Skip to content

Bangladesh and Global Studies chapter 13: Money and Resources

অর্থ ও সম্পদ

  • Bangladesh and Global Studies
  • Textbook pages 102-107
  • 1 source
  • 7,462 characters of context

Textbook (verbatim transcription): Money and Resources

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents4

Printed page 102

অধ্যায় ১৩

অর্থ ও সম্পদ

১ অর্থ ও সম্পদের সাশ্রয়ী ব্যবহার

ক) নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে প্রশ্নগুলোর উত্তর লিখি।

Figure

লেবেল: ছবি - ১, ছবি - ২ বর্ণনা: একটি দোকানের ভেতরের দৃশ্য। দোকানদার একজন ক্রেতা মহিলাকে পণ্য ও টাকা লেনদেন করছেন; দোকানের তাকে বিভিন্ন পণ্য সাজানো আছে, সামনে ক্যালকুলেটর ও কিছু জিনিস রাখা। ক্রেতার হাতে একটি ব্যাগ।

১. ছবিতে কী করা হচ্ছে?উত্তর: …………………………
২. কী দিয়ে কেনাকাটা হচ্ছে?উত্তর: …………………………
৩. এ ছবিতে কী কী সম্পদ আছে?উত্তর: …………………………

১. ছবি দুটিতে কী করা হচ্ছে?

উত্তর: ……………………………………

২. কোন ছবিতে পানি অপচয় হচ্ছে?

উত্তর: ……………………………………

৩. কোন ছবিতে পানি সাশ্রয় হচ্ছে?

উত্তর: ……………………………………

Figure

লেবেল: ছবি - ১, ছবি - ২ বর্ণনা: দুটি ছবিতে একটি ছেলে দাঁত ব্রাশ করছে। ছবি - ১-এ ছেলেটি বেসিনের কল খোলা রেখে ব্রাশ করছে; ছবি - ২-এ কল বন্ধ করে ব্রাশ করছে।

Printed page 103

Figure

লেবেল: গোসলের জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু ব্যবহার করি; প্রয়োজন ছাড়া লাইট ও ফ্যান ব্যবহার করি না; মা সারাদিন নিবু নিবু করে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখেন; আমি আমার খাতা-কলম নষ্ট না করে যথাযথভাবে ব্যবহার করি; টিফিনের টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করি; আমি প্লেটে খাবার রেখেই খাওয়া শেষ করি বর্ণনা: ছয়টি বক্তব্যের বুদবুদ (১-৬ নম্বর চিহ্নিত)। প্রতিটি বুদবুদে একটি করে বক্তব্য লেখা আছে।

খ) উপরের বিবৃতিগুলো পড়ে অর্থ ও সম্পদের সাশ্রয়ী ব্যবহার ও অপচয়-সংক্রান্ত বিবৃতি শ্রেণিকরণ করে ছকে নম্বর লিখি।

সাশ্রয়ী ব্যবহারঅপচয়

দৈনন্দিন জীবনে আমরা নানা কাজে অর্থ ও সম্পদের ব্যবহার করে থাকি। টাকা দিয়ে আমরা পণ্য কেনাবেচা করে থাকি। পারিবারিক জীবনে খাদ্য, জামা-কাপড়, শিক্ষা উপকরণ ইত্যাদি ক্রয় করতে টাকার প্রয়োজন। কিন্তু এই অর্থ ব্যয় করার ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে। পরিকল্পনা করে ব্যয় করলে অর্থের সাশ্রয় হয়, যা সঞ্চয়ের সহায়ক। বাড়ি ও বিদ্যালয়ে আমরা বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি ব্যবহার করে থাকি। বাড়িতে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে। অযথা গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা যাবে না। প্রয়োজন না থাকলেও অনেক সময় পানি ফুটাতে থাকি। এতে গ্যাসের অপচয় হয়। ঘরে কেউ নেই অথচ লাইট জ্বলছে, ফ্যান চলছে। এমন অপচয় না করে আমরা সাশ্রয়ী হতে পারি। বাড়ি বা বিদ্যালয়ে প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করা ঠিক নয়। ব্যবহারের পর পানির কল বন্ধ করা জরুরি। একইভাবে নিজ বাড়ি ও বিদ্যালয়ের আসবাবপত্র এমনভাবে ব্যবহার করতে হবে যাতে নষ্ট না হয়। একবার ব্যবহার করা যায় এমন জিনিসের পরিবর্তে বারবার ব্যবহারযোগ্য জিনিস ক্রয় করা উচিত। অনেক ব্যবহার উপযোগী জিনিস আছে যেমন-কাপড়, খেলনা যা আমরা ব্যবহার না করে ফেলে দিই, তা অন্যকে ব্যবহারের জন্য দেওয়া যেতে পারে। এরকম পুনর্ব্যবহার করেও সম্পদের সাশ্রয় করা যায়। নানা ধরনের নষ্ট কাগজ, প্লাস্টিক ও ধাতব বস্তু দিয়ে পুনরায় নতুন দ্রব্য তৈরি করে ব্যবহার করা যায়। এতেও সম্পদের সাশ্রয় হয়। তাই অর্থ ও সম্পদ ব্যবহারে আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন।

