Bangladesh and Global Studies chapter 9: Moral and Human Values
নৈতিক ও মানবিক গুণাবলি
- Bangladesh and Global Studies
- Textbook pages 71-76
- 1 source
- 7,364 characters of context
Textbook (verbatim transcription): Moral and Human Values
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents2ShowHide
Printed page 71
অধ্যায় ৯
নৈতিক ও মানবিক গুণাবলি
ক) নিচের বিদ্যালয়ের কার্যক্রম-সম্পর্কিত অনুচ্ছেদ দুটি পড়ি ও প্রশ্নগুলোর উত্তর লিখি।
ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
বিদ্যালয়টির অবস্থান গ্রামে। এ বিদ্যালয়ে লেখাপড়া করছে প্রায় ৩০০ জন শিক্ষার্থী। বিদ্যালয়ের ছোটো কক্ষে শিক্ষার্থীদের জন্য একটি স্টোর চালু করা হয়। এ স্টোরে পাওয়া যায় খাতা, কলম, পেনসিল, শার্পনার, ইরেজার, কাগজ, বিস্কুট, চকলেট ইত্যাদি। প্রতিটি জিনিসের গায়ে দাম লেখা আছে। মূল্যতালিকাও টানানো আছে। কিন্তু স্টোরে কোনো বিক্রেতা নেই। টাকা রাখার একটি বাক্স আছে। শিক্ষার্থীরা তার প্রয়োজনমতো পণ্য নিয়ে নির্দিষ্ট দাম বাক্সে রেখে দেয়। প্রায় সকলেই স্টোর থেকে পণ্য নেয়, কিন্তু টাকা না দিয়ে কেউ কিছুই নেয় না। সকলেই এ নিয়ম শতভাগ অনুসরণ করে।
Figure
লেবেল: শাপলার বই বর্ণনা: একটি স্টোরের ভেতরের দৃশ্য। বাঁ দিকে বইয়ের র্যাক, তার ওপরে দেয়ালে দুটি ছবি ও একটি সাইনবোর্ড। মাঝখানে তাকে বিভিন্ন জিনিস সাজানো। একজন ছাত্রী হাতে পণ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, একজন ছাত্র টেবিলে রাখা জিনিস দেখছে, আর দুজন ছাত্র ডানদিকে দাঁড়িয়ে আছে।
১) বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য কী চালু করা হয়েছে? ……………………………………………………
২) স্টোরে কী কী পণ্য পাওয়া যায়? ……………………………………………………
৩) স্টোরে কোনো বিক্রেতা আছে? ……………………………………………………
৪) শিক্ষার্থীরা কীভাবে পণ্য ক্রয় করে? ……………………………………………………
৫) শিক্ষার্থীদের এ গুণকে কী বলে? ……………………………………………………
Printed page 72
বিদ্যালয়ে বিজয়দিবস উদ্যাপন
প্রধান শিক্ষক বিদ্যালয়ে বিজয় দিবস উদ্যাপনের জন্য একজন শিক্ষককে দায়িত্ব দিলেন। তিনি শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে ১৫ জন শিক্ষার্থী নিয়ে একটি পরিকল্পনা তৈরি করলেন। পরিকল্পনাটি একটি বড়ো কাগজে লিখে দেয়ালে টানিয়ে দেওয়া হলো, যাতে সকলেই দেখতে পায়। পরিকল্পনামতো শিক্ষার্থীরা রুম সাজাল, পুরস্কার কিনল, আপ্যায়নের ব্যবস্থা করল এবং অনুষ্ঠানটি বাস্তবায়ন করল। অনুষ্ঠানে যে যে খাতে টাকা খরচ হয়েছে, তার হিসাব সকলকে জানিয়ে শিক্ষকের নিকট জমা দিল। শিক্ষার্থীরা তাদের যতটুকু ভুল হয়েছে,তা-ও তুলে ধরল। প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ভালোভাবে দিবসটি উদ্যাপনের জন্য শিক্ষার্থীদের প্রশংসা করলেন।
Figure
