Primary Science chapter 10: Information and Technology
তথ্য ও প্রযুক্তি
- Primary Science
- Textbook pages 126-138
- 1 source
- 20,042 characters of context
Textbook (verbatim transcription): Information and Technology
Verbatim transcription of the printed NCTB textbook pages.
Contents15ShowHide
- ১. তথ্য, তথ্যের উৎস ও তথ্যের ধরন
- তথ্যের উৎস ও ধরন কী?
- তথ্যের উৎস ও ধরন সম্পর্কে আরও কিছু জানি...
- ২. তথ্য সংগ্রহ
- আমরা কীভাবে তথ্য সংগ্রহ করে থাকি?
- ৩. তথ্য সংরক্ষণ
- কী কী উপায়ে তথ্য সংরক্ষণ করা যায়?
- তথ্য সংরক্ষণ সম্পর্কে আরও কিছু জানি...
- ৪. তথ্য বিনিময়
- তথ্য বিনিময় সম্পর্কে আরও কিছু জানি...
- ৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি...
- ৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে আরও কিছু জানি...
- অনুশীলনী
Printed page 126
অধ্যায় ১০
তথ্য ও প্রযুক্তি
আমাদের জীবনে তথ্য ও প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ। তথ্য ব্যবহার করে আমরা আমাদের জীবনধারায় পরিবর্তন আনি। তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ, তথ্য বিশ্লেষণ ও তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন যন্ত্র বা প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার– এসব কিছু নিয়েই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Information and Communication Technology)। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে আইসিটি (ICT) বলা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে আরও সহজ ও উন্নত করে।
১. তথ্য, তথ্যের উৎস ও তথ্যের ধরন
মনে করি, আমরা একজন দোকানদারের নিকট প্রতি ডজন ডিমের দাম জানতে চাইলাম। দোকানদার উত্তর দিলেন, প্রতি ডজন ডিমের দাম একশ বিশ টাকা। দোকানদারের এই উত্তর হচ্ছে একটি তথ্য। আর দোকানদার হলেন আমাদের নিকট তথ্যের উৎস। দোকানদার ছাড়াও এরকম আরও তথ্যের উৎস হতে পারে খবরের কাগজ, রেডিয়ো, টেলিভিশন ইত্যাদি। আমরা টেলিভিশনের খবর থেকে আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি। দৈনন্দিন জীবনে আমরা যেসব তথ্য পেয়ে থাকি সেগুলো কি একই ধরনের? নিশ্চয়ই না। মনে করো, স্কুলের নোটিশ বোর্ড দেখে আমরা অর্ধবার্ষিক পরীক্ষা শুরুর তারিখ জানতে পারলাম। এখানে তথ্য হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা শুরুর তারিখ, তথ্যের উৎস হচ্ছে স্কুলের নোটিশ বোর্ড আর তথ্যের ধরন হচ্ছে শিক্ষাবিষয়ক। তথ্যের বিভিন্ন ধরন রয়েছে। যেমন: খেলাধুলাবিষয়ক তথ্য, ব্যবসা-বাণিজ্যবিষয়ক তথ্য, আবহাওয়াবিষয়ক তথ্য, শিক্ষাবিষয়ক তথ্য, স্বাস্থ্যবিষয়ক তথ্য, অর্থনীতিবিষয়ক তথ্য ইত্যাদি।
আবার মনে করি, আমরা ইন্টারনেট থেকে আগামী ফুটবল বিশ্বকাপের সময়সূচি সম্পর্কে জানতে পারলাম। এখানে কোনটি তথ্য, কোনটি তথ্যের উৎস আর তথ্যের ধরনই– বা কী– বলতে পারবে?
তথ্যের উৎস ও ধরন কী?
কাজ: তথ্যের উৎস ও ধরন খুঁজে বের করা।
Figure
লেবেল: রেডিয়ো, টেলিভিশন, বই, ইন্টারনেট বর্ণনা: চারটি ছবি পাশাপাশি সাজানো: একটি রেডিয়ো, একটি টেলিভিশন, একটি বইয়ের স্তূপ এবং একটি ল্যাপটপ যার পর্দায় পৃথিবীর গোলক দেখানো আছে। প্রতিটি ছবির নিচে নাম লেখা।
Printed page 127
যা করতে হবে–
১. আমরা দলে আলোচনা করে একটি বিষয়– সম্পর্কিত তথ্য, তথ্যের উৎস ও তথ্যের ধরন সম্পর্কে নিচের ছকটি পূরণ করি। ২. দলের একজন সদস্য শ্রেণিতে দলের কাজ উপস্থাপন করি। ৩. অন্য দলগুলো উপস্থাপন শেষে অন্যান্য বিষয়– সম্পর্কিত তথ্য, তথ্যের উৎস ও তথ্যের ধরন নিয়ে দলে আলোচনা করে ছকের বাকি অংশ পূরণ করি।
| তথ্য | তথ্যের উৎস | তথ্যের ধরন |
|---|---|---|
| অর্ধবার্ষিক পরীক্ষা শুরুর তারিখ | স্কুলের নোটিশ বোর্ড | শিক্ষাবিষয়ক |
সারসংক্ষেপ
পর্যবেক্ষণের মাধ্যমে এবং সরাসরি মানুষকে জিজ্ঞাসা করে তথ্য সংগ্রহ করা যায়। শিক্ষক, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও পাড়া-প্রতিবেশী থেকে আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি। তথ্যের বিভিন্ন উৎস রয়েছে। যেমন- খবরের কাগজ, বই, রেডিয়ো, টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদি।
তথ্যের উৎস ও ধরন সম্পর্কে আরও কিছু জানি...