Printed page 104

গ) পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদ পড়ি এবং অর্থ-সম্পদের সাশ্রয়ী ব্যবহার কীভাবে করা যায় তা লিখি।

সাশ্রয়ী ব্যবহারের উপায়
১. ব্যবহার শেষে গ্যাসের চুলা বন্ধ রাখা
২.
৩.
৪.
৫.

ঘ) আমি পরিবারে ও বিদ্যালয়ে কীভাবে অর্থ ও সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হবো তা লিখি।

Printed page 105

২ আমরা যেভাবে সঞ্চয় করতে পারি

Figure

লেবেল: ছবি-১; ছবি-২; নগদ প্রদান; নগদ গ্রহণ; ব্যাংকের নাম [অস্পষ্ট] বর্ণনা: ছবি-১-এ একটি ছেলে মাটির ব্যাংকে মুদ্রা রাখছে। ছবি-২-এ একটি ব্যাংকের কাউন্টার; কাউন্টারের ওপরে "নগদ প্রদান" ও "নগদ গ্রহণ" লেখা। কাউন্টারে একজন মহিলা ও একজন পুরুষ টাকা লেনদেন করছেন, এবং কাউন্টারের অপর পাশে আরও কয়েকজন ব্যক্তি আছেন।

ক) ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করি।

প্রশ্নছবি-১ছবি-২
১. কীসের ছবি?
২. ছবিতে কে কী করছে?
৩. কেন টাকা বা পয়সা জমা রাখছে?

রাজু এখন চতুর্থ শ্রেণিতে পড়ে। সে তৃতীয় শ্রেণিতে শিখেছে কেন অর্থ সঞ্চয় করতে হয়। এবার সে সিদ্ধান্ত নিয়েছে টাকা সঞ্চয় করবে। কিন্তু কীভাবে? সে তার বাবা ও মায়ের কাছে এ বিষয়ে জানতে চায়। বাবা তাকে একটি মাটির ব্যাংক কিনে দেন। মা তাকে পাঁচ টাকার একটি ধাতব মুদ্রা দেন প্রথম সঞ্চয় হিসেবে। সে তা মাটির ব্যাংকে জমায়। শুরু হলো তার সঞ্চয় করা। বাবা ও মা মাঝে মাঝে টিফিনের জন্য টাকা দিতেন। সে টিফিনের টাকা সবটুকু খরচ করে না। একটু একটু করে সেই টাকা সঞ্চয় করে। কেউ যদি তাকে উপহার হিসেবে টাকা দেয়, সেই টাকাও সম্পূর্ণ খরচ করে না। সেখান থেকেও টাকা সঞ্চয় করে। বাড়ির সদস্যরা টাকা দেন, সে তা জমায়। সপ্তাহের শনিবার সে 'ব্যয়হীন' দিন হিসেবে নির্ধারণ করেছে। এদিন নিজের জন্য কোনো টাকা খরচ করবে না। সে কেনাকাটা করার সময় অনেক সচেতন থাকে। দোকানি যা চান তা দিয়ে না কিনে দরদাম যাচাই করে জিনিস কেনে। এতে টাকাও বেঁচে যায়। সে অন্যদেরও এমনভাবে খরচ করতে উৎসাহিত করে। সে ভেবে রেখেছে বড়ো হয়ে ব্যাংকে টাকা সঞ্চয় করবে।

