Primary Mathematics chapter 11: Data Collection and Organization
উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ
- Primary Mathematics
- Textbook pages 169-174
- 1 source
- 7,386 characters of context
Textbook (verbatim transcription): Data Collection and Organization
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents3ShowHide
Printed page 169
সারণি তৈরি
চলো, সারণিতে উপাত্ত বিন্যস্ত করার চেষ্টা করি।
১. চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের চিড়িয়াখানা দেখতে নিয়ে যাওয়া হয়েছিল, তারা বিভিন্ন প্রজাতির প্রাণী দেখেছিল। তারা কত ধরনের প্রাণী দেখেছিল তা গণনা করার উপায় চিন্তা করি।
Figure
বর্ণনা: চিড়িয়াখানার বেড়ায় ঘেরা কয়েকটি স্থানে বিভিন্ন প্রাণী দেখানো হয়েছে। উপরের দিকে জিরাফ, মাঝখানের বাঁ দিকে সিংহ, ডান দিকে বাঘ এবং নিচের দিকে জেব্রা দেখা যাচ্ছে।
প্রথমে প্রাণীদের তালিকা তৈরি করতে হবে।
আমরা ৩য় শ্রেণিতে ট্যালি চিহ্ন ব্যবহার করেছি। এক্ষেত্রে আমরা ট্যালি চিহ্নের মাধ্যমে সহজে প্রাণীদের সংখ্যা বের করতে পারি।
চলো, ট্যালি চিহ্ন ব্যবহার করে ডানপাশের সারণিটি পূরণ করি এবং কত ধরনের প্রাণী দেখেছি তা বের করি। সারণিটি ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই।
(১) কোন প্রাণী সবচেয়ে বেশি সংখ্যক ছিল?
(২) কোন প্রাণী সবচেয়ে কম সংখ্যক ছিল?
| চিড়িয়াখানায় দেখা প্রাণী | ||
|---|---|---|
| প্রাণীর নাম | ট্যালি চিহ্ন | প্রাণীর সংখ্যা |
| হাতি | //// | ৪ |
| জেব্রা | ||
| বাঘ | ||
| সিংহ | ||
| জিরাফ | ||
| হরিণ | ||
Printed page 170
২. নিচের পাঁচটি প্রাণীর মধ্যে বেশি সংখ্যক শিক্ষার্থীর পছন্দের প্রাণী কোনটি? প্রতিটি প্রাণী আমাদের শ্রেণির কতজন শিক্ষার্থী পছন্দ করে ট্যালি চিহ্ন ব্যবহার করে তার একটি একটি সারণি তৈরি করি।
শিক্ষার্থীদের পছন্দের প্রাণী
| প্রাণীর নাম | ট্যালি চিহ্ন | পছন্দ করা শিক্ষার্থীর সংখ্যা |
|---|---|---|
| হাতি | ||
| জেব্রা | ||
| বাঘ | ||
| সিংহ | ||
| জিরাফ |
৩. চলো, আমরা বিদ্যালয়ের আসবাবপত্রের তালিকা করি। ট্যালি চিহ্নের সাহায্যে আসবাবপত্রের সংখ্যা ট্যালি চিহ্নের মাধ্যমে লিপিবদ্ধ করি। ট্যালি চিহ্নকে সংখ্যার সাহায্যে প্রকাশ করে নিচের সারণিটি পূরণ করি।
আসবাবপত্রের তালিকা
| আসবাবের নাম | ট্যালি চিহ্ন | সংখ্যা |
|---|---|---|
| মোট |
৪. ছুটির দিনে শিক্ষার্থীরা কী কী কাজ করে তার নাম ছকে লিখি। একই কাজ কতজন শিক্ষার্থী করে তার সংখ্যা ট্যালি চিহ্ন ব্যবহার করে সারণিতে বিন্যস্ত করি।
শিক্ষার্থীদের ছুটির দিনের কাজ
