Skip to content

Primary Science chapter 11: Information and Communication Technology in Problem Solving

সমস্যা সমাধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

  • Primary Science
  • Textbook pages 139-148
  • 1 source
  • 13,116 characters of context

Textbook (verbatim transcription): Information and Communication Technology in Problem Solving

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents22
  1. ১. সমস্যা সমাধানের জন্য কর্ম-পরিকল্পনা
  2. দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে কীভাবে পরিকল্পনা করবো?
  3. সারসংক্ষেপ
  4. ২. সমস্যা সমাধানের ধাপসমূহ
  5. সমস্যা সমাধানের ধাপসমূহ কী কী?
  6. সারসংক্ষেপ
  7. যৌক্তিক নির্দেশনায় সমস্যার সমাধান
  8. ধারাবাহিক নির্দেশনা বা কোড অনুসরণ করে কীভাবে সমস্যার সমাধান করা যায়?
  9. আলোচনা
  10. সারসংক্ষেপ
  11. ৩. তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাধারণ সমস্যা সমাধান (স্ক্র্যাচ পরিচিতি)
  12. ব্লক-কোড ব্যবহার করে কীভাবে প্রোগ্রাম তৈরি করতে হয়?
  13. আলোচনা
  14. সারসংক্ষেপ
  15. স্ক্র্যাচের পরিচিতি
  16. স্ক্র্যাচে প্রবেশ ও ভাষা পরিবর্তন
  17. স্ক্র্যাচের বিভিন্ন উপাদান
  18. ব্লক-কোড এর পরিচিতি
  19. বর্ণনাসহ ব্লক-কোড এর তালিকা
  20. স্ক্র্যাচে প্রথম কাজ
  21. সারসংক্ষেপ
  22. অনুশীলনী

Printed page 139

অধ্যায় ১১

সমস্যা সমাধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। কিছু সমস্যা নিয়মিত আবার কিছু সমস্যা অনিয়মিত। সমস্যা যেমন আছে, তেমনি সমস্যার সমাধানও আছে। বর্তমান যুগে সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ফলে অনেক কম সময়ে, সহজেই সমস্যার সমাধান করা যাচ্ছে।

১. সমস্যা সমাধানের জন্য কর্ম-পরিকল্পনা

সমস্যা সমাধানের শুরুতেই আমরা সাধারণত পরিকল্পনা করি। পরিকল্পনা হচ্ছে কোনো ব্যাপারে কী করা যেতে পারে সে সম্পর্কে আগে থেকে ভেবে রাখা। অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কীভাবে সমস্যার সমাধান করা যায়। যেমন- লেখাপড়া বিষয়ে কোনো সমস্যা হলে আমরা সাধারণত শিক্ষক, বন্ধু-বান্ধব বা পরিবারের সদস্যদের কাছে সহযোগিতা নেওয়ার পরিকল্পনা করি।

দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে কীভাবে পরিকল্পনা করবো?

কাজ: দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে পরিকল্পনা প্রণয়ন।

যা করতে হবে-

১. দৈনন্দিন জীবনে আমরা যেসব সমস্যায় পড়ি এবং তা নিয়ে চিন্তা করি। সমস্যাগুলো হতে একটি সমস্যা বাছাই করি।

১. বাছাইকৃত সমস্যাটি কীভাবে সমাধান করা যায় তার পরিকল্পনা নিচের ছকে লিখি।

সমস্যাসমস্যা সমাধানে পরিকল্পনা

Printed page 140

সারসংক্ষেপ

পরিকল্পনা হচ্ছে কোনো সমস্যা সমাধানে কী করা যেতে পারে সে সম্পর্কে আগে থেকে ভেবে রাখা। অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কীভাবে সমস্যার সমাধান করা যায়। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করা যায়।

২. সমস্যা সমাধানের ধাপসমূহ

যে কোনো কাজ করার জন্য বা সমস্যা সমাধানের জন্য আমরা পরিকল্পনা করে থাকি। পরিকল্পনা অনুযায়ী কাজটি সঠিকভাবে করার জন্য আমরা ধারাবাহিকভাবে কিছু নিয়ম মেনে চলি।

সমস্যা সমাধানের ধাপসমূহ কী কী?

