Bangladesh and Global Studies chapter 12: Labor and Occupation
শ্রম ও পেশা
- Bangladesh and Global Studies
- Textbook pages 95-101
- 1 source
- 7,626 characters of context
Textbook (verbatim transcription): Labor and Occupation
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents3ShowHide
Printed page 95
অধ্যায় ১২
শ্রম ও পেশা
১ শ্রমের প্রয়োজনীয়তা
Figure: ছবি-১
বর্ণনা: দুজন ব্যক্তি রাস্তায় ময়লা পরিষ্কার করছেন। একজন ঝাড়ু দিচ্ছেন; অন্যজন সবুজ ডাস্টবিনের পাশে বড় বস্তা ধরে আছেন।
Figure: ছবি-২
বর্ণনা: একজন শিক্ষিকা শ্রেণিকক্ষে দাঁড়িয়ে আছেন; সামনের বেঞ্চে শিক্ষার্থীরা বসে পড়ছে ও লিখছে।
ক) উপরের ছবি দুটি দেখে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি।
| প্রশ্ন | উত্তর | |
|---|---|---|
| ছবি-১ | ১. তাঁরা কী কাজ করছেন? ২. তাঁদের কী বলা হয়? ৩. এ কাজ করতে তাঁরা কী ধরনের শ্রম ব্যবহার করেন? | ১. ২. ৩. |
| ছবি-২ | ১. মহিলাটি কী কাজ করছেন? ২. তাঁকে কী বলা হয়? ৩. এ কাজ করতে তিনি কী ধরনের শ্রম ব্যবহার করেন? | ১. ২. ৩. |
Printed page 96
সমাজের নানা প্রয়োজনে বিভিন্ন পেশার মানুষ রয়েছে। প্রতিটি পেশার মানুষ শ্রম দিয়ে থাকেন। প্রতিটি পেশার মানুষ দৈহিক ও মানসিক শ্রম দেন। কোনো পেশায় দৈহিক শ্রম বেশি, আবার কোনো পেশায় মানসিক শ্রম বেশি প্রয়োজন হয়।
খ) আমাদের আশপাশে থাকা বিভিন্ন পেশার মানুষ, যাঁরা শ্রম দিয়ে থাকেন, তাঁদের তালিকা তৈরি করি।
১) .............................................. ২) .............................................. ৩) .............................................. ৪) .............................................. ৫) .............................................. ৬) .............................................. ৭) .............................................. ৮) ..............................................
আজাদ তখন চতুর্থ শ্রেণির ছাত্র। মনে মনে সিদ্ধান্ত নেয় সে শিক্ষক হবে। কিন্তু পড়াশোনায় ভালো ফল করতে পারে না। বিদ্যালয়ের শিক্ষক তাকে আরও বেশি পরিশ্রম করতে বলেন। উৎসাহ পেয়ে নিজের শ্রম ও মেধা দিয়ে শিক্ষা অর্জন করতে থাকে। তার পরিশ্রম সার্থক হয়। শিক্ষক হয়ে সে তার লক্ষ্য অর্জন করে।
শুরু হয় তাঁর নতুন পথচলা। নিজেকে আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তুলতে তিনি প্রচুর শ্রম দেন। তাঁর ক্লাসে শিক্ষার্থীরা খুবই আনন্দ পায়। শিক্ষার্থীরা তাঁকে খুব ভালোবাসে ও সম্মান করে। বিদ্যালয়ের নানা কাজে তিনি নিজেকে নিয়োজিত রাখেন। তিনি সব সময় বিদ্যালয়ের উন্নয়ন নিয়ে চিন্তা করেন। তিনি ভাবেন, ভালো কাজের জন্য শ্রম দিতেই হবে। তাঁর এ শ্রম শিক্ষার্থী ও সমাজের অনেকের দৃষ্টিভঙ্গিকে বদলে দেয়। তিনি এতে আনন্দ পান। তিনি মনে করেন, এ শ্রম তাঁর দেশসেবার জন্য।
Printed page 97
গ) গল্পটি পড়ি ও কেন শ্রমের প্রয়োজন সে সম্পর্কিত মাইন্ডম্যাপ তৈরি করি।
Figure
লেবেল: কেন শ্রমের প্রয়োজন; সমাজের উন্নয়নে বর্ণনা: মাঝখানে একটি বৃত্তে "কেন শ্রমের প্রয়োজন" লেখা। সেখান থেকে পাঁচটি দিকে তীর বের হয়ে পাঁচটি বৃত্তে যাচ্ছে; ডান দিকের বৃত্তে "সমাজের উন্নয়নে" লেখা, বাকি চারটি বৃত্ত ফাঁকা।
ঘ) বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখতে আমরা কোন কোন ক্ষেত্রে শ্রম দেবো তার তালিকা তৈরি করি।
১. .............................................................................................. ২. .............................................................................................. ৩. .............................................................................................. ৪. ..............................................................................................