Printed page 106

খ) পূর্বের পৃষ্ঠার ঘটনাটি পড়ি ও টাকা-পয়সা সঞ্চয় করার পথগুলো খুঁজে বের করে লিখি।

Figure

লেবেল: টাকা-পয়সা সঞ্চয় করার উপায়; সপ্তাহে একদিন খরচ না করা; (অন্য পাঁচটি ফাঁকা বক্সে কোনো লেখা নেই) বর্ণনা: একটি বৃত্তাকার চিত্র, কেন্দ্রে "টাকা-পয়সা সঞ্চয় করার উপায়" লেখা। বৃত্তের চারপাশ থেকে ছয়টি রেখা ছয়টি গোলাকার বক্সের দিকে গেছে; নিচের ডান কোণের বক্সে "সপ্তাহে একদিন খরচ না করা" লেখা আছে, বাকি পাঁচটি বক্স ফাঁকা।

গ) ভূমিকা অভিনয় (ক্রয় ও বিক্রয়: কিছু শিক্ষার্থী দোকানি সাজবে, কিছু শিক্ষার্থী ক্রেতা সাজবে। একাধিক দোকান হবে। ক্রেতা বিভিন্ন দোকানে দরদাম করে কম দামে জিনিস কিনবে। উদ্দেশ্য হলো টাকা সাশ্রয় করা।)

ঘ) আমি বাড়িতে অর্থ সঞ্চয় করার জন্য একটি পরিকল্পনা তৈরি করি।

গৃহীত কার্যক্রম
১.
২.
৩.
৪.

Printed page 107

অনুশীলনী

ক. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও।

১. পানি পান শেষে বোতলের অবশিষ্ট পানি ফেলে দেওয়া সম্পদের– ক) যথাযথ ব্যবহার খ) সাশ্রয়ী ব্যবহার গ) অপচয় করা ঘ) বিকল্প ব্যবহার

২. পুরানো জামা-কাপড়, খেলনা ব্যবহার না করলে কী করা উচিত? ক) ফেলে দেওয়া খ) অন্যকে দেওয়া গ) রেখে দেওয়া ঘ) পুড়িয়ে ফেলা

৩. অর্থ ও সম্পদ ব্যয়ে সাশ্রয়ী হলে কোনটি বৃদ্ধি পাবে? ক) সঞ্চয় খ) কেনাকাটা গ) নগদ অর্থ ঘ) ভোগ

খ. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।

১) অর্থ দিয়ে পণ্য ------------ করা যায়। ২) উপহারের টাকা খরচ না করে ------------ করা যায়। ৩) রান্না শেষে গ্যাসের চুলা নিভিয়ে রাখলে ------------ সাশ্রয় হয়। ৪) অর্থ ও সম্পদ ব্যবহারে সকলেরই ------------ হওয়া প্রয়োজন।

গ. সত্য হলে তার পাশে 'স' ও মিথ্যা হলে তার পাশে 'মি' লেখ।

১) অর্থ দিয়ে শুধু খাদ্যদ্রব্য ক্রয় করা যায়। ২) সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হওয়া উচিত। ৩) আজকের সঞ্চয় আগামী দিনের সম্পদ।

ঘ. বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো।

বাম পাশডান পাশ
দোকানে গিয়ে দরদাম করেঅন্যকে দেবো
মাটির ব্যাংকে টাকা রেখেজিনিস কিনব
সম্পদের অপচয় রোধ করেসঞ্চয় করা যায়
পুরানো পোশাক ফেলে না দিয়েনিরাপদে রাখা যায়
অর্থ-সম্পদ বাড়ানো যায়
নষ্ট করব

ঙ. সংক্ষিপ্ত প্রশ্ন

১) অর্থের কাজ কী? ২) সঞ্চয় করা কেন প্রয়োজন?

চ. বর্ণনামূলক প্রশ্ন

১) সম্পদের অপচয় রোধের উপায় বর্ণনা করো। ২) মানুষের জীবনে কেন অর্থের প্রয়োজন তা ব্যাখ্যা করো। ৩) সঞ্চয় কীভাবে বৃদ্ধি করা যায় তা বর্ণনা করো।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.