Skip to content

Amar Bangla Boi chapter 5: All Right

ঠিক আছে

  • Amar Bangla Boi
  • Textbook pages 28-31
  • 1 source
  • 2,897 characters of context

Textbook (verbatim transcription): All Right

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents3

Printed page 28

পাঠ ৫

ঠিক আছে

সুকুমার বড়ুয়া

Figure

বর্ণনা: একটি ঘরের ভেতরে মেঝেতে বসে একজন থালায় খাবার খাচ্ছেন। পাশে দাঁড়িয়ে আরেকজন দেয়ালের দড়িতে ঝোলানো হলুদ ও লাল কাপড়ের দিকে হাত দেখিয়ে কিছু বলছেন। মেঝেতে একটি বাটি, একটি থালা এবং একটি হাঁড়ি রাখা আছে; জানালা দিয়ে গাছপালা দেখা যাচ্ছে।

অসময়ে মেহমান
ঘরে ঢুকে বসে যান
বোঝালাম ঝামেলার
যতগুলো দিক আছে
তিনি হেসে বললেন,
ঠিক আছে ঠিক আছে।

Printed page 29

Figure

বর্ণনা: বাইরে মেঘলা আকাশের নিচে দুজন মানুষ দাঁড়িয়ে আছেন। বাঁ দিকের জন একটি হাত উঁচু করে কথা বলছেন; ডান দিকের জন বুকে হাত রেখে একটি উল্টে যাওয়া কালো ছাতা ধরে আছেন। পেছনে গাছ ও একটি ঘরের চালা দেখা যাচ্ছে।

রেশনের পচা চাল
টলটলে বাসি ডাল
থালাটাও ভাঙা-চোরা
বাটিটাও লিক আছে
খেতে বসে জানালেন,
ঠিক আছে ঠিক আছে।

মেঘ দেখে মেহমান
চাইলেন ছাতাখান
দেখালাম ছাতাটার
শুধু কটা শিক আছে
তবু তিনি বললেন,
ঠিক আছে ঠিক আছে।

অর্থ জেনে নিই

টলটলে — স্বচ্ছ তরল।

মেহমান — অতিথি।

রেশন — কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা।

লিক — ছিদ্র।

শিক — লোহার কাঠি।

Printed page 30

অনুশীলনী

১. বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি।

শব্দবিপরীত শব্দবাক্য
অসময়সময়সময়মতো হাজির হলাম।
ঠিক………………………………………………………………………
হেসে………………………………………………………………………
পচা………………………………………………………………………
ঢোকা………………………………………………………………………

২. প্রশ্নের উত্তর বলি ও লিখি।

ক. মেহমান সব কথাতেই কী বলেন?

খ. লোকটির সংসারে কী কী ঝামেলা আছে?

গ. কবিতাটি পড়তে কেন মজা লাগে?

ঘ. কবিতাটি নিজের ভাষায় লিখি।

৩. একটি বাক্য ভেঙে দুটি বাক্য বানাই।

ক. আমি মাঠে গিয়ে দেখলাম সবাই খেলছে।

আমি মাঠে গেলাম। দেখলাম সবাই খেলছে।

খ. আমি এত বার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না।

………………………………………………………………………………………………

Printed page 31

গ. তিনি ঘরে ঢুকে কিছু খেতে চাইলেন।

………………………………………………………………………………………………

ঘ. আমার কথা না শুনেই তিনি চলে গেলেন।

………………………………………………………………………………………………

ঙ. তিনি খেতে বসে জানালেন সব ঠিক আছে।

………………………………………………………………………………………………

৪. প্রশ্ন, দুঃখ, অনুরোধ, আদেশ, ইচ্ছা—কোন ভাব বোঝাচ্ছে লিখি।

এভাবে সংসার আর চলে না! ……………………………………………………

আমাকে একটা কলম দাও। ……………………………………………………

তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূরে? ……………………………………………………

এক্ষুনি চলে যাও। ……………………………………………………

আমার যদি একটা সাইকেল থাকত! ……………………………………………………

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.