে প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী কিছু করার অধিকার আছে। তবে সে অধিকার যেন অন্যের ক্ষতি না করে; যেকোনো পরিস্থিতিতে দেশে ও দেশের বাইরে সকল নাগরিকের নিজ রাষ্ট্রের কাছে নিরাপত্তা লাভের অধিকার আছে বর্ণনা: কেন্দ্রে একটি ছোট পঞ্চভুজ "রাজনৈতিক অধিকার" লেখা; তা ঘিরে পাঁচটি বড় পঞ্চভুজ, প্রতিটিতে একটি করে রাজনৈতিক অধিকার লেখা। ঘড়ির কাঁটার দিকে শুরু করে উপরে সবুজ, ডানে হলুদ-সবুজ, নিচে ডানে কমলা, নিচে বামে লাল, বামে নীল।

Figure

লেবেল: অর্থনৈতিক অধিকার; জীবিকা নির্বাহের জন্য কিংবা আর্থিক সচ্ছলতা লাভের জন্য নাগরিকরা রাষ্ট্রের নিকট যে অধিকার ভোগ করে; সকল নাগরিকের স্বাধীনভাবে আয় করার অধিকার আছে। তাই তাঁরা চাকরি, ব্যবসা বা অন্য যেকোনো কাজ করে আয় করতে পারেন; প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার আছে; বৈধ কাজ করে ন্যায্য মজুরি পাওয়ার অধিকার আছে; প্রত্যেক নাগরিকের নিজ কাজের জায়গায় অবকাশ ছুটি পাওয়ার অধিকার আছে বর্ণনা: কেন্দ্রে একটি সাদা ঢাল-আকৃতির অংশে "অর্থনৈতিক অধিকার" লেখা; উপরে দুটি এবং নিচে দুটি আয়তক্ষেত্রিক বাক্সে এক একটি অধিকার লেখা; প্রতিটি বাক্স রঙিন রেখা দিয়ে কেন্দ্রের সাথে যুক্ত।

Printed page 65

খ) পূর্বের পৃষ্ঠায় বিভিন্ন ধরনের অধিকারের তথ্যগুলো পড়ি এবং তথ্যগুলোর আলোকে নিচে মাইন্ডম্যাপটি সম্পূর্ণ করি।

Figure

লেবেল: নাগরিক অধিকার; ন্যায্য মজুরি লাভ; অর্থনৈতিক অধিকার বর্ণনা: কেন্দ্রে সবুজ বৃত্তে "নাগরিক অধিকার" লেখা। সেখান থেকে তিনটি বৃহৎ বলয় বের হয়েছে: বাম দিকে কমলা বলয়ের একটি ভাগে "ন্যায্য মজুরি লাভ" লেখা এবং ভেতরের কমলা অংশে "অর্থনৈতিক অধিকার" লেখা; ডান দিকে ধূসর বলয়ের ভাগগুলো ফাঁকা; নিচে হালকা ধূসর বলয়ের ভাগগুলো ফাঁকা; প্রতিটি অংশ তীরচিহ্ন দিয়ে কেন্দ্রের সাথে যুক্ত।

Printed page 66

গ) নিচের বিবৃতিগুলো পড়ি এবং কোনটি কোন অধিকার তা চিহ্নিত করে ডান দিকের ঘরে লিখি।

নামসংলাপকোন অধিকার (সামাজিক/রাজনৈতিক/অর্থনৈতিক)
আয়ানআমার বাবা তাঁর পছন্দ অনুসারে বৈধ কাজ করেন। কাজ করে আয় ও ব্যয় করেন।
জাহিদআমার ভাইয়ের বয়স আঠারো বছর। সে নির্বাচনে ভোট দিতে পারে।
নাজিফাবাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার ধর্ম ও ধর্মীয় উৎসব উদ্যাপন করি।
শামীমআমাদের দেশে আমরা আইনের সমান আশ্রয় লাভ করি।
নুহাআমি আমার দেশের অভ্যন্তরে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি।
আকাশআমার বাবা সরকারি চাকরি করেন। তিনি ছুটিতে বাড়ি আসেন ।
রিদিশাআমি স্বাধীনভাবে আমার মাতৃভাষায় কথা বলতে পারি।
ইহানআমার বোন প্রবাসী। বিদেশে বিপদ-আপদে তিনি আমাদের সরকারের নিকট থেকে নিরাপত্তা লাভ করেন।
আদিবআমার বাবা ময়মনসিংহে জমি কিনে বাড়ি তৈরি করেছেন। সেখানে আমরা সবাই থাকি।