| কাজের নাম | ট্যালি চিহ্ন | সংখ্যা |
|---|---|---|
| মোট |
Printed page 171
স্তম্ভলেখ
চলো, উপাত্তকে স্তম্ভলেখের সাহায্যে প্রকাশ করি।
১. ডানের সারণিতে এবং নিচের স্তম্ভলেখে শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের পছন্দের খেলার সংখ্যা দেওয়া আছে। চলো, আমরা এগুলো বোঝার উপায় খুঁজে বের করি।
| পছন্দের খেলা | শিক্ষার্থীর সংখ্যা |
|---|---|
| ফুটবল | ১২ |
| ক্রিকেট | ১০ |
| ভলিবল | ৮ |
| ব্যাডমিন্টন | ৭ |
| সাঁতার | ৯ |
Figure: শিক্ষার্থীদের পছন্দের খেলা সংখ্যা
লেবেল: শিক্ষার্থীদের পছন্দের খেলা সংখ্যা; শিক্ষার্থীদের সংখ্যা; খেলার নাম; ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, সাঁতার; ৫, ১০
খেলার নাম শিক্ষার্থীদের সংখ্যা ফুটবল ১২ ক্রিকেট ১০ ভলিবল ৮ ব্যাডমিন্টন ৭ সাঁতার ৯ বর্ণনা: স্তম্ভলেখ; প্রতিটি স্তম্ভ একটি খেলার নাম নির্দেশ করে এবং স্তম্ভের উচ্চতা সেই খেলাকে পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা দেখায়। স্তম্ভগুলো যথাক্রমে নীল, কমলা, সবুজ, বেগুনি ও গোলাপি রঙের।
এটি একটি স্তম্ভলেখ।
বাহ, স্তম্ভলেখটি আমাদের খুব সহজেই পরিমাণ তুলনা করতে সাহায্য করে।
(১) স্তম্ভলেখটির শিরোনাম কী?
(২) উলম্ব বরাবর ১ ঘর কতজন শিক্ষার্থী প্রকাশ করে?
(৩) শিক্ষার্থীরা সবচেয়ে বেশি পছন্দ করে কোন খেলাটি? কতজন শিক্ষার্থী তা পছন্দ করে?
(৪) শিক্ষার্থীরা সবচেয়ে কম পছন্দ করে কোন খেলাটি? কতজন শিক্ষার্থী তা পছন্দ করে?
Printed page 172
কীভাবে একটি স্তম্ভলেখ আঁকতে হয়?
১. ডানের সারণিতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা কতজন কোন ফল পছন্দ করে তার বিবরণ দেওয়া আছে। স্তম্ভলেখটি আঁকি।
| ফলের নাম | শিক্ষার্থীর সংখ্যা |
|---|---|
| কলা | ৮ |
| আম | ১১ |
| কাঁঠাল | ৭ |
| লিচু | ১০ |
| নারিকেল | ৪ |
| মোট | ৪০ |
Figure
লেবেল: ক, খ, গ; ১০, ৫, ০; কলা, আম, কাঁঠাল, লিচু, নারিকেল বর্ণনা: ফাঁকা ছক; বাঁ দিকে উলম্ব অক্ষ গ এবং নিচে অনুভূমিক অক্ষ ক থেকে খ আঁকা আছে। অনুভূমিক অক্ষের নিচে কলা, আম, কাঁঠাল, লিচু ও নারিকেল লেখা আছে। প্রথম ঘরের স্তম্ভটি ≈৮ পর্যন্ত রঙিন করা; অন্য কোনো স্তম্ভ আঁকা নেই।
- স্তম্ভলেখ আঁকার জন্য একটি ছক কাগজে আনুভূমিক রেখা বরাবর কখ রেখা এবং উল্লম্ব রেখা বরাবর কগ রেখা আঁকি।
- আনুভূমিক রেখা বরাবর এক ঘর পরপর ফলের নামগুলো লিখি।
- উল্লম্ব রেখা বরাবর কগ রেখার উপর শিক্ষার্থীদের জন্য উপযুক্ত মাপকাঠি নির্ণয় করি।
- কোন ফল কতজন শিক্ষার্থী পছন্দ করে এই সংখ্যার উপর ভিত্তি করে কখ রেখার উপর প্রতিটি ফলের জন্য স্তম্ভ আঁকি।
