Skip to content

Amar Bangla Boi chapter 13: Like a Bird

পাখির মতো

  • Amar Bangla Boi
  • Textbook pages 69-73
  • 1 source
  • 3,412 characters of context

Textbook (verbatim transcription): Like a Bird

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents9

Printed page 69

পাঠ ১৩

পাখির মতো

আল মাহমুদ

আম্মা বলেন, পড়রে সোনা
আব্বা বলেন, মন দে।
পাঠে আমার মন বসে না
কাঁঠালচাঁপার গন্ধে।

আমার কেবল ইচ্ছে জাগে
নদীর কাছে থাকতে,
বকুল ডালে লুকিয়ে থেকে
পাখির মতো ডাকতে।

Printed page 70

সবাই যখন ঘুমিয়ে পড়ে
কর্ণফুলীর কূলটায়,
দুধভরা ওই চাঁদের বাটি
ফেরেস্তারা উল্টায়।

তখন কেবল ভাবতে থাকি
কেমন করে উড়ব,
কেমন করে শহর ছেড়ে
সবুজ গাঁয়ে ঘুরব!

তোমরা যখন শিখছ পড়া
মানুষ হওয়ার জন্য,
আমি না হয় পাখিই হব,
পাখির মতো বন্য।

অর্থ জেনে নিই

কর্ণফুলী — একটি নদীর নাম।
কাঁঠালচাঁপা — হলুদ রঙের একধরনের ফুল।
দুধভরা ওই চাঁদের বাটি — পূর্ণিমার চাঁদকে বোঝানো হয়েছে।
বন্য — বুনো।

Printed page 71

অনুশীলনী

১. শব্দের অর্থ লিখি এবং অর্থ দিয়ে নতুন বাক্য লিখি।

শব্দশব্দের অর্থবাক্য
গন্ধ………………………………………………………
কূল………………………………………………………
বন্য………………………………………………………
গাঁ………………………………………………………
ইচ্ছা………………………………………………………

২. কবিতার লাইন সাজিয়ে লিখি।

এলোমেলো লাইনসাজানো লাইন
দুধভরা ওই চাঁদের বাটি
নদীর কাছে থাকতে,
সবাই যখন ঘুমিয়ে পড়ে
আমার কেবল ইচ্ছে জাগে
ফেরেস্তারা উল্টায়।
বকুল ডালে লুকিয়ে থেকে
কর্ণফুলীর কূলটায়,
পাখির মতো ডাকতে।

Printed page 72

৩. কবিতা থেকে মিল-শব্দ খুঁজে বের করি।

মন দে — গন্ধে,

……………………………………

……………………………………

……………………………………

……………………………………

৪. প্রশ্নের উত্তর বলি ও লিখি।

ক. সবাই কোথায় ঘুমিয়ে পড়ে?
খ. কে শহর ছেড়ে গাঁয়ে যেতে চায়?
গ. কবির কী কী করতে ইচ্ছে করে তার একটি তালিকা করি।
ঘ. কবি পাখির মতো বন্য হতে চান কেন?
ঙ. 'দুধভরা ওই চাঁদের বাটি' বলতে কী বোঝানো হয়েছে?

৫. আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, বিস্ময়, ইচ্ছা — কোন বাক্যটি কোন ভাবের তা ডানে লিখি।

ক. এক্ষুনি পড়তে বসো। ……………………………………………………
খ. আমি যদি সাঁতার কাটতে পারতাম! ……………………………………………………
গ. তুমি একা পুকুরে যেয়ো না। ……………………………………………………
ঘ. আর একটা গান গাও না! ……………………………………………………
ঙ. ফুলটার কী সুন্দর ঘ্রাণ! ……………………………………………………
চ. স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ো। ……………………………………………………

৬. 'পাখির মতো' কবিতাটি আবৃত্তি করি।

Printed page 73

৭. আমার বাড়ির আশেপাশের বিভিন্ন গাছের একটি তালিকা তৈরি করি।

৮. ছকের ভিতর শব্দ খুঁজি।

ডাকাঘুঘুনিশিয়াল
তনদীরশমানব
জাগেদাবোহনুবাণ
কনাচকরষবলা
টসোনালিবন্যভাব
পভাতচুফলগণ্য

১. ........................ ২. ........................ ৩. ........................

৪. ........................ ৫. ........................ ৬. ........................

৭. ........................ ৮. ........................ ৯. ........................

১০. ........................ ১১. ........................ ১২. ........................

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.