কাজ: সমস্যা সমাধানের ধাপসমূহ চিহ্নিতকরণ।

যা করতে হবে-

Figure

লেবেল: সমস্যা চিহ্নিত করা; তথ্য সংগ্রহ; সম্ভাব্য সমাধানসমূহ চিন্তা করা; সমাধান নির্বাচন ও বাস্তবায়ন; সমাধান মূল্যায়ন ও সতর্কতা বর্ণনা: একটি প্রবাহচিত্র। বাম থেকে ডানে তিনটি বক্স তীর চিহ্ন দিয়ে যুক্ত: সমস্যা চিহ্নিত করা → তথ্য সংগ্রহ → সম্ভাব্য সমাধানসমূহ চিন্তা করা। তৃতীয় বক্স থেকে একটি নিচমুখী তীর সমাধান নির্বাচন ও বাস্তবায়ন বক্সে যায়, এবং সেখান থেকে বামমুখী তীর সমাধান মূল্যায়ন ও সতর্কতা বক্সে যায়।

১. উপরে সমস্যা সমাধান সম্পর্কিত প্রবাহচিত্রটি ভালোভাবে লক্ষ করি।

২. বিদ্যালয়ের বাগানের ফুল গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে– এই সমস্যা সমাধানের জন্য কী কী কাজ করতে হবে, তার একটি তালিকা প্রবাহচিত্র অনুসারে নিচের ছকে লিখি।

১।
২।
৩।
৪।
৫।

Printed page 141

সারসংক্ষেপ

কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে কতগুলো কাজের ধাপ অনুসরণ করতে হয়।

যৌক্তিক নির্দেশনায় সমস্যার সমাধান

ধারাবাহিক নির্দেশনা বা কোড অনুসরণ করে কীভাবে সমস্যার সমাধান করা যায়?

কাজ: ছক্কা দিয়ে শতক ছোঁয়া

যা করতে হবে-

১। নিচের ছবির মতো গোল হয়ে বসি ।

Figure

বর্ণনা: ছয়জন শিক্ষার্থী মেঝেতে বসে একটি গোল বৃত্ত তৈরি করেছে। তাদের মাঝখানে একটি কাপড়ের বোর্ড বিছানো এবং বোর্ডের ওপর একটি ছক্কা রয়েছে। বাম দিকের নিচে একজন শিক্ষার্থী কাগজে লিখছে।

২। দলে একটি ছক্কা নিই। ৩। একজন সহপাঠীকে খেলায় অংশগ্রহণকারীদের নাম ও প্রাপ্ত নম্বর লেখার দায়িত্ব দিই। ৪। পর্যায়ক্রমে একজন একজন করে ছক্কা নিক্ষেপ করি। ৫। নিক্ষিপ্ত ছক্কায় সংখ্যাটি উঠবে সেই সংখ্যা অথবা তার ১০ গুণ নম্বর ছক্কা নিক্ষেপকারীর নির্দেশনা অনুসারে তার নামের পাশে লিখি। ৬। এভাবে প্রত্যেকে ৫ বার করে ছক্কা নিক্ষেপের সুযোগ পাবে। ৭। প্রত্যেকের ৫ বারের ছক্কা নিক্ষেপের প্রাপ্ত নম্বর যোগ করি। ৮। যার নম্বর সবার আগে ১০০ অথবা এর কাছাকাছি হবে তাকে বিজয়ী ঘোষণা করি।

Printed page 142

খেলাটি শ্রেণিকক্ষে বা শ্রেণিকক্ষের বাইরে আমরা খেলতে পারি।

Figure

লেবেল: আমি যদি প্রত্যেকবার ছক্কায় উঠা সংখ্যার ১০ গুণ করে নিই, তাহলে ৫ বার ছক্কা নিক্ষেপে মোট নম্বর ১০০ এর অনেক বেশি হতে পারে।; আমি যদি ৫ বার ছক্কা নিক্ষেপে উঠা সংখ্যাগুলো যোগ করি, তাহলে মোট নম্বর ১০০ এর অনেক কম হতে পারে। বর্ণনা: দুজন শিক্ষার্থী মুখোমুখি। বাম দিকে একজন ছেলে, তার মুখের কাছে একটি বক্তব্যের বুদবুদ; ডান দিকে একজন মেয়ে, তার মুখের কাছে আরেকটি বক্তব্যের বুদবুদ।

আলোচনা

শতক ছোঁয়া খেলায় বিজয়ী খেলোয়াড় কী কৌশল অবলম্বন করেছে?