লেবেল: বিজয় দিবস বর্ণনা: একটি শ্রেণিকক্ষ সাজানোর দৃশ্য। পেছনের দেয়ালে ‘বিজয় দিবস’ লেখা একটি বোর্ড, তার ওপরে পতাকার মতো রঙিন ঝুলন্ত সাজ। শিক্ষার্থীরা ফুল ও সাজসজ্জার জিনিস নিয়ে কাজ করছে; মেঝেতে বসে দুজন শিক্ষার্থী কাগজপত্র ও ফুল সাজাচ্ছে এবং একটি ব্যাগ রাখা আছে।
-
কাজটি কি পরিকল্পনা অনুযায়ী হয়েছে? ……………………………………………………
-
সকলে কি সঠিকভাবে দায়িত্ব পালন করেছে? ……………………………………………………
-
কাজটির কোনো তথ্য কি গোপন করেছে? ……………………………………………………
-
এ কাজে কোন গুণের প্রকাশ পেয়েছে? ……………………………………………………
খ) বিবৃতিগুলো পড়ি এবং কোনগুলো সততাকে প্রকাশ করে ও কোনগুলো স্বচ্ছতাকে প্রকাশ করে তা খালি ঘরে লিখি।
- আমি না বলে অন্যের জিনিস নিই না। ……
- আমি আমার ভুল অকপটে স্বীকার করি। ……
- আমি অন্যদের সাথে প্রতারণা করি না। ……
- কাজের ক্ষেত্রে আমরা কোনো তথ্য গোপন করি না। ……
- নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি। ……
- সকলে আমাকে বিশ্বাস করে। ……
- আলোচনা করেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। ……
- সর্বদা সত্য কথা বলি। ……
Printed page 73
গ) পূর্বের পৃষ্ঠার বিবৃতিগুলো আবার পড়ি এবং সততা ও স্বচ্ছতার বৈশিষ্ট্যের মাইন্ডম্যাপ তৈরি করি।
Figure
লেবেল: সততা; বিশ্বাসী হওয়া; স্বচ্ছতা; তথ্য গোপন না করা বর্ণনা: দুটি মাইন্ডম্যাপ। প্রতিটির মাঝখানে একটি রঙিন বৃত্ত, যার ভেতরে যথাক্রমে ‘সততা’ ও ‘স্বচ্ছতা’ লেখা। বৃত্তের চারপাশে চারটি করে খালি বাক্স সংযুক্ত; ‘সততা’-র ওপরের বাঁ বাক্সে ‘বিশ্বাসী হওয়া’ এবং ‘স্বচ্ছতা’-র ওপরের বাঁ বাক্সে ‘তথ্য গোপন না করা’ লেখা, বাকি বাক্সগুলো খালি।
ঘ) বাড়িতে ও বিদ্যালয়ে কী কী কাজের মাধ্যমে নিজের সততা ও স্বচ্ছতা প্রকাশ করি, তা নিচের ছকে লিখি।
| সততা সম্পর্কিত কাজ | স্বচ্ছতা সম্পর্কিত কাজ |
|---|---|
| ১)……………………………… | ১)……………………………… |
| ২)……………………………… | ২)……………………………… |
| ৩)……………………………… | ৩)……………………………… |
| ৪)……………………………… | ৪)……………………………… |
Printed page 74
২ সততা ও স্বচ্ছতার গুরুত্ব
জনাব কামাল আহমেদ একজন আদর্শ শিক্ষক। কর্মজীবনের শুরু থেকেই তিনি সময়মতো নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। কখনো মিথ্যা অজুহাতে নিজের দোষ ঢেকে রাখেননি। মানুষকে কখনো মিথ্যে আশ্বাস দেননি। বিদ্যালয়ের উন্নয়নের জন্য মানুষদের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়েছেন। কিন্তু কেউ কোনোদিন ব্যয় নিয়ে প্রশ্ন তোলেননি। সকলের অংশগ্রহণের মাধ্যমে তিনি টাকা ব্যয় করতেন। ব্যয়ের উদ্দেশ্য ও হিসাব সকলের কাছে উপস্থাপন করতেন। তিনি মনে করতেন, এতে সততা ও জবাবদিহিতা তৈরি হয়। শিক্ষার্থীরা তাঁর ক্লাসে সময়মতো উপস্থিত থেকে শ্রেণিকার্যক্রমে অংশগ্রহণ করত। ভালো পাঠদানের জন্য পূর্বেই প্রস্তুতি গ্রহণ করতেন। তাই শিক্ষার্থীদের