Skip to content

Primary Science chapter 7: Natural Resources

প্রাকৃতিক সম্পদ

  • Primary Science
  • Textbook pages 72-89
  • 1 source
  • 22,730 characters of context

Textbook (verbatim transcription): Natural Resources

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents25
  1. ১. প্রাকৃতিক সম্পদের ধারণা
  2. প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আরও কিছু জানি...
  3. পানি সম্পদ
  4. বনজ সম্পদ
  5. ভূমি সম্পদ
  6. খনিজ সম্পদ
  7. অন্যান্য প্রাকৃতিক সম্পদ
  8. বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ
  9. ২. প্রাকৃতিক সম্পদের প্রকার
  10. প্রাকৃতিক সম্পদ কত প্রকার?
  11. বিভিন্ন প্রকারের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আরও কিছু জানি...
  12. নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ
  13. অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ
  14. খনিজ পদার্থ
  15. ৩. প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহারের গুরুত্ব
  16. সারসংক্ষেপ
  17. প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহারের গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি ...
  18. ৪. পরিবেশ পরিবর্তনে মানবসৃষ্ট কারণ ও এর প্রভাব
  19. সারসংক্ষেপ
  20. দূষণ
  21. ৫. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়
  22. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সম্পর্কে আরও কিছু জানি...
  23. ৬. নিজ পরিবেশে প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার
  24. সম্পদের পরিমিত ব্যবহারের সচেতনতা
  25. অনুশীলনী

Printed page 72

অধ্যায় ৭

প্রাকৃতিক সম্পদ

১. প্রাকৃতিক সম্পদের ধারণা

আমাদের বাড়ি বা বিদ্যালয়ের চারপাশে আমরা প্রকৃতিসৃষ্ট অনেক বস্তু দেখি। আমাদের বেঁচে থাকার জন্য এসব বস্তু অপরিহার্য। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্নভাবে এদের ব্যবহার করে থাকি। মানুষের জন্য মূল্যবান ও প্রয়োজনীয় এই বস্তুগুলো হলো সম্পদ। প্রকৃতিতে পাওয়া যায় এমন যা কিছু মানুষের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ।

আমরা কোন কোন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি?

নিচের চিত্রে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ দেখা যাচ্ছে।

Figure

বর্ণনা: একটি নদীমাতৃক গ্রামীণ দৃশ্য। পটভূমিতে সবুজ পাহাড় ও আকাশে মেঘ ও সূর্য। বাঁ দিকে গাছপালা ও সবুজ মাঠ, ডান দিকে ঘরবাড়ি, গরু ও একটি লাল পাল তোলা নৌকা। নদীতে আরও একটি নৌকা এবং একজন মাঝি দেখা যাচ্ছে; দুটি পাখি উড়ছে।

কাজ: বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ খুঁজে বের করা।

যা করতে হবে:

১. উপরের চিত্রটি ভালোভাবে লক্ষ করি।

Printed page 73

২. নিচের ছকের মতো একটি ছক আঁকি।

৩. ছকে ছবির প্রাকৃতিক সম্পদগুলোর নাম লিখি এবং এগুলো মানুষের কী কাজে লাগে তা লিখি।

৪. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি।

প্রাকৃতিক সম্পদের নামমানুষের কী কাজে লাগে

Figure

লেবেল: ছবির কোনগুলো প্রাকৃতিক সম্পদ?, পানি ও বায়ু আমাদের কী কাজে লাগে? বর্ণনা: একটি ছেলে ও একটি মেয়ে একে অপরের দিকে মুখ করে আছে। ছেলেটির কথার বুদবুদে প্রথম প্রশ্নটি, এবং মেয়েটির কথার বুদবুদে দ্বিতীয় প্রশ্নটি লেখা।

সারসংক্ষেপ

আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় প্রায় সবকিছুই আমরা প্রাকৃতিক সম্পদ থেকে পাই। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি। প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করতে পারে না।

প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আরও কিছু জানি...

পানি সম্পদ

Figure: পানি সম্পদ

বর্ণনা: তিনটি ছবি পাশাপাশি। বাঁ দিকে একটি হাত থেকে কাচের গ্লাসে পানি ঢালা হচ্ছে। মাঝে একজন নারী লাল শাড়ি পরে কলসি হাতে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছেন। ডান দিকে নদীতে দুটি নৌকা চলছে এবং নদীর দুই পাশে সবুজ গাছপালা।

পানি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রত্যেক জীবের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। আমরা বৃষ্টিপাত, পুকুর, নদী, সাগর ইত্যাদি থেকে পানি পেয়ে থাকি। এছাড়া কুয়া ও নলকূপ থেকেও আমরা পানি পাই। মানুষ বিভিন্ন কাজে পানি ব্যবহার করে। যেমন– পান করা, ধোয়ামোছা, রান্না করা, ফসল ফলানো