ঘ) আমার পরিবারের সদস্যরা কে কোন কোন অধিকার ভোগ করে তা নিচের ছকে লিখি।

পরিবারের সদস্যসামাজিক অধিকাররাজনৈতিক অধিকারঅর্থনৈতিক অধিকার
মামাতৃভাষায় কথা বলে
বাবা
ভাই
বোন
আমি

Printed page 67

৩ নাগরিক অধিকার অর্জনের উপায়

ক) নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের ঘরে প্রশ্নগুলোর উত্তর লিখি।

Figure

লেবেল: সদর হাসপাতাল; এম্বুলেন্স বর্ণনা: সদর হাসপাতালের প্রবেশপথে একটি এম্বুলেন্স দাঁড়িয়ে আছে; ডাক্তার ও নার্স একটি স্ট্রেচারে রোগীকে নামাচ্ছেন; পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছেন।

১. অসুস্থ লোককে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ----------------------------------------

২. কেন নিয়ে যাওয়া হচ্ছে? ----------------------------------------

Figure

বর্ণনা: একটি অফিস কক্ষে দুজন পুলিশ সদস্য একটি টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন; টেবিলের সামনে একজন ব্যক্তি বসে আছেন এবং টেবিলে একটি কাগজ ও একটি কাপ রাখা আছে; দেয়ালে একটি ঘড়ি ও সবুজ আলমারি রয়েছে।

১. লোকটি কোথায় গিয়েছে? ----------------------------------------

২. কেন সেখানে গিয়েছে? ----------------------------------------

Figure

লেবেল: বাংলা বাক্যে লেখা ব্যানার ও স্পিচ বাবলে "স্যার, আমার মেয়েকে স্কুলে ভর্তি করাব" [ছবির বাক্যটি অস্পষ্ট] বর্ণনা: একটি অফিস কক্ষে একজন কর্মকর্তা টেবিলের পেছনে বসে আছেন; একজন মহিলা তাঁর মেয়েকে কোলে নিয়ে সামনে বসে আছেন; দেয়ালে একটি তালিকা সম্বলিত ফলক ঝুলছে।

১. মা তাঁর মেয়েকে নিয়ে কোথায় প্রবেশ করছেন? ----------------------------------------

২. তিনি সেখানে কেন গিয়েছেন? ----------------------------------------

Printed page 68

খ) নিচের বিবৃতিগুলো পড়ি এবং কোন কোন অধিকার লঙ্ঘন করা হচ্ছে, তা লিখে ডানের ফাঁকা ঘরগুলো পূরণ করি।

নামবিবৃতিকোন অধিকার লঙ্ঘন করা হচ্ছে
বিপুলআমার বন্ধুকে তার মা-বাবা স্কুলে না পাঠিয়ে চায়ের দোকানে কাজে দিয়েছেন।
আরিশাপাশের বাড়ির লোকজন দেয়াল তুলে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে।
মাহমুদআমার এক প্রতিবেশী প্রয়োজনীয় খাদ্য পাচ্ছেন না।
শিলাবাড়িতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার মতামত প্রকাশ করতে দেওয়া হয় না।
নায়রাকিছু লোক জোর করে আমাদের পুকুর দখল করে মাছ চাষ করছেন।
সুমনআমার এক আত্মীয় বাজারে ব্যবসা করতে চেয়েছিল। কিছু লোক তাকে বাধা দিয়েছেন।
শামিয়াখুকু গৃহপরিচারিকার কাজ করে। তাকে ন্যায্য মজুরি দেয় না।

গ) উপরের ছকে যেসব নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে সেগুলো রক্ষার জন্য করণীয় লিখি।

ক্রমিককরণীয়
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭

ঘ) বাংলাদেশের একজন নাগরিকের কোনো একটি অধিকার ক্ষুণ্ন হয়েছে, তা রক্ষায় আমাদের করণীয় দলে অভিনয়ের মাধ্যমে তুলে ধরি।

Printed page 69

Loading the rest of the chapter…

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.