১। এই খেলায় বিজয়ী হওয়ার জন্য কী কী বিষয় বিবেচনা করতে হয়েছে ? ২। বিজয়ী হওয়ার কৌশল নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি।

সারসংক্ষেপ

শতক ছোঁয়া খেলায় আমরা বুঝতে পেরেছি যে, যৌক্তিক নির্দেশনা অনুসরণ করে সহজেই লক্ষ্যে পৌঁছানো যায় অর্থাৎ সমস্যার সমাধান করা যায়।

৩. তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাধারণ সমস্যা সমাধান (স্ক্র্যাচ পরিচিতি)

কোনো কাজ করার সময় কম্পিউটার বা কোনো যন্ত্র কতগুলো ধারাবাহিক নির্দেশনা অনুযায়ী কাজ করে। কম্পিউটার বা মোবাইল ফোনে কতগুলো ধারাবাহিক নির্দেশনা প্রদানের মাধ্যমে অর্থাৎ কোড বা কমান্ড দিয়ে আমরা কোনো কাজ বা সমস্যার সমাধান করতে পারি। আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কতগুলো নির্দেশনা ধারাবাহিকভাবে অনুসরণ করে কীভাবে সাধারণ সমস্যা সমাধান করা যায় সে সম্পর্কে জানবো।

ব্লক-কোড ব্যবহার করে কীভাবে প্রোগ্রাম তৈরি করতে হয়?

কাজ: খণ্ড জুড়ে পূর্ণ করি।

যা করতে হবে-

১। অপর পৃষ্ঠার খণ্ডগুলো যৌক্তিকভাবে সাজিয়ে শহিদ মিনারটি তৈরি করি।

Printed page 143

Figure

বর্ণনা: উপরে শহিদ মিনারের আলাদা খণ্ড দেখানো হয়েছে: বাম ও ডানে দুটি স্তম্ভঘর, মাঝে একটি ছোট বেদি, একটি বড় কেন্দ্রীয় মিনার এবং একটি লাল বৃত্ত। নিচের লাল আয়তক্ষেত্রের ভেতরে এই খণ্ডগুলো সাজিয়ে সম্পূর্ণ শহিদ মিনার দেখানো হয়েছে, লাল বৃত্তটি কেন্দ্রীয় মিনারের পেছনে রাখা।

২। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি ।

Figure

লেবেল: খন্ডগুলো যৌক্তিক ভাবে না সাজালে শহিদ মিনারটি তৈরি হবে না ।; লালবৃত্তটি অবশ্যই মাঝখানে রাখতে হবে। বর্ণনা: বাম পাশে একটি ছেলে এবং ডান পাশে একটি মেয়ে মুখোমুখি কথা বলছে। ছেলেটির বক্তব্য একটি বুদবুদে, মেয়েটির বক্তব্য আলাদা একটি বুদবুদে দেখানো হয়েছে।

আলোচনা

নিচের বিষয়টি নিয়ে চিন্তা করি।

১। নির্দিষ্ট ক্রমে না সাজিয়েও কি আমরা শহিদ মিনারটি তৈরি করতে পারতাম ? মতের পক্ষে যুক্তি দিই।

২। বিষয়টি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি ।

Printed page 144

সারসংক্ষেপ

আমরা দেখেছি, কোন একটি বস্তু বা বিষয়ের ছোট ছোট খন্ড যুক্ত করে সম্পূর্ণ বস্তু বা বিষয় তৈরি করা যায়। যেমন- ছবির বিভিন্ন খন্ড যৌক্তিকভাবে সাজিয়ে শহিদ মিনারের সম্পূর্ণ ছবিটি তৈরি করা হয়েছে। এই কাজটি আমরা যন্ত্রের মাধ্যমেও করতে পারি। কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে এধরনের কাজ করা যায়। একাজ করার জন্য আমরা কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করতে পারি।

স্ক্র্যাচের পরিচিতি

শিশুদের ব্লক-কোড ভিত্তিক একটি জনপ্রিয় প্রোগ্রাম হলো স্ক্র্যাচ । এই প্রোগ্রামটি চালু করার জন্য ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটারের প্রয়োজন হয়। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা ব্লক-কোড ধারাবাহিকভাবে টেনে ও জোড়া লাগিয়ে খুব সহজেই কম্পিউটার, ট্যাব বা মোবাইল ফোন দিয়ে নানান ধরনের খেলা, এনিমেশন ভিডিও, ছবি ইত্যাদি তৈরি করতে পারি। স্ক্র্যাচ প্রোগ্রামে স্প্রাইট ও দৃশ্যপট নিয়ন্ত্রণ করার জন্য ব্লক-কোড ব্যবহার করা হয়। স্প্রাইট হলো স্ক্র্যাচের একটি কার্টুন চরিত্র। স্ক্র্যাচে কাজ করার সময় প্রয়োজনমতো নানা রকম স্প্রাইট ও দৃশ্যপট ব্যবহার করা হয়।

