Skip to content

Bangladesh and Global Studies chapter 11: Population of Bangladesh

বাংলাদেশের জনসংখ্যা

  • Bangladesh and Global Studies
  • Textbook pages 89-94
  • 1 source
  • 7,092 characters of context

Textbook (verbatim transcription): Population of Bangladesh

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents2

Printed page 89

অধ্যায় ১১

বাংলাদেশের জনসংখ্যা

১ বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি

১৯৭৪ সাল থেকে বাংলাদেশে আদমশুমারি/জনশুমারি শুরু হয়। সাধারণত ১০ বছর পরপর জনশুমারি হয়ে থাকে। বিভিন্ন সময়ের জনশুমারির তথ্য অনুযায়ী বাংলাদেশের গণনাকৃত জনসংখ্যার চিত্র তুলে ধরা হলো।

শুমারির সালগণনাকৃত মোট জনসংখ্যা
১৯৭৪৭ কোটি ৬৪ লক্ষ
১৯৮১৮ কোটি ৯৯ লক্ষ
১৯৯১১১ কোটি ১৫ লক্ষ
২০০১১৩ কোটি ০৫ লক্ষ
২০১১১৪ কোটি ৯৭ লক্ষ
২০২২১৬ কোটি ৫৮ লক্ষ

ছক-১

ক) উপরে দেওয়া জনসংখ্যার ছকটি পড়ি এবং শুমারির সাল অনুযায়ী জনসংখ্যার কী পরিবর্তন হয়েছে তা বের করি।

সময়জনসংখ্যার পরিবর্তন
১৯৭৪ থেকে ১৯৮১১ কোটি ৩৫ লক্ষ জনসংখ্যা বেড়েছে
১৯৮১ থেকে ১৯৯১
১৯৯১ থেকে ২০০১
২০০১ থেকে ২০১১
২০১১ থেকে ২০২২

Printed page 90

বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব ও বৃদ্ধির হার
সালগড় বার্ষিক বৃদ্ধির হারজনসংখ্যার ঘনত্ব (জন)
১৯৮১২.৮৪৫৯০
১৯৯১২.০১৭২০
২০০১১.৫৮৮৪৩
২০১১১.৪৬৯৭৬
২০২২১.২২১১১৯

ছক-২

একটি দেশে প্রতি বর্গকিলোমিটারে যতজন লোক বাস করে, তাকে জনসংখ্যার ঘনত্ব বলে। আর গড় বছরে প্রতি ১০০ জনে কতজন লোক বৃদ্ধি পায়, তা-ই জনসংখ্যার বৃদ্ধির হার। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে দশম। সিঙ্গাপুরের অবস্থান তৃতীয় এবং হংকং চতুর্থ। ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে তেত্রিশতম ও ছাপ্পান্নতম।

খ) উপরের ছক-২ এর তথ্য পড়ে ১৯৮১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার ও জনসংখ্যার ঘনত্বের তুলনা করি।

সালঘনত্বের হ্রাস বা বৃদ্ধিগড় বার্ষিক বৃদ্ধির হারের হ্রাস বা বৃদ্ধি
১৯৮১ থেকে ১৯৯১
১৯৯১ থেকে ২০০১
২০০১ থেকে ২০১১
২০১১ থেকে ২০২২

গ) উপরের ছক-১ ও ছক-২ এর তথ্যের আলোকে নিচের ছকে ১৯৮১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত জনসংখ্যা ও গড় বার্ষিক বৃদ্ধির হারের তথ্য লিখি এবং জনসংখ্যা ও গড় বার্ষিক বৃদ্ধির হারের মধ্যে কী ধরনের পরিবর্তন হয়েছে তা নির্ণয় করি।

সালজনসংখ্যাগড় বার্ষিক বৃদ্ধির হার
১৯৮১
১৯৯১
২০০১
২০১১
২০২২
জনসংখ্যা ও গড় বার্ষিক বৃদ্ধির হারের পরিবর্তন

Printed page 91

২ পরিবার, সমাজ ও রাষ্ট্রে অধিক জনসংখ্যার প্রভাব

Figure

বর্ণনা: একটি গ্রামের বাড়ির উঠানে একটি পরিবার দেখানো হয়েছে। ছনের চালার ঘরের বারান্দায় এক নারী রান্নার কাজ করছেন, ঘরের ভেতরে এক নারী শিশুকে কোলে নিয়ে বসে আছেন, এক পুরুষ বারান্দায় বসে আছেন এবং তাঁর কাছে এক নারী একটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। উঠানে মুরগি ও হাঁস-জাতীয় পাখি ঘুরে বেড়াচ্ছে।

ক) ছবিটি দেখি ও নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে লিখি।

ছবিটি কীসের?
পরিবারের সদস্যসংখ্যা কম না বেশি?
অধিক জনসংখ্যার কারণে পরিবারে কী কী অসুবিধা হয়?