কাছে তিনি হয়ে উঠেছিলেন আস্থা ও ভালোবাসার প্রতীক। বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি ছিলেন মুক্তমনা। সেজন্য সততা ও স্বচ্ছতা বজায় রেখেই তিনি কাজ করতে পেরেছেন। সময়ের কাজ সময়ে করা, কথায় ও কাজে মিল থাকা তাঁর বিশেষ গুণ। এসব গুণের জন্য বিদ্যালয় ও বিদ্যালয়ের বাইরের মানুষদের সাথে তাঁর চমৎকার সম্পর্ক তৈরি হয়। তাঁর সততা ও স্বচ্ছতা শিক্ষক, শিক্ষার্থী ও অন্যদের নৈতিক আচরণে উদ্বুদ্ধ করছে।
Figure
বর্ণনা: একটি শ্রেণিকক্ষ। সামনে ব্ল্যাকবোর্ডের কাছে একজন শিক্ষক দাঁড়িয়ে আছেন, তাঁর পাশে একটি টেবিল। শিক্ষার্থীরা বেঞ্চ ও ডেস্কে বসে তাঁর দিকে তাকিয়ে আছে। দেয়ালে দুটি ছবি বা চার্ট টাঙানো।
ক) গল্পটি পড়ে জনাব কামাল আহমেদের গুণাবলির তালিকা তৈরি করি।
১) সময়মতো কাজ করা। ২) …………………………………………………… ৩) …………………………………………………… ৪) ……………………………………………………
Printed page 75
খ) জনাব কামাল আহমেদের গুণগুলোকে নিচের ছক অনুযায়ী শ্রেণিকরণ করি।
| সততার গুণ | স্বচ্ছতার গুণ |
|---|---|
| ১. | ১. |
| ২. | ২. |
| ৩. | ৩. |
| ৪. | ৪. |
গ) গল্পটি ভালোভাবে পড়ে সততা ও স্বচ্ছতার গুরুত্ব লিখি।
| সততার গুরুত্ব | স্বচ্ছতার গুরুত্ব |
|---|---|
| ১. | ১. |
| ২. | ২. |
| ৩. | ৩. |
| ৪. | ৪. |
ঘ) দৈনন্দিন জীবনে সততা ও স্বচ্ছতার গুণ অর্জনের জন্য আমি কী কী করব তা লিখি।
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………………………………………………………
……………………………………………………………………………
Printed page 76
অনুশীলনী
ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও।
১. নিচের কোনটি স্বচ্ছতার বৈশিষ্ট্য?
- ক) তথ্য গোপন না করা
- খ) দায়িত্ব পালনে বিলম্ব করা
- গ) আলোচনা না করেই সিদ্ধান্ত গ্রহণ
- ঘ) ভুল স্বীকার না করা
২. ‘অন্যরা আমাকে বিশ্বাস করে’– এই বাক্যটি দিয়ে নিচের কোন গুণটি প্রকাশ পায়?
- ক) নম্রতা
- খ) সততা
- গ) ন্যায়নিষ্ঠা
- ঘ) শৃঙ্খলা
খ. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।
১) সততা ও স্বচ্ছতা মানুষের ------------- গুণ। ২) নিজ দায়িত্ব ------------- পালন করব। ৩) অন্যের মতামতকে ------------- দেবো।
গ. সত্য হলে তার পাশে ‘স’ ও মিথ্যা হলে তার পাশে ‘মি’ লেখো।
১) অন্যের জিনিস না বলে নেওয়া যায়। ২) দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে সততা প্রকাশ পায়। ৩) সততা ও স্বচ্ছতা আমাদের নৈতিক আচরণে উদ্বুদ্ধ করে। ৪) দলে কাজ করার সময় আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়।
ঘ. সংক্ষিপ্ত প্রশ্ন
১) সততার দুটি বৈশিষ্ট্য লেখো। ২) স্বচ্ছতার দুটি উদাহরণ দাও।
ঙ. বর্ণনামূলক প্রশ্ন
১) সততা ও স্বচ্ছতার গুরুত্ব বর্ণনা করো। ২) কীভাবে বাড়ি ও বিদ্যালয়ে সততা ও স্বচ্ছতার অনুশীলন করবে তা লেখো।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.