Skip to content

Amar Bangla Boi chapter 3: Durer Palla

দূরের পাল্লা

  • Amar Bangla Boi
  • Textbook pages 19-23
  • 1 source
  • 3,839 characters of context

Textbook (verbatim transcription): Durer Palla

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents4

Printed page 19

পাঠ ৩

দূরের পাল্লা

সত্যেন্দ্রনাথ দত্ত

ছিপ্‌খান্ তিন-দাঁড়—
তিনজন্ মাল্লা
চৌপর দিন-ভোর
দ্যায় দূর-পাল্লা!

পাড়ময় ঝোপঝাড়
জঙ্গাল-জঙ্গাল,
জলময় শৈবাল
পান্নার টাঁকশাল।

কঞ্চির তীর-ঘর
ঐ-চর জাগ্‌ছে,
বন-হাঁস ডিম তার
শ্যাওলায় ঢাকুছে।

Printed page 20

চুপ চুপ—ওই ডুব
দেয় পান্‌কৌটি,
দ্যায় ডুব টুপ টুপ
ঘোম্‌টার বৌটি!

ঝকঝক কলসীর
বক্‌বক্ শোন্ গো,
ঘোম্‌টায় ফাঁক বয়
মন উন্মন্ গো।

তিন-দাঁড় ছিপখান্
মন্থর যাচ্ছে,
তিনজন মাল্লায়
কোন্ গান গাচ্ছে?

অর্থ জেনে নিই

উন্মন — উদাস; আনমনা।
চৌপর — চার প্রহর; সারা দিন।
ছিপ — সরু নৌকা।
জঙ্গাল — আগাছা।
টাঁকশাল — টাকা তৈরির কারখানা।
তীর-ঘর — নদী তীরের ঘর।
দাঁড় — বৈঠা।
দিনভর — সমস্ত দিন।
পাড়ময় — পাড়জুড়ে।
পানকৌটি — পানকৌড়ি পাখি।
পান্না — সবুজ রঙের দামি রত্ন।
মন্থর — ধীরে।
মাল্লা — মাঝি।

Printed page 21

অনুশীলনী

১. শব্দ দিয়ে বাক্য লিখি।

দিনভর : ................................................................................

জঞ্জাল : ................................................................................

শ্যাওলা : ................................................................................

মন্থর : ................................................................................

কঞ্চি : ................................................................................

২. সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি।

ক. কবিতায় (পাঁচ/চার/তিন/দুই) জন মাঝির কথা বলা হয়েছে।

................................................................................

খ. নদীর সারা পাড় জুড়ে (বাড়িঘর/ঝোপঝাড়/ফসলের খেত/কাশফুল) রয়েছে।

................................................................................

গ. নদীর পানিতে (কলসি/নৌকা/হাঁস/শ্যাওলা) ভাসছে।

................................................................................

ঘ. (গাংচিল/মাছরাঙা/বক/পানকৌড়ি) নদীতে ডুব দিচ্ছে।

................................................................................

Printed page 22

ঙ. (কলসিতে/ হাঁড়িতে/ বালতিতে/ মগে) পানি ভরার বকবক শব্দ শোনা যাচ্ছে।

................................................................................

চ. নৌকা চালাতে চালাতে মাঝিরা (ছড়া বলছে/ গান গাইছে/ ঝগড়া করছে/ চুপ করে আছে)।

................................................................................

৩. কবিতাটি হাতে তালি দিয়ে দিয়ে একসাথে বলি।

৪. প্রশ্নের উত্তর বলি ও লিখি।

ক. বন-হাঁস কী করছে?
খ. নৌকায় যেতে যেতে মাঝিরা কী কী দেখছে?
গ. ঘোমটা দেওয়া বউটি কী করছিল?
ঘ. শৈবালকে কেন টাঁকশাল বলা হয়েছে?
ঙ. কবিতাটি পড়তে ভালো লাগে কেন?

Printed page 23

৫. যুক্তবর্ণ খুঁজি, শব্দ বানাই।

যুক্তবর্ণ আছে পাঠ থেকে এমন শব্দ বাছাই করি। যুক্তবর্ণটি ভাঙি। ওই যুক্তবর্ণ দিয়ে আরেকটি শব্দ লিখি।

মাল্লাল্ল = ল+লউল্লাস
…………………………………………………………………………
…………………………………………………………………………
…………………………………………………………………………
…………………………………………………………………………
…………………………………………………………………………
…………………………………………………………………………

৬. জোড়ায় বসে শব্দ তৈরির খেলা করি।

Figure

লেবেল: ক, লা, ল, তা
বর্ণনা: একটি তির্যক সারিবদ্ধ ঘরের ছক। প্রথম সারিতে বাম দিকের ঘরে "ক"; দ্বিতীয় সারিতে "লা" ও "ল"; তৃতীয় সারিতে "তা"। বাকি ঘরগুলো ফাঁকা এবং তির্যকভাবে নিচের ডান দিকে বিস্তৃত।

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.