Printed page 98
২ পেশার গুরুত্ব
Figure: ছবি-১
বর্ণনা: কয়েকজন ব্যক্তি সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন; পেছনে কাপড়ের স্তূপ রাখা আছে।
Figure: ছবি-২
বর্ণনা: একজন ট্রাফিক পুলিশ রাস্তায় দাঁড়িয়ে আছেন। পাশে একজন ব্যক্তি লাল ফিতা পরে সবুজ রঙের যানবাহনের দিকে হাত তুলে নির্দেশ দিচ্ছেন; রাস্তায় অন্যান্য যানবাহন রয়েছে।
ক) ছবি দুটি পর্যবেক্ষণ করি ও প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি।
| প্রশ্ন | উত্তর | |
|---|---|---|
| ছবি- ১ | ১. তাঁরা কী কাজ করছেন? ২. তাঁদের পেশা কী? ৩. সমাজে এ পেশাজীবীদের গুরুত্ব কী? | ১. ২. ৩. |
| ছবি- ২ | ১. তাঁরা কী কাজ করছেন? ২. এ পেশার নাম কী? ৩. এ পেশাজীবীদের আমাদের প্রয়োজন কেন? | ১. ২. ৩. |
Printed page 99
Figure
লেবেল: পেশাজীবী— ১, পেশাজীবী—২ বর্ণনা: দুজন ব্যক্তির প্রতিকৃতি; প্রতিটি প্রতিকৃতির পাশে একটি করে সংলাপের বুদবুদ আছে। প্রথম ব্যক্তির বুদবুদে লেখা আছে তিনি পণ্য বেচাকেনা করেন, ন্যায্যমূল্য রাখেন এবং ওজনে কম দেন না। দ্বিতীয় ব্যক্তির বুদবুদে লেখা আছে তিনি মানুষের রোগ নির্ণয় করেন, রোগ অনুযায়ী ওষুধ দেন এবং মানুষকে অন্যান্য স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন।
খ) উপরের তথ্যগুলো পড়ে পেশাজীবী চিহ্নিত করি এবং এ পেশাজীবীরা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ তা লিখি।
| পেশার পরিচয় | কেন গুরুত্বপূর্ণ | |
|---|---|---|
| পেশাজীবী - ১ | ১. ২. ৩. | |
| পেশাজীবী - ২ | ১. ২. ৩. |
Printed page 100
গ) আমাদের চারপাশে থাকা আরও অন্য পেশাজীবী খুঁজি এবং সমাজে কেন তাঁরা গুরুত্বপূর্ণ তা লিখি।
| পেশার নাম | কেন গুরুত্বপূর্ণ |
|---|---|
| …………………………………… | |
| …………………………………… | |
| …………………………………… | |
| …………………………………… | |
| …………………………………… | |
| …………………………………… |
| পেশার নাম | কেন গুরুত্বপূর্ণ |
|---|---|
| …………………………………… | |
| …………………………………… | |
| …………………………………… | |
| …………………………………… | |
| …………………………………… | |
| …………………………………… |
| পেশার নাম | কেন গুরুত্বপূর্ণ |
|---|---|
| …………………………………… | |
| …………………………………… | |
| …………………………………… | |
| …………………………………… | |
| …………………………………… | |
| …………………………………… |
| পেশার নাম | কেন গুরুত্বপূর্ণ |
|---|---|
| …………………………………… | |
| …………………………………… | |
| …………………………………… | |
| …………………………………… | |
| …………………………………… | |
| …………………………………… |
ঘ) নিচের প্রশ্নগুলো নিয়ে চিন্তা করি এবং এর সপক্ষে তথ্য প্রদান করি।
| প্রশ্ন | উত্তর |
|---|---|
| ১. আমি বড়ো হয়ে কোন পেশা গ্রহণ করতে চাই? | |
| ২. আমার বাছাই করা পেশায় কাজ করতে কী কী যোগ্যতা লাগবে? | |
| ৩. এ পেশার মাধ্যমে আমি কী ভূমিকা পালন করতে পারি? |
Printed page 101
অনুশীলনী
ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও।
১. কোন পেশায় মানসিক শ্রম বেশি প্রয়োজন?
- ক) চালক
- খ) শিক্ষক
- গ) পোশাকশ্রমিক
- ঘ) ট্র্যাফিক পুলিশ
২. বিভিন্ন পেশায় মানুষের শ্রমদানের মূল উদ্দেশ্য কোনটি হওয়া উচিত?
- ক) দেশের সেবা করা
- খ) নিজের সুনাম অর্জন
- গ) উন্নত জীবনযাপন
- ঘ) ধনী হওয়া
৩. নিচের কোন পেশাজীবী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ সহায়তা করে?
- ক) দিনমজুর
- খ) অগ্নিনির্বাপণকর্মী
- গ) ট্র্যাফিক পুলিশ
- ঘ) গাড়ির কারিগর
খ. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।
১) প্রত্যেক পেশার মানুষ দৈহিক ও --------- শ্রম দেন। ২) যিনি ভালো কাজের জন্য প্রচুর শ্রম দেন, তাঁকে সকলে --------- করে। ৩) পরিবার ও সমাজের কল্যাণের জন্য ---------প্রয়োজন। ৪) প্রত্যেক বিক্রেতার উচিত ন্যায্য --------- দ্রব্য বিক্রি করা।
গ. সত্য হলে তার পাশে 'স' ও মিথ্যা হলে তার পাশে 'মি' লেখো।
১) সকল পেশায় দৈহিক ও মানসিক শ্রম সমান। ২) পরিচ্ছন্নতা কর্মীর মানসিক শ্রম বেশি। ৩) শ্রম ও মেধা দিয়ে শিক্ষা অর্জন করলে সফল হওয়া যায়। ৪) দেশ সেবার জন্য শ্রম দান করতে হয়। ৫) শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষকের ভূমিকা অধিক।
ঘ. সংক্ষিপ্ত প্রশ্ন
১) পরিচ্ছন্নতাকর্মী কেন প্রয়োজন? ২) তোমার আশপাশে কোন কোন পেশার মানুষ আছে? ৩) দোকানদারকে পণ্য বেচাকেনায় কোন দুটি বিষয় মেনে চলা উচিত?
ঙ. বর্ণনামূলক প্রশ্ন
১) তোমার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে তুমি কীভাবে ভূমিকা পালন করবে তা বর্ণনা করো।
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.