Skip to content

Amar Bangla Boi chapter 2: Titumir

তিতুমীর

  • Amar Bangla Boi
  • Textbook pages 6-18
  • 1 source
  • 8,420 characters of context

Textbook (verbatim transcription): Titumir

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents12

Printed page 6

পাঠ ২

তিতুমীর

১৭৮২ সাল। হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর।

Figure

লেবেল: এ ছেলে সৈয়দ বংশের নাম রাখবে।
বর্ণনা: একজন পুরুষ সাদা পোশাকে একটি নীল কাপড়ে জড়ানো শিশুকে কোলে নিয়ে আছেন; পাশে বেগুনি শাড়ি পরা একজন নারী দাঁড়িয়ে আছেন। বক্তব্যের বুদবুদটি পুরুষটির দিকে নির্দেশ করছে।

হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ করল।

Figure

লেবেল: আমারও তা-ই মনে হয়। / খুব তেতো ওষুধ! মনে হয় খাবে না। / তাই তো! / আরে বাহ! ওষুধ খেয়ে নিলো দেখি!
বর্ণনা: একটি কক্ষে বেগুনি শাড়ি পরা একজন নারী বসে আছেন ও কোলে অসুস্থ শিশুকে ওষুধ খাওয়াচ্ছেন; পাশে সাদা পোশাকে একজন পুরুষ দাঁড়িয়ে আছেন। বিছানার ওপর কয়েকটি ওষুধের শিশি রাখা।

Printed page 7

দশ-বারো দিন পর...

Figure

লেবেল: তেতো ওষুধ ওর এত প্রিয়! আজ থেকে ওর নাম রাখলাম তিতু। তিতুমীর!
বর্ণনা: একজন পুরুষ সাদা পোশাকে একটি শিশুকে কোলে তুলে ধরে আছেন; পাশে বেগুনি শাড়ি পরা একজন নারী দাঁড়িয়ে আছেন। বক্তব্যের বুদবুদটি শিশুটির দিকে নির্দেশ করছে।

তিতুমীর পড়ত গ্রামের মাদ্রাসায় ।

Figure

লেবেল: দেশের মানুষের জন্য কিছু করা দরকার। / ঠিক বলেছ। তিতুমীর, তোমার মনটা সত্যিই অনেক বড়ো।
বর্ণনা: একজন শিক্ষক মাঝখানে দাঁড়িয়ে আছেন এবং তাঁর দুই পাশে গোল হয়ে বসে থাকা ছাত্রদের দল। বক্তব্যের বুদবুদ দুটি যথাক্রমে শিক্ষক ও একজন প্রবীণ ছাত্রের দিকে নির্দেশ করছে।

Printed page 8

Figure: তিতুমীর ডন-কুস্তি করত।

বর্ণনা: একজন কিশোর লাল পাগড়ি ও সাদা পোশাক পরে কোমরে লাল কাপড় বেঁধে দু-হাত মুষ্টিবদ্ধ করে শক্তি প্রদর্শন করছে।

Figure: লাঠিখেলা করত।

বর্ণনা: একজন কিশোর লাল পাগড়ি ও সাদা পোশাক পরে লম্বা একটি লাঠি ধরে এক পায়ে ভর দিয়ে লাঠিখেলার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে।

Figure: তির ছোড়া শিখত।

বর্ণনা: একজন কিশোর লাল পাগড়ি ও সাদা পোশাক পরে ধনুকে তির জুড়ে তির ছোড়ার জন্য টানটান করে ধরে আছে।

Figure: তরবারি চালনা শিখত।

বর্ণনা: একজন কিশোর লাল পাগড়ি ও সাদা পোশাক পরে কোমরে লাল কাপড় বেঁধে ডান হাতে একটি তরবারি ধরে চালনার ভঙ্গিতে আছে।

Printed page 9

তখন বাংলাদেশ শাসন করত ইংরেজরা।

Figure

লেবেল: এই ডেশের টাকায় আমরা ঢোনি হইবে।
বর্ণনা: লাল কোট, নীল পাড়ের টুপি ও কালো জুতা পরা একজন ইংরেজ সৈনিক হাতে বন্দুক ধরে দাঁড়িয়ে আছেন। বক্তব্যের বুদবুদটি সৈনিকের দিকে নির্দেশ করছে।

অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার।

Figure

লেবেল: খাজনা দিবি না? চাবকে পিঠের চামড়া তুলে নেবো। / হুজুর, আমি গরিব মানুষ। গত বছর বানের জলে ধান ভেসে গেছে।
বর্ণনা: একজন জমিদার লাল পাগড়ি ও হলুদ পোশাক পরে চেয়ারে বসে আছেন; সামনে দুজন লোক দাঁড়িয়ে আছেন, একজনের মাথার ওপর বন্দুক ঝোলানো। অন্যজন লাল পোশাকে বর্শা হাতে পাহারায় দাঁড়িয়ে আছেন। বক্তব্যের বুদবুদ দুটি যথাক্রমে জমিদার ও গ্রামবাসীর দিকে নির্দেশ করছে।

তিতুমীর স্বাধীনতার কথা বললেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন।

Printed page 10

Figure

লেবেল: টিটুমির বড্ড অসুবিডা করিটেসে।
বর্ণনা: একজন সৈনিক লাল ও নীল পোশাকে, মাথায় টুপি এবং কাঁধে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন; তাঁর পাশের বুদবুদে কথাটি লেখা।

Figure

লেবেল: নাহ, তিতুমীরকে নিয়ে পারা যাচ্ছে না। ওকে শায়েস্তা করতে হবে।
বর্ণনা: একজন ব্যক্তি হলুদ পোশাক ও লাল গামছা পরে কারুকাজ করা চেয়ারে বসে আছেন; তাঁর পাশের বুদবুদে কথাটি লেখা।

Printed page 11

তিতুমীর গ্রাম ছেড়ে নারকেলবাড়িয়ায় গেলেন।

Figure

লেবেল: আমাদের লড়াই করতে হবে। আমরা খাজনা দেবো না। সব জমি আমাদের। দেশ থেকে ইংরেজদের তাড়াব আমরা। এই দেশ আমাদের। এই জমি আমাদের।
বর্ণনা: একটি বাঁশের কেল্লার সামনে একদল মানুষ সারি বেঁধে দাঁড়িয়ে আছে; একজন দাড়িওয়ালা ব্যক্তি উঁচু মঞ্চে দাঁড়িয়ে হাত তুলে বক্তৃতা দিচ্ছেন। নিচে দুটি বুদবুদ থেকে দুটি বাক্য: "এই দেশ আমাদের।" ও "এই জমি আমাদের।"

Printed page 12

তিতুমীর বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন।

Figure

লেবেল: এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরব আমরা।
বর্ণনা: বাঁশের কেল্লার সামনে তিনজন তরুণ লাঠি নিয়ে লড়াইয়ের অনুশীলন করছে; পেছনে আরও কয়েকজন দাঁড়িয়ে আছে। পাশের বুদবুদে কথাটি লেখা।

ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমীরকে দমন করার জন্য। কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন।

Figure

লেবেল: ধর... ধর...। পালাও... পালাও। ওরা আমাদের মারিয়া ফেলিবে।
বর্ণনা: বাঁশের কেল্লার সামনে তিতুমীরের লোকেরা লাঠি ও বর্শা হাতে তাড়া করছে, আর লাল পোশাকের ইংরেজ সৈন্যরা দৌড়ে পালাচ্ছে। একটি বুদবুদে "ধর... ধর...।" এবং অন্য একটিতে "পালাও... পালাও। ওরা আমাদের মারিয়া ফেলিবে।" লেখা।

Printed page 13

Figure

লেবেল: চাষীদের নীলচাষে বাধ্য করা যাবে না।
বর্ণনা: লাল পাগড়ি পরা একজন দাড়িওয়ালা ব্যক্তি একটি লাল ইমারতের সামনে দাঁড়িয়ে ডান হাত তুলে কথা বলছেন। পাশের বুদবুদে কথাটি লেখা।

তিতুমীর কয়েকটা নীলকুঠি দখল করে নিলেন।

১৮৩১ সাল। লর্ড বেন্টিঙ্ক বিশাল সেনাবহর পাঠালেন তিতুমীরকে শায়েস্তা করার জন্য।

Figure

লেবেল: কামানের সামনে ডাড়িয়ে ওরা পারিবে না।
বর্ণনা: লাল পোশাকের ইংরেজ সৈন্যরা একটি কামানের চারপাশে দাঁড়িয়ে আছে; একজন সৈন্যের হাতে ব্রিটিশ পতাকা এবং অন্য একজনের হাতে বন্দুক। কামানটি ডান দিকে তাক করা, আর একটি বুদবুদ থেকে কথাটি এসেছে।

Printed page 14

তখনও ভোরের আলো ফোটেনি। ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা চালাল।

Figure

লেবেল: বুম! বুম!!
বর্ণনা: লাল পোশাকের ইংরেজ সৈন্যরা সারি বেঁধে বন্দুক ও কামান নিয়ে বাঁশের কেল্লার দিকে গুলি চালাচ্ছে; কেল্লার একটি অংশে আগুন জ্বলছে।