Figure: স্প্রাইট ও দৃশ্যপট

বর্ণনা: একটি বনের দৃশ্যপটে একটি কার্টুন বিড়াল (স্প্রাইট) হাঁটছে। বিড়ালটি দৃশ্যপটের মাঝখানে অবস্থিত।

স্ক্র্যাচে প্রবেশ ও ভাষা পরিবর্তন

কম্পিউটারের ওয়েব ব্রাউজার খুলে scratch.mit.edu লিখে Scratch ওয়েব সাইটে প্রবেশ করি। Scratch ওয়েব সাইটটি দেখতে অপর পৃষ্ঠার ছবির মতো। এটিই হলো স্ক্র্যাচের হোম পেইজ। এই ছবির তীর চিহ্ন দেওয়া স্থানে ক্লিক করে আমরা ভাষা পরিবর্তন করে বাংলা ভাষায় স্ক্র্যাচ প্রোগ্রাম শুরু করতে পারি।

Printed page 145

Figure

লেবেল: Create; Explore; Ideas; About; Search; Join Scratch; Sign in; Create stories, games, and animations; Share with others around the world; Start Creating; Join; Watch Video; About Scratch; For Parents; For Educators বর্ণনা: Scratch ওয়েব সাইটের হোম পেইজের উপরের অংশের স্ক্রিনশট। বাম দিকে লেখা ও দুটি বোতাম, ডান দিকে একটি ভিডিও চিহ্ন ও কিছু গ্রাফিক্স দেখানো হয়েছে।

Figure: স্ক্র্যাচ হোম পেইজ

বর্ণনা: Scratch ওয়েব সাইটের নিচের অংশের স্ক্রিনশট, যাতে কয়েকটি কলামে লিংকের তালিকা রয়েছে। নিচে ভাষা নির্বাচনের ড্রপডাউন বক্সটি লাল তীর দিয়ে নির্দেশ করা হয়েছে।

স্ক্র্যাচের বিভিন্ন উপাদান

স্ক্র্যাচের নতুন প্রোগ্রাম তৈরির জন্য বাংলা ভাষার হোম পেইজের উপরের অংশে ‘তৈরি কর’ এর উপর ক্লিক করি।

Figure

লেবেল: তৈরি কর বর্ণনা: স্ক্র্যাচ সাইটের উপরের মেনু বার। লাল তীর দিয়ে ‘তৈরি কর’ বোতামটি হলুদ বৃত্ত দিয়ে চিহ্নিত করা হয়েছে।

ক্লিক করার পরে নিচের ছবির মতো স্ক্র্যাচের এডিটরটি দেখা যাবে। এডিটরের তিনটি অংশ বা উপাদান রয়েছে। যেমন- কোড এলাকা, স্ক্রিপ্ট এলাকা, স্টেজ বা মঞ্চ।

Printed page 146

Figure: স্ক্র্যাচ এডিটর

লেবেল: কোড এলাকা; স্ক্রিপ্ট এলাকা; স্টেজ বা মঞ্চ; কোড; স্ক্রিপ্ট; মঞ্চ বর্ণনা: স্ক্র্যাচ এডিটরের স্ক্রিনশট। বাম পাশে কোড এলাকায় নীল রঙের ব্লক-কোডের তালিকা, মাঝখানে স্ক্রিপ্ট এলাকায় কয়েকটি ব্লক সাজানো, ডান পাশে স্টেজ বা মঞ্চে স্প্রাইট দেখানো হয়েছে। তিনটি অংশ থেকে তিনটি রঙিন তীর একটি করে অংশের নামে যায়।

স্ক্র্যাচ এডিটরের বামপাশের অংশ কোড এলাকা যেখানে নানান ধরনের ব্লক-কোড থাকে । ভিন্ন ভিন্ন ধরনের কাজের জন্য ভিন্ন ভিন্ন রঙের ব্লক-কোড ব্যবহার করা হয়। নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য এডিটরের মাঝখানে স্ক্রিপ্ট এলাকায় বিভিন্ন ব্লক-কোড পর্যায়ক্রমে সাজানো হয়। স্ক্রিপ্ট এলাকায় সাজানো ব্লক-কোড অনুযায়ী কাজটি এডিটরের একেবারে ডানপাশে মঞ্চে দৃশ্যমান হয় ।

Loading the rest of the chapter…

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.