Skip to content

Amar Bangla Boi chapter 15: Determination

সংকল্প

  • Amar Bangla Boi
  • Textbook pages 84-89
  • 1 source
  • 3,611 characters of context

Textbook (verbatim transcription): Determination

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Contents3

Printed page 84

পাঠ ১৫

সংকল্প

কাজী নজরুল ইসলাম

থাকব না কো বন্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে—
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।

দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
কীসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে,
কীসের আশায় করছে তারা বরণ মরণ-যন্ত্রণাকে।
কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেঁচে মুক্তা আনে,
কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে।

জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি
যুদ্ধ-জাহাজ চলছে ছুটি,
কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু-যানে,
কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার-বানে।

Printed page 85

রইব না কো বন্ধ খাঁচায়, দেখব এ-সব ভুবন ঘুরে—
আকাশ-বাতাস চন্দ্র-তারায় সাগর-জলে পাহাড়-চূড়ে।

আমার সীমার বাঁধন টুটে
দশ দিকেতে পড়ব লুটে;
পাতাল ফেড়ে নামব নিচে, উঠব আবার আকাশ ফুঁড়ে;
বিশ্ব-জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।

অর্থ জেনে নিই

আকাশ ফুঁড়ে — আকাশ ভেদ করে।
ঘূর্ণিপাক — পানি বা বাতাসের প্রচন্ড ঘূর্ণন।
জগৎ — পৃথিবী।
জাপটে — দুহাতে জড়িয়ে।
টুটে — ভেঙে; ছিঁড়ে।
ডুবুরি — ডুব দিয়ে পানির তলদেশে থেকে বিভিন্ন বস্তু তুলে আনা যার পেশা।
দুঃসাহসী — নির্ভীক; অত্যধিক সাহসী।
দেশান্তর — অন্য দেশ।
পাহাড়-চূড়ে — পাহাড়ের চূড়ায়।
বন্ধ — আটকা।
বরণ — গ্রহণ।
মরণ-যন্ত্রণা — মৃত্যুর কষ্ট।
যুগান্তর — অন্য যুগ।
যুগান্তরের ঘূর্ণিপাকে — সময়ের আবর্তে।
লুটে — ছড়িয়ে।
সংকল্প — মনের ইচ্ছা; মনোবাসনা।
সিন্ধু — সাগর।
সিন্ধু-যান — জাহাজ।

Printed page 86

অনুশীলনী

১. শব্দ খুঁজি।

পাঠ থেকে এমন শব্দ খুঁজে বের করি যেখানে দুটি শব্দ মিলে একটি হয়েছে।

ঘূর্ণি+পাক = ঘূর্ণিপাক

………………………………………
………………………………………
………………………………………
………………………………………
………………………………………
………………………………………

২. যুক্তবর্ণ ভাঙি, নতুন শব্দ ও বাক্য তৈরি করি।

যুক্তবর্ণভেঙে লিখিশব্দ তৈরি করিবাক্য তৈরি করি
দ্ধ
ন্ত
র্ণ
ন্ত্র
ন্ধ
স্ব
শ্ব
ন্দ্র

Printed page 87

৩. প্রশ্নের উত্তর বলি ও লিখি।

ক. কবি বন্ধ ঘরে থাকতে চান না কেন?
খ. যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কী বোঝানো হয়েছে?
গ. কীসের আশায় মানুষ মরণকে বরণ করছে?
ঘ. সাগরে মানুষ কী কী ধরনের সাহস দেখাচ্ছে?
ঙ. কবি কোথায় কোথায় যেতে চান?

৪. একই অর্থের আরেকটি শব্দ লিখি।

পৃথিবী —

মৃত্যু —

কষ্ট —

সমুদ্র —

চাঁদ —

পর্বত —

৫. 'সংকল্প' কবিতাটি আবৃত্তি করি।

Printed page 88

৬. এলোমেলো শব্দ সাজিয়ে কবিতার চরণ লিখি।

ক. করছে কীসের মরণ-যন্ত্রণাকে আশায় তারা বরণ

……………………………………………………………………………………………………………

খ. বীর মুক্তা আনে কেমন সেঁচে করে সিন্ধু ডুবুরি

……………………………………………………………………………………………………………

গ. উথলে সাগর জোরে ওঠে টানলে জোয়ার-বানে কেমন

……………………………………………………………………………………………………………

ঘ. মুঠোয় দেখব পুরে হাতের বিশ্ব-জগৎ আমি আপন

……………………………………………………………………………………………………………

৭. পাঠ থেকে নাম-শব্দ ও কাজ-শব্দ আলাদা করি।

নাম-শব্দকাজ-শব্দ

Printed page 89

৮. নিচের শব্দগুলো কোনটি কোন সময়ে ঘটেছে তা আলাদা করি।

দেখব, শুনছি, থাকব, ঘুমাবে, খেয়েছিলাম, যাচ্ছি, পড়ছি, দেখেছিলাম, বলেছিল, নাচবে, চলছে, আসবে, হাঁটছে, ঘুমাত।

এখন ঘটছেআগে ঘটেছিলপরে ঘটবে

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.