Skip to content

Amar Bangla Boi chapter 19: Language Games

ভাষার খেলা

  • Amar Bangla Boi
  • Textbook pages 107-111
  • 1 source
  • 5,492 characters of context

Textbook (verbatim transcription): Language Games

Verbatim transcription of the printed NCTB textbook pages.

Printed page 107

পাঠ ১৯

ভাষার খেলা

১. ঘটনাটি কোন সময়ের, তা বুঝে টিকচিহ্ন (✓) দিই।

নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। আগেকার / এখনকার / পরের

আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি। আগেকার / এখনকার / পরের

সে চুপচাপ বসে বই পড়ছে। আগেকার / এখনকার / পরের

গতকাল এখানে এসেছিলে? আগেকার / এখনকার / পরের

আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আগেকার / এখনকার / পরের

তুমি কি আর কখনো এখানে আসবে না? আগেকার / এখনকার / পরের

২. গুণ ও বৈশিষ্ট্য লিখি।

ক. লোকটি ..............................। (লোকটি কেমন?)

খ. শরৎকালে আকাশে .............................. মেঘ দেখা যায়। (কেমন মেঘ?)

গ. .............................. চড়ুই আমার বারান্দায় বসে রোদ পোহাচ্ছে। (কয়টি চড়ুই?)

ঘ. কচ্ছপটি .............................. এগিয়ে চলেছে। (কীভাবে এগিয়ে চলেছে?)

ঙ. সে .............................. ট্রেনে উঠল। (কীভাবে ট্রেনে উঠল?)

৩. শব্দ দিয়ে বাক্য তৈরি করি।

দিয়ে : ..............................................................................

উপর : ..............................................................................

কাছে : ..............................................................................

থেকে : ..............................................................................

পক্ষে : ..............................................................................

Printed page 108

৪. দুটি বাক্য জোড়া দিয়ে একটি তৈরি করি।

মিলি খেলছে। শিলা খেলছে।

..............................................................................

আমি পড়া শেষ করব। তারপর খেলতে যাব।

..............................................................................

গল্পটি পড়লাম। তবে মজা পেলাম না।

..............................................................................

আমি কবি হতে চাই। তাই বেশি বেশি বই পড়ছি।

..............................................................................

তুমি খেয়ে যাও। নইলে আমি কষ্ট পাব।

..............................................................................

৫. একটি বাক্য ভেঙে দুটি তৈরি করি।

আমি চেষ্টা করেছি বলে সফল হতে পেরেছি।

..............................................................................

তালা লাগানো থাকায় দরজা খুলতে পারলাম না।

..............................................................................

হরিণটি শিকারির দিকে তাকিয়ে দৌড় দিলো।

..............................................................................

তুমি সেখানে গেলে তাকে দেখতে পাবে।

..............................................................................

সে অনেক ভুল করেও ক্ষমা পেয়ে গেল।

..............................................................................

Printed page 109

৬. একই রকম শব্দ খুঁজি।

ঘরপ্রভাতরজনীপুস্তকঅরুণমেয়ে
সকালকপালসাগরদিবসরাতবাড়ি
ক্ষুদ্রমাতাললাটরবিদিনছেলে
কন্যাজননীসমুদ্রবইছোটোপুত্র

ক. ঘর বাড়ি

খ. ..................... .....................

গ. ..................... .....................

ঘ. ..................... .....................

ঙ. ..................... .....................

চ. ..................... .....................

ছ. ..................... .....................

জ. ..................... .....................

ঝ. ..................... .....................

ঞ. ..................... .....................

ট. ..................... .....................

ঠ. ..................... .....................

Printed page 110

৭. মিলিয়ে মিলিয়ে বাক্য লিখি।

মাছ ধরে জেলে।

বল খেলে ছেলে।

নীল আকাশে উড়ছে পাখি।

..........................................

ওই দেখো ওই দেখো ঘুড়ি।

..........................................

পায় না সে একটুও ভয়।

..........................................

খাচ্ছি আমি পাকা আম।

..........................................

টিক টিক করে চলে টেবিলের ঘড়িটা।

..........................................

Printed page 111

৮. দৈনিক পত্রিকা থেকে তিনটি খবরের শিরোনাম লিখি।

ক. ........................................................................................

খ. ........................................................................................

গ. ........................................................................................

৯. শব্দ-জব্দ

ছকের নিচে দেওয়া সূত্র অনুযায়ী ছকটি পূরণ করি।

১২■৩
৫■৬
■■৭■
৮■■৯
■■১০১১
১২■১৩

পাশাপাশি: ১. মুখমণ্ডল, ৩. নিয়ে আসা, ৫. জমিতে দেওয়া হয় এমন জিনিস, ৬. যেখানে আমরা শুই, ৭. শরীরের একটি অংশ, ৮. একটি দেশের নাম, ১০. ফুলের রেণু, ১২. দেহ, ১৩. প্রাণ।

উপর-নিচ: ১. দাঁড়ানোর বিপরীত, ২. বাদশাহ যেখানে বসে বিচার করেন, ৩. এমনটা খেলে ব্যথা পাওয়া যায়, ৪. মায়ের বাবা, ৬. জমি পরিমাপের একক, ৮. নির্দেশ, ৯. আকাশ, ১১. সম্রাট।

১০. ধারাবাহিক গল্প বলি।

এক দেশে এক রাজা ছিল। রাজা তরমুজ খেতে খুব পছন্দ করতেন। একদিন রাজা বড়ো একটা তরমুজ খেয়ে ফেললেন। ...

Textbook content © National Curriculum and Textbook Board (NCTB), Bangladesh. Shown for study.

Trusted resources

Official links checked by the Zntext team. Part of the context pack.