Skip to content

Primary Mathematics chapter 1: Numbers and Place Value

সংখ্যা ও স্থানীয় মান

  • Primary Mathematics
  • Textbook pages 1-22
  • 1 source
  • 26,166 characters of context

Textbook (verbatim transcription): Numbers and Place Value

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents7

Printed page 1

অধ্যায় ১

সংখ্যা ও স্থানীয় মান

সংখ্যা গণনা

Figure

বর্ণনা: লাল রঙের একটি তিন চাকাবিশিষ্ট পরিবেশবান্ধব গাড়ি, পাশ থেকে দেখানো হয়েছে।

একটি পরিবেশবান্ধব গাড়ির মূল্য ৩১২৮৪১৩১২৮৪১ টাকা। আমরা কীভাবে এই সংখ্যাটি গণনা করে পড়তে ও লিখতে পারি?

এসো আমরা ভেবে দেখি কীভাবে বড়ো সংখ্যা গণনা করা যায়।

আমরা ৩য় শ্রেণির মতোই স্থানীয় মান ব্যবহার করে গণনা করে পড়তে ও লিখতে পারি। চলো, আমরা গাড়ির মূল্য পড়ি ও লিখি।

স্থানের নাম

লক্ষঅযুতহাজারশতকদশকএকক
৩১২৮৪১
তিন লক্ষবারো হাজারআট শতএকচল্লিশ

আমরা ৩১২৮৪১৩১২৮৪১ সংখ্যাটি পড়ি ‘তিন লক্ষ বারো হাজার আটশত একচল্লিশ’।

Figure

লেবেল: ৩ ১ ২ ৮ ৪ ১; ১ একক; ৪ দশক; ৮ শতক; ২ হাজার; ১ অযুত; ৩ লক্ষ; ১২ হাজার; ১; ৪০; ৮০০; ২০০০; ১০০০০; ৩০০০০০ বর্ণনা: উপরে সংখ্যা ৩১২৮৪১ এর অঙ্কগুলো লেখা; প্রতিটি অঙ্ক রেখা দিয়ে বাম দিকের স্থানের নাম ও ডান দিকের স্থানীয় মানের সাথে যুক্ত। ২ হাজার ও ১ অযুত এর রেখা দুটি একটি বন্ধনী দ্বারা যুক্ত হয়ে ১২ হাজার লেখা হয়েছে।

Printed page 2

১. আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন ২৯০৫১৬২৯০৫১৬। সংখ্যাটি পড়ি এবং লিখি।

আগের নিয়মে সংখ্যাটি গণনা করতে পারি।

সংখ্যাটি স্থানীয় মানের ছকে বসালে সহজ হবে।

লক্ষঅযুতহাজারশতকদশকএকক

সংখ্যাটি কথায় লিখি ____________________

২. বাংলাদেশের একটি জেলার লোকসংখ্যা ৩১৬৯৬১৫৩১৬৯৬১৫ জন। সংখ্যাটি আমরা কীভাবে পড়ব?

এই বড়ো সংখ্যাটি আমরা আগের নিয়মে গণনা করতে পারি।

অপেক্ষা করো! আমার কাছে একটু অন্য রকম লাগছে, কারণ এখানে বামদিকের ৩৩ এর স্থানীয় মানের স্থানটি নাই।

Figure

লেবেল: ৩ বর্ণনা: ছকের বাম দিকে, ছকের বাইরে একটি হলুদ বর্গে ৩ লেখা।

লক্ষঅযুতহাজারশতকদশকএকক
১৬৯৬১৫

স্থানের নাম

নিযুতলক্ষঅযুতহাজারশতকদশকএকক
৩১৬৯৬১৫

আমাদের নতুন স্থানটির নাম ‘নিযুত’।

১১ নিযুত অর্থ হলো ১০১০ লক্ষ।

Printed page 3

Figure

লেবেল: ৩ ১ ৬ ৯ ৬ ১ ৫; ৫ একক; ১ দশক; ৬ শতক; ৯ হাজার; ৬ অযুত; ১ লক্ষ; ৩ নিযুত; ৬৯ হাজার; ৩১ লক্ষ; ৫; ১০; ৬০০; ৯০০০; ৬০০০০; ১০০০০০; ৩০০০০০০ বর্ণনা: উপরে সংখ্যা ৩১৬৯৬১৫ এর অঙ্কগুলো লেখা; প্রতিটি অঙ্ক রেখা দিয়ে বাম দিকের স্থানের নাম ও ডান দিকের স্থানীয় মানের সাথে যুক্ত। ৯ হাজার ও ৬ অযুত এর রেখা একটি বন্ধনী দ্বারা যুক্ত হয়ে ৬৯ হাজার লেখা হয়েছে, এবং ১ লক্ষ ও ৩ নিযুত এর রেখা একটি বন্ধনী দ্বারা যুক্ত হয়ে ৩১ লক্ষ লেখা হয়েছে। ডান দিকের দুটি বক্স ফাঁকা।

১. স্থানীয় মান অনুযায়ী গণনা করি ও সংখ্যাটি লিখি।

নিযুতলক্ষঅযুতহাজারশতকদশকএকক
১০০০০১
১০০০০১
১০০০০০১০০০০১০০১
১০০০০০০১০০০০০১০০০০১০০০১০০১
১০০০০০০১০০০০০১০০০০১০০০১০০১০১
১০০০০০০১০০০০০১০০০০১০০০১০০১০১

সংখ্যাটি হলো ......................................

২. নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি ও কথায় লিখি এবং উপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করি।

(১) ২৩৬৫১৭২৩৬৫১৭

(২) ৩৫৬৫৮৮১৩৫৬৫৮৮১

(৩) ৫১২৭৬০১৫১২৭৬০১

৩. অঙ্কে লিখি।

(১) পাঁচ লক্ষ সাতান্ন হাজার তিনশত বাষট্টি ____________________

(২) বারো লক্ষ তিন হাজার আটশত চুরাশি ____________________

(৩) পঞ্চান্ন লক্ষ আঠারো হাজার পাঁচশত ছত্রিশ ____________________

(৪) ৪৪টি এক লক্ষ, ১২১২টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা ____________________

(৫) ১৮১৮টি এক লক্ষ, ৭৩৭৩টি এক হাজার, ৬৬টি একশত ও ৩৪৩৪টি এক দ্বারা গঠিত সংখ্যা ____________________

Printed page 4

৩. ২০২২ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২১০৪৬০৯১২১০৪৬০৯১ জন শিক্ষার্থী ছিল। সংখ্যাটি কীভাবে পড়ব ও লিখব?

অনেক শিক্ষার্থী! আমার মনে হচ্ছে, সংখ্যাটি লিখতে আরেকটি স্থানের প্রয়োজন।

এই নতুন স্থানটির নাম কী?

এই নতুন স্থানের নাম ‘কোটি’।

১১ কোটি হলো ১০১০ নিযুত এবং লেখা হয় ১০০০০০০০১০০০০০০০।

স্থানের নাম

কোটিনিযুতলক্ষঅযুতহাজারশতকদশকএকক
২১০৪৬০৯১
দুই কোটিদশ লক্ষছেচল্লিশ হাজার-একানব্বই

আন্তর্জাতিক গণনা রীতিতে

১১ নিযুত বা ১০১০ লক্ষকে ‘এক মিলিয়ন’ বলে।

আমরা ‘২১০৪৬০৯১২১০৪৬০৯১’ সংখ্যাটি পড়ি ‘দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একানব্বই’।

কোটিলক্ষহাজারশতকদশকএকক
২১০৪৬০৯১

আন্তর্জাতিক গণনা রীতিতে সংখ্যাটি পড়ি ‘একুশ মিলিয়ন ছেচল্লিশ হাজার একানব্বই’।

মিলিয়নহাজারশতকদশকএকক
২১০৪৬০৯১

Printed page 5

দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির তুলনা

দেশীয়কোটিলক্ষহাজারশতকদশকএকক
কোটিনিযুতলক্ষঅযুতহাজার
সংখ্যা২১০৪৬০৯১
আন্তর্জাতিকমিলিয়নহাজার

৪. কথায় লিখি।

সংখ্যা
$১৩২০৫৬২৮$দেশীয় রীতিতে
আন্তর্জাতিক রীতিতে
$৪৩৪৫১২৮০$দেশীয় রীতিতে
আন্তর্জাতিক রীতিতে
$৭৬২০৬২৪$দেশীয় রীতিতে
আন্তর্জাতিক রীতিতে
$৪২৯৮১০৫৬$দেশীয় রীতিতে
আন্তর্জাতিক রীতিতে

৫. খালিঘর পূরণ করি।

সংখ্যাকোটিনিযুতলক্ষঅযুতহাজারশতকদশকএকক
৪২৭৮০৫৪২৭৮০৫
৫১২৮৭৬৯৫৫১২৮৭৬৯৫
৭২৪৮৫৯২৭২৪৮৫৯২
৫৪৯০১০৬৭৫৪৯০১০৬৭

Printed page 6

৬. (১) ১৬৫২৩৯১২১৬৫২৩৯১২ সংখ্যাটিতে ৬ ও ৩ এর স্থানীয় মান কত? কোটি স্থানের অঙ্কটি কত? (২) ২৪৫৫৭৮১২৪৫৫৭৮১ নিযুত স্থানের অঙ্কটি কত? ৪ এর স্থানীয় মান কত?

৭. ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে ৮১৭১২৮২৪৮১৭১২৮২৪ জন পুরুষ ও ৮৩৩৪৭২০৬৮৩৩৪৭২০৬ জন নারী। সংখ্যা দুইটি উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি।

৮. সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান লিখি।

Figure

লেবেল: ৪ ৬ ১ ২ ৭ ৮ ৫ ৯; একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বর্ণনা: সংখ্যা ৪৬১২৭৮৫৯৪৬১২৭৮৫৯ এর অঙ্কগুলো ওপরে সারিতে সাজানো; প্রতিটি অঙ্ক থেকে একটি রেখা নিচের একটি স্থানের নামের দিকে গেছে (একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি)। প্রতিটি স্থানের নামের পাশে একটি করে খালি ঘর রয়েছে।

৯. কথায় লিখি।

(১) ২৬৭১৩৯৫২৬৭১৩৯৫ (২) ৩৮৯৫৪১২৯৩৮৯৫৪১২৯ (৩) ৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪ (৪) ২০৪৫২৩৭৮২০৪৫২৩৭৮

১০. অঙ্কে লিখি।

(১) ছাপ্পান্ন লক্ষ ষাট হাজার সাতশত উনআশি

(২) এক কোটি বারো লক্ষ তেরো হাজার পাঁচশত বাইশ

(৩) তিন কোটি ষোলো লক্ষ তেত্রিশ হাজার নয়শত নিরানব্বই

(৪) পাঁচ কোটি ত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার দুইশত বাষট্টি

Printed page 7

‘কমা’-র ব্যবহার

আমরা সহজে বড়ো সংখ্যা কীভাবে গণনা করতে পারি?

বড়ো কোনো সংখ্যা গণনা করতে আমরা প্রায়ই সমস্যার সম্মুখীন হই। এই সমস্যা সমাধানে সংখ্যাটি সহজে পড়ার জন্য ‘কমা’ ব্যবহার করি।

কীভাবে কমা ব্যবহার করতে হয়, তা একটি উদাহরণে দেখি।

যেমন: বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী প্রায় ২১০৪৬০৯১২১০৪৬০৯১ জন।

দেশীয় রীতিতে কমার ব্যবহার

Figure

লেবেল: ২, ১ ০, ৪ ৬, ০ ৯ ১; ২ অঙ্ক; ২ অঙ্ক; ৩ অঙ্ক বর্ণনা: সংখ্যা ২১০৪৬০৯১২১০৪৬০৯১ আটটি ঘরে লেখা। ডান দিক থেকে প্রথম তিনটি অঙ্কের পর প্রথম কমা, এরপর প্রতি দুইটি অঙ্কের পর একটি করে কমা; নিচের বাঁকা তীরগুলো কমার অবস্থান দেখায়।

দেশীয় রীতিতে সংখ্যায় ডান দিকের ৩টি অঙ্ক পর প্রথম কমা, তারপর ২টি অঙ্ক পরপর কমা দিতে হয়।

আন্তর্জাতিক রীতিতে কমার ব্যবহার

Figure

লেবেল: ২ ১, ০ ৪ ৬, ০ ৯ ১; ৩ অঙ্ক; ৩ অঙ্ক বর্ণনা: সংখ্যা ২১০৪৬০৯১২১০৪৬০৯১ আটটি ঘরে লেখা। ডান দিক থেকে প্রতি তিনটি অঙ্কের পর একটি করে কমা; নিচের বাঁকা তীরগুলো কমার অবস্থান দেখায়।

আন্তর্জাতিক রীতিতে সংখ্যায় ডান দিক থেকে ৩টি অঙ্ক পরপর কমা দিতে হয়।

Figure

লেবেল: কোটি, নিযুত লক্ষ, অযুত হাজার, শতক দশক একক; দুই কোটি, দশ লক্ষ, ছেচল্লিশ হাজার, একানব্বই; কোটি, লক্ষ ও হাজার প্রতি স্থানের পর একটি করে কমা দিতে হয়

কোটিনিযুতলক্ষঅযুতহাজারশতকদশকএকক
২১০৪৬০৯১
দুই কোটিদশ লক্ষছেচল্লিশ হাজার-একানব্বই

বর্ণনা: একটি স্থান-তালিকা; প্রতি গ্রুপের নিচে অঙ্ক ও তার কথায় নাম লেখা। শেষ গ্রুপের শতকের ঘরে ‘-’ চিহ্ন এবং দশক ও একক একসাথে ‘একানব্বই’ লেখা।

কমা ব্যবহার করে সংখ্যা সহজে পড়তে পারি।

১. দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাই এবং পড়ি।

(১) ৩২০৬৩২০৬ (২) ৫২১৫৭২৩৫২১৫৭২৩ (৩) ৪৮৬৪১৭৮৫৪৮৬৪১৭৮৫ (৪) ৮০০০৬৮০০০৬

Printed page 8

Loading the rest of the chapter…

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.