তথ্য আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তথ্য জানার মাধ্যমে আমরা নতুন নতুন অনেক বিষয় শিখতে পারি বা সিদ্ধান্ত নিতে পারি। সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জানা খুবই জরুরি। তথ্য সংগ্রহ করার উৎসটি নির্ভরযোগ্য হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তথ্য শুধু নিজে জানলেই হবে না, প্রয়োজনে অন্যদেরকেও জানাতে হবে। যেমন– আমি যদি পরীক্ষার তারিখ পরিবর্তনের কথা জানতে পারি, তাহলে তা আমার সহপাঠীদেরকে জানাতে হবে। না জানালে সহপাঠীরা ক্ষতিগ্রস্ত হবে। আবার মনে করো, আবহাওয়াবিদগণ জানতে পারলেন যে, সাতদিন পরে প্রচন্ড জলোচ্ছ্বাস হবে। এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে সমুদ্র-উপকূলের অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে।
Printed page 128
২. তথ্য সংগ্রহ
তথ্যের সঠিক ব্যবহার বলতে বোঝায় যথাযথভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করা।
যদি প্রশ্ন করা হয় ‘আজকে আমাদের বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী উপস্থিত আছে?’– আমরা কি সাথে সাথে উত্তর দিতে পারব? নিশ্চয়ই না। এই প্রশ্নের উত্তর জানার জন্য প্রথমে শ্রেণিশিক্ষকগণের সাথে যোগাযোগের মাধ্যমে প্রতিটি শ্রেণিতে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা জেনে নিতে হবে। এরপর সবগুলো শ্রেণির তথ্য যোগ করলেই আমরা জানতে পারব যে, আজকে আমাদের বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী উপস্থিত আছে। তথ্য জোগাড় করার এই কাজটিই হচ্ছে তথ্য সংগ্রহ। আমরা নানা উপায়ে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে থাকি।
আমরা কীভাবে তথ্য সংগ্রহ করে থাকি?
কাজ: তথ্য সংগ্রহের উপায় শনাক্ত করা
যা করতে হবে:
১. দৈনন্দিন জীবনে আমরা কোন তথ্য কীভাবে সংগ্রহ করি তা নিচের ছকে লিখি। (উদাহরণ হিসেবে একটি ঘরপূরণ করে দেওয়া আছে)
| তথ্য | কীভাবে তথ্য সংগ্রহ করি |
|---|---|
| আজকে আমার স্কুলে মোট কয়জন শিক্ষার্থী উপস্থিত আছে | শ্রেণিশিক্ষকগণের সাথে যোগাযোগের মাধ্যমে |
সারসংক্ষেপ
বিভিন্ন উৎস থেকে তথ্য খুঁজে বের করাই হচ্ছে তথ্য সংগ্রহ। আমরা নানা উপায়ে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে থাকি। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি, প্রযুক্তি ব্যবহার করেও আমরা তথ্য সংগ্রহ করতে পারি। চিঠি, টেলিফোন ও মোবাইলের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করতে পারি। তাছাড়া কম্পিউটার, ট্যাব ও স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করেও আমরা নানারকমের তথ্য সংগ্রহ করতে পারি।
Printed page 129
৩. তথ্য সংরক্ষণ
মনে করি, গণিত ক্লাসে গণিত শিক্ষক কয়েকটি অঙ্ক বোর্ডে বা প্রজেক্টরে সমাধান করে দেখালেন। গণিত শিক্ষক অঙ্কের যে সমাধান করলেন তা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তীতে ব্যবহারের জন্য এই তথ্য আমরা অবশ্যই জমা করে রাখতে চাইব। তথ্য জমা করে রাখার এই কাজটিই হচ্ছে তথ্য সংরক্ষণ। তথ্য সংরক্ষণের এই কাজটি আমরা কাগজে বা খাতায় লিখে করতে পারি। আবার মনে করো, স্কুল থেকে শিক্ষা সফরে গিয়ে আমরা সহপাঠীদের নিয়ে অনেক আনন্দ করলাম। আনন্দের এই স্মৃতিগুলো হচ্ছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই স্মৃতি সংরক্ষণের জন্য আমরা ক্যামেরা বা মোবাইল ফোন ব্যবহার করে ছবি তুলি বা ভিডিয়ো করে রাখি। চলো, আর কী কী উপায়ে তথ্য সংরক্ষণ করা যায়, তা খুঁজে বের করি।
কী কী উপায়ে তথ্য সংরক্ষণ করা যায়?