Figure

লেবেল: লড়ে যাও! দেশের জন্য লড়ে যাও!
বর্ণনা: লাল পাগড়ি পরা তিতুমীর লাল ইমারতের সামনে দাঁড়িয়ে ডান হাত তুলে আছেন; পাশের বুদবুদে কথাটি লেখা।

Printed page 15

হঠাৎ একটা গুলি লাগল তিতুমীরের বুকে। বাঁশের কেল্লাতেই প্রাণ গেল তাঁর।

Figure

লেবেল: একদিন এ দেশ ঠিক স্বাধীন হবে।
বর্ণনা: মাটিতে চিত হয়ে শুয়ে আছেন তিতুমীর; তাঁর বুকে রক্তের দাগ। পাশের বুদবুদে কথাটি লেখা।

তিতুমীরের অনেক সঙ্গীকে বন্দি করা হলো।

Figure

লেবেল: তিতুমীর নেই, কিন্তু আমরা আছি।
বর্ণনা: দুজন লাল পোশাকের ইংরেজ সৈন্য বন্দুক নিয়ে এগিয়ে যাচ্ছে; তাদের পেছনে সারি বেঁধে হাত বাঁধা অবস্থায় কয়েকজন বন্দি হেঁটে যাচ্ছে। বন্দিদের মাথার ওপরের বুদবুদ থেকে কথাটি এসেছে।

Printed page 16

অর্থ জেনে নিই

আগে বাড়ো — সামনে এগিয়ে যাও।
চাবকে — চাবুক মেরে।
দুর্গ — শক্তিশালী ও সুরক্ষিত সামরিক স্থাপনা।
প্রশিক্ষণ — হাতে-কলমে শিক্ষা।
বাঁশের কেল্লা — বাঁশ দিয়ে তৈরি দুর্গ।
বান — বন্যা।
লড়াই — যুদ্ধ।
শায়েস্তা — দমন; শাস্তি; সাজা।
সেনাবহর — সেনাদল।

অনুশীলনী

১. শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করি।

ক. শিশুটির কঠিন .............. করল।
খ. তিতুমীর .............. বিরুদ্ধে কথা বলতেন।
গ. তিতুমীর বাঁশের কেল্লায় .............. প্রশিক্ষণ দিতে লাগলেন।
ঘ. দেশের .............. জন্য কিছু করা দরকার।
ঙ. লর্ড বেন্টিঙ্ক বিশাল .............. পাঠালেন।

Printed page 17

২. বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করি।

শব্দবিপরীত শব্দবাক্য
ছোটোবড়োআমাদের গ্রামে বড়ো একটি বটগাছ আছে।
তেতো
বিরুদ্ধে
দমন
তরুণ
স্বাধীন
বন্দি

৩. প্রশ্নের উত্তর লিখি।

ক. তিতুমীরের জন্ম কত সালে?
খ. তিতুমীর কী কী করতেন?
গ. ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল?
ঘ. নীলচাষিরা কীভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন?
ঙ. ইংরেজদের হাত থেকে এদেশকে মুক্ত করার চিন্তা তিতুমীরের মনে কেন এসেছিল?
চ. দেশের কল্যাণের জন্য তুমি কী কী করতে চাও, তা লেখ।

৪. নিচের বাক্যগুলোতে বিরামচিহ্ন বসাই।

ক. খুব তেতো ওষুধ
খ. খাজনা দিবি না
গ. হুজুর আমি গরিব মানুষ
ঘ. তিতুমীর নেই কিন্তু আমরা আছি
ঙ. তিতুমীর বললেন এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরব আমরা

Printed page 18

৫. পাঠে তিতুমীর যা যা বলেছেন, আলাদা করে লিখি।

৬. ইংরেজদের বলা শব্দগুলো সঠিকভাবে জানি।

ডেশদেশ
অসুবিডাঅসুবিধা
ঢোনিধনী
করিটেসেকরিতেছে
ডাড়িয়েদাঁড়িয়ে

৭. নিচের দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ লিখি।

আজ শুক্রবার। রাজু ও তিথির স্কুল বন্ধ। তারা একই শ্রেণিতে পড়ে। দুজনই খুব মেধাবী। প্রতিদিন তারা মাঠে খেলা করে।

৮. নিচের বাক্যগুলোতে 'হাত' শব্দটি কোনটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে তা লিখি।

বাবার এখন হাত খালি। :
সে তোমাকে একহাত দেখে নেবে। :
মিনার হাত ভেঙে গেছে। :
হাত চালাও, দেরি করো না। :
তার হাতটানের অভ্যাস আছে। :

৯. শিক্ষকের সহায়তায় গল্পটি অভিনয় করি।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.