অনুশীলনী
১. তারিখবাচক শব্দ পড়ি।
১লা বৈশাখ — পহেলা বৈশাখ
২রা জুন — দোসরা জুন
৩রা ফেব্রুয়ারি — তেসরা ফেব্রুয়ারি
৪ঠা আষাঢ় — চৌঠা আষাঢ়
৫ই মার্চ — পাঁচ মার্চ
২১শে ফেব্রুয়ারি — একুশে ফেব্রুয়ারি
Printed page 26
২. আবেদনপত্রের বিভিন্ন ভাগের নাম লিখি।
৩. প্রধান শিক্ষকের কাছে কী কী কারণে আবেদন করা যায়, এমন বিষয়গুলো লিখি।
........................................................................................
........................................................................................
৪. আবেদনপত্র লিখি।
আমি আমার বিদ্যালয়ের পরিচয়পত্র হারিয়ে ফেলেছি। নতুন পরিচয়পত্র দেওয়ার অনুরোধ করে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখি।
Printed page 27
৫. চিঠি পড়ি।
ঢাকা
০৫/০৩/২০২৬
প্রিয় তিথি,
কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। অনেকদিন তোমার সাথে কথা হয় না। সামনে গ্রীষ্মের ছুটি। স্কুল বন্ধ থাকবে। ছুটিতে আমাদের বাসায় বেড়াতে এসো। তখন সবাই একসাথে চিড়িয়াখানা, শিশুপার্কসহ অনেক জায়গা ঘুরে বেড়াবো। মেট্রোরেলেও চড়বো। খুব মজা হবে না!
তোমাদের বাসার বড়োদের আমার সালাম দিও। আর ছোটদের আদর দিও।
ইতি-
শিলি
৬. চিঠি লিখি।
আমরা বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে বিভিন্ন সময় চিঠি লিখে থাকি। চিঠিতে আমরা আমাদের মনের কথা লিখি। আমি আমার বাবা-মা অথবা বন্ধুর কাছে একটি চিঠি লিখি।