কাজ: তথ্য সংরক্ষণের উপায় শনাক্ত করা
যা করতে হবে:
১. দৈনন্দিন জীবনে আমরা সাধারণত যেসব তথ্য সংরক্ষণ করি, তা সংরক্ষণের উপায় নিচের ছকে লিখি।
| তথ্য | তথ্য সংরক্ষণের উপায় |
|---|---|
| গণিত শিক্ষকের অঙ্কের সমাধান | কাগজে বা খাতায় লিখে, ছবি তুলে |
| ছোটো ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান | |
| বন্ধুর কবিতা আবৃত্তি | |
| ক্লাসের রুটিন | |
| ইমেইলে পাঠানো বড়ো ফাইল | |
| পুরানো ছবি |
সারসংক্ষেপ
তথ্য সংরক্ষণের জন্য বর্তমানে আমরা বিভিন্ন ডিভাইস ব্যবহার করি, যেমন– ক্যামেরা, কম্পিউটার, ট্যাব, মোবাইল ফোন, পেনড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড, হার্ডডিস্ক ইত্যাদি।
Printed page 130
তথ্য সংরক্ষণ সম্পর্কে আরও কিছু জানি...
আমরা যদি তথ্য সংরক্ষণ না করি তবে পরে তা ভুলে যেতে পারি। তথ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাৎক্ষণিক প্রয়োজনে তখন বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য তথ্য পাওয়া কঠিন হয়। তাই সময়মতো তথ্য সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো কাজ সুন্দর ও নির্ভুলভাবে সম্পন্ন করতে, ইতিহাস জানতে, অতীত থেকে শিক্ষা নিতে এবং বিভিন্ন গবেষণার কাজে তথ্যের প্রয়োজন হয়। সুনির্দিষ্ট বিষয়ে তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া সহজ হয়। সঠিক ও কার্যকর সিদ্ধান্ত নেয়ার জন্য তথ্য সংগ্রহের পর তা নিরাপদে সংরক্ষণ করতে হয়।
৪. তথ্য বিনিময়
তথ্যের সঠিক ব্যবহার বলতে বোঝায় যথাযথভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করা। ইতোমধ্যে আমরা তথ্য সংগ্রহ ও সংরক্ষণ সম্পর্কে জেনেছি। এই পাঠে আমরা তথ্য বিনিময় সম্পর্কে জানব। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য আদানপ্রদানই হলো তথ্য বিনিময়। তথ্য সঠিকভাবে বিনিময় করা খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে।
আমরা কোন কোন প্রযুক্তি ব্যবহার করে তথ্য বিনিময় করে থাকি?
কাজ: তথ্য বিনিময়ে ব্যবহৃত প্রযুক্তিসমূহ শনাক্ত করা
যা করতে হবে:
Figure
বর্ণনা: একটি ডিজিটাল ক্যামেরা।
Figure
বর্ণনা: একটি হার্ড ডিস্ক ড্রাইভ।
Figure
বর্ণনা: উপরে একটি পেনড্রাইভ, তার পাশে দুটি মেমোরি কার্ড এবং নিচে একটি সিডি।
Figure
বর্ণনা: একটি কার্ড রিডার, যার ওপরের অংশ থেকে ইউএসবি সংযোগ তার বের হয়ে আছে।
Figure
বর্ণনা: একটি সাদা পায়রা ডানা মেলে উড়ছে।
Figure
বর্ণনা: কয়েকটি খাম, যার মধ্যে সাদা ও হলুদ রঙের খাম রয়েছে।
Figure
বর্ণনা: একটি স্থির টেলিফোন সেট।
Figure
বর্ণনা: একটি স্মার্টফোন।
১. উপরের চিত্রগুলো ভালোভাবে লক্ষ করি।
Printed page 131
২. দৈনন্দিন জীবনে আমরা যেসব প্রযুক্তি ব্যবহার করে তথ্য বিনিময় করি সেগুলো নিচের ছকে লিখি।
| তথ্য বিনিময়ে ব্যবহৃত প্রযুক্তি | |
|---|---|
| ১. চিঠি | ৪. |
| ২. | ৫. |
| ৩. | ৬. |
সারসংক্ষেপ
তথ্য বিনিময় বলতে তথ্য আদানপ্রদানকে বুঝায়। তথ্য বিনিময় হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও অন্যান্য মানুষের সাথে তথ্য আদানপ্রদান করা হয়। আধুনিক যুগে তথ্য বিনিময়ের জন্য আমরা প্রযুক্তি ও ডিভাইস ব্যবহার করি।
Loading the rest of the chapter…
Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.
Trusted resources
Official links checked by the Zntext team. Part of the context pack.