অধিক জনসংখ্যা পরিবার, সমাজ ও রাষ্ট্রের উপর নানাধরনের চাপ সৃষ্টি করে। ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ হয় না। অধিক জনসংখ্যার জন্য অতিরিক্ত খাদ্য, বস্ত্র ও বাসস্থান প্রয়োজন হয়। এসব প্রয়োজন মেটাতে পরিবার ও রাষ্ট্র হিমশিম খায়। গৃহহীনের সংখ্যা বেড়ে যায়। সমাজে অপরাধ বেড়ে যায়।

Printed page 92

পরিবার তার সদস্যদের প্রয়োজনীয় শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করতে পারে না। দেশের শতভাগ লোককে সাক্ষর করা যাচ্ছে না। ফলে দক্ষ জনবল তৈরি হচ্ছে না। বেকার লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চাহিদা মোতাবেক স্বাস্থ্যসেবা না পাওয়ায় অসুস্থ মানুষের সংখ্যা ও মৃত্যুহার বেড়ে যাচ্ছে।

অধিক জনসংখ্যার জন্য আবাদি জমির উপর চাপ পড়ে। পাহাড় ও গাছপালা কেটে বাসস্থান তৈরি করে। নদীনালায় ময়লা-আবর্জনা ফেলে দূষিত করে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। অধিক জনসংখ্যা মানুষের যাতায়াতে অসুবিধা সৃষ্টি করে। ফলে যানবাহনের উপর অধিক চাপ সৃষ্টি হয়।

খ) উপরের অনুচ্ছেদটুকু পড়ে নিচের মাইন্ডম্যাপটি সম্পূর্ণ করি।

Figure

লেবেল: অধিক জনসংখ্যার প্রভাব; পরিবেশ; খাদ্য; স্বাস্থ্য; শিক্ষা; যানবাহন; বাসস্থান; শিক্ষার সুযোগ পায় না বর্ণনা: কেন্দ্রে "অধিক জনসংখ্যার প্রভাব" লেখা একটি বর্গাকার বক্স। তার চারপাশে একটি বৃত্তাকার চক্র ছয়টি অংশে ভাগ করা: উপরে "পরিবেশ", ডানদিকে উপরে "খাদ্য", ডানদিকে নিচে "স্বাস্থ্য", নিচে "শিক্ষা", বামদিকে নিচে "যানবাহন" এবং বামদিকে উপরে "বাসস্থান"। প্রতিটি অংশের বাইরে একটি করে রঙিন তির ও দুটি করে ফাঁকা বক্স রয়েছে; শুধু নিচের বাম দিকের বক্সে "শিক্ষার সুযোগ পায় না" লেখা আছে, বাকি বক্স ফাঁকা।

Printed page 93

গ) পূর্বের তথ্যের আলোকে অতিরিক্ত জনসংখ্যা না হলে কী কী সুবিধা হতো তা লিখি।

Figure

লেবেল: অধিক জনসংখ্যা না থাকার সুবিধা, বেকারত্ব কম হতো বর্ণনা: উপরে একটি উপবৃত্তে "অধিক জনসংখ্যা না থাকার সুবিধা" লেখা; সেখান থেকে তীরচিহ্ন নিচের পাঁচটি হীরকাকৃতি বাক্সের দিকে গেছে। সবচেয়ে বাঁদিকের বাক্সে "বেকারত্ব কম হতো" লেখা; বাকি চারটি বাক্স ফাঁকা।

ঘ) নিপুর পরিবারে সদস্যসংখ্যা অধিক। তার পরিবারে কী কী সমস্যা হতে পারে তা লিখি।

ক্রমিকসমস্যা
১.
২.
৩.
৪.
৫.

Printed page 94

অনুশীলনী

ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও।

১. সাধারণত কত বছর পরপর আদমশুমারি হয়ে থাকে?

ক) ১০ বছর খ) ১২ বছর গ) ১৫ বছর ঘ) ২০ বছর

২. জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির ফলে জনসংখ্যার ঘনত্ব ----------

ক) হ্রাস পায় খ) অপরিবর্তিত থাকে গ) বৃদ্ধি পায় ঘ) সর্বোচ্চ হয়

খ. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।

১) সর্বশেষ আদমশুমারিতে গণনাকৃত বাংলাদেশের জনসংখ্যা ---------- কোটি ৫৮ লক্ষ।

২) ভারতের তুলনায় বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব ----------।

৩) বাসস্থানের জন্য অধিক হারে গাছপালা কাটা ---------- ভারসাম্য নষ্ট করে।

গ. সত্য হলে তার পাশে 'স' ও মিথ্যা হলে তার পাশে 'মি' লেখো।

১) অধিক জনসংখ্যা পরিবেশের ভারসাম্য বজায় রাখে।

২) অধিক জনসংখ্যার ফলে যানবাহনে অতিরিক্ত চাপ পড়ে।

৩) নদী-নালায় ময়লা-আবর্জনা ফেললে পানি দূষিত হয়।

৪) পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে অধিক সংখ্যক দক্ষ জনবল তৈরি হয়।

ঘ. বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো।

বাম পাশডান পাশ
বাংলাদেশে জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার সর্বনিম্ন ছিল১৯৮১ সালে
জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থানবিশ্বে চতুর্থ
পাহাড় ও গাছপালা কাটা বন্ধ হলেপরিবেশ দূষিত হয়
যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেললে২০২২ সালে
বিশ্বে দশম
পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে

ঙ. সংক্ষিপ্ত প্রশ্ন।

১. পরিবারের সদস্য কম হলে কী কী সুবিধা হয়?

২. ২০০১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হারে কী ধরনের পরিবর্তন ঘটেছে?

৩. আবাদি জমিতে বাসস্থান নির্মাণ কীরূপ সমস্যা সৃষ্টি করে?

চ. বর্ণনামূলক প্রশ্ন।

১. পরিবারে সদস্যসংখ্যা অধিক হলে কী কী সমস্যা হতে পারে?

২. অধিক জনসংখ্যা সমাজে কী কী অসুবিধা সৃষ্টি করতে পারে তা বর্ণনা করো।

৩. অধিক জনসংখ্যা পরিবেশের উপর কী কী প্রভাব ফেলে?

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.