- আনুভূমিক রেখার নিচে ‘ফলের নাম’ এবং উল্লম্ব রেখার পাশে ‘শিক্ষার্থীর সংখ্যা’ লিখি।
- চলো, স্তম্ভলেখটির নাম দিই ‘শিক্ষার্থীর প্রিয় ফল’।
Printed page 173
২. সারণিতে সপ্তাহের বিভিন্ন দিনে একটি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। সারণির উপাত্তগুলো নিয়ে একটি স্তম্ভলেখ অঙ্কন করি।
Figure
বর্ণনা: ফাঁকা ছক-কাগজের মতো একটি গ্রিড, স্তম্ভলেখ আঁকার জন্য; কোনো স্তম্ভ বা লেখা নেই।
| দিন | অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা |
|---|---|
| রবিবার | ৭ |
| সোমবার | ৫ |
| মঙ্গলবার | ৩ |
| বুধবার | ২ |
| বৃহস্পতিবার | ৯ |
৩. দৈবচয়নের মাধ্যমে শ্রেণির পাঁচজন শিক্ষার্থীর পরিবারের সদস্য সংখ্যা নিয়ে একটি স্তম্ভলেখ অঙ্কন করি এবং ডানপাশে উল্লেখিত প্রশ্নের উত্তর খুঁজি।
Figure
বর্ণনা: ফাঁকা ছক-কাগজের মতো একটি গ্রিড, স্তম্ভলেখ আঁকার জন্য; কোনো স্তম্ভ বা লেখা নেই।
১) সবচেয়ে বড়ো পরিবারের সদস্য সংখ্যা কত?
২) সবচেয়ে ছোটো পরিবারের সদস্য সংখ্যা কত?
৩) পাঁচটি পরিবারের মোট সদস্য সংখ্যা কত?
Printed page 174
নিজে করি
১. একটি কুইজ প্রতিযোগিতায় ২০ জন শিক্ষার্থী নিম্নরূপ নম্বর পেল। ট্যালি চিহ্ন ব্যবহার করে এই উপাত্তগুলোকে সারণিতে সাজাই।
| ৮ | ১ | ৩ | ৭ | ৬ | ৫ | ৪ | ৬ | ৪ | ২ |
| ৪ | ৯ | ৫ | ৪ | ৭ | ৪ | ৮ | ৩ | ৬ | ৭ |
২. ৪র্থ শ্রেণির শিক্ষার্থীরা কী ধরনের বই পড়তে পছন্দ করে, তার একটি তালিকা দেওয়া হলো। উপাত্তগুলো স্তম্ভলেখ এঁকে প্রকাশ করি।
Figure
বর্ণনা: ফাঁকা ছক-কাগজের মতো একটি গ্রিড, স্তম্ভলেখ আঁকার জন্য; কোনো স্তম্ভ বা লেখা নেই।
| বই | শিক্ষার্থী সংখ্যা |
|---|---|
| রূপকথার বই | ১২ |
| কমিক্স বই | ১০ |
| ভ্রমণকাহিনি | ১১ |
| গোয়েন্দা কাহিনি | ৮ |
| বৈজ্ঞানিক কল্পকাহিনি | ৭ |
৩. একটি ওয়ানডে ক্রিকেট খেলায় একজন বোলার ছয় ওভার বল করলেন। বিভিন্ন ওভারে তাঁর দেওয়া রান সংখ্যা নিচের স্তম্ভলেখে দেখানো হলো। স্তম্ভলেখ দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই।
Figure: ওভার প্রতি রান
লেবেল: ওভার প্রতি রান; ১৬, ১৪, ১২, ১০, ৮, ৬, ৪, ২, ০; ১ম ওভার, ২য় ওভার, ৩য় ওভার, ৪র্থ ওভার, ৫ম ওভার, ৬ষ্ঠ ওভার
ওভার রান ১ম ওভার ≈৯ ২য় ওভার ≈১১ ৩য় ওভার ≈৫ ৪র্থ ওভার ≈১৫ ৫ম ওভার ≈১০ ৬ষ্ঠ ওভার ≈১৩ বর্ণনা: স্তম্ভলেখ; প্রতিটি স্তম্ভ একটি ওভারে দেওয়া রান নির্দেশ করে। স্তম্ভগুলো নীল রঙের।
(১) কোন ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন?
(২) কোন ওভারে সবচেয়ে কম রান দিয়েছেন?
(৩) ছয় ওভারে মোট কত রান দিয়েছেন?
সমাপ্ত
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.