Printed page 74

ইত্যাদি। আমরা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য সাগর, নদী, পুকুর, ও বিল ইত্যাদি থেকে মাছ ধরি; ফসল ফলানোর জন্য পানি সেচ দেই; আবার পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করি।

বনজ সম্পদ

Figure: বনজ সম্পদ

বর্ণনা: সবুজ গাছপালায় ভরা একটি বন। বামদিকে একটি লম্বা গাছ আকাশ পর্যন্ত উঁচু হয়ে আছে। বনের মাটিতে সবুজ ঘাসের মাঝে একটি হরিণ দাঁড়িয়ে আছে।

বন নানা ধরনের গাছপালা, জীবজন্তু ও পাখির আবাসস্থল। মানুষের প্রয়োজনীয় অনেক কিছুই বন থেকে সংগ্রহ করা হয়। দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস হলো বনের গাছপালা। বনের গাছপালা আমাদের ঘরবাড়ি, আসবাবপত্র, বইখাতা তৈরি করার জন্য কাঠের জোগান দেয়; রান্নার জন্য জ্বালানি কাঠের জোগান দেয়। গাছপালা আমাদের শ্বাস নেয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেন তৈরি ও সরবরাহ করে। বনের গাছপালা বায়ুকে নির্মল করে মানুষের জন্য পৃথিবীকে বাসযোগ্য করতে সাহায্য করে। তাছাড়া বনের জীবজন্তু , গাছপালা ও পশুপাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

ভূমি সম্পদ

Figure: খেলার মাঠ

বর্ণনা: সবুজ মাঠে কয়েকজন মানুষ দাঁড়িয়ে ও দৌড়াচ্ছে। মাঠের পেছনে গাছের সারি ও দুটি তালগাছ দেখা যাচ্ছে।

Figure: রাস্তা

বর্ণনা: একটি বাঁকানো পিচের রাস্তা। রাস্তার পাশে একজন মানুষ মাথায় বোঝা নিয়ে হাঁটছেন এবং একজন মানুষ রাস্তা পার হচ্ছেন। রাস্তায় একটি লাল গাড়ি চলছে; রাস্তার দুই পাশে গাছপালা ও সবুজ মাঠ।

Printed page 75

Figure: ফসলের মাঠ

বর্ণনা: একটি সবুজ ফসলের মাঠে একজন ব্যক্তি বসে ঘাস বা চারার কাছে হাত রেখেছেন। তার পরনে বেগুনি শার্ট ও নীল প্যান্ট।

আমাদের পায়ের নিচে শক্ত মাটিই হলো ভূমি। ভূমি অনেক সম্পদে পূর্ণ যা আমরা প্রতিদিন ব্যবহার করি। মানুষ ভূমির উপর ঘরবাড়ি, রাস্তাঘাট বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা তৈরি করে। ফল, ফসল, শাকসবজি জন্মানো এবং গবাদি পশু চারণের জন্য ভূমির ব্যবহার করা হয়। খেলার মাঠে দৌড়ানো ও খেলাধুলা করা, রাস্তা দিয়ে যাতায়াত ও যানবাহন চালানো–এ সবকিছুই আমরা ভূমির উপর করি। ভূমির গভীর স্তর থেকে সোনা রূপাসহ নানা ধরনের খনিজ পদার্থ, জীবাশ্ম জ্বালানি তোলা হয়। দূষণমুক্ত ও জীবের বাসযোগ্য রাখার জন্য ভূমিকে সংরক্ষণ করতে হবে। আমরা গাছ লাগানোর মাধ্যমে ভূমির যত্ন নিতে পারি।

খনিজ সম্পদ

Figure: খনিজ সম্পদ

লেবেল: পেট্রোল বর্ণনা: চারটি বস্তু পাশাপাশি। বাঁ দিকে কয়েকটি গোল পাথর ও নুড়ি একসাথে স্তূপ করা। তার পাশে কয়লার কয়েকটি কালো টুকরো স্তূপ করা। এরপর একটি সাদা বোতল, যার গায়ে "পেট্রোল" লেখা ও একটি তেলের ফোঁটার চিহ্ন। সবশেষে কমলা রঙের একটি গ্যাস সিলিন্ডার, যার ওপরে লাল রঙের হাতল ও একটি নল লাগানো।

মাটির গভীরে বিভিন্ন খনিজ সম্পদ যেমন– খনিজ তেল, কয়লা, ধাতু, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, মার্বেল ইত্যাদি পাওয়া যায়। বিভিন্ন ধরনের খনিজ ধাতু রয়েছে, যেমন– সোনা, রুপা, তামা এবং লোহা। চুনাপাথর এবং মার্বেল হলো এক ধরনের শিলা। চক, ধাতব মুদ্রা এবং নির্মাণ সামগ্রী তৈরিতে নানা ধরনের খনিজ এবং শিলা ব্যবহার করা হয়। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে তাপ পাওয়া যায়। এই তাপ কলকারখানা ও যানবাহন চালানো, রান্নার কাজে এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়।

Printed page 76

অন্যান্য প্রাকৃতিক সম্পদ

প্রাকৃতিক সম্পদের মধ্যে আরও রয়েছে সূর্যের আলো ও বায়ু। এরা নিজেরা শক্তি। আবার অন্যান্য শক্তি উৎপাদনেও এদের ব্যবহার করা হয়। সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। সূর্যের আলো, বায়ুপ্রবাহ ও পানিপ্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়।

বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ

বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে। যেমন– সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, উদ্ভিদ এবং প্রাণী। এছাড়াও বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস, কয়লা, কঠিন শিলা, সিলিকা বালু, সাদামাটি, চুনাপাথর ও নানা রকমের খনিজ পাওয়া যায়।

২. প্রাকৃতিক সম্পদের প্রকার

প্রাকৃতিক সম্পদ কত প্রকার?

প্রাকৃতিক সম্পদ প্রধানত দুই ধরনের, যেমন– নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না। প্রকৃতি থেকে এগুলোকে প্রতিনিয়ত পাওয়া যায় এবং ব্যবহার করা যায়। যেমন– সূর্যের আলো। অপরদিকে, অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে মজুদ শেষ হয়ে যায়। যেমন– তেল, কয়লা ইত্যাদি।

Figure: সূর্যের আলো, বাতাস ও পানি

বর্ণনা: নদীতে একটি নৌকা, যার গোলাপি পাল বাতাসে ভরা; একজন মাঝি নৌকায় বসে আছেন। আকাশে মেঘ ও সূর্য, নদীর পাড়ে সবুজ ঘাস ও বালুর তীর।

Printed page 77

Figure

লেবেল: গ্যাস, পাথর, কয়লা, জ্বালানি তেল, সিলিকা বালু বর্ণনা: গ্যাসের সিলিন্ডার, একস্তূপ পাথর, একস্তূপ কয়লা, একটি গাড়ির চাকায় জ্বালানি তেল ভরার নল এবং একস্তূপ সিলিকা বালু দেখানো হয়েছে।

কাজ: নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ খুঁজে বের করা।

যা করতে হবে:

১. নিচের ছকের মতো একটি ছক আঁকি।

২. উপরের চিত্রগুলোতে দেখানো প্রাকৃতিক সম্পদগুলোর কোনটি নবায়নযোগ্য ও কোনটি অনবায়নযোগ্য তা নিচের ছকে লিখি।

নবায়নযোগ্য সম্পদঅনবায়নযোগ্য সম্পদ

সারসংক্ষেপ

নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, অন্যদিকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায়।

Printed page 78

বিভিন্ন প্রকারের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আরও কিছু জানি...

নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ

সূর্যের আলো

সূর্য আমাদের আলো ও তাপ দেয়। সূর্যের আলো শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস। সূর্যের আলো সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করা যায়। আমরা বাড়ির ছাদে বা ক্যালকুলেটরে সৌর প্যানেল দেখে থাকি।

Figure

বর্ণনা: আকাশে সূর্য ও মেঘ; মাঠে সারি সারি উঁচু পায়ার ওপর বসানো নীল সৌর প্যানেল।

বায়ুপ্রবাহ

বায়ুপ্রবাহ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বায়ুপ্রবাহের মাধ্যমে বায়ুকলের পাখা ঘোরে। বায়ুকল বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র জেনারেটরের সাথে যুক্ত থাকে। পাখা ঘুরলেই জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়।

Figure

বর্ণনা: সবুজ মাঠে সারি সারি উঁচু স্তম্ভের ওপর বসানো কয়েকটি বায়ুকল, যাদের পাখা ঘুরছে।

পানির স্রোত

পানির স্রোত ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। পানির স্রোত জেনারেটরের সাথে যুক্ত টারবাইনকে ঘোরায়। ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়।

Figure

বর্ণনা: একটি বাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে; বাঁধের ধাপ বেয়ে পানির ধারা নিচে নামছে।

অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ

তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস

তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য সম্পদ। প্রকৃতিতে এগুলোর মজুদ রয়েছে। এই সম্পদগুলো একবার ব্যবহার করে শেষ হয়ে গেলে ব্যবহারের জন্য আর পাওয়া যায় না। এগুলো পোড়ালে তাপ উৎপন্ন হয়। রান্না, যানবাহন চালানো ও বিদ্যুৎ উৎপাদনসহ নানা কাজে এই তাপ ব্যবহার করা হয়।

Printed page 79

Loading the rest of